Kitab

এজেকিয়েল / Ezekiel 26

Chapter 828, 21 verses

  • পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 26 নির্বাসনের একাদশতম বছরের মাসের প্রথম দিনে প্রভুর বাক্য আমার কাছে এল। তিনি বললেন,

এজেকিয়েল - 26 “হে মনুষ্যসন্তান, সোর জেরুশালেমের বিরুদ্ধে বাজে কথা বলেছে, বলেছে ‘সাবাস! নগরের লোক জন রক্ষা করে যে দরজা তা ধ্বংস হয়েছে। ঐ দরজা আমার জন্য খুলে গেছে। শহর তো ধ্বংসপ্রাপ্ত, তাই তার থেকে মূল্যবান জিনিসগুলি আমি আনতে পারি।”‘

এজেকিয়েল - 26 তাই প্রভু আমার সদাপ্রভু বলেন, “সোর, আমি তোমার বিরুদ্ধে। আমি যুদ্ধ করার জন্য তোমার বিরুদ্ধে বহু জাতিকে আনব, তারা সমুদ্রের তটে ফিরে আসা ঢেউযের মত বার বার আসবে।”

এজেকিয়েল - 26 ঈশ্বর বলেন, “সেই শএু সেনারা সোরের প্রাচীর ধ্বংস করবে ও তার স্তম্ভগুলি টেনে মাটিতে নামাবে। আমিও তার ভূমির ওপরের মাটির স্তর চেঁচে ফেলে সোরকে একটি নগ্ন পাষাণে পরিণত করব।

এজেকিয়েল - 26 সোর সমুদ্রের ধারে মাছের জাল বিছাবার জায়গা হবে। আমিই একথা বলেছি!” প্রভু আমার সদাপ্রভু আরও বলেন, “সোর যুদ্ধে লুঠ করা মূল্যবান সামগ্রীর মত হবে।”

এজেকিয়েল - 26 তারপর তার কন্যারা যারা মাঠে থাকবে তাদের হত্যা করা হবে। তখন তারা জানবে যে আমিই প্রভু।”

এজেকিয়েল - 26 প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, “আমি উত্তর দিক থেকে সোরের বিরুদ্ধে এক শএু আনব। সেই শএু নবূখদ্রিত্‌সর, বাবিলের মহান রাজা! সে তার সঙ্গে আনবে বিরাট সৈন্যবাহিনী আর তাতে অশ্ব, অশ্বারোহী সৈন্য ও অনেক পদাতিক সৈন্য থাকবে! ঐ সৈন্যরা অন্য অনেক জাতি থেকে আসবে।

এজেকিয়েল - 26 নবূখদ্রিত্‌সর তোমাদের নিকটের (ছোট ছোট শহরগুলি) ধ্বংস করবে। সে শহর আক্রমণ করবার জন্য বহু মিনার গড়বে। তোমাদের আক্রমণ করবার জন্য সে একটি জাঙ্গাল তৈরী করবে। সে তার সৈন্যদলকে ঢাল দিয়ে রক্ষা করবে। সেই জাঙ্গালটি প্রাচীর পর্য়ন্ত যাবে।

এজেকিয়েল - 26 সে প্রাচীর -ভেদক যন্ত্র নিয়ে আসবে ও তীক্ষ্ণ অস্ত্র দিয়ে তোমাদের মিনারগুলো ভেঙ্গে ফেলবে।

এজেকিয়েল - 26 তার অশ্বের সংখ্যা এত হবে যে তাদের পায়ের ধূলো তোমায় ঢেকে ফেলবে। বাবিলের রাজা নগরের দ্বারে প্রবেশ করার সময়ে অশ্বারোহী সৈন্যের, শকট ও রথের শব্দে তোমার প্রাচীর কাঁপবে।

এজেকিয়েল - 26 বাবিলের রাজা ঘোড়ায় চড়ে তোমার শহরের মধ্যে দিয়ে আসবে আর তার ঘোড়াগুলোর শব্দে সমস্ত পথ দলিত হবে। সে তরবারির দ্বারা তোমার লোকদের হত্যা করবে, তোমার শহরের দৃঢ় থামগুলো ভূমিসাত্‌ হবে।

এজেকিয়েল - 26 নবূখদ্রিত্‌সরের লোকরা তোমাদের ধন দৌলত ছিনিয়ে নিয়ে যাবে। তোমরা যা বিক্রিী করতে চেয়েছিলে তাও তারা নিয়ে যাবে। তারা তোমাদের প্রাচীরগুলো ও মনোরম বাড়িগুলোকে ধ্বংস করবে এবং তোমাদের পাথর, তোমাদের কাঠ এবং তোমাদের মাটি সমুদ্রে ফেলে দেবে।

এজেকিয়েল - 26 আমি তোমার আনন্দের গান থামিয়ে দেব, লোকে আর তোমার বীণার শব্দ শুনতে পাবে না।

এজেকিয়েল - 26 আমি তোমায় একটি নগ্ন পাষাণে পরিণত করব। তুমি সমুদ্রের ধারে একটি জাল বিস্তার করবার জায়গার মত হবে! তোমাকে আবার গড়া হবে না! কারণ আমি, প্রভু এই কথা বলছি!” এই কথাগুলি প্রভু, আমার সদাপ্রভু বলেছেন।

এজেকিয়েল - 26 প্রভু আমার সদাপ্রভু সোরের প্রতি এই কথা বলেন: “ভূমধ্যসাগরের উপকূলের দেশগুলো তোমার পতনের শব্দে কাঁপবে। তোমার মধ্যকার লোকরা আঘাত পেলে ও হত হলেই কি তা ঘটবে না?

এজেকিয়েল - 26 তখন উপকূলের দেশগুলির নেতারা তাদের সিংহাসন থেকে নেমে এসে দুঃখ প্রকাশ করবে। তারা তাদের সুন্দর রাজকীয় বস্ত্র ত্যাগ করে ‘ত্রাসের বস্ত্র’ পরবে। তারা মাটিতে বসে ভয়ে কাঁপবে। তোমরা কত চট করে ধ্বংস হলে সেই ভেবে তারা চমকে উঠবে।

এজেকিয়েল - 26 তোমার সম্বন্ধে তারা এই শোকগাথা গাইবে:“‘সোর, তুমি একটি বিখ্যাত শহর ছিলে। তুমি বিখ্যাত ছিলে এখন তুমি সব হারিযেছ! তুমি সমুদ্রে বলবান ছিলে আর তোমার মধ্যে বসবাসকারী লোকরাও তাই ছিল। মূল ভূখণ্ডেবাসকারী সবাই তোমার ভয়ে ভীত ছিল।”

এজেকিয়েল - 26 এখন তোমার পতনের দিনে উপকূলের দেশগুলো ভয়ে কাঁপবে। তুমি উপকূলে বহু উপনিবেশ স্থাপন করেছিলে। ভীত হবে ঐ লোকরা তোমার পতন হলে!”‘

এজেকিয়েল - 26 প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “সোর আমি তোমাকে ধ্বংস করব আর তুমি পুরানো শূন্য শহরে পরিণত হবে। কেউ সেখানে বাস করবে না। আমি সমুদ্রকে তোমার ওপর দিয়ে বয়ে যেতে দেব, প্রচণ্ড ঢেউ তোমায় আচ্ছাদন করবে।

এজেকিয়েল - 26 আমি তোমায় গভীরতম গর্তে পাঠাব- যেখানে মৃতেরা রয়েছে। বহু পূর্বে যারা মারা গেছে, তুমি তাদের সঙ্গে যোগ দেবে। আমি তোমায় অধো স্থানের জগতে সেই পুরানো শূন্য শহরে পাঠাব। তুমি অন্য অন্য পাতালগামীদের সাথে যোগ দেবে। তুমি আর কখনও জীবিতদের দেশে ফিরে আসবে না!

এজেকিয়েল - 26 আমি তোমাকে ধ্বংস করব এবং তুমি চিরতরে বিগত হয়ে যাবে। লোকে তোমাকে খুঁজবে কিন্তু তারা আর কখনও তোমাকে খুঁজে পাবে না!” এই কথা প্রভু আমার সদাপ্রভুই বলেছেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme