Kitab

প্রবচন / Proverbs 24

Chapter 652, 34 verses

  • পুরানো ইচ্ছাপত্র

প্রবচন - 24 দুর্জন ব্যক্তিদের হিংসা কোরো না। তাদের কাছাকাছি থাকবার ইচ্ছেও করো না।

প্রবচন - 24 তারা সব সময় অন্যের ক্ষতির পরিকল্পনা করে। তারা প্রত্যেকে সমস্যা সৃষ্টির ষড়যন্ত্র করে বেড়ায়।

প্রবচন - 24 প্রজ্ঞা এবং বোধ দিয়ে গড়া একটি বাড়ী দৃঢ় হয়।

প্রবচন - 24 জ্ঞান দুর্লভ এবং সুন্দর সম্পদ দিয়ে ঘরগুলিকে ভরে দেয়।

প্রবচন - 24 প্রজ্ঞা মানুষকে বলবান করে তোলে। জ্ঞান মানুষকে আরো শক্তি দেয়।

প্রবচন - 24 যুদ্ধের আগে তোমাকে খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে। যদি তুমি যুদ্ধ জিততে চাও তাহলে তোমার অনেক উপদেষ্টার প্রয়োজন।

প্রবচন - 24 মূর্খরা কোনদিন জ্ঞানের মর্ম বুঝবে না। যখন মানুষ কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তখন মূর্খরা কিছুই বলতে পারে না।

প্রবচন - 24 যদি তুমি সব সময় সমস্যা সৃষ্টির পরিকল্পনা কর তাহলে অন্যরা তোমাকে জানবে এক জন সমস্যা সৃষ্টির নাযক হিসেবে এবং তারা আর তোমার কথা শুনবে না।

প্রবচন - 24 মূর্খ ব্যক্তি শুধু পাপের পরিকল্পনা করে। লোকরা ঘৃণাপূর্ণ লোকদের ঘৃণাই করে।

প্রবচন - 24 সঙ্কটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তুমি সত্যি সত্যিই এক জন দুর্বল লোক।

প্রবচন - 24 যদি লোকরা এক জন ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করে তাহলে তুমি সেই ব্যক্তিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে।

প্রবচন - 24 তুমি বলতে পারো না, “এটা আমার কাজ নয়।” প্রভু সব জানেন। তিনি এও জানেন তুমি কি কর এবং কেন কর। প্রভু তোমাকে লক্ষ্য করছেন। তোমার কাজ অনুযায়ীপুরস্কার দেবেন।

প্রবচন - 24 হে পুত্র আমার মধু খাও। মধু বড় উত্তম বস্তু। চাক ভাঙ্গা মধু ভীষণ মিষ্টি।

প্রবচন - 24 একই রকম ভাবে, প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভাল। যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তোমার আশা থাকবে। সেই আশার কোন শেষ নেই।

প্রবচন - 24 এক জন ভালো লোকের বাড়ীতে চোরের মত লুকিয়ে থেকে অপেক্ষা করো না। তার বাড়ী থেকে চুরি করো না।

প্রবচন - 24 যদি এক জন সজ্জন ব্যক্তি সাত বারও পড়ে যায় তাহলেও সে আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়। কিন্তু দুষ্ট ব্যক্তিরা সব সময় সংকটের দ্বারা পরাজিত হবে।

প্রবচন - 24 শত্রুর বিপদে আনন্দিত হয়ো না। তোমার শত্রু পড়ে গেলে উল্লাস দেখিও না।

প্রবচন - 24 যদি তুমি তা করো তাহলে প্রভু তা দেখতে পাবেন এবং প্রভু তোমার প্রতি তুষ্ট হবেন না। তখন হয়তো প্রভু তোমার শত্রুকেই সাহায্য করতে এগিয়ে আসবেন।

প্রবচন - 24 দুর্জন ব্যক্তিদের তোমার চিন্তার কারণ হতে দিও না এবং দুর্জনদের প্রতি ঈর্ষা করো না।

প্রবচন - 24 ঐ দুর্জনদের কোন আশার প্রদীপ নেই। তাদের আলো অন্ধকারে পরিণত হবে।

প্রবচন - 24 পুত্র, রাজা এবং প্রভুকে সম্মান কোরো। যারা রাজা ও প্রভুর বিরুদ্ধে তাদের সঙ্গে যুক্ত হয়ো না।

প্রবচন - 24 কেন? কারণ ঐ লোকগুলো শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তুমি তো জানো না, যারা তাদের বিরুদ্ধে ঈশ্বর এবং রাজা তাদের জন্য কতখানি সমস্যা নিয়ে আসতে পারেন। তাদের ওপর হঠাত্‌ বিপর্য়য নেমে আসবে।

প্রবচন - 24 এগুলি হল জ্ঞানবানদের উক্তি:এক জন বিচারক নিরপেক্ষ হতেই হবে। চেনা লোক বলে তাকে সমর্থন করা বিচারকের উচিত্‌ নয়।

প্রবচন - 24 এক জন দুষ্ট ব্যক্তিকে যদি বিচারক নির্দোষ বলে সাব্যস্ত করেন তাহলে লোকরা সেই বিচারককে অভিশাপ দেবে। এমনকি অন্য দেশের লোকরাও ঐ বিচারকের বিরুদ্ধে কথা বলবে।

প্রবচন - 24 কিন্তু কোন বিচারক যদি দোষী ব্যক্তিকে যোগ্য শাস্তি দান করেন তাহলে সবাই তার প্রশংসা করবে।

প্রবচন - 24 যথার্থ সত্‌ উত্তর মানুষকে খুশী করে। ঠিক য়েন ওষ্ঠাধর চুম্বনের মতো।

প্রবচন - 24 তোমার জমিতে চারা রোপন করবার আগে ঘরবাড়ি তৈরী কোরো না। বসতি স্থাপন করবার আগে তোমার চাষবাসের সমস্ত ব্যবস্থা করে নেবে।

প্রবচন - 24 প্রকৃত কারণ না থাকলে কোন লোকের বিরুদ্ধে কথা বলো না। আর কখনও মিথ্যা কথা বোলো না।

প্রবচন - 24 বোলো না, “ও আমাকে আঘাত করেছে বলে আমিও ওকে আঘাত করব। আমার ক্ষতি করেছে বলে আমিও ওকে শাস্তি দেব।”

প্রবচন - 24 আমি এক জন অলস লোকের জমির পাশ দিয়ে গেলাম। আমি এক জন মূর্খের দ্রাক্ষা ক্ষেতের পাশ দিয়ে গেলাম।

প্রবচন - 24 সেই সব জমিগুলোতে কাঁটাঝোপ গজিযে উঠছিল। ঐ জমিগুলো আগাছা এবং কাঁটায ভরে গিয়েছিল। এবং ভগ্ন স্তূপের মতো জমির চারপাশের প্রাচীর ভেঙ্গে পড়েছিল।

প্রবচন - 24 আমি এইগুলির দিকে তাকালাম এবং তাদের সম্বন্ধে ভাবলাম। আমি এগুলি থেকে একটি শিক্ষা পেলাম।

প্রবচন - 24 আর একটু ঘুম, সামান্য বিশ্রাম, হাত জড়সড় করে তন্দ্রচ্ছন্ন অবস্থায় কাটানো।

প্রবচন - 24 এগুলি তোমাকে দ্রুত দরিদ্রে পরিণত করবে। তোমার আর কিছুই অবশিষ্ট থাকবে না, য়েন চোর এসে তোমার সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে। এই ভাবে কানাকড়িহীন অবস্থায় তোমায় জীবন কাটাতে হবে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme