Kitab

ইসাইয়া / Isaiah 34

Chapter 713, 17 verses

  • পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 34 সমস্ত জাতিসমূহ, আমার কথা শোন! খুব কাছে এসে তোমাদের এই কথা শোনা উচিত্‌। পৃথিবীর এবং পৃথিবীর সব লোক এই সব কথা শোন।

ইসাইয়া - 34 প্রভু সমস্ত জাতি এবং তাদের সৈন্যদের প্রতি রুদ্ধ। তিনি তাদের সকলকে ধ্বংস করবেন। তিনি তাদের হত্যা করাবেন।

ইসাইয়া - 34 তাদের দেহগুলি বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোবে। তাদের রক্ত পাহাড় থেকে গড়িযে পড়বে।

ইসাইয়া - 34 পাকানো কাগজের মত আকাশ গুটিযে বন্ধ হয়ে যাবে। নক্ষত্ররা মারা যাবে এবং দ্রাক্ষা গাছের পাতা বা ডুমুর পাতার মতো তাদের পতন হবে। আকাশের সব নক্ষত্র নষ্ট হয়ে যাবে।

ইসাইয়া - 34 প্রভু বললেন, “এসব ঘটবে যখন আকাশে আমার তরবারি রক্ত দ্বারা পরিতৃপ্ত হবে।”দেখ! প্রভুর তরবারি ইদোমকে কেটে দ্বিখণ্ডিত করবে। প্রভু এইসব লোকেদের ওপর তাঁর বিচার জারি করেছেন এবং তাদের অবশ্যই মৃত্যু হবে।

ইসাইয়া - 34 কারণ প্রভু মনে করেন ইদোম ও ইদোমের শহর বসরার ধ্বংসের সময় এসেছে।

ইসাইয়া - 34 সুতরাং মেষ, গবাদি পশু ও শক্তিশালী ষাঁড়দের ধ্বংস করা হবে। তাদের রক্তে দেশ পূর্ণ হবে। তাদের চর্বিতে ভূমি আচ্ছাদিত হবে।

ইসাইয়া - 34 এই সব জিনিসগুলি ঘটবে কারণ প্রভু শাস্তির সময় নির্ধারণ করেছেন। যে সব লোক সিয়োনের বিরুদ্ধে অন্যায় করেছে তাদের শাস্তি দেবার জন্য প্রভু একটি বছর বেছে নিয়েছেন।

ইসাইয়া - 34 ইদোমের নদীসমূহ গরম আলকাতারার মতো হবে। ইদোমের মাটি হবে পোড়া গন্ধকের মতো।

ইসাইয়া - 34 সারা দিনরাত জ্বলবে আগুন। কেউ সেই আগুন নেভাতে পারবে না। ইদোম থেকে ধোঁযা বের হতেই থাকবে। এই দেশ চির কালের জন্য ধ্বংস হয়ে যাবে। লোকরা আর কখনো ঐ দেশের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে না।

ইসাইয়া - 34 পাখি এবং ক্ষুদ্র প্রাণীরা এই দেশকে দখল করে নেবে। পেঁচা ও দাঁড়কাকরা সেখানে বসবাস করবে। বিশৃঙ্খলার ফিতে এবং বিভ্রান্তির পাথর দিয়ে সেই দেশকে মাপা হবে।

ইসাইয়া - 34 ওখানকার নেতারা এবং সম্ভ্রান্ত লোকরা শাসন করবার মত কিছু পাবে না। তারা সবাই গত হয়ে থাকবে।

ইসাইয়া - 34 সমস্ত সুন্দর বাড়িগুলিতে কাঁটা ও বন্য ঝোপঝাড় জন্মাবে। বন্য কুকুর ও পেঁচা সে সকল বাড়িতে বসবাস করবে। বন্য জন্তুরা সেখানে বাস করবে। বড় পাখিরা ওখানে গজিযে ওঠা ঘাসের মধ্যে বাস করবে।

ইসাইয়া - 34 বন্য বিড়ালরা বন্য কুকুরের সঙ্গে এক সাথে বাস করবে। বন্য ছাগল তাদের বন্ধুদের ডাকবে। নিশাচর পশুরা সেখানে খুঁজে পাবে বিশ্রামস্থল।

ইসাইয়া - 34 সেখানে সাপরা বাসা বাঁধবে। তারা সেখানে ডিম পাড়বে। তারা ছায়ায় আশ্রয় নেবে এবং সেখানে ডিম ফোটাবে। কিন্তু বাজপাখীরাও সেখানে একের পর এক এসে জুটবে।

ইসাইয়া - 34 প্রভুর বইটির মধ্যে খুঁজে দেখ এবং পড়। একটা জিনিষও বাদ যাবে না। সেখানে লেখা আছে যে ঐ সকল প্রাণীদের এক জনও নিশ্চিহ্ন হবে না। এক জনও সঙ্গীহীন হবে না। ঈশ্বর এই আদেশ দিয়েছেন এবং ঈশ্বরের আত্মা তাদের একত্রিত করেছে।

ইসাইয়া - 34 ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন তাদের সম্বন্ধে তিনি কি করবেন। তারপর ঈশ্বর তাদের জন্য একটা জায়গা নির্বাচন করবেন। ঈশ্বর একটি গণ্ডি কেটে তাদের জায়গা দেখিয়ে দেবেন। সুতরাং প্রাণীরা সেই জায়গাকে চিরকালের জন্য দখল করে নেবে। সেখানে তারা বসবাস করবে বছরের পর বছর।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme