Kitab

এজেকিয়েল / Ezekiel 19

Chapter 821, 14 verses

  • পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 19 ঈশ্বর আমায় বললেন, “ইস্রায়েলের নেতাদের সম্বন্ধে তুমি অবশ্যই এই শোকের গান গাইবে।

এজেকিয়েল - 19 “‘তোমার মা যেন সিংহদের মাঝে শুয়ে থাকা এক সিংহী। সে যুব সিংহদের মাঝে শুতে গেল আর অনেক শাবকের মা হল।

এজেকিয়েল - 19 তার এক শাবক উঠে দাঁড়াল, সে হয়ে উঠল এক শক্ত সমর্থ যুব সিংহ। সে তার খাবার শিকার করতে শিখে গেল। সে একটি লোককে মারল এবং তাকে খেল।

এজেকিয়েল - 19 লোকে তার গর্জন শুনল এবং তাকে একটি খাঁচায় ভরল। তারা যুব সিংহটির নাকে একটি আংটা পরাল এবং তাকে মিশরে নিয়ে গেল।

এজেকিয়েল - 19 “‘মা সিংহীর আশা ছিল যে তার শাবক নেতা হয়ে উঠবে। কিন্তু এখন সে তার সব আশা হারিযে ফেলেছে। তাই সে তার শাবকগুলি থেকে আরেকটি শাবককে নিল। তাকে সিংহ হবার প্রশিক্ষণ দিল।

এজেকিয়েল - 19 সে পূর্ণাঙ্গ সিংহদের সঙ্গে শিকারে গেল। সে একটি শক্তিশালী যুব সিংহ হয়ে উঠল। সে শিকার ধরতে শিখল এবং একটি লোককে খেল।

এজেকিয়েল - 19 তারপর রাজবাটীগুলো আক্রমণ করল। সে শহরগুলি ধ্বংস করল। ঐ দেশের প্রত্যেকে কথা বলতে ভয় পেত, যখন তারা তার গর্জন শুনত।

এজেকিয়েল - 19 তারপর তার চার ধারের লোকরা তার জন্য একটি ফাঁদ পাতল এবং তারা তাদের ফাঁদে তাকে ধরল।

এজেকিয়েল - 19 তাকে আংটা পরাল এবং তালা বন্ধ করে রাখল। তারা তাকে তাদের ফাঁদে আটকাল। তাই তারা তাকে বাবিল রাজার কাছে নিয়ে গেল এবং তাকে সেখানে রেখে দিল যাতে ইস্রায়েলের কোন পর্বতে তার গর্জন শুনতে না পাওয়া যায়।

এজেকিয়েল - 19 “‘তোমার মা একটি দ্রাক্ষালতার মতো, যা জলের কাছে রোপিত। তার কাছে ছিল অনেক জল। তাই সে অনেক সবল দ্রাক্ষালতা জন্মাতে পেরেছিল।

এজেকিয়েল - 19 তারপর সে বড় বড় শাখাসমূহ জন্মালো। তারা ছিল চলার ছড়ির মত শক্ত। তারা ছিল রাজদণ্ডের মত। দ্রাক্ষালতা এমেই বেড়ে উঠতে লাগল। তার অনেক শাখা-প্রশাখা ছিল এবং তারা মেঘ পর্য়ন্ত পৌঁছে গেল।

এজেকিয়েল - 19 কিন্তু রাগে দ্রাক্ষা-লতাটিকে শিকড় সমেত উপড়ে ফেলা হল। এবং মাটিতে ফেলে দেওয়া হল। পূর্বীয উষ্ণবাযু তার ওপর বয়ে গেল এবং তার ফল শুকিয়ে গেল। যখন সবল শাখাগুলো ভেঙ্গে গেলে তাদের আগুনে ফেলে দেওয়া হল।

এজেকিয়েল - 19 এখন সেই দ্রাক্ষালতা রোপিত হয়েছে মরুভূমিতে। সেটি একটি অত্যন্ত শুষ্ক ও তৃষ্ণার্ত ভূমি।

এজেকিয়েল - 19 বিরাট শাখাগুলিতে আগুন লাগল এবং তা ছড়িয়ে গেল এবং অন্যান্য শাখাগুলিকে ও ফলগুলিকে ধ্বংস করল। তাই সেখানে রইল না কোন শক্ত হাঁটার ছড়ি। সেখানে রইল না কোন রাজদণ্ড।’এটি ছিল মৃত্যু নিয়ে এক শোক গাথা আর তা শোকের মত করে গাওযা হল।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme