Kitab

যেরেমিয়া / Jeremiah 18

Chapter 763, 23 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 18 রমিয়র কাছে প্রভুর এই বার্তা এসেছিল:

যেরেমিয়া - 18 “যিরমিয় যাও, কুমোরের বাড়ি যাও। কুমোরের ঘরে আমি তোমাকে আমার বার্তা জানাব।”

যেরেমিয়া - 18 তাই আমি কুমোরের বাড়ি গিয়েছিলাম। আমি দেখেছিলাম কুমোর তার চাকায় কাদামাটি নিয়ে কাজ করছে।

যেরেমিয়া - 18 কাদামাটি দিয়ে সে একটি পাত্র তৈরী করছিল। কিন্তু কোথাও কোন গণ্ডগোল হচ্ছিল। তাই কুমোর আবার কাদামাটি চড়াচ্ছিল নতুন পাত্র তৈরীর জন্য। মনের মতো করে হাত দিয়ে সে পাত্রের আকার গড়তে চাইছিল।

যেরেমিয়া - 18 তখন প্রভুর বার্তা এসে পৌঁছালো আমার কাছে:

যেরেমিয়া - 18 “ইস্রায়েলের পরিবার, তোমরা জানো য়ে আমি (ঈশ্বর) তোমাদের সঙ্গে এই রকমই করতে পারি। তোমরা হলে কুমোরের হাতে রাখা কাদামাটি আর আমি হলাম কুমোর।

যেরেমিয়া - 18 হয়তো এমন সময় আসতে পারে যখন আমি তোমাদের একটি দেশ অথবা একটি রাজ্যের সম্বন্ধে কথা বলব। আমি হয়ত বলতে পারি য়ে আমি ঐ দেশটিকে গড়ে তুলব। আবার এও বলতে পারি য়ে আমি ঐ দেশটি ও তার রাজধানীকে ধ্বংস করব।

যেরেমিয়া - 18 কিন্তু ঐ জাতির লোকরা হয়তো তাদের হৃদয় ও মনের পরিবর্তন করতে পারে। হয়তো তারা আর পাপ কাজসমূহ করবে না। তখন আমিও মত পরিবর্তন করব। তাহলে ঐ জাতির জন্য আমি আর ধ্বংস বয়ে আনব না।

যেরেমিয়া - 18 আবার সেখানে অন্য এক সময় আসতে পারে যখন আমি আরেকটি জাতির কথা বলবো। আমি হয়ত বলব য়ে আমি ঐ জাতিটিকে গড়ে তুলব এবং স্থাপন করব।

যেরেমিয়া - 18 কিন্তু আমি যদি দেখি ঐ জাতি খারাপ কাজ করছে এবং আমাকে অমান্য করছে, তাহলে আমাকেও ঐ জাতির জন্য ভাল কাজ করবার য়ে পরিকল্পনা করেছিলাম তার সম্বন্ধে আবার বিবেচনা করতে হবে।

যেরেমিয়া - 18 “অতএব, যিরমিয়, যিহূদা এবং জেরুশালেমের লোকদের এটা বলো, ‘প্রভু যা বলেছেন তা হল: এই মূহুর্তে আমি তোমাদের জন্য অশান্তি তৈরী করছি। আমি তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করছি। সুতরাং অসত্‌ কাজ করা বন্ধ করো। প্রত্যেকে ভালো হওয়ার চেষ্টা করো।’

যেরেমিয়া - 18 কিন্তু যিহূদার লোকরা উত্তর দেবে, ‘চেষ্টা করে আমাদের বদলাতে চাইলে কোন লাভ হবে না। আমরা যা চাইছি তাই করে যাব। প্রত্যেকেই তার শযতান হৃদয় যা চাইছে তাই করে যাচ্ছে।”‘

যেরেমিয়া - 18 প্রভু যা বলেছেন শোন: “অন্য দেশগুলিকে এই প্রশ্নগুলো করো: ‘ইস্রায়েল য়ে খারাপ কাজগুলো করেছে সেইগুলো অন্য কোন লোককে কখনও করতে শুনেছ?’ ইস্রায়েল হল ঈশ্বরের বিশেষ কেউ। ইস্রায়েল হল ঈশ্বরের কনের মতো।

যেরেমিয়া - 18 তোমরা জানো য়ে প্রস্তরখণ্ড কখনও নিজের ইচ্ছেয় মাঠ ছেড়ে য়েতে পারে না। তোমরা জানো য়ে লিবানোনের পর্বত শৃঙ্গের বরফ কখনোও গলে যায় না। তোমরা জানো য়ে শৈত্য প্রবাহ কখনও শুষ্ক হয়ে যায় না।

যেরেমিয়া - 18 কিন্তু আমার লোকরা আমাকে ভুলে অসার মূর্ত্তিদের সামনে নৈবেদ্য সাজাচ্ছে। আমার লোকরা তাদের এই কৃতকার্য়ের জন্য হোঁচট খাচ্ছে। তারা তাদের পূর্বপুরুষদের তৈরী পুরানো পথেও হোঁচট খাচ্ছে। আমার লোকরা আমাকে ভালো রাস্তায় অনুসরণ করার চেয়ে বরং পিছনের রাস্তায় এবং খারাপ রাস্তা দিয়ে হাঁটবে।

যেরেমিয়া - 18 সুতরাং যিহূদা শূন্য মরুভূমিতে পরিণত হবে। লোকরা তাদের দেশের এই করুণ অবস্থা দেখে প্রচণ্ড আঘাত পাবে। তারা শুধু শিস্ দিতে দিতে মাথা নাড়বে।

যেরেমিয়া - 18 আমি যিহূদার লোকদেরও ছড়িয়ে দেব। তারা তাদের শএুদের কাছ থেকে পালিয়ে যাবে। আমি পূর্বদিকের ঝড়ের মত যিহূদার লোকদের ছত্রভঙ্গ করে দেব। ধ্বংস করে দেব ওদের। ওরা দেখতে পাবে আমি ওদের সাহায্য না করে দিব্য়ি ওদের ছেড়ে চলে যাচ্ছি।”

যেরেমিয়া - 18 তখন যিরমিয়র শএুরা বলল, “এসো আমরা একত্রে মিলে যিরমিয়র বিরুদ্ধে চএান্তের উপায় বের করি। যাজকের দেওয়া অনুশাসনের শিক্ষা নিশ্চয়ই হারিযে যাবে না এবং জ্ঞানীদের উপদেশ আমাদের সঙ্গে আছে। ভাব্বাদীদের কথাও আমাদের সঙ্গে এখনও আছে। সুতরাং চলো যিরমিয়র বিরুদ্ধে আমরা স্য়ুা প্রচার চালাই। এই প্রচারই তাকে শেষ করে দেবে। তার কোন কথাকেই আমরা পাত্তা দেব না।”

যেরেমিয়া - 18 প্রভু আমার কথা শুনুন! আমার যুক্তি শুনে বিচার করুন কে সঠিক।

যেরেমিয়া - 18 আমি লোকদের সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, কিন্তু তারা আমাকে খারাপ জিনিষ প্রতিদান দিচ্ছে। তারা আমাকে ফাঁদে ফেলতে চাইছে এবং হত্যা করতে চাইছে। প্রভু, ঐ লোকদের ভালো করবার জন্য এবং ওদের ওপর রাগ করা বন্ধ করবার জন্য আপনার কাছে কত ভিক্ষা করেছিলাম মনে করুন।

যেরেমিয়া - 18 সুতরাং ওদের ছেলেমেযেরা খরায় অনাহারে মরল। শএুরা ওদের পরাজিত করুক। তাদের মহিলারা সন্তান হারাক। তারা বিধ্বাও হয়ে যাক। যিহূদার সমস্ত পুরুষকে হত্যা করা হোক। ওদের স্ত্রীরা বিধ্বার জীবনযাপন করুক। যুদ্ধে মারা যাক যিহূদার সমস্ত যুবক।

যেরেমিয়া - 18 ঘরে ঘরে কান্নার রোল উঠুক। যখন আপনি হঠাত্‌ ওদের বিরুদ্ধে শএুর আক্রমণ ঘটাবেন তখন ওরা কাঁদুক। এই সব কিছু ঘটুক কারণ আমার শএুরা আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল। তারা আমার জন্য ফাঁদ পেতে রেখেছিল তার মধ্যে পড়বার জন্য।

যেরেমিয়া - 18 প্রভু, আমাকে হত্যা করবার জন্য ওরা য়ে পরিকল্পনা করেছিল আপনি তা জানেন। ওদের এই অপরাধ ক্ষমা করবেন না। ওদের পাপকে মুছে দেবেন না। আমার শএুদের ধ্বংস করে দিন। যখন আপনি রুদ্ধ হবেন তখন ওদের শাস্তি দেবেন!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme