Kitab

হোসেয়া / Hosea 11

Chapter 873, 12 verses

  • পুরানো ইচ্ছাপত্র

হোসেয়া - 11 প্রভু বলেছেন, “ইস্রায়েল যখন শিশু ছিল তখন আমি তাকে ভালোবেসেছিলাম; আমি আমার পুত্রকে মিশর থেকে ডেকে নিয়েছিলাম।

হোসেয়া - 11 কিন্তু আমি য়তো বেশী করে ইস্রায়েলীয়দের ডেকেছি ততোই বেশী করে ইস্রায়েলীয়রা আমাকে ছেড়ে গেছে। ইস্রায়েলীয়রা বালদের উ?শ্যে বলি দিয়েছিল। তারা মূর্ত্তিগুলির সামনে ধূপ বালিয়েছিল।

হোসেয়া - 11 “কিন্তু আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিযেছিলাম! আমি ইস্রায়েলীয়দের আমার বাহুর মধ্যে নিয়েছিলাম! আমিই তাদের আরোগ্য করেছিলাম! কিন্তু তারা তা জানে না।

হোসেয়া - 11 আমি তাদের দড়ি দিয়ে পথ দেখিয়েছিলাম। কিন্তু সে দড়ি ছিল ভালবাসারই দড়ি। আর আমিই তাদের কাছে সেই লোকেদের মত ছিলাম যারা ঘাড় থেকে য়োযাল উঠিযে নেয়। আমিই নীচু হয়ে তাদের খাওয়াতাম।

হোসেয়া - 11 “ইস্রায়েল জাতি ঈশ্বরের দিকে ফিরতে অস্বীকার করেছিল। সেজন্য তারা মিশরে যাবে! অশূর রাজা তাদের রাজা হবে।

হোসেয়া - 11 তরবারি তাদের শহরের বিরুদ্ধেই ঘুরবে। সেই তরবারি তাদের শক্তিশালী লোকেদের হত্যা করবে। সেটা তাদের নেতাদেরও ধ্বংস করবে।

হোসেয়া - 11 “আমার লোকেরা আশা করে য়ে আমি তাদের কাছে ফিরে যাব। তারা স্বর্গের ঈশ্বরকে ডাকবে, কিন্তু ঈশ্বর তাদের সাহায্য করবে না।”প্রভু ইস্রায়েলকে ধ্বংস করতে চাইছেন না

হোসেয়া - 11 “ইফ্রয়িম আমি তোমাকে ছাড়তে চাইছি না। ইস্রায়েল, আমি তোমাকে রক্ষা করতে চাই। আমি তোমাকে অদ্মার মতো হতে দেব না! আমি তোমাকে সবোযিমের মতো হতে দেব না! আমি তোমার মন বদলাচ্ছি । তোমাদের প্রতি আমার ভালোবাসা খুবই তীব্র।

হোসেয়া - 11 আমি আমার ভয়ঙ্কর রোধক কখনই জয়ী হতে দেব না। আমি আবার ইফ্রয়িমকে ধ্বংস করব না। আমি ঈশ্বর, আমি মানুষ নই। আমিই সেই পবিত্রজন, আমি তোমাদের সঙ্গেই আছি। আমি এোধ প্রকাশ করব না।

হোসেয়া - 11 আমি সিংহের মতন গর্জন করব। আমি গর্জন করব এবং আমার সন্তানরা আসবে ও আমাকে অনুসরণ করবে। আমার সন্তানরা ভয়ে কাঁপতে কাঁপতে পশ্চিম দিক থেকে আসবে।

হোসেয়া - 11 পাখীর মতন কাঁপতে কাঁপতে তারা মিশর থেকে আসবে। অশূরীয় দেশ থেকে তারা ঘুঘু পাখীর মতো কাঁপতে কাঁপতে আসবে; এবং আমি তাদের গৃহে ফিরিয়ে নেব।” প্রভু এই কথাই বলেছেন।

হোসেয়া - 11 ইফ্রয়িম তার মূর্ত্তিদের দ্বারা আমাকে ঘিরে রেখেছে। ইস্রায়েলবাসীরা আমার বিরুদ্ধে গিয়েছিল। এবং তারা ধ্বংস হয়ে গেছে! কিন্তু যিহূদা এলের সঙ্গে এখনও ঘুরছে। যিহূদা সেই পবিত্রদের কাছে বিশ্বস্ত।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme