Kitab

যেরেমিয়া / Jeremiah 24

Chapter 769, 10 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 24 প্রভু আমাকে এই জিনিসগুলি দেখিয়ে ছিলেন: আমি ডুমুর ভর্ত্তি দুটি ঝুড়ি দেখেছিলাম প্রভুর মন্দিরের সামনে রাখা আছে। বাবিলের নবূখদ্রিত্‌সর যখন য়িকনিযকে বন্দী করে নিয়ে গিয়ে ছিলেন তখন আমার এই স্বপ্নদর্শন হয়েছিল। রাজা যিহোয়াকীমের পুত্র য়িকনিয ও তার গুরুত্বপূর্ণ সভাসদবৃন্দদের জেরুশালেম থেকে গ্রেপ্তার করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। যিহূদার সমস্ত ছুতোর ও কানাদেরও নবূখদ্রিত্‌সর বাবিলে নিয়ে এসেছিলেন।

যেরেমিয়া - 24 একটা ঝুড়িতে ছিল খুব ভাল ডুমুর। ঐ ডুমুরগুলি ছিল মরশুমের শুরুতে পাকা ডুমুর। কিন্তু অপর ঝুড়িতে ছিল পচা ডুমুর। যা একেবারেই খাওয়ার অয়োগ্য।

যেরেমিয়া - 24 প্রভু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, “যিরমিয়, তুমি কি দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিয়েছিলাম, “আমি ডুমুর দেখতে পাচ্ছি। ভাল ডুমুরগুলো খুবই ভাল। আর পচা ডুমুরগুলো এতোই পচা য়ে ওগুলো খাওয়া যাবে না।”

যেরেমিয়া - 24 তারপর আমি প্রভুর কাছ থেকে বার্তা পেয়েছিলাম।

যেরেমিয়া - 24 প্রভু, ইস্রায়েলের ঈশ্বর আমাকে বলেছিলেন: “যিহূদার লোকদের তাদের দেশ থেকে শএুরা বাবিলে নিয়ে গিয়েছিল। সেই লোকগুলি হবে ঐ ভাল ডুমুরগুলোর মতো। এদের প্রতি আমি দযালু হবো।

যেরেমিয়া - 24 আমি তাদের রক্ষা করব। আমি তাদের যিহূদায় ফিরিয়ে আনব। আমি তাদের ছিন্নভিন্ন না করে গড়ে তুলব। আমি তাদের উদ্ধার করবো। আমি তাদের প্রতিষ্ঠা করবো। যাতে তারা বেড়ে উঠতে পারে।

যেরেমিয়া - 24 আমি তাদের একটি হৃদয় দেব য়েটা আমাকে জানতে ইচ্ছা করবে। তখন তারা জানবে য়ে আমিই প্রভু। তারা হবে আমার লোক। আমি হব তাদের ঈশ্বর। আমি এটা করবো কারণ বাবিলের বন্দীরা সম্পূর্ণ ভাবে তাদের হৃদয় আমার কাছে সমর্পণ করবে।

যেরেমিয়া - 24 “কিন্তু যিহূদার রাজা সিদিকিয় হবে ঐ খাওয়ার অয়োগ্য পচা ডুমুরগুলির মতো। সিদিকিয়র উচ্চপদস্থ পারিষদগণ, জেরুশালেমে পড়ে থাকা সমস্ত লোক ও মিশরে বসবাসকারী যিহূদার লোকরা হবে ঐ পচা ডুমুরের মতো।

যেরেমিয়া - 24 “আমি ঐ লোকদের এমন একটি শাস্তি দেব য়েটা পৃথিবীর সমস্ত লোককে বিস্মযাভিভূত করবে। যিহূদার ঐ সব লোকেরা হবে অন্যদের উপহাসের সামগ্রী। আমি তাদের যেখানেই ছড়িয়ে দেব সেখানকার লোকরা তাদের শাপ দেবে।

যেরেমিয়া - 24 তাদের বিরোধিতা করার জন্য আমি তরবারি, অনাহার এবং রোগ পাঠাব। আমি তাদের যতক্ষণ পর্য়ন্ত না প্রত্যেকে মারা যায় ততক্ষণ আক্রমণ করব। তাহলে তারা এই দেশ যা আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme