Kitab

প্রবচন / Proverbs 21

Chapter 649, 31 verses

  • পুরানো ইচ্ছাপত্র

প্রবচন - 21 জমিতে চাষের জলের জন্য চাষীরা পরিখা খনন করে। সেচ ব্যবস্থার জন্য তারা পরিখা দিয়ে বয়ে যাওয়া জলের গতিপথ পরিবর্তন করে। তেমনি করে প্রভুও রাজার মনের নিয়ন্ত্রণ করেন। প্রভু রাজাকে তাঁর ইচ্ছেমতো পরিচালনা করেন।

প্রবচন - 21 মানুষ ভাবে সে যা করে তাই সঠিক। কিন্তু প্রভুই মানুষের কাজের সঠিক কারণের বিচার করেন।

প্রবচন - 21 সঠিক কাজ করবে ও ন্যায়ের পথে চলবে। বলিদানের চেয়ে প্রভু সেগুলিকেই বেশী ভালো ভাবে গ্রহণ করেন।

প্রবচন - 21 অহঙ্কার হল একটি পাপপূর্ণ জিনিস। এতে মানুষের অসততা বোঝায়।

প্রবচন - 21 বুদ্ধিপূর্ণ পরিকল্পনা লাভের দিকে নিয়ে য়েতে পারে। কিন্তু তুমি যদি সতর্ক না হও এবং কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করো তাহলে তুমি গরীব হয়ে যাবে।

প্রবচন - 21 লোক ঠকিয়ে বড়লোক হলে শীঘ্রই তোমার সমস্ত ধনসম্পদ নষ্ট হবে এবং তোমার অসততা তোমার মৃত্যুর কারণ হবে।

প্রবচন - 21 দুষ্ট লোকরা য়ে কুকর্ম করে তা তাদের ধ্বংস করবে। তারা ঠিক কাজ করতে অস্বীকার করে।

প্রবচন - 21 দুষ্ট ব্যক্তিরা সব সময় অন্যদের ঠকাতে চেষ্টা করে। কিন্তু ভালো লোকরা সর্বদা সত্‌ ও ন্যায়সঙ্গত কাজ করে।

প্রবচন - 21 ঝগড়াটে বউযের সাথে ঘর করার চেয়ে ছাদের ওপর একলা থাকা শ্রেয়।

প্রবচন - 21 অসত্‌ ব্যক্তি মন্দ কাজ করতে ইচ্ছা করে এবং তারা কারো প্রতি দযা প্রদর্শন করে না।

প্রবচন - 21 ঈশ্বরকে নিয়ে যারা মজা করে তারা শাস্তি পাওয়ার যোগ্য এবং বোকারা তার থেকে শিক্ষা পাবে। তারা জ্ঞানী হয়ে উঠবে এবং তারা আরো বেশী জ্ঞান প্রাপ্ত হবে।

প্রবচন - 21 ঈশ্বর মঙ্গলময। ঈশ্বর জানেন দুর্জনরা কি করে বেড়াচ্ছে। তিনিই তাদের শাস্তি দেবেন।

প্রবচন - 21 যদি কেউ দরিদ্রকে সাহায্য় করতে অস্বীকার করে তাহলে তার প্রয়োজনের সময়ও কেউ তার সাহায্যে এগিয়ে আসবে না।

প্রবচন - 21 কেউ যদি তোমার ওপর রেগে থাকে তাহলে তাকে গোপন একটা উপহার পাঠাও। গোপনে দেওয়া উপহার প্রকট ক্রোধকে প্রশমিত করে।

প্রবচন - 21 ন্যায়-বিচার সজ্জন ব্যক্তিদের সুখী করে তোলে। কিন্তু দুর্জন ব্যক্তিদের ভীত করে।

প্রবচন - 21 জ্ঞানের পথ কেউ ত্যাগ করলে বুঝতে হবে সে ধ্বংসের দিকে এগোচ্ছে।

প্রবচন - 21 যদি কোন ব্যক্তি সুখ সম্পত্তি ভালোবাসে, সে দরিদ্রে পরিণত হবে। একজন ব্যক্তি যদি শুধুমাত্র দ্রাক্ষারস পান করতে এবং খুব মশলাদার রান্না খেতে চায় তাহলে সে কোনদিনই ধনী হতে পারবে না।

প্রবচন - 21 ভালো লোকদের প্রতি দুষ্ট লোকরা য়ে সব খারাপ কাজগুলি করে তার জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। সত্‌ ব্যক্তিদের বিরুদ্ধে অসত্‌ ব্যক্তিরা যা সব করে তার জন্য দুষ্ট লোকদের দাম দিতেই হবে।

প্রবচন - 21 রাগচটা ও বিবাদী স্ত্রীর সঙ্গে ঘর করার চেয়ে মরুভূমিতে বাস করা ভাল।

প্রবচন - 21 একজন জ্ঞানী ব্যক্তি ভবিষ্যতে তার কাজে লাগবে এমন জিনিসপত্র সঞ্চয় করে রাখে। কিন্তু একজন নির্বোধ যা কিছু অর্জন করে তার সবটাই তাড়াতাড়ি খরচ করে ফেলে।

প্রবচন - 21 য়ে ব্যক্তি সর্বদা দযা ও ভালবাসা প্রদর্শন করে সে সুস্থ জীবন লাভ করে। সে অর্থ ও সম্মান পায়।

প্রবচন - 21 এক জন জ্ঞানী ব্যক্তি যা চায় তাই করতে পারে। এমন কি, সে শক্তিশালী লোকদের দ্বারা প্রতিরক্ষা করা শহরকেও আক্রমণ করতে পারে। বাঁচবার জন্য য়ে প্রাচীরের ওপর তাদের আস্থা ছিল, সেই প্রাচীরও সে ধ্বংস করতে পারে।

প্রবচন - 21 সে কি বলছে এই বিষয়ে যদি কোন ব্যক্তি সতর্ক থাকে তাহলে সে সংকট থেকে দূরে থাকতে পারবে।

প্রবচন - 21 এক জন অহঙ্কারী মানুষ নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করে। সে তার কাজের ধারা দিয়েই দেখিয়ে দেয় সে কতখানি দুষ্ট।

প্রবচন - 21 এক জন অলস ব্যক্তির অতিরিক্ত দাবী তার ধ্বংসের কারণ হয়। তার যা করা দরকার তা করতে অস্বীকার করায অলস ব্যক্তি নিজেকে ধ্বংস করে। কিন্তু এক জন ভালো লোক অনেক কিছু দিয়ে দেয় কারণ তার প্রচুর আছে।

প্রবচন - 21

প্রবচন - 21 দুর্জনরা প্রভুকে কিছু উত্সর্গ করলে প্রভু খুশী হন না। বিশেষ করে তারা যখন তাদের উত্সর্গের পরিবর্তে তাঁর কাছ থেকে কিছু পেতে চেষ্টা করে তখন।

প্রবচন - 21 মিথ্যেবাদীর বিনাশ হবে। যারা মিথ্যেবাদীদের কথা শুনে চলবে তাদেরও বিনাশ হবে।

প্রবচন - 21 এক জন সজ্জন ব্যক্তি জানে য়ে সে সঠিক। কিন্তু একজন দুষ্ট লোককে ভান করতে হয়।

প্রবচন - 21 কোন ব্যক্তিই একটি পরিকল্পনাকে সফল করতে য়থেষ্ট জ্ঞানী নয় যদি ঈশ্বর তার বিরুদ্ধে থাকেন।

প্রবচন - 21 মানুষ যতই যুদ্ধ জয়ের প্রস্তুতি নিক প্রভু না চাইলে কিছুতেই তারা যুদ্ধে জয়লাভ করতে পারবে না।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme