Kitab

ইসাইয়া / Isaiah 15

Chapter 694, 9 verses

  • পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 15 এটা মোয়াব সম্পর্কে একটি বার্তা: এক দিন রাতে মোয়াবের আর নগর থেকে সেনারা সমস্ত ধনসম্পদ লুঠ করল। ঐ রাতেই নগরটিকে ধ্বংস করা হল। এক দিন রাতে সেনারা মোয়াবের কীর নগর লুঠ করল। ঐদিন রাতেই নগরটিকে ধ্বংস করা হল।

ইসাইয়া - 15 রাজার পরিবার এবং দীবন শহরের লোকরা কান্নাকাটি করার জন্য উচ্চ স্থানে যাচ্ছে। মোয়াবের লোকরা নবো ও মেদবা শহরের জন্য কাঁদছে। সকলে তাদের শোকপ্রকাশের জন্য তাদের মাথা ও দাড়ি কামিয়ে ফেলেছে।

ইসাইয়া - 15 বাড়ির ছাদ থেকে রাস্তাঘাট পর্য়ন্ত সর্বত্রই মোয়াবের লোকরা শোকের পোশাক পরে কান্নাকাটি করছে।

ইসাইয়া - 15 হিশ্বোন ও ইলিয়ালী শহরের লোকরা এত জোরে কান্নাকাটি করছে যে, সুদূর য়হস পর্য়ন্ত তার শব্দ শোনা যাচ্ছে। এমনকি সেনারাও আকস্মিক ভয় পেয়ে গিয়েছে। তারা ভয়ে কাঁপছে।

ইসাইয়া - 15 মোয়াবের দুঃখে আমার হৃদয় ব্যথিত। লোকরা নিরাপত্তার জন্য ছুটছে। তারা সোযর, ইগ্লত্‌-শলিশীযায় পর্য়ন্ত যাচ্ছে। তারা লূহীতের পার্বত্যময় পথ ধরে ওঠার সময় বিশ্রীভাবে চিত্কার করে কাঁদছে। হোরোণযিমের পথে হাঁটার সময় লোকরা চিত্কার করে কাঁদছে।

ইসাইয়া - 15 কিন্তু নিম্রীমের ক্ষুদ্র নদী মরুভূমির মতো শুকিয়ে গিয়েছে। সমস্ত ছোট গাছপালা শুকিয়ে গিয়েছে। কোন কিছুই আর সবুজ নেই।

ইসাইয়া - 15 তাই, মোয়াব ত্যাগ করার আগে লোকরা তাদের নিজ নিজ জিনিসপত্র সংগ্রহ করে জড় করছে এবং উইলো একি এর ওপারে নিয়ে যাচ্ছে।

ইসাইয়া - 15 মোয়াবের সর্বত্রই আর্তনাদ শোনা যাচ্ছে। ইগ্লযিম এবং বের্-এলীম শহরের লোকরা কাঁদছে।

ইসাইয়া - 15 দীমোনের জল রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং আমি দীমোনের জন্য আরো দুঃখ আনব। মোয়াবের খুব অল্পসংখ্যক লোক শএুদের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছে। কিন্তু এই সব লোকদের ভক্ষণ করার জন্য আমি অনেক সিংহ পাঠাব।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme