Kitab

হোসেয়া / Hosea 3

Chapter 865, 5 verses

  • পুরানো ইচ্ছাপত্র

হোসেয়া - 3 তখন প্রভু আবার আমাকে বললেন, “গোমরের অনেক প্রেমিক আছে কিন্তু তোমাকে অবশ্যই তাকে ভালোবেসে য়েতে হবে। কেন? কারণ সেটা প্রভুর মতোই কাজ। প্রভু ইস্রায়েল জাতিকে ভালবেসেই যাচ্ছেন কিন্তু তারা অন্য দেবতাদের পূজা করেই চলেছে। তারা কিশমিশের পিঠে খেতে ভালবাসে।”

হোসেয়া - 3 সেজন্য আমি গোমরকে 6 আউন্স রূপো এবং 9 বুশেল বার্লি দিয়ে কিনে নিলাম।

হোসেয়া - 3 তারপর আমি তাকে বললাম, “তোমাকে অবশ্যই অনেক দিনের জন্য আমার সঙ্গে থাকতে হবে। পতিতার মতো আচরণ কোরো না। তুমি অন্য মানুষদের সঙ্গেও থাকতে পারবে না এবং আমি তোমার সাক্ষী হব।”

হোসেয়া - 3 একই ভাবে, ইস্রায়েলবাসীরা রাজা অথবা নেতাদের ছাড়াই বহুদিন কাটাবে। তাদের উত্সর্গ অথবা স্মরণ স্তম্ভ থাকবে না। তারা যাজকদের বিশেষ পোশাক এফোদ অথবা গৃহদেবতা ছাড়াই থাকবে।

হোসেয়া - 3 এরপর ইস্রায়েলবাসীরা ফিরে আসবে। তারপর তারা তাদের প্রভু, তাদের ঈশ্বর এবং দাযূদ, তাদের রাজার খোঁজে যাবে। শেষের দিনগুলিতে, তারা প্রভুকে এবং তাঁর ধার্মিকতাকে সম্মান দেবার জন্য আসবে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme