যেরেমিয়া - 45 য়োশিযের পুত্র যিহোয়াকীম তখন যিহূদার রাজা। যিহোয়াকীমের রাজত্বকালের চার বছরের মাথায় ভাব্বাদী যিরমিয় নেরিযের পুত্র বারূককে এই বার্তাগুলি বলেছিল। বারূক একটি খাতায় সেগুলি লিখেছিল। যিরমিয় বারূককে বলেছিল,
যেরেমিয়া / Jeremiah 45
Chapter 790, 5 verses
যেরেমিয়া - 45 “এই হল প্রভু ইস্রায়েলের ঈশ্বর, তোমাদের সম্বন্ধে বলেছেন।
যেরেমিয়া - 45 ‘বারূক তুমি বলেছিলে: সেটা আমার জন্য খুব খারাপ। প্রভু আমার যন্ত্রণায় দুঃখ য়োগ করছেন। আমি আমার যন্ত্রণার দরুন ক্লান্ত এবং বিশ্রাম পাচ্ছি না।”‘
যেরেমিয়া - 45 প্রভু বলেছিলেন, “যিরমিয়, বারূককে একথা জানিয়ে দাও: ‘প্রভু যা বললেন তা হল, আমি যা বপন করেছি তা আমিই আবার উপড়ে ফেলব। আমি যা সৃষ্টি করেছি আমিই আবার তা নষ্ট করে ফেলব। যিহূদার সর্বত্র এই ঘটনা ঘটাবো।
যেরেমিয়া - 45 বারূক, তুমি তোমার নিজের জন্য বিরাট একটা কিছুর খোঁজ করছ। কিন্তু এমন বিরাট জিনিষ খুঁজো না। কারণ আমি সমস্ত লোকের ওপর মারাত্মক ঘটনা ঘটাবো।’ কিন্তু তোমাকে আমি জীবিত ছেড়ে দেব, তুমি যেখানে খুশী পালিয়ে য়েতে পারো।”‘ প্রভু এই কথাগুলি বলেছেন।