Kitab

প্রবচন / Proverbs 31

Chapter 659, 31 verses

  • পুরানো ইচ্ছাপত্র

প্রবচন - 31 এগুলি হল লমূযেল রাজার হিতোপদেশ যা তাঁকে তাঁর মা শিখিযেছিলেন।

প্রবচন - 31 তুমি আমার প্রিয় পুত্র, যার জন্য আমি প্রার্থনা করেছিলাম।

প্রবচন - 31 স্ত্রীলোকের পিছনে শক্তিক্ষয় কোরো না কারণ তারা অনেক রাজার ধ্বংসের কারণ।

প্রবচন - 31 লমূয়েল, রাজাদের পক্ষে দ্রাক্ষারস পান করা বিজ্ঞজনোচিত নয়, শাসকের পক্ষে সুরা পান করা বিজ্ঞজনোচিত নয়।

প্রবচন - 31 তারা দ্রাক্ষারস পান করে সমস্ত আইন ভুলে গিয়ে দরিদ্রদের ওপর অত্যাচার করতে পারে তাদের অধিকার কেড়ে নিতে পারে।

প্রবচন - 31 যারা দরিদ্র, যারা সমস্যায় জর্জরিত তাদের দ্রাক্ষারস পান করতে দাও যাতে তারা তাদের দুঃখকষ্ট ভুলে য়েতে পারে।

প্রবচন - 31

প্রবচন - 31 য়ে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না তাকে সাহায্য করা উচিত্‌। য়ে কথা বলতে পারে না এমন কারো হয়ে কথা বলো। দুর্বল লোকদের অধিকার রক্ষা কর।

প্রবচন - 31 যা তুমি সঠিক বলে মনে কর তার পক্ষ নিয়ে দাঁড়াও। সব মানুষের প্রতি ন্যায় বিচার কর। দরিদ্রদের এবং সাহায্য প্রার্থীদের অধিকার রক্ষা কর।

প্রবচন - 31 একজন যথার্থ স্ত্রীসত্যিই দুর্লভ। কিন্তু সে অলঙ্কারের চেয়েও মূল্যবান।

প্রবচন - 31 তার স্বামীর তার ওপর পূর্ণ আস্থা আছে। সে কখনও দরিদ্র হবে না।

প্রবচন - 31 এই ধরণের স্ত্রী তার স্বামীর কাছে সমস্ত জীবনের একটি পুরস্কার স্বরূপ, বোঝা নয়।

প্রবচন - 31 সে পশম ও মসীনা সংগ্রহ করে এবং খুশী মনে তার নিজের হাতে বিভিন্ন জিনিস বানায়।

প্রবচন - 31 দূর দেশ থেকে আসা এক জাহাজের মতো সে বাড়ির জন্য বিভিন্ন স্থান থেকে খাদ্য সংগ্রহ করে।

প্রবচন - 31 সে প্রত্যেক দিন ভোরবেলা উঠে তার পরিবারের জন্য রান্না করে এবং ভৃত্যদের ভাগ তাদের দিয়ে দেয়।

প্রবচন - 31 সে একটি জমি পর্য়বেক্ষণ করে এবং তারপর সেটা ক্রয করে। সে তার অর্জিত অর্থ ব্যয় করে এবং দ্রাক্ষাক্ষেত বপন করে।

প্রবচন - 31 সে হয় কঠোর পরিশ্রমী এবং সমস্ত রকম কাজে সক্ষম।

প্রবচন - 31 সে যখনই তার নিজের তৈরী জিনিসের ব্যবসা করে তখনই লাভ করে।

প্রবচন - 31 সে সুতো কাটে এবং নিজের কাপড় বোনে।

প্রবচন - 31 সে সব সময় দরিদ্র ও সাহায্য প্রার্থীদের দান করে।

প্রবচন - 31 শীতে যখন বরফ পড়ে তখন সে পরিবারের জন্য দুশ্চিন্তা করে না। সে তাদের সবাইকে ভাল গরম কাপড় দেয়।

প্রবচন - 31 সে বিছানায় পাতার জন্য চাদর তৈরী করে এবং সে দামী মসলিনের বস্ত্র পরে।

প্রবচন - 31 তার স্বামী হয় দেশের নেতাদের একজন যাকে সকলেই শ্রদ্ধা করে।

প্রবচন - 31 তার ব্যবসায়িক দক্ষতা থাকে এবং সে বস্ত্র ও বন্ধনী তৈরী করে ব্যবসায়িকদের কাছে বিক্রি করে।

প্রবচন - 31 সে প্রশংসিত হয়এবং মানুষ তাকে সম্মান করে। সে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হয়।

প্রবচন - 31 সে বিশাল জ্ঞান নিয়ে কথা বলে এবং মানুষকে স্নেহময ও দযালু হতে শেখায়।

প্রবচন - 31 সে কখনও আলস্য দেখায় না এবং তার গৃহের সমস্ত জিনিসের দেখাশোনা করে।

প্রবচন - 31 তার সন্তানরা তার প্রশংসা করে, তার স্বামী তাকে নিয়ে গর্ব করে বলে,

প্রবচন - 31 “আরো অনেক ভালো স্ত্রীলোক আছে, কিন্তু তুমি তাদের মধ্যে শ্রেষ্ঠ।”

প্রবচন - 31 রূপলাবণ্য তোমাকে লোকদের সামনে ঠকাতে পারে। কিন্তু য়ে স্ত্রীলোক প্রভুকে শ্রদ্ধা করে তাকে অবশ্যই প্রশংসা করা উচিত্‌।

প্রবচন - 31 তাকে তার যোগ্য পুরস্কার দাও। তার কাজের জন্য সর্বসমক্ষে তার গুণগান কর।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme