Kitab

ইসাইয়া / Isaiah 2

Chapter 681, 22 verses

  • পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 2 আমোসের পুত্র যিশাইয় যিহূদা ও জেরুশালেম সম্পর্কে এইসব বার্তার দর্শন পান।

ইসাইয়া - 2 শেষের দিনগুলিতে, প্রভুর মন্দিরের পর্বতকে সকল পর্বতের মধ্যে শীর্ষস্থানীয করা হবে এবং ওটিকে সমস্ত পর্বত থেকে উচ্চতর করা হবে। এবং সমস্ত দেশগুলি থেকে লোকরা সেখানে নিয়মিত ভাবে প্রবাহের মত যাবে।

ইসাইয়া - 2 বহু দেশের লোক সেখানে যাবে। তারা বলবে, “চল, আমরা সবাই প্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের উপাসনাগৃহে উঠি। তারপর তিনি আমাদের তাঁর জীবনযাপনের পথ শেখাবেন এবং আমরা জীবনের সেই পথ অনুসরণ করব।”ঈশ্বরের বিধি, প্রভুর বার্তাসমূহ জেরুশালেমের সিয়োন পর্বত থেকে শুরু হবে এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।

ইসাইয়া - 2 তারপর ঈশ্বর সকল জাতির বিচারক হবেন। এবং অনেক লোকের বাদানুবাদের নিষ্পত্তি করবেন। তারা নিজেদের মধ্যে লড়াইয়ের সময় অস্ত্রশস্ত্রের ব্যবহার বন্ধ করবে। তারা তাদের তরবারি থেকে লাঙলের ফলা তৈরি করবে এবং বর্শার ফলা দিয়ে কাটারি বানাবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে তরবারি ধরবে না। পরস্পরের মধ্যে লড়াই বন্ধ হবে। তারা কখনও যুদ্ধের প্রশিক্ষণ নেবে না।

ইসাইয়া - 2 যাকোবের পরিবার, এসো আমরা প্রভুর আলোকিত পথে চলি!

ইসাইয়া - 2 আমি তোমাকে একথা বলছি কারণ তুমি তোমার লোকদের ত্যাগ করেছ। তোমার লোকরা পূর্বদিকের লোকদের ধ্যান ধারণায পরিপূর্ণ হয়েছে। তোমার লোকরা পলেষ্টীয়দের মতো ভবিষ্যত্‌ বক্তা হবার চেষ্টা করছে। তোমাদের লোকরা বহিরাগতদের সঙ্গে খুব বেশী জড়িয়ে পড়েছে।

ইসাইয়া - 2 তোমাদের দেশ অন্য দেশের সোনা, রূপোয পরিপূর্ণ। সেখানে ধনসম্পত্তির সীমা পরিসীমা নেই। তোমাদের দেশ ঘোড়া এবং অসংখ্য রথে পরিপূর্ণ।

ইসাইয়া - 2 তোমাদের দেশ মূর্ত্তিতে পরিপূর্ণ। নিজেদের হাতে গড়া মূর্ত্তিগুলির সামনে লোকেরা নতজানু হয়ে তাদের পূজো করে।

ইসাইয়া - 2 লোকরা খুব নীচ এবং হীন হয়ে গেছে। তাই ঈশ্বর, আপনি তাদের নিশ্চই ক্ষমা করবেন না।

ইসাইয়া - 2 যাও, পাথরের পেছনে আবর্জনার মধ্যে লুকিয়ে থাকো। প্রভুকে তোমাদের ভয় পাওয়া উচিত্‌ এবং তাঁর মহান পরাক্রম থেকে তোমাদের লুকিয়ে থাকা উচিত্‌।

ইসাইয়া - 2 দাম্ভিক লোকরা অহঙ্কার করবে না। এই সব লোকরা লজ্জায মাটিতে মাথা নত করবে। সেই সময় শুধুমাত্র প্রভু একা উন্নত মস্তকে বিরাজ করবেন।

ইসাইয়া - 2 প্রভুর একটি বিশেষ দিনের পরিকল্পনা আছে। সেই দিনে প্রভু উদ্ধত ও অহঙ্কারী লোকদের শাস্তি দেবেন। সেই দিনে ঐসব লোকরা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে না।

ইসাইয়া - 2 ঐসব অহঙ্কারী লোকরা লিবানোনের উচ্চ ও উন্নত এরস বৃক্ষের মতো। তারা বাশনের বৃহত্‌ এলা বৃক্ষের মতো। কিন্তু ঈশ্বর এই সব লোকদের শাস্তি দেবেন।

ইসাইয়া - 2 এই সব অহঙ্কারী লোকরা দীর্ঘ পর্বতমালা ও উচ্চ পাহাড়ের মতো।

ইসাইয়া - 2 এই সব লোকরা লম্বা দুর্গ, উচ্চ শক্তিশালী প্রাচীরের মতো। কিন্তু ঈশ্বর এই সব লোকদের শাস্তি দেবেন।

ইসাইয়া - 2 এই সব লোকরা তর্শীশের বড় জাহাজের মতো। (জাহাজগুলি গুরুত্বপূর্ণ জিনিসে পরিপূর্ণ।) কিন্তু ঈশ্বর এই সব অহঙ্কারী লোকদের শাস্তি দেবেন।

ইসাইয়া - 2 সেই সময় লোকরা অহঙ্কারী হওয়া বন্ধ করবে। অহঙ্কারী লোকরা মাটিতে মাথা নত করবে। সেই সময় শুধুমাত্র প্রভু উন্নত মস্তকে বিরাজ করবেন।

ইসাইয়া - 2 সমস্ত মূর্ত্তিগুলি সম্পূর্ণরূপে হয়ে যাবে।

ইসাইয়া - 2 লোকরা পাথর এবং মাটির ফাটলে লুকোবে। লোকে প্রভু এবং তাঁর মহান পরাক্রমকে ভয় পাবে। পৃথিবীকে কম্পিত করার জন্য যখন প্রভু উঠে দাঁড়াবেন তখনই এই সব ঘটবে।

ইসাইয়া - 2 সেই সময় লোকরা তাদের স্বর্ণ ও রৌপ্যমূর্ত্তি-গুলিকে ছুঁড়ে ফেলে দেবে। (লোকরা এই সব মূর্ত্তিগুলিকে পূজো করার জন্য তৈরী করেছিল।) এই সব মূর্ত্তিগুলিকে লোকরা বাদুড় ও ছুঁচোর গর্তে নিক্ষেপ করবে।

ইসাইয়া - 2 তারপর লোকরা প্রভু এবং তাঁর মহান পরাক্রমে ভীত হয়ে পাথরগুলোর ফাটলে লুকোবে। এই সব ঘটবে যখন প্রভু পৃথিবীকে কম্পিত করবেন।

ইসাইয়া - 2 নিজেদের রক্ষা করার জন্য লোকদের অন্য কারও ওপর আস্থা রাখা উচিত্‌ নয়। কারণ মানুষ মরণশীল এবং তারা মারা যাবে। তাই তোমাদের এটা ভাবা উচিত্‌ নয় যে তারা ঈশ্বরের মতো ক্ষমতাবান।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme