Kitab

যাত্রাপুস্তক / Exodus (Taurah) 15

Chapter 65, 27 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যাত্রাপুস্তক - 15 এরপর মোশি এবং ইস্রায়েলের লোকরা প্রভুর উদ্দেশ্যে এই গানটি গাইল:“আমি প্রভুর উদ্দেশ্যে গান গাইব! তিনি মহান কাজ করেছেন। তিনি ঘোড়া এবং ঘোড়সওয়ারদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছেন।

যাত্রাপুস্তক - 15 প্রভুই আমার শক্তি। তিনি আমার পরিত্রাতা এবং আমি তাঁর প্রশংসার গান গাইব। প্রভু আমার ঈশ্বর, আমি তাঁর প্রশংসা করব। প্রভু হলেন আমার পূর্বপুরুষদের ঈশ্বর। এবং আমি তাঁকে সম্মান করব।

যাত্রাপুস্তক - 15 প্রভু হলেন মহান য়োদ্ধা। তাঁর নাম হল প্রভু।

যাত্রাপুস্তক - 15 ফরৌণের রথ এবং সেনাদের তিনি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ফরৌণের সেরা সৈন্যরা সূফ সাগরে ডুবে গেছে।

যাত্রাপুস্তক - 15 জলের গভীরে তারা তলিয়ে গেছে। পাথরের মতো তারা জলে ডুবে গেছে।

যাত্রাপুস্তক - 15 “প্রভু আপনার ডান হাত অসম্ভব শক্তিশালী। প্রভু আপনার ডান হাত শত্রুবাহিনীকে চুরমার করে দিয়েছে।

যাত্রাপুস্তক - 15 আপনি আপনার মহান রাজকীয় ঢঙে আপনার বিরুদ্ধাচারীদের ধ্বংস করেছেন। আগুনের শিখা য়েমন করে ঘর পুড়িয়ে দেয়, তেমনি আপনার ক্রোধ তাদের ধ্বংস করে দিয়েছে।

যাত্রাপুস্তক - 15 আপনার নিঃশ্বাসের একটি সজোর ফুত্কারে জল জমে উঠেছিল। সেই জলোচ্ছ্বাস একটি নিরেট দেওয়ালে পরিণত হয়েছিল এবং সমুদ্রের গভীরতাও ঘন হয়ে উঠেছিল।

যাত্রাপুস্তক - 15 শত্রুরা বলেছিল, ‘আমি তাদের তাড়া করে ধরে ফেলব। আমি তাদের সমস্ত ধন-সম্পত্তি লুঠ করব। আমি তরবারি ব্যবহার করে সব লুঠ করে নেব। সবকিছু আমার নিজের জন্য নিয়ে যাব।”

যাত্রাপুস্তক - 15 কিন্তু আপনি আপনার নিঃশ্বাস দিয়ে সমুদ্রকে উড়িয়ে দিয়েছিলেন এবং তাদের ঢেকে দিয়েছিলেন। তারা সীসার মতো সেই ক্রুদ্ধ সমুদ্রের নীচে চলে গেছে।

যাত্রাপুস্তক - 15 প্রভুর মতো আর কোনও ঈশ্বর আছে? না! আপনার মতো আর কোনও ঈশ্বর নেই। আপনি অত্যন্ত পবিত্র। আপনি আশ্চর্য়জনক শক্তিশালী। আপনি মহান অলৌকিক ঘটনা ঘটান।

যাত্রাপুস্তক - 15 আপনি আপনার ডান হাত প্রসারিত করেছিলেন, তাই পৃথিবী তাদের গিলে ফেলেছিল।

যাত্রাপুস্তক - 15 আপনি আপনার মহান করুণা দিয়ে লোকদের রক্ষা করেছেন। এবং আপনার শক্তি দিয়ে ঐ লোকদের আপনার পবিত্র ও সুন্দর দেশে আপনি নিয়ে এসেছেন।

যাত্রাপুস্তক - 15 “অন্যান্য দেশ এই কাহিনী শুনে ভয় পাবে। পলেষ্টীয়রা ভয়ে কেঁপে উঠবে।

যাত্রাপুস্তক - 15 ইদোমের নেতারা ভয়ে কাঁপবে। মোয়াবের নেতারা ভয়ে কাঁপবে। কনানবাসীরা উদ্যম হারাবে।

যাত্রাপুস্তক - 15 ঐ শক্তিশালী লোকরা যখন আপনার ক্ষমতার প্রমাণ পাবে তখন তারা ভয় পেয়ে যাবে। ওরা পাথরের মতো অনঢ় হয়ে থাকবে যতক্ষণ না আপনার লোকরা চলে যায: হ্যাঁ, হে প্রভু, যতক্ষণ না আপনার লোক, যাদের আপনি কিনেছিলেন চলে যায়।

যাত্রাপুস্তক - 15 তাদের আপনার পর্বতে নিয়ে যান যেখানে আপনার বাসস্থান এবং সেখানে তাদের স্থাপন করুন। আমার প্রভু, ঐ জায়গাটাই হচ্ছে সেই জায়গা য়েটা আপনি তৈরী করেছেন। পবিত্র স্থান য়েটাকে আপনার হাত প্রতিষ্ঠা করেছে।

যাত্রাপুস্তক - 15 প্রভু চিরকালের জন্য যুগে যুগে শাসন করবেন।”

যাত্রাপুস্তক - 15 যখন ফরৌণের সমস্ত ঘোড়া, রথ ও অশ্বারোহী সমুদ্রের নীচে চলে গেল, তখন প্রভু আবার সমুদ্রের জল তাদের ওপর ফেরত্‌ আনলেন। কিন্তু ইস্রায়েলীয়রা সমুদ্রের মাঝখান দিয়ে শুকনো পথে হেঁটে গিয়েছিল।

যাত্রাপুস্তক - 15 তারপর হারোণের বোন মরিয়ম, মহিলা ভাববাদিনী, হাতে একটি খঞ্জনী তুলে নিল। মরিয়ম ও তার মহিলা সঙ্গীরা নাচতে ও গাইতে শুরু করল। গানের য়ে কথাগুলো মরিয়ম উচ্চারণ করছিল তা হল:

যাত্রাপুস্তক - 15 “প্রভুর উদ্দেশ্যে গান কর। তিনি মহান কাজ করেছেন। তিনি ঘোড়া এবং ঘোড়াসওযারীদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছেন।”

যাত্রাপুস্তক - 15 ইস্রায়েলের লোকদের সূফ সাগর পেরোতে মোশি নেতৃত্ব দিয়েছিল। তিন দিন ধরে শূর মরুভূমি অতিক্রম করতে করতে তারা জলের সন্ধান পেল না।

যাত্রাপুস্তক - 15 তিন দিন পর তারা মারাতে এসে পৌঁছালো। মারাতে জলের সন্ধান মিললেও সেই জল এত তেঁতো ছিল য়ে তা পানের অয়োগ্য। (এরজন্য এই জায়গার নাম রাখা হয়েছিল মারা বা তিক্ততা।)

যাত্রাপুস্তক - 15 লোকরা মোশির কাছে এসে নালিশ জানালো। তারা বলল, “এখন আমরা কি পান করব?”

যাত্রাপুস্তক - 15 মোশি প্রভুর কাছে কেঁদে পড়ল। প্রভু তাকে এক গাছের সন্ধান দিলেন। মোশি সেই গাছ ঐ তেঁতো জলে ডুবোতেই সেই জল সুস্বাদু হয়ে উঠল।ঐ স্থানে প্রভু লোকদের বিচার করে তাদের জন্য একটি আইন প্রণযনও করেছিলেন। প্রভু তাদের বিশ্বাসেরও পরীক্ষা নিলেন।

যাত্রাপুস্তক - 15 প্রভু বললেন, “তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরকে মেনে চলবে। তিনি য়েটা সঠিক মনে করবেন সেটাই তোমরা করবে। তোমরা যদি প্রভুর সমস্ত নির্দেশ ও বিধি মেনে চলো তাহলে তোমরা মিশরীয়দের মতো অসুস্থ থাকবে না। আমি প্রভু, তোমাদের মিশরীয়দের মতো অসুস্থ করে তুলব না। আমিই সেই প্রভু যিনি তোমাদের আরোগ্য দান করেছেন।”

যাত্রাপুস্তক - 15 তারপর লোকরা এলীমে এসে উপস্থিত হল। সেখানে বারোটি জলের ঝর্ণা এবং 70 টি তাল গাছ ছিল। তারা সেই জায়গায় জলের ধারে তাদের শিবির তৈরি করল।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme