Kitab

ইসাইয়া / Isaiah 20

Chapter 699, 6 verses

  • পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 20 সর্গোন ছিলেন অশূরের রাজা। সর্গোন তাঁর সেনাপতি তর্ত্তনকে অস্দোদ শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান। তর্ত্তন সেখানে গিয়ে শহরটি দখল করে নেন।

ইসাইয়া - 20 সেই সময় প্রভু আমোসের পুত্র যিশাইয়ের মাধ্যমে কথাবার্তা বলেছিলেন। প্রভু বলেন, “যাও, তোমার কোমর থেকে দুঃখের কাপড় সরাও। পা থেকে জুতো খুলে ফেল।” যিশাইয় প্রভুর আদেশ পালন করল। খালি পায়ে, খালি গায়ে যিশাইয় চারদিকে ঘুরে বেড়াল।

ইসাইয়া - 20 তারপর প্রভু বললেন, “যিশাইয় তিন বছর ধরে খালি পায়ে খালি গায়ে ঘুরে বেড়িযেছে। এটা মিশর এবং কূশ দেশের কাছে একটা নিদর্শন।

ইসাইয়া - 20 অশূরের রাজা মিশর ও কূশদেশকে পরাজিত করবে। অশূররা বন্দীদের তাদের দেশ থেকে ধরে নিয়ে যাবে। বৃদ্ধ এবং য়ুবা বন্দীদের খালি পায়ে এবং পোশাক-আশাক না পরিযে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। তারা সম্পূর্ণ উলঙ্গ থাকবে। মিশরের লোকরা লজ্জিত হবে।

ইসাইয়া - 20 তারা ভীত এবং হতাশ হবে কারণ তারা কূশ দেশের কাছে সাহায্য আশা করেছিল এবং মিশর দেশের মহিমায তাদের আস্থা ছিল।”

ইসাইয়া - 20 সমুদ্রের ধারে বসবাসকারী লোকরা বলবে, “আমরা ঐ দেশগুলির কাছ থেকে সাহায্য পাবার ভরসা করেছিলাম। আমরা ওদের কাছে ছুটে গিয়েছিলাম যাতে অশূরের রাজার হাত থেকে তারা আমাদের রক্ষা করে। কিন্তু ওদের দিকে তাকাও। ওরাও বন্দী। ওদের দেশ দখল হয়ে গেছে। তাহলে আমরা কি ভাবে মুক্তি পাব?”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme