Kitab

এজেকিয়েল / Ezekiel 30

Chapter 832, 26 verses

  • পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 30 প্রভুর বাক্য আবার আমার কাছে এল, তিনি বললেন,

এজেকিয়েল - 30 “মনুষ্যসন্তান, আমার হয়ে ভাব্বাণী করে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলো বলেন:“‘চিত্কার করে বল, “সেই ভয়ঙ্কর দিন আসছে।”

এজেকিয়েল - 30 সেই দিন নিকট! হ্যাঁ, প্রভুর সেই বিচারের দিন নিকটেই। সেই দিন হবে মেঘাচ্ছন্ন এক দিন, সেটা হবে জাতিগণের বিচারের দিন!

এজেকিয়েল - 30 মিশরের বিরুদ্ধে একটি তরবারি আসবে এবং তার পতন হবে! তাই দেখে, কূশ দেশের লোকরা ভয়ে কাঁপবে। বাবিলের সৈন্যরা মিশরের লোকদের বন্দী করে নিয়ে যাবে। মিশরকে তার ভিত্তি থেকে উত্‌পাটন করা হবে!

এজেকিয়েল - 30 “‘বহু লোক মিশরের সঙ্গে শান্তি চুক্তি করেছিল, যেমন কূশ, পূট, লূদ-এর লোকরা, আরবীয়রা সবাই, এবং লিবিযার লোকরা। কিন্তু তারা ধ্বংসপ্রাপ্ত হবে এবং যারা চুক্তি করেছিল সেই সমস্ত লোকরাওধ্বংসপ্রাপ্ত হবে!

এজেকিয়েল - 30 প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন: “যারা মিশরের স্তম্ভের মত তারা পতিত হবে। তার পরাক্রমের যে গর্ব তার শেষ হবে। মিগ্দোল থেকে সিবেনী পর্য়ন্ত মিশরের লোকে যুদ্ধে হত হবে।” প্রভু আমার সদাপ্রভুই এই সব কথা বলেছেন!

এজেকিয়েল - 30 যে সব দেশ ধ্বংস হয়েছিল মিশর তাদের সঙ্গে যোগ দেবে। মিশরের শহরগুলো ঐ শূন্য শহরগুলোর মধ্যে থাকবে।

এজেকিয়েল - 30 আমি মিশরে এক আগুন লাগাব, আর তার সমস্ত সাহায্যকারীরা ধ্বংস হবে। তখন তারা জানবে যে আমিই প্রভু!

এজেকিয়েল - 30 “‘সেই সময় আমি বার্তাবাহক পাঠাব, যারা জাহাজে করে সেই দুঃসংবাদ নিয়ে কূশ দেশে যাবে। কূশ এখন নিজেকে নিরাপদ ভাবে কিন্তু মিশরকে শাস্তি পেতে দেখে কূশ ভয়ে কাঁপবে। সেই দিন আসছে!”

এজেকিয়েল - 30 প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “আমি মিশর ধ্বংস করার জন্য বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরকে ব্যবহার করব।

এজেকিয়েল - 30 নবূখদ্রিত্‌সর ও তার লোকরা সমস্ত জাতির মধ্যে ভযাবহ। আমি মিশর ধ্বংস করার জন্য তাদের আনব। তারা মিশরের বিরুদ্ধে তাদের খগ বের করে দেশ শবে পূর্ণ করবে।

এজেকিয়েল - 30 আমি নীল নদকে শুষ্ক ভূমিতে পরিণত করব। তারপর সেই শুষ্ক ভূমি আমি দুষ্ট লোকদের কাছে বেচে দেব। আমি সেই দেশ শূন্য করতে বিদেশীদের ব্যবহার করব। আমিই প্রভু এই কথা বলেছি!”

এজেকিয়েল - 30 প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “আমি মিশরের মূর্ত্তিদেরও ধ্বংস করব। আমি নোফ থেকেও মূর্ত্তিগুলো দূর করব। মিশরে কোন নেতা থাকবে না আর আমি মিশর দেশে ভয় সৃষ্টি করব।

এজেকিয়েল - 30 আমি পথ্রেষকে শূন্য করে দেব। আমি সোযনে আগুন লাগাব। আমি থিব্স্কে শাস্তি দেব।

এজেকিয়েল - 30 এবং আমি মিশরের দুর্গ বেষ্টিত শহর সীনের বিরুদ্ধে আমার রোধ ঢেলে দেব। আমি থিব্স্-এর লোকদের ধ্বংস করব!

এজেকিয়েল - 30 আমি মিশরে আগুন লাগাব। সীন শহর ভয়ে ছটফট করবে। সৈন্যরা থিব্স্এ প্রবেশ করবে আর প্রতিদিন নোফে নতুন নতুন সমস্যা দেখা দেবে।

এজেকিয়েল - 30 আবেন ও পী-বেশতের যুবকরা যুদ্ধে মারা পড়বে। আর স্ত্রীলোকদের বন্দী করা হবে।

এজেকিয়েল - 30 সেই দিন, দিনের বেলায় তফন্হেষে অন্ধকার নেমে আসবে। কারণ আমি সেই স্থানে মিশরের ক্ষমতা ভেঙ্গে দেব। মিশরের নির্ভিকতার গর্ব শেষ হবে। একটা মেঘ মিশরকে ঢেকে দেবে আর তার কন্যাদের বন্দী করা হবে।

এজেকিয়েল - 30 সুতরাং আমি মিশরকে শাস্তি দেব। তখন তারা জানবে যে আমিই প্রভু।”‘

এজেকিয়েল - 30 নির্বাসনের এগারোতম বছরের প্রথম মাসের সপ্তম দিনে প্রভুর এই বাক্য আমার কাছে এল; তিনি বললেন,

এজেকিয়েল - 30 “মনুষ্যসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের বাহু ভগ্ন করেছি। পটি দিয়ে কেউ তার সেই হাত বেঁধে দেবে না। তা আরোগ্যও হবে না তাই সেই হাত তরবারিও ধরতে পারবে না।”

এজেকিয়েল - 30 প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে। আমি তার দুটো হাতই ভেঙ্গে ফেলব, শক্ত হাতটা আর যে হাতটা ইতিমধ্যেই ভেঙ্গে ফেলা হয়েছে সেটাকেও। আমি তার হাত থেকে খগ ফেলে দেব।

এজেকিয়েল - 30 আমি মিশরীয়দের জাতিগণের মধ্যে ছিন্ন ভিন্ন করে দেব। আমি তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে দেব।

এজেকিয়েল - 30 আমি বাবিলের রাজার হাত শক্ত করে তার হাতে আমার তরবারি দেব। কিন্তু আমি ফরৌণের হাত ভেঙ্গে দেব। তখন ফরৌণ ব্যথায চিত্কার করে কাঁদবে যেমন এক জন মৃত্যু পথযাত্রী আহত মানুষ কাঁদে।

এজেকিয়েল - 30 তাই আমি বাবিলের রাজার হাত দৃঢ় করব কিন্তু ফরৌণের বাহু খসে পড়বে এবং তখন তারা জানবে যে আমিই প্রভু।“আমি বাবিলের রাজার হাতে খগ দেব আর সে মিশর দেশের বিরুদ্ধে তা ব্যবহার করবে।

এজেকিয়েল - 30 আমি মিশরীয়দের জাতিগণের মধ্যে ছড়িয়ে দেব এবং তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে দেব। তখন তারা জানবে যে আমিই প্রভু!”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme