Kitab

ইসাইয়া / Isaiah 12

Chapter 691, 6 verses

  • পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 12 আর সেদিন তুমি বলবে:“হে প্রভু আমি তোমার প্রশংসা করি! তুমি আমার প্রতি রুদ্ধ ছিলে। কিন্তু এখন আর আমার প্রতি রুষ্ট থেকো না! আমার প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন কর।”

ইসাইয়া - 12 ঈশ্বর আমাকে রক্ষা করেন। আমি তাকে বিশ্বাস করি। আমি ভয় পাই না। তিনি আমাকে রক্ষা করেন। প্রভু য়িহোবা আমার শক্তিও বটে।তিনি আমাকে রক্ষা করেন এবং আমি তাঁর প্রশংসার গান গাই।

ইসাইয়া - 12 পরিত্রাণের ঝর্ণা থেকে তোমরা জল তুলবে এবং তারপর তোমরা আনন্দিত হবে।

ইসাইয়া - 12 তারপর তুমি বলবে, “প্রভুর প্রশংসা কর! তাঁর নাম উপাসনা কর! সমস্ত দেশে তাঁর কর্মের কথা বিদিত করে দাও। ঘোষণা কর যে তাঁর নাম মহান!”

ইসাইয়া - 12 প্রভুর প্রশংসার গান গাও! কেন না, তিনি মহান কাজ করেছেন। এই খবর পৃথিবীময় ছড়িয়ে দাও। পৃথিবীর সব মানুষ তা জানুক।

ইসাইয়া - 12 হে সিয়োনবাসীগণ উচ্চস্বরে ঈশ্বরের স্তবগান কর। ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বর অত্যন্ত সএযিভাবে তোমার সঙ্গে আছেন। তাই সকলে খুশী হও।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme