Kitab

প্রবচন / Proverbs 14

Chapter 642, 35 verses

  • পুরানো ইচ্ছাপত্র

প্রবচন - 14 এক জন জ্ঞানী মহিলা তার জ্ঞান দিয়েই নিজের সংসার তৈরী করে।

প্রবচন - 14 য়ে প্রভুকে সম্মান করে সেই সঠিক পথে জীবনযাপন করে। কিন্তু একজন অসত্‌ লোক প্রভুকে ঘৃণা করে।

প্রবচন - 14 এক জন বোকা লোকের কথাবার্তা তার নিজের সমস্যার কারণ হয়ে ওঠে। কিন্তু একজন জ্ঞানী লোকের কথাবার্তা তাঁকে রক্ষা করে।

প্রবচন - 14 চাষের কাজে বলদের অভাব দেখা দিলে শস্যভাণ্ডার খালি থাকবে। বৃহত্‌ ফলনের জন্য মানুষ বলদের শক্তিকে ব্যবহার করতে পারে।

প্রবচন - 14 এক জন সত্যবাদী কখনও মিথ্যে বলে না এবং সে একজন সাক্ষী হতে পারে। কিন্তু একজন অবিশ্বাসী লোক কখনও সত্যি বলে না এবং সে ভাল সাক্ষী হতে পারে না।

প্রবচন - 14 উদ্ধত লোকরা জ্ঞানের অন্বেষণ করতে পারে কিন্তু তারা কখনও তা খুঁজে পাবে না। কিন্তু য়ে সব লোকদের বোধ শক্তি আছে তারা তাড়াতাড়ি শিখতে পারে।

প্রবচন - 14 বোকাদের কাছ থেকে কিছুই শেখার নেই তাই বোকাদের সঙ্গে বন্ধুত্ব কোরো না।

প্রবচন - 14 এক জন ও দক্ষ লোকের জীবনযাত্রা নিরীক্ষণ কর। কিন্তু এক জন বোকা লোকের আঁকা-বাঁকা জীবন পথ প্রতারণাপূর্বক।

প্রবচন - 14 বোকা লোকরা তাদের বোকামির মাশুল দিতে গিয়ে হাসাহাসি করে। কিন্তু সত্‌ লোকরা শীঘ্রই ক্ষমতাপ্রাপ্ত হয়।

প্রবচন - 14 এক জন দুঃখী লোক শুধুই তার নিজের দুঃখ অনুভব করতে পারে। ঠিক তেমনি, কেউই অন্য লোকের হৃদয়ের অন্তঃস্থলের আনন্দে ভাগ বসাতে পারে না।

প্রবচন - 14 দুর্জনদের গৃহগুলির বিনাশ হবেই। কিন্তু সত্‌ লোকদের বাড়ীগুলি উন্নতি করবে।

প্রবচন - 14 একটি সহজ রাস্তাকেসঠিক রাস্তা বলে মনে হতে পারে কিন্তু সেটি মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে য়েতে পারে।

প্রবচন - 14 বিষাদে পূর্ণ একটি লোক হাসতে পারে, কিন্তু হাসি থামবার পরে দুঃখ আবার ফিরে আসে।

প্রবচন - 14 মন্দ কাজের জন্য পাপীদের পুরোদস্তুর শাস্তি ভোগ করতে হবে এবং ভালো কাজের জন্য সজ্জনরা পুরস্কৃত হবেই।

প্রবচন - 14 এক জন মূর্খ যা শোনে তাই বিশ্বাস করে। কিন্তু এক জন জ্ঞানী ব্যক্তি যা কিছু শোনে তা তার বুদ্ধি দিয়ে বিবেচনা করে।

প্রবচন - 14 এক জন জ্ঞানী ব্যক্তি মন্দকে ভয় পায় এবং তাকে এড়িয়ে চলে। কিন্তু এক জন বোকা লোক দৃঢ়তার সঙ্গে কুকর্মের মধ্যে ঝাঁপিযে পড়ে।

প্রবচন - 14 য়ে সব লোক খুব সহজেই রেগে যায় তারা নির্বোধের মত আচরণ করে। কিন্তু জ্ঞানীরা হয় ধৈর্য়্য়শীল।

প্রবচন - 14 নির্বোধরা তাদের বোকামির জন্য শাস্তি পায়। কিন্তু জ্ঞানীরা তাঁদের জ্ঞানের জন্য পুরস্কৃত হয়।

প্রবচন - 14 দুর্জনদের বিরুদ্ধে সজ্জনদের জয় হবেই। দুর্জনরা সজ্জনদের কাছে মাথা নত করতে বাধ্য হবেই।

প্রবচন - 14 দরিদ্রদের কোন বন্ধু ও প্রতিবেশী জোটে না কিন্তু ধনীরা বন্ধু-বান্ধব দ্বারা পরিবৃত হয়ে থাকে।

প্রবচন - 14 তোমার প্রতিবেশীদের ঘৃণা করো না। যদি সুখী হতে চাও তাহলে দরিদ্রদের প্রতি সদয থাকো।

প্রবচন - 14 যদি কেউ খারাপ কাজ করার ফন্দি আঁটে তাহলে সে ভুল করবে। কিন্তু য়ে ভালো কাজ করার চেষ্টা করবে সে বন্ধু পাবে, সবাই তাকে ভালোবাসবে ও বিশ্বাস করবে।

প্রবচন - 14 কঠিন পরিশ্রম সব সময় কিছু লাভ আনবে। কিন্তু তুমি যদি কোন কাজ না করে শুধু কথা বল তাহলে তুমি দরিদ্র হয়ে যাবে।

প্রবচন - 14 জ্ঞানীরা সম্পদ দ্বারা পুরস্কৃত হয়। কিন্তু মুর্খরা পুরস্কৃত হয় বোকামির দ্বারা।

প্রবচন - 14 য়ে সত্য বলে সে মানুষকে সাহায্য করে আর য়ে মিথ্যে বলে সে অন্যদের আঘাত করে।

প্রবচন - 14 য়ে প্রভুকে সম্মান করে সে সুরক্ষা পায় এবং তার সন্তানরাও নিরাপদ থাকে।

প্রবচন - 14 প্রভুর প্রতি সম্মান প্রদর্শন সত্য জীবন নিয়ে আসে। এতে একটি ব্যক্তির জীবন মৃত্যুর ফাঁদ থেকে রক্ষা পায়।

প্রবচন - 14 যদি কোন রাজা অনেক মানুষকে শাসন করে তাহলে সে মহান। কিন্তু রাজার রাজ্যে যদি কোন মানুষ না থাকে তাহলে সেই রাজার কোন মূল্যই থাকে না।

প্রবচন - 14 ধৈর্য়্য়শীল এক জন মানুষ ভীষণ সপ্রতিভ হয়। আর য়ে সহজে রেগে যায় সে তার মূর্খামির প্রমাণ দেয়।

প্রবচন - 14 মানসিক শান্তি দৈহিক স্বাস্থ্য়ের উন্নতি করে। কিন্তু অন্যের প্রতি হিংসা শরীরকে রোগগ্রস্ত করে তোলে।

প্রবচন - 14 ঈশ্বরই প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন। তাই যারা গরীবদের জন্য সংকটের সমস্যা সৃষ্টি করে তারা দরিদ্রদের সৃষ্টিকর্তাকে অপমান করে। যারা গরীবদের দযা দেখায় তারা ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন করে।

প্রবচন - 14 এক জন দুষ্ট লোক তার কু-কর্মের দ্বারা পরাজিত হয়। কিন্তু এক জন ভালো লোক তার মৃত্যুর সময়ও জিতে যায়।

প্রবচন - 14 জ্ঞানীরা সব সময় জ্ঞানসম্মত ভাবে চিন্তা-ভাবনা করে। কিন্তু মূর্খরা জ্ঞানেরকিছুই জানে না।

প্রবচন - 14 ভালোত্ব একটি দেশকে মহান করে তোলে। কিন্তু পাপ য়ে কোন মানুষকে লজ্জিত করে।

প্রবচন - 14 জ্ঞানী আধিকারিক পেলে রাজা সুখী হন। কিন্তু মূর্খ নেতাদের প্রতি রাজা ক্রুদ্ধ হন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme