Kitab

ইসাইয়া / Isaiah 47

Chapter 726, 15 verses

  • পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 47 “পড়ে যাও আবর্জনায এবং সেখানেই বসে পড়! কল্দীযদের (বাবিলের অপর নাম) কুমারী কন্যা। কন্যা বসে পড় মাটিতে। তুমি এখন আর শাসক নও! লোকরা তোমাকে কোমলা ক্ষীণকাযা যুবতী মহিলা বলে মনে করবে না।

ইসাইয়া - 47 এখন তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। য়াঁতাকলে খাদ্যশস্য থেকে তোমাকে আটা বানাতে হবে। তোমার আবরণ সরিয়ে দাও, খুলে ফেল তোমার শৌখিন পোশাক। তোমাকে তোমার দেশ ছাড়তে হবে। তোমার পা দেখতে না পাওয়া পর্য়ন্ত তুমি তোমার ঘাঘরা তোল এবং নদী পার হয়ে যাও।

ইসাইয়া - 47 পুরুষেরা তোমার গোপন অঙ্গ দেখবে, তোমাকে ব্যবহার করবে য়ৌনকর্মে। বাজে কাজ করার জন্য মূল্য দিতে বাধ্য করবে তোমাকে, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না।

ইসাইয়া - 47 “আমার লোকরা বলে, ‘ঈশ্বর আমাদের রক্ষা করেন। তাঁর নাম হল: প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের পবিত্রতম।”‘

ইসাইয়া - 47 “তাই বাবিল, যেখানেই বসে থাকো, শান্ত হও। কল্দীযদের কন্যা, অন্ধকারে আশ্রয় নাও। কেন? কারণ তোমাকে আর ‘রাজ্যগুলির রাণী’ বলে ডাকা হবে না।

ইসাইয়া - 47 “আমি আমার লোকদের ওপর রুদ্ধ ছিলাম। ঐ লোকরা আমার সম্পত্তি। কিন্তু আমি তাদের ওপর রুদ্ধ ছিলাম, তাই আমি তাদের অসম্মান করেছি। আমি তাদের তোমার হাতে তুলে দিয়েছিলাম। তুমি তাদের শাস্তি দিয়েছ। কিন্তু তুমি তাদের ক্ষমা প্রদর্শন করোনি- বৃদ্ধকেও তুমি কঠিন পরিশ্রম করতে বাধ্য করেছ।

ইসাইয়া - 47 তুমি বললে, ‘আমি চির কাল থাকব। চির কাল আমিই থাকব মহারাণী।’ সেই সব লোকের ওপর তুমি যে অপকর্ম করেছ, তাও তুমি লক্ষ্য করনি। কি ঘটবে সে সম্পর্কেও ভাবনি।

ইসাইয়া - 47 তাই, এখন, ‘হে বিলাসলালিত রমণী’ আমার কথা শোন! তুমি নিজেকে নিরাপদ ভেবে নিজের সঙ্গে কথা বলে চলেছ। ‘আমিই একমাত্র গুরুত্বপূর্ণ মহিলা। আর কেউই আমার মতো গুরুত্বপূর্ণ নয়। আমি কখনও বিধ্বা হব না। আমার সর্বদা ছেলে মেয়ে থাকবে।’

ইসাইয়া - 47 এই দুটি ঘটনা তোমার জীবনে ঘটবে। প্রথমতঃ তুমি তোমার ছেলেমেয়েদের হারাবে। তুমি হারাবে তোমার স্বামীকেও। হ্যাঁ, এসবই তোমার জীবনে সত্যি সত্যিই ঘটবে। তোমার যাদুবিদ্য়া, তোমার কলাকৌশল তোমাকে রক্ষা করতে পারবে না।

ইসাইয়া - 47 তুমি বাজে কাজ করেও নিজেকে নিরাপদ মনে কর। তুমি নিজে নিজে মনে কর, ‘আমার অপকর্ম কেউ দেখতে পায় না।’ তুমি মনে কর তোমার বিচক্ষণতা ও জ্ঞান তোমাকে বাঁচাবে। তুমি মনে মনে ভাব, ‘আমিই অনন্যা। কেউ আমার মতো গুরুত্বপূর্ণ নয়।’

ইসাইয়া - 47 “কিন্তু বিপদ তোমার কাছে আসবে। তুমি জান না কখন এটা ঘটবে। কিন্তু বিপর্য়য আসছে। এই সঙ্কট বন্ধ করতে তুমি কিছুই করতে পারবে না। তুমি এত তাড়াতাড়ি ধ্বংস হবে যে তুমি বুঝতেও পারবে না কি ঘটল।

ইসাইয়া - 47 তুমি সারাজীবন কঠোর পরিশ্রম করে যাদুবিদ্য়া আর ছলাকলা শিখলে। তাই ছলাকলা আর যাদুবিদ্য়া শুরু কর। হয়তো এই কৌশল তোমাকে সাহায্য করবে। তুমি হয়তো কাউকে ভয়চকিত করতে পারবে।

ইসাইয়া - 47 তোমার অনেক উপদেষ্টা রয়েছে। তাদের অনেক উপদেশে তুমি কি ক্লান্ত? তোমার জ্যোতিষিরা যারা নক্ষত্র দেখে তারা আসুক এবং তোমাকে সাহায্য করুক। প্রতি মাসে তারা তোমাকে বলুক তোমার কি ঘটবে।

ইসাইয়া - 47 “কিন্তু সেই লোকরা নিজেদের বাঁচাতেই সক্ষম হবে না। খড়ের মতো তারা পুড়বে। তারা এত দ্রুত পুড়ে যাবে যে রুটি বানানোর জন্য কোন কযলা পড়ে থাকবে না। পোড়ানোর জন্য কোন আগুন পড়ে থাকবে না।

ইসাইয়া - 47 যে সব ব্যাপারের জন্য তুমি এত কঠিন পরিশ্রম করলে তার প্রতিটি বিষয়ে এটি ঘটবে। যে সব লোকদের সঙ্গে তুমি তোমার য়ৌবনকাল থেকে ব্যবসা করেছ, তারাও তোমাদের ত্যাগ করে যাবে। প্রত্যেকেই চলে যাবে তার নিজের পথ ধরে এবং তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme