Kitab

ইসাইয়া / Isaiah 9

Chapter 688, 21 verses

  • পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 9 কিন্তু যে বিপদে পড়েছিল তার জন্য কোন অন্ধকার থাকবে না। লোকরা অতীতে সবূলূন দেশ ও নপ্তালি দেশকে কোন গুরুত্বই দিত না। কিন্তু পরবর্তী-কালে সমুদ্রের নিকটবর্তী দেশ, য়র্দন নদীর অপর পারের দেশ এবং অ-ইহুদীদের মহকুমাটিকে ঈশ্বর খুব মহান করবেন।

ইসাইয়া - 9 এই সব দেশের লোক অন্ধকারে বাস করত। কিন্তু তারা মহা-আলোকটি দেখতে পাবে। ঐসব লোক কবরের মত অন্ধকার জায়গায় বাস করত। কিন্তু “মহা-আলোক” তাদের ওপর কিরণ দেবে।

ইসাইয়া - 9 হে ঈশ্বর, আপনিই জাতিটিকে বড় হতে দেবেন। আপনিই সেখানকার লোকদের সুখী করবেন। তারা আপনার উপস্থিতিতে যুদ্ধ জয়ের শেষে লুটের মাল ভাগের সময়কার আনন্দের মতো, ফসল তোলার সময়ের আনন্দের মতো সুখ ভোগ করবে।

ইসাইয়া - 9 কেননা আপনি তাদের ভারের বোঝা, তাদের কাঁধের বাঁক, শাস্তি দেওয়ার জন্য তাদের উপর ব্যবহৃত শএুদের দণ্ড সরিয়ে নেবেন। যেমন মিদিযনকে হারানোর পরে আপনি করেছিলেন।

ইসাইয়া - 9 যুদ্ধে দুর্বারভাবে এগিয়ে যাওয়া প্রতিটি বুট, যুদ্ধে সজ্জিত ব্যক্তির রক্তে রঞ্জিত সাজ-পোশাক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।

ইসাইয়া - 9 একটি বিশেষ শিশু জন্মগ্রহণ করার পরই এটা ঘটবে। ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন। লোকদের নেতৃত্ব দেওয়ার ভার তার ওপর থাকবে। তার নাম হবে “আশ্চর্য়্য় মন্ত্রী, ক্ষমতাবান ঈশ্বর, চিরজীবি পিতা, শান্তির রাজকুমার।”

ইসাইয়া - 9 ন্যায়পরায়ণতা ও ধার্মিকতা দিয়ে তার শাসন স্থাপন করে। এখন থেকে এবং চির কালের জন্য দাযূদ পরিবার উদ্ভূত রাজার রাজত্বে শক্তি ও শান্তি বিরাজ করবে। তাঁর লোকদের জন্য প্রভুর প্রবল উদ্দীপনা তাঁকে এই সব কাজ করাবে।

ইসাইয়া - 9 আমার প্রভু যাকোবের সমস্ত লোকদের বিরুদ্ধে এক আদেশ দেবেন। ইস্রায়েলের বিরুদ্ধে এই আদেশ পালন করা হবে।

ইসাইয়া - 9 তখন ইস্রায়েলের লোক এমনকি শমরিয়ার প্রধানরাও জানতে পারবে যে ঈশ্বর তাদের শাস্তি দিয়েছেন।এখন তারা অহঙ্কারী এবং দাম্ভিক। তারা বলে,

ইসাইয়া - 9 “এই ইঁটগুলো হয়তো ভেঙে পড়তে পারে, কিন্তু আমরা আবার শক্তিশালী পাথর দিয়ে সেটি গড়ে তুলব। এই সুকমোর গাছগুলি হয়তো কাটা যেতে পারে, কিন্তু আমরা সেখানে নতুন গাছ লাগাব। এবং এই নতুন গাছগুলি হবে বড় এবং শক্তিশালী এরস গাছ।”

ইসাইয়া - 9 তাই প্রভু ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোকের খোঁজ করবেন। প্রভু তাদের বিরুদ্ধে রত্‌সীনের শএুদের কাজে লাগাবেন।

ইসাইয়া - 9 প্রভু পূর্ব থেকে অরাম এবং পশ্চিম থেকে পলেষ্টীয়দের আনবেন। ঐ শএুরা তাদের সৈন্যবাহিনী ব্যবহার করে ইস্রায়েলকে পরাজিত করবেন। কিন্তু তবুও ইস্রায়েলের ওপর থেকে প্রভুর রোধ যাবে না। তবুও প্রভু এখানকার লোকদের শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।

ইসাইয়া - 9 ঈশ্বর ইস্রায়েলের লোকদের শাস্তি দিলেও তারা পাপ কাজ করা বন্ধ করবে না। তারা প্রভু সর্বশক্তিমানকে মেনে চলবে না।

ইসাইয়া - 9 তাই প্রভু ইস্রায়েলের মাথা এবং লেজকে, বৃন্ত ও ডালপালাকে এক দিনেই কেটে ফেলবেন।

ইসাইয়া - 9 (এখানে মাথার মানে হল শহরের সম্মানীয গুরুত্বপূর্ণ নেতা বা প্রধান। লেজ মানে হল মিথ্যা কথা বলে এমন ভাব্বাদী।)

ইসাইয়া - 9 যে সব নেতারা লোকদের ভুলপথে নিয়ে যাচ্ছে তাদের ও তাদের অনুসরণকারীদের ধ্বংস করা হবে।

ইসাইয়া - 9 এসব লোকগুলো দুষ্ট। প্রভু তরুণদের নিয়ে খুশী নন। তিনি তাদের বিধ্বা পত্নী ও অনাথ ছেলেমেয়েদের ওপর করুণা করবেন না। কারণ লোকরা দুষ্ট এবং এমন কাজ করে যা ঈশ্বর বিরুদ্ধ। তারা মিথ্যা কথা বলে। তাই ঈশ্বর এদের ওপর রুদ্ধ থাকবেন এবং এদের শাস্তি চলতেই থাকবে।

ইসাইয়া - 9 দুষ্ট বস্তু হল ছোট্ট আগুনের মতো। প্রথমে এই আগুন আগাছা এবং কাঁটাঝোপকে গ্রাস করে। তারপর সেই আগুন বনের আর বড় ঝোপঝাড়কে ভস্মীভূত করে। অবশেষে এটা প্রকাণ্ড আগুনের আকার ধারণ করে সব কিছুকে গ্রাস করে ফেলে।

ইসাইয়া - 9 প্রভু সর্বশক্তিমান খুবই রুদ্ধ হয়েছেন। তাই গোটা দেশ পুড়ে ছারখার হবে। সেই আগুনে সমস্ত লোক দ3 হবে। কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে সমবেদনা জানাবে না, এমন কি নিজের ভাইকেও নয়।

ইসাইয়া - 9 খিদের জ্বালায় লোকরা ডান দিক থেকে কিছু খাবার ছিনিয়ে নেবে, কিন্তু তবু তারা ক্ষুধার্ত থেকে যাবে। তারা বাঁদিক থেকে কিছু খাবার ছিনিয়ে নেবে, কিন্তু তবু তাদের পেট ভরবে না। তারপর প্রত্যেকটি লোক তাদের নিজেদের দেহের মাংস খেতে থাকবে।

ইসাইয়া - 9 এর অর্থ হল মনঃশি ইফ্রযিমকে ও ইফ্রযিম মনঃশিকে এবং তারপর উভয়ে এক সঙ্গে যিহূদাকে আক্রমণ করবে।তবুও ইস্রায়েলের বিরুদ্ধে প্রভুর রোধ মিটবে না। তিনি সেখানকার লোকদের শাস্তি দেওয়ার জন্য তখনও প্রস্তুত থাকবেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme