পরম গীত - 2 আমিই শারোণের গোলাপ এবং উপত্যকার শাপলাফুল।
পরম গীত / Songs of Solomon 2
Chapter 673, 17 verses
পরম গীত - 2 হে আমার প্রিয়তমা, সুন্দরী নারীদের মধ্যে তুমি য়েন কাঁটার মাঝখানে শাপলাফুল!
পরম গীত - 2 আমার প্রিয়তম, অন্যান্য পুরুষদের মধ্যে জংলী গাছের মধ্যে তুমি একটি দুর্লভ আপেল গাছের মত!আমার প্রিয়তমের ছায়ায বসে আমি তার সুমিষ্ট ফলের আস্বাদ গ্রহণ করি।
পরম গীত - 2 আমার প্রিয়তম আমাকে তার পান-শালায নিয়ে গেল এবং আমার প্রতি তার প্রেম প্রকটিত করলো।
পরম গীত - 2 শুকনো ফল দিয়ে আমায় উজ্জীবিত কর। আপেল দিয়ে আমায় সঞ্জীবিত কর, কারণ আমি প্রেমে ব্বিশ হয়ে আছি।
পরম গীত - 2 আমার প্রেমিকের বাঁ হাত আমার মাথার নীচে রযেছে এবং তার ডান হাতে সে আমায় জড়িয়ে ধরেছে।
পরম গীত - 2 হে জেরুশালেমের কন্যাগণ, গজলা হরিণ এবং বন্য হরিণের নামে আমার কাছে প্রতিশ্রুতি কর যতক্ষণ পর্য়ন্ত প্রস্তুত না হয়, ভালবাসাকে জাগিও না।
পরম গীত - 2 শোন! আমার প্রেমিক আসছে। সে লাফ দিয়ে পর্বত পার হচ্ছে এবং পাহাড় ডিঙিযে আসছে।
পরম গীত - 2 আমার প্রিয়তমটি একটি মৃগের মতো বা হরিণ শাবকের মতো। দেখ, সে আমাদের দেওয়ালের অন্য দিকে দাঁড়িয়ে আছে, সে জানালার ভেতর দিয়ে বাইরে দেখছে। সে জানালার খড়খড়ির ভেতর দিয়ে দেখছে।
পরম গীত - 2 আমার প্রিয়তম আমাকে বলে, “ওঠো প্রিয়তম আমার, অদ্বিতীয় অনন্য আমার সঙ্গে চল! আমরা চলে যাই!
পরম গীত - 2 দেখ, শীত গত হয়েছে, বর্ষাকালও চলে গেছে।
পরম গীত - 2 মাঠে মাঠে ফুল ফুটছে, পাখিদের গান গাইবার সময় এসে গেছে! ঐ শোন, পারাবতের ডাক শোনা যাচ্ছে।
পরম গীত - 2 ডুমুরের ডালে ডালে কচি ডুমুর ধরেছে। দ্রাক্ষার মুকুলের গন্ধে চারিদিক সুবাসিত। ওঠো, প্রিয়তম আমার, অদ্বিতীয় অনন্য আমার, চল! আমরা চলে যাই!”
পরম গীত - 2 হে আমার কপোত, পর্বতের পেছনে কেন লুকিয়ে আছো? তোমাকে দেখতে দাও, তোমার স্বর শুনতে দাও, তোমার কণ্ঠস্বর অতীব মধুর, এবং তুমি সত্যিই সুন্দর!
পরম গীত - 2 আমাদের জন্য শিযালগুলোকে ধর। ঐ ছোট্ট শিযালগুলো দ্রাক্ষা ক্ষেত নষ্ট করে! আমাদের দ্রাক্ষাক্ষেত এখন ফুলে ফুলে ভরা।
পরম গীত - 2 আমার প্রিয়তম এক মাত্র আমারই এবং আমিও এক মাত্র তারই! তিনি শাপলা ফুলের মধ্যে চরান।
পরম গীত - 2 ছায়া বিলীন হয়ে যাওয়ার আগে দিগন্তের শেষ নিঃশ্বাস (বাতাস) যখন প্রবাহিত হয়, তখন, আমার প্রিয়তম, নবীন হরিণের মত সুউচ্চ বেথর পর্বতে ফিরে এসো!