Kitab

এজেকিয়েল / Ezekiel 45

Chapter 847, 25 verses

  • পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 45 “ইস্রায়েল পরিবারের জন্য তোমার জমি বণ্ট্ন করা উচিত্‌।সেই সময়, জমির একটি অংশ পৃথক করে রাখবে যা প্রভুর জন্য পবিত্র হবে। সেই জমির মাপ দৈর্য়্ঘে 25 ,000 হাত ও প্রস্থেথ 20 ,000 হাত হবে: জমির সবটাই হবে পবিত্র।

এজেকিয়েল - 45 দৈর্য়্ঘে ও প্রস্থে 500 হাত করে একটি চারকোণা জায়গা মন্দিরের জন্য ব্যবহার করা হবে। মন্দিরের চারধারে 50 হাত চওড়া একটি খোলা জায়গা থাকবে।

এজেকিয়েল - 45 সেই পবিত্র জায়গার মধ্যে তুমি একটি 25,000 হাত দীর্ঘ ও 10,000 হাত প্রস্থের জমি মাপবে- মন্দিরটা এই জায়গাতেই হবে। মন্দিরের এই জায়গাটি হবে পবিত্রতম স্থান।

এজেকিয়েল - 45 পবিত্র স্থানের এই অংশটি যাজক ও মন্দিরের ভৃত্যদের জন্য; যারা প্রভুর সেবা করার জন্য এগিয়ে আসে। সেটা যাজকদের ঘরের জন্য ও মন্দিরের জন্য।

এজেকিয়েল - 45 আরেকটি স্থান যা মাপে 25,000 হাত দীর্ঘ ও 10,000 হাত চওড়া তা হবে লেবীয়দের জন্য, যারা মন্দিরে সেবা করে। সেই জমি লেবীয়দের অধিকারে থাকবে এবং বাস করবার জন্য তাদের শহর হবে।

এজেকিয়েল - 45 “সেই শহরকে তুমি 25,000 হাত লম্বা ও 5,000 হাত চওড়া একটি ক্ষেত্র দেবে। এটা হবে সমস্ত ইস্রায়েল পরিবারের জন্য।

এজেকিয়েল - 45 পবিত্র স্থানের উভয় পার্শ্বে এবং শহরটির জমির একটি ভাগে শাসকের অংশ থাকবে। সেই স্থানটি হবে পবিত্রস্থানের পাশে ও পূর্ব ও পশ্চিম শহরের সীমানা। ইস্রায়েলের কোন পরিবারগোষ্ঠীর অধিকারের জমি যত চওড়া, এ জমিও ঠিক ততটাই চওড়া হবে। তা পশ্চিম সীমা থেকে পূর্ব সীমা পর্য়ন্ত বিস্তৃত হবে।

এজেকিয়েল - 45 এই জমি হবে ইস্রায়েলের শাসকদের সম্পত্তি। সেই জন্য শাসকদের আমার প্রজাদের জীবন কষ্টকর করে তোলার প্রয়োজন হবে না। কিন্তু তারা সেই জমি ইস্রায়েলকে তাদের পরিবারগোষ্ঠীর জন্য দেবে।”

এজেকিয়েল - 45 প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেছেন, “ইস্রায়েলের শাসকরা, যথেষ্ট হয়েছে আর আমার লোক জনের প্রতি হিংস্র হোযো না! ইস্রায়েলকে তাদের পরিবার গোষ্ঠীগুলির জমি দাও।” প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেছেন।

এজেকিয়েল - 45 “লোক ঠকানো বন্ধ কর। সঠিক পাল্লা ও মাপ ব্যবহার কর।

এজেকিয়েল - 45 ঐফার (শুকনো জিনিস মাপার জন্য পাত্র) ও বাত (তরল জিনিস মাপার পাত্র) এর মাপ যেন এক হয়। বাত ও ঐফা যেন উভয়েই যেন 1/10 হোমার হয়। ঐ মাপগুলি যেন হোসরের মাপ অনুসারেই হয়।

এজেকিয়েল - 45 এক শেকল 20 গেরার সমান। এক মিনা 60 শেকলের সমান, তা অবশ্যই 20 শেকল যোগ 25 শেকল যোগ 15 শেকলের সমান হয়।

এজেকিয়েল - 45 “এই বিশেষ নৈবেদ্যগুলি তোমরা অবশ্যই দেবে:প্রত্যেক হোসর গম থেকে 1/6 ঐফা গম দাও। প্রত্যেক হোসর বার্লি থেকে 1/6 ঐফা বার্লি দাও।

এজেকিয়েল - 45 প্রতি কোর ওলিভ তেলের জন্য 1/10 বাত পরিমাণ ওলিভ তেল। মনে রেখো: দশ বাতে এং হোসর হয়। দশ বাতে এং কোর হয়।

এজেকিয়েল - 45 ইস্রায়েলের চারণ ভূমিতে চরে এমন প্রতিটি 200 মেষ থেকে একটি করে মেষ।“এই বিশেষ নৈবেদ্যগুলি শস্য নৈবেদ্য, হোমবলির নৈবেদ্য ও সহভাগীতার নৈবেদ্যর জন্য। এইসব নৈবেদ্য লোকদের শুচি করবার জন্য।” প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন।

এজেকিয়েল - 45 “নগরের প্রত্যেকে এই উপহার দেবার জন্য ইস্রায়েলের শাসকের সঙ্গে যোগ দেবে।

এজেকিয়েল - 45 কিন্তু বিশেষ পবিত্র দিনের জন্য যা প্রযোজন তা অবশ্যই শাসক দেবে। শাসক অবশ্যই উত্সবের দিনগুলির জন্য, অমাবস্যা ও নিস্তারপর্বের জন্য, এবং ইস্রায়েলের পরিবারের সমস্ত বিশেষ উত্সবের জন্য হোমবলি, শস্য নৈবেদ্য এবং পেয নৈবেদ্যর য়োগান দেবে। ইস্রায়েল পরিবারকে পবিত্র করার জন্য যে পাপার্থক নৈবেদ্য, শস্য নৈবেদ্য, হোমবলি ও সহভাগীতার নৈবেদ্যর প্রয়োজন তা অবশ্যই য়োগাবে।”

এজেকিয়েল - 45 প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “প্রথম মাসের প্রথম দিনে তুমি এংটি নিখুঁত ষাঁড় নেবে; মন্দির পবিত্র করতে তা ব্যবহার কর।”

এজেকিয়েল - 45 যাজক পাপার্থক বলি থেকে কিছুটা রক্ত নিয়ে তা মন্দিরের চৌকাঠে, বেদীর চার কোণে এবং ভেতরের প্লাঙ্গনের দরজার চৌকাঠে লাগাবে।

এজেকিয়েল - 45 সেই মাসের সপ্তম দিনেও তুমি অজ্ঞাতে যে ব্যক্তি পাপ করেছে ও যে অবোধ তার জন্য ঐ একই কাজ করবে। এই ভাবে তুমি সেই মন্দির শুচি করবে।

এজেকিয়েল - 45 “প্রথম মাসের 14 তম দিনে তুমি নিস্তারপর্ব পালন করবে। খামিরবিহীন রুটির ভোজের পর্বও সেই সময় শুরু হয় আর সাত দিন ধরে চলে।

এজেকিয়েল - 45 সেই সময় শাসক নিজের জন্য ও ইস্রায়েলের লোকদের জন্য পাপমোচন নৈবেদ্য হিসাবে এংটি ষাঁড় উত্সর্গ করবে।

এজেকিয়েল - 45 উত্সবের সাত দিনের প্রত্যেকদিন শাসক নিখুঁত সাতটি ষাঁড় ও একটি পুং মেষ সরবরাহ করবে। সেই গুলি প্রভুর উদ্দেশ্যে হোমবলি রূপে উত্সর্গ করা হবে। এছাড়াও, প্রত্যেকদিন তাকে একটি করে পুং ছাগও অবশ্যই উত্সর্গ করবার জন্য দিতে হবে।

এজেকিয়েল - 45 শাসক প্রত্যেক ষাঁড়ের সাথে শস্য নৈবেদ্য হিসাবে এক ঐফা বার্লি এবং প্রতি মেষের সাথে এক ঐফা পরিমাণ বার্লি দেবে। শাসক প্রত্যেক ঐফার শস্যের সাথে এক হিন পরিমাণ তেলও দেবে।

এজেকিয়েল - 45 নিস্তারপর্বের সাত দিনই শাসক ঐ একই কাজ করবে। সপ্তম মাসের 15 তম দিনে ঐ উত্সব শুরু হয়। এই নৈবেদ্যগুলি হবে পাপার্থক নৈবেদ্য, হোমবলির নৈবেদ্য, শস্য নৈবেদ্য ও তেল উত্সর্গ।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme