Kitab

ইসাইয়া / Isaiah 51

Chapter 730, 23 verses

  • পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 51 “তোমাদের মধ্যে যারা ভালো জীবনযাপন করতে এবং ভালো কাজ করতে চেষ্টা কর, যারা প্রভুর কাছে সাহায্যের জন্য যাও, তারা আমার কথা শোন। যে পাথরটা কেটে তোমরা হয়েছিলে, সেই পাথর, তোমাদের পিতা অব্রাহামের কথা চিন্তা কর।

ইসাইয়া - 51 অব্রাহামই তোমাদের পিতা, তাঁর দিকে তাকানো উচিত্‌। তোমাদের জন্মদাত্রী মাতা সারার দিকে তাকাও। অব্রাহামকে যখন আমি ডেকেছিলাম তখন সে একা ছিল। তখন আমি তাকে আশীর্বাদ করেছিলাম এবং সে একটি মহান পরিবার শুরু করেছিল। ওর কাছ থেকে বহু লোক এসেছে।”

ইসাইয়া - 51 একই ভাবে, প্রভু সিয়োনের ওপরও কৃপা করবেন। সিয়োন ও তার লোকদের তিনি আরাম দেবেন। তিনি সিয়োনের জন্য মহান কাজ করবেন। প্রভু মরুভূমির পরিবর্তন করবেন। মরুভূমি এদনের বাগানের মতো সুন্দর হয়ে উঠবে। সিয়োনের জমি ছিল পরিত্যক্ত কিন্তু তা প্রভুর বাগানের মত হয়ে উঠবে। সেখানকার লোকরা সুখী, খুব সুখী হবে। তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে। তারা ধন্যবাদ ও জয়সূচক গান গাইবে।

ইসাইয়া - 51 “আমার লোকরা, আমার কথা শোন! আমার বিধি আমার কাছ থেকে যাবে। আমার বিচার হবে আলোর মত যেগুলো লোকদের দেখাবে কি ভাবে বাঁচতে হয়।

ইসাইয়া - 51 শীঘ্রই আমি আমার ন্যায় প্রকাশ করব। শীঘ্রই আমি তোমাদের রক্ষা করবো। আমি আমার ক্ষমতা ব্যবহার করব এবং সব জাতিগুলিকে বিচার করব। দূরবর্তী এলাকার লোকরা আমার প্রতীক্ষায আছে। আমার ক্ষমতা তাদের রক্ষা করবে, এই ভরসায তারা অপেক্ষায আছে।

ইসাইয়া - 51 স্বর্গের দিকে চোখ মেলো! চারিদিকে চোখ মেলে পৃথিবীকে দেখো! ধোঁযার মেঘের মত আকাশ হয়ে যাবে। পুরানো কাপড়ের মত পৃথিবী মূল্যহীন হয়ে যাবে। পৃথিবীতে প্রত্যেকে মারা যাবে, কিন্তু আমার পরিত্রাণ চির কালের জন্য থেকে যাবে। আমার ধার্মিকতা কখনও শেষ হবে না।

ইসাইয়া - 51 তোমরা যারা ধার্মিকতা বোঝ তাদের আমার কথা শুনতে হবে। লোকরা, যাদের হৃদয়ে আমার বিধি রাখা আছে, আমার কথা তাদের শুনতে হবে। যারা তোমাদের বিরোধীতা করে সেই খারাপ লোকদের তোমরা ভয় পেযো না। অভিশাপ পেয়ে ভয় পেযো না।

ইসাইয়া - 51 কেন? কারণ তাদের দশা হবে পুরানো কাপড়ের মতো। তাদের পোকামাকড় খেয়ে নেবে। তাদের পশমের মতো দশা হবে, কৃমি তাদের খেয়ে নেবে। কিন্তু আমার ধার্মিকতা চির কালের জন্য থেকে যাবে। চির কাল থাকবে পরিত্রাণ, চিরকাল করে যাব পরিত্রাণ।”

ইসাইয়া - 51 প্রভুর বাহু (শক্তি) জেগে ওঠো। জেগে ওঠো! শক্ত হও! বহুদিন আগেকার মত, প্রাচীন কালের মতো তোমার শক্তি ব্যবহার কর। তুমি হচ্ছো সেই শক্তি যে রহবকে পরাজিত করেছিল। তুমি সেই প্রকাণ্ড জলচরকে পরাস্ত করেছিলে।

ইসাইয়া - 51 সমুদ্র শুকিয়ে যাবার কারণ হয়েছিলে তুমি! তুমি গভীর জলাশযে জল শুকিয়ে দিয়েছিলে! সমুদ্রের অতলে পথ গড়ে উঠেছিল তোমার জন্যই! তোমার লোকরা নিরাপদে সমুদ্র পারাপার করেছিল।

ইসাইয়া - 51 প্রভু নিজের লোকদের রক্ষা করবেন, তারা আনন্দের সাথে সিয়োনে ফিরে যাবে। তারা খুব, খুব সুখী হবে। তাদের সুখ হবে চিরকালীন রাজমুকুটের মত। তারা আনন্দে গান গাইতে থাকবে। সব দুঃখ চলে যাবে অনেক দূরে।

ইসাইয়া - 51 প্রভু বলেন, “আমিই সে-ই যে তোমাদের আরাম দেয়। তবুও তোমরা কেন লোকের ভয়ে ভীত হয়ে ওঠ? তারা তো শুধু মাত্র মানুষ যাদের জন্ম মৃত্যু আছে। তারা তো কেবলই মানুষ- ঘাসের মতোই মরে তারা।”

ইসাইয়া - 51 প্রভু হলেন তোমাদের সৃষ্টিকর্তা। নিজের ক্ষমতায তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। নিজের ক্ষমতাতেই তিনি আকাশের সৃষ্টি করেছেন। কিন্তু তোমরা প্রভু ও তাঁর ক্ষমতার কথা ভুলে গিয়েছ। তাই তোমরা সেই রুদ্ধ লোকদের ভয় পাও। তাদের পরিকল্পনা হল তোমাদের বিনাশ করা, কিন্তু তারা এখন কোথায় রয়েছে?

ইসাইয়া - 51 কয়েদের ভিতরে যেসব লোক ছিল তারা মুক্ত হবে। তারা মরবে না, তবে কারাগারে পচবে। তাদের জন্য থাকবে যথেষ্ট খাবার।

ইসাইয়া - 51 “আমি প্রভু, তোমাদের ঈশ্বর। আমি সমুদ্রে নাড়া দিই এবং ঢেউ তৈরী করি।” (প্রভু সর্বশক্তিমান তাঁর নাম।)

ইসাইয়া - 51 “আমার দাসগণ, যে কথা আমি তোমাদের বলতে চাই, সেই কথাগুলো আমি তোমাদের দেব। আমি তোমাদের আমার নিজের হাত দিয়ে আড়াল করবো এবং তোমাদের নিরাপত্তা দেব। আমি স্বর্গের পরিধি বাড়াতে এবং পৃথিবীর ভিত বানাতে তোমাদের ব্যবহার করব। ‘তোমরা আমারই লোক”‘ একথা সিয়োনকে বলবার জন্য আমি তোমাদের ব্যবহার করব।

ইসাইয়া - 51 জাগো! জাগো! জেরুশালেম উঠে দাঁড়াও! প্রভু তোমার ওপর প্রচণ্ড রুদ্ধ ছিলেন। তাই তোমরা শাস্তি পেয়েছিলে। এক পেয়ালা বিষ তোমাদের পান করতে হয়েছিল এবং তোমরা পান করেছিলে। তোমাদের সে রকমই শাস্তি ছিল।

ইসাইয়া - 51 জেরুশালেমের লোক জন অনেক। কিন্তু তারা কেউ তার নেতা হতে পারেনি। জেরুশালেম যে সন্তানদের পালন করেছে তাদের মধ্যে কেউই তাকে নেতৃত্ব দেবার জন্য নেতা হয়ে ওঠেনি।

ইসাইয়া - 51 জেরুশালেমের সমস্যা এসেছিল দুভাবে। খাদ্যের বণ্ট্ন এবং চুরি, দুর্ভিক্ষ এবং যুদ্ধ।কেউ তোমাদের কষ্টের দিনে সাহায্য করতে আসেনি। কেউ তোমাদের ক্ষমা দেখায়নি।

ইসাইয়া - 51 তোমাদের লোকরা দুর্বল হয়ে গিয়েছিল। তারা মাটিতে পড়ে গিয়ে সেখানেই শুয়ে পড়ে। তারা পথের আনাচে-কানাচে পড়েছিল। তাদের দশা হয়েছিল জালে পড়া হরিণের মতো। যতদিন পর্য়ন্ত তারা প্রভুর শাস্তি আর নিতে পারছিল না ততদিন তারা ছিল প্রভুর রুদ্ধ শাস্তির কবলে। তারা তাঁর কাছ থেকে আর তিরস্কার নিতে পারছিল না।

ইসাইয়া - 51 দরিদ্র জেরুশালেমবাসী, এই কথাটা শোন। তোমরা দ্রাক্ষারস পান না করলেও তোমরা মাতালদের মতো দুর্বল।

ইসাইয়া - 51 তোমাদের ঈশ্বর ও প্রভু, তাঁর লোকদের জন্য লড়াই করেন। তিনি তোমাদের বলেন, “দেখ, আমি তোমাদের দেশ থেকে ‘বিষের পানপাত্র’ বের করে নিয়ে যাচ্ছি। আমার রোধর পানপাত্র থেকে তোমাদের আর পান করতে হবে না।

ইসাইয়া - 51 এখন আমি আমার রোধ ব্যবহার করব যারা তোমাদের আঘাত করেছিল, তাদের ওপর। আঘাত করব তাদের ওপর যারা তোমাদের হত্যা করার চেষ্টা করেছিল। তারা তোমাদের বলেছিল, ‘আমাদের সামনে মাথা নত কর এবং আমরা তোমাদের মাথার ওপর দিয়ে হেঁটে যাব।’ তারা তোমাদের মাথা নত করতে বাধ্য করেছিল। তারপর তারা তোমাদের পিঠের ওপর দিয়ে ময়লার মতো হেঁটে গিয়েছিল। তোমরা তাদের পায়ে হাঁটা পথের মতো ছিলে।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme