Kitab

বিলাপ-গাথা / Lamentations 3

Chapter 800, 66 verses

  • পুরানো ইচ্ছাপত্র

বিলাপ-গাথা - 3 আমি সেই মানুষ যে অনেক দুঃখ কষ্ট দেখেছে। আমি তাকে দেখেছি যে আমাদের লাঠি দিয়ে মেরেছিল!

বিলাপ-গাথা - 3 প্রভু আমাকে আলোয নয় অন্ধকারে নিয়ে এলেন।

বিলাপ-গাথা - 3 প্রভু আমাকে সারা দিন ধরে তাঁর হাত দিয়ে মারধোর করেছেন। তিনি আমাকে বারবার মারলেন।

বিলাপ-গাথা - 3 তিনি আমার চামড়া ও মাংস ছিঁড়ে ফেললেন। তিনি হাড়গোড় ভেঙ্গে দিলেন।

বিলাপ-গাথা - 3 প্রভু আমার বিরুদ্ধে তিক্ততা ও সমস্যার পাহাড় তৈরী করলেন। তিনি আমার চারি দিকে তিক্ততার সমস্যাকে আনলেন।

বিলাপ-গাথা - 3 যারা দীর্ঘসময় থেকে মৃত তাদের মতো তিনি আমাকে অন্ধকারে বসিযে রাখলেন।

বিলাপ-গাথা - 3 তিনি আমাকে অবরুদ্ধ করে রাখলেন। তাই আমি বেরোতে পারলাম না। ভারী চেন দিয়ে তিনি আমাকে বেঁধে রাখলেন।

বিলাপ-গাথা - 3 এমনকি যখন আমি সাহায্যের জন্য চিত্কার করে কাঁদলাম প্রভু আমার সেই প্রার্থনায কর্ণপাত করেন নি।

বিলাপ-গাথা - 3 তিনি ভাঙ্গা পাথর দিয়ে আমার বেরোনোর পথ বন্ধ করে দিয়েছেন। তিনি ঐ পথকে অাঁকাবাঁকা করে দিয়েছেন।

বিলাপ-গাথা - 3 প্রভু যেন আমাকে আক্রমণ করতে উদ্যত এক ভাল্লুক। তিনি যেন গুহায লুকিয়ে থাকা এক সিংহ।

বিলাপ-গাথা - 3 প্রভু আমাকে আমার পথের বাইরে চালনা করলেন। তিনি আমাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ধ্বংস করলেন।

বিলাপ-গাথা - 3 তিনি তাঁর ধনুক প্রস্তুত করে রাখলেন। আমি তাঁর তীরের লক্ষ্য বস্তু হলাম।

বিলাপ-গাথা - 3 আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন। তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন।

বিলাপ-গাথা - 3 লোকের কাছে আজ আমি উপহাসের পাত্র। সারাদিন ধরে আমার সম্পর্কে গান গেযে গেযে তারা আমায় উপহাস করে।

বিলাপ-গাথা - 3 এই বিষ (শাস্তি) প্রভুই আমায় পান করতে দিয়েছেন। তিনি এই তিক্ত পানীয় দিয়ে আমায় পূর্ণ করেছেন।

বিলাপ-গাথা - 3 তিনি আমায় কাঁকর খেতে বাধ্য করলেন। তিনি আমায় নোংরায় ফেলে দিলেন।

বিলাপ-গাথা - 3 আমি ভাবলাম আর কখনও শান্তি পাবো না। সমস্ত ভালো জিনিসের ভাবনা ভুললাম।

বিলাপ-গাথা - 3 নিজে নিজে বললাম, “প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই।”

বিলাপ-গাথা - 3 আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো মনে রাখবেন। যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন।

বিলাপ-গাথা - 3 সব দুঃখ কষ্টের কথা আমার ভালো ভাবেই মনে আছে এবং আমি খুবই বিষন্ন।

বিলাপ-গাথা - 3 কিন্তু ঠিক তক্ষুনি, আমি অন্য কিছু ভাবি। যখন আমি এরকম করে ভাবি, আমি কিছু আশা দেখতে পাই। আমার ভাবনাগুলি হল এইরকম:

বিলাপ-গাথা - 3 প্রভুর করুণা ও ভালোবাসা অসীম। তাঁর দয়ার কোন শেষ নেই।

বিলাপ-গাথা - 3 প্রতিটি প্রভাতে নতুন নতুন ভাবে আপনি এটা প্রদর্শন করেন! আপনি খুব নির্ভরয়োগ্য এবং বিশ্বস্ত!

বিলাপ-গাথা - 3 আমি মনে মনে বললাম, “আমি যা চাই তা হল, প্রভু। তাঁর ওপর আমার আস্থা আছে।”

বিলাপ-গাথা - 3 যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয হন। প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয।

বিলাপ-গাথা - 3 নিজেকে রক্ষা করবার সব চেয়ে ভাল উপায় হল শান্ত ভাবে প্রভুর অপেক্ষায থাকা।

বিলাপ-গাথা - 3 কোন ব্যক্তির পক্ষে ছোট বেলা থেকেই য়োযাল বহন করা ভালো।

বিলাপ-গাথা - 3 প্রভু যখন তাঁর য়োযাল বা বাঁক কোন ব্যক্তির ওপর রাখেন তখন শান্ত ভাবে একাকী তার বসে থাকা উচিত।

বিলাপ-গাথা - 3 উদ্ধার পাবার আশায় তাকে তার মুখ আভূমি নত করতে হবে।

বিলাপ-গাথা - 3 ওই লোকটির গাল বাড়িয়ে চড় খাওয়া উচিত। ওই ব্যক্তির উচিত অন্যদের তাকে অপমান করতে দেওয়া।

বিলাপ-গাথা - 3 ওই ব্যক্তির মনে রাখা উচিত যে প্রভু কাউকেই চির কালের জন্য পরিত্যাগ করেন না।

বিলাপ-গাথা - 3 প্রভু যখন শাস্তি দেন তখন তিনি ক্ষমাও করেন। এই ক্ষমা তাঁর গভীরে ভালবাসা আর করুণা থেকেই আসে।

বিলাপ-গাথা - 3 প্রভু কাউকে শাস্তি দিতে চান না। লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না।

বিলাপ-গাথা - 3 প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না। তিনি কাউকে পেষণ করতে চান না।

বিলাপ-গাথা - 3 এক জন অন্যের প্রতি অন্যায় করুক এটা তিনি কখনও চান না। কিন্তু কিছু মানুষ সব সময়ই পরাত্‌পরের সামনে এরকম কাজ করে।

বিলাপ-গাথা - 3 এক জন ব্যক্তি আর এক জনকে আদালতে প্রতারণা করুক এটা প্রভু একেবারে পছন্দ করেন না।

বিলাপ-গাথা - 3 কোন লোকেরই কিছু বলা এবং সেটা ঘটানো উচিত নয় যতক্ষণ না প্রভু তা ঘটানোর আদেশ দেন।

বিলাপ-গাথা - 3 পরাত্‌পর ভালো ও মন্দ দুইই ঘটাতে আজ্ঞা দেন।

বিলাপ-গাথা - 3 যখন কাউকে পাপের জন্য প্রভু শাস্তি দেন, তখন সে জীবিত অবস্থায় অভিযোগ জানাতে পারে না।

বিলাপ-গাথা - 3 এসো, আমরা কি করেছি তা সতর্কভাবে পরীক্ষা করি। তারপর আমরা প্রভুতে আশ্রয় নেব।

বিলাপ-গাথা - 3 স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয় এবং আমাদের হাত উত্তোলন করা উচিত্‌।

বিলাপ-গাথা - 3 এসো তাঁর উদ্দেশ্যে বলি, “আমরা পাপ করেছি এবং আমরা অবাধ্য হয়েছিলাম। আপনি আমাদের ক্ষমা করেননি।”

বিলাপ-গাথা - 3 আপনি আমাদের রোধ দিয়ে মুড়ে দিয়েছেন এবং আমাদের তাড়িয়ে দিয়েছেন। কোন রকম ক্ষমা না করেই হত্যা করেছেন!

বিলাপ-গাথা - 3 মেঘের আচরণে আপনি নিজেকে ঢেকেছেন। এর কারণ, যাতে কোন প্রার্থনাই মেঘের মধ্যে দিয়ে যেতে না পারে।

বিলাপ-গাথা - 3 অন্য জাতিদের কাছে আপনি আমাদের আবর্জনা ও ময়লার মতো সৃষ্টি করেছেন।

বিলাপ-গাথা - 3 আমাদের সমস্ত শএুরা আমাদের ঠাট্টা করেছে।

বিলাপ-গাথা - 3 আমরা ভয় পেয়েছি। গভীর গর্তে পড়ে আমরা দারুণ আঘাত পেয়েছি। আমাদের সব কিছু ভেঙ্গেছে।

বিলাপ-গাথা - 3 আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে! আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি!

বিলাপ-গাথা - 3 যতক্ষণ পর্য়ন্ত না প্রভু স্বর্গ থেকে নীচে দেখেন ততক্ষণ অবিশ্রান্ত ভাবে আমার চোখের জল বয়ে যাবে!

বিলাপ-গাথা - 3

বিলাপ-গাথা - 3 আমার দুটি চোখ আমায় বিমর্ষ করে তোলে যখন আমি আমার শহরের ছোট ছোট মেয়েদের দুর্দশা দেখি।

বিলাপ-গাথা - 3 ওই মানুষগুলো অকারণে আমার শএু। আমার শএুরা আমাকে বিনা কারণে পাখির মতো শিকার করেছে।

বিলাপ-গাথা - 3 তারা আমায় গভীর গর্তে নিক্ষেপ করেছে। আমি জীবিত আছি জেনেও আমার দিকে পাথর ছুঁড়ছে।

বিলাপ-গাথা - 3 জল আমার মাথা ছাপিযে গেল। আমি মনে মনে বললাম, “আমি শেষ।”

বিলাপ-গাথা - 3 প্রভু, আমি গর্তের তলা থেকে আপনাকে ডেকেছি। আপনার নাম ধরে চিত্কার করে ডেকেছি।

বিলাপ-গাথা - 3 আমার কণ্ঠস্বর শুনুন। আপনার কান বন্ধ করে রাখবেন না। আমাকে উদ্ধার করতে অস্বীকার করবেন না।

বিলাপ-গাথা - 3 আমি যখন আপনার কাছে মিনতি করব তখন আমার কাছে আসবেন! আমাকে বলবেন, “ভয় পেও না।”

বিলাপ-গাথা - 3 প্রভু আমার আবেদনটা বিচার করুন। আমাকে আমার জীবন ফিরিয়ে দিন।

বিলাপ-গাথা - 3 প্রভু, আমার দুর্দশা দেখুন। আমায় ন্যায় পেতে সাহায্য করুন।

বিলাপ-গাথা - 3 আমার শএুরা কি ভাবে আমাকে আঘাত করেছে তা দেখুন। আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনাগুলি সম্পর্কে আপনি অবহিত।

বিলাপ-গাথা - 3 প্রভু, ওরা কি ভাবে আমাকে অপমান করেছে তা শুনুন। আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনার কথা শুনুন।

বিলাপ-গাথা - 3 শএুদের কথা এবং তাদের সমস্ত পরিকল্পনা সব সময়ই আমার বিরুদ্ধে।

বিলাপ-গাথা - 3 যখন ওরা বসে কিংবা দাঁড়ায তখনও আমায় নিয়ে ওরা কি ভাবে মজা করে তাও দেখুন, প্রভু!

বিলাপ-গাথা - 3 প্রভু, ওরা যা করেছে তার জন্য ওদের প্রাপ্য শাস্তি দিন!

বিলাপ-গাথা - 3 ওদের হৃদয়কে অনমনীয করে দিন! তারপর আপনার অভিশাপ ওদের উপর বর্ষণ করুন!

বিলাপ-গাথা - 3 রোধ তাদের তাড়া করুন! আপনার আকাশের নীচে তাদের ধ্বংস করুন প্রভু!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme