Kitab

ইসাইয়া / Isaiah 61

Chapter 740, 11 verses

  • পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 61 ভুর দাস বলেন, “প্রভু, আমার সদাপ্রভু, তাঁর আত্মা আমার মধ্যে দিয়েছেন।’ গরীবদের সঙ্গে কথা বলবার জন্য, তাদের ভগ্নহৃদয়ের ক্ষতে বন্ধনী জড়াবার জন্য এবং দুঃখীকে আরাম দেবার জন্য প্রভু আমাকে মনোনীত করেছেন। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন নির্য়াতিতদের ও বন্দীদের জানাতে যে, তারা মুক্ত হচ্ছে।

ইসাইয়া - 61 ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তাঁর উদারতা কখন দেখা যাবে সে সময়ের কথা ঘোষণা করার জন্য। দুষ্ট লোকদের তাদের শাস্তির সময় ঘোষণা করবার জন্য প্রভু আমাকে পাঠিয়েছেন ।ঈশ্বর আমাকে পাঠিয়েছেন দুঃখীদের স্বস্তি দিতে।

ইসাইয়া - 61 ঈশ্বর আমাকে সিয়োনের বিমর্ষ লোকদের কাছে পাঠিয়েছেন। আমি তাদের তা ভোগ করার জন্য প্রস্তুত করে তুলব। আমি তাদের মাথার ছাই দূরে সরিয়ে দেব। আমি তাদের রাজমুকুট দেব। আমি তাদের দুঃখকে সরিয়ে দিয়ে সুখের তেল দেব। আমি তাদের দুঃখ দূর করব এবং উপাচারের বস্ত্র দেব। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এই সব লোকদের ‘ভাল বৃক্ষ’ এবং ‘প্রভুর বিস্মযকর চারা গাছ’ হিসেবে নাম দিতে।

ইসাইয়া - 61 “সেই সময় যে সব পুরানো শহরগুলি ধ্বংস হয়েছিল তা আবার নতুন করে গড়ে উঠবে। সেই শহরগুলি প্রারম্ভিক সৃষ্টির সময়ের মত আবার নতুন হয়ে উঠবে। শহরগুলি বহুকাল আগে ধ্বংস হয়েছিল। কিন্তু আবার তা নতুন করে গড়ে উঠবে।

ইসাইয়া - 61 “তখন তোমার শএুরা তোমার কাছে এসে মেষদের যত্ন নেবে। তোমার শএুদের শিশুরা তোমার মাঠে ও বাগানে কাজ করবে।

ইসাইয়া - 61 তোমাকে বলা হবে ‘প্রভুর যাজক।’ ‘আমাদের ঈশ্বরের দাস।’ পৃথিবীর সব জাতিদের ধনসম্পদ তুমি পাবে এবং এর জন্য তুমি গর্বিত হবে।

ইসাইয়া - 61 “অতীতে, লোকে তোমাকে লজ্জায ফেলত এবং তোমার কাছে খারাপ কথা বলত। তুমি অন্য লোকদের চেয়ে অনেক বেশী লজ্জিত হয়েছিলে। তাই তুমি অন্যদের তুলনায় তোমার ভূখণ্ডে দ্বিগুণ সুবিধা পাবে। তুমি চির কালের জন্য সুখ পাবে।

ইসাইয়া - 61 এসব কেন ঘটবে? কারণ আমি প্রভুর ধার্মিকতা ও ন্যায়বোধকে ভালবাসি। আমি চুরি করা এবং অন্যান্য মন্দ কাজকে ঘৃণা করি। তাই আমি লোকেদের তাদের প্রাপ্য পুরস্কার দেব। আমি চির কালের মতো আমার লোকদের সঙ্গে একটি চুক্তি করব।

ইসাইয়া - 61 সব জাতির প্রতিটি লোক আমার লোকদের জানবে। যারাই তাদের দেখবে, জানতে পারবে যে প্রভুই তাদের আশীর্বাদ করেছেন।”

ইসাইয়া - 61 “প্রভু আমাকে খুব সুখী করেছেন। আমার সমগ্র সত্ত্বা আমার ঈশ্বরে সুখী। ঈশ্বর আমাকে পরিত্রাণের বস্ত্র পরিযেছেন। এটা হচ্ছে যেমন এক জন বিয়ের বর নিজেকে মালা দিয়ে সাজায সেই রকম। ঈশ্বর আমার ওপর ধার্মিকতার আবরণ বস্ত্র পরিযেছেন। যেন বিয়ের বধূ ব্বিাহের চমত্কার পোশাক পরেছে।

ইসাইয়া - 61 পৃথিবীই গাছদের জন্মানোর কারণ। লোকরা বাগানে বীজ লাগায এবং বাগান তাদের বড় করে তোলে। একই রকম ভাবে প্রভু ধার্মিকতা বৃদ্ধি করতে সাহায্য করবেন। প্রভু সমস্ত জাতির সামনে প্রশংসাকে বৃদ্ধি করবেন।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme