Kitab

হোসেয়া / Hosea 14

Chapter 876, 9 verses

  • পুরানো ইচ্ছাপত্র

হোসেয়া - 14 ইস্রায়েল তোমাদের পতন হয়েছে এবং ঈশ্বরের বিরুদ্ধে তোমরা পাপ করেছো। সেজন্য তোমাদের প্রভু, ঈশ্বরের কাছে ফিরে এসো।

হোসেয়া - 14 তুমি য়ে কথাগুলো বলবে তার সম্বন্ধে চিন্তা কর এবং প্রভুর কাছে ফিরে এসো। তাঁকে বলো,“আমাদের পাপ দূর করে দিন। আমাদের ভালো কথাগুলি গ্রহণ করুন। উত্সর্গ হিসেবে আমরা আমাদের ওষ্ঠ দিয়ে আপনাকে প্রশংসা বাক্য় নিবেদন করব।

হোসেয়া - 14 “অশূর আমাদের রক্ষা করতে সক্ষম হবে না। আমরা যুদ্ধের ঘোড়ায় চাপব না। য়ে জিনিসগুলো আমরা নিজেদের হাতে তৈরি করেছি সেগুলোকে আমরা ‘আমাদের ঈশ্বর’ বলব না। কেন? কারণ আপনিই একমাত্র সেই জন যিনি অনাথদের প্রতি কৃপা দেখান। কেবলমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন।”

হোসেয়া - 14 প্রভু বলেন, “আমাকে পরিত্যাগ করবার জন্য আমি তাদের ক্ষমা করব। য়েহেতু আমি রুদ্ধ হওয়া থেকে বিরত হয়েছি তাই আমি তাদের মুক্তমনে ভালোবাসব।

হোসেয়া - 14 আমি ইস্রায়েলের কাছে শিশিরের মতো হব। ইস্রায়েল লিলির মতো প্রস্?ুটিত হবে। সে লিবানোনের সিডার গাছের মতো হবে।

হোসেয়া - 14 তার শিকড়গুলি বাড়বে এবং তাকে একটি সুন্দর জলপাই গাছের মত দেখাবে। লিবানোনের সিডার গাছগুলো থেকে য়ে সুন্দর গন্ধ আসে সেও সে রকম সুন্দর গন্ধ হবে।

হোসেয়া - 14 ইস্রায়েলের জনসাধারণ আবার আমার আশ্রয়ে থাকবে। তারা শস্যের মত বাড়বে। তারা দ্রাক্ষা গাছের মত মুকুলিত হবে। তারা লিবানোনের মদের মত হবে।”

হোসেয়া - 14 “ইফ্রয়িম, মূর্ত্তিগুলো নিয়ে আমার আর বেশী কিছু করবার থাকবে না। আমিই সেই ‘এক’ যিনি তোমাদের প্রার্থনার উত্তর দেন। আমিই সেই য়ে তোমাদের ওপর নজর রাখে। আমি সেই ফার গাছের মত য়েটা চির সবুজ। আমার কাছ থেকেই তোমাদের ফল আসে।”

হোসেয়া - 14 একজন জ্ঞানী ব্যক্তি এই বিষয়গুলো বুঝতে পারছে। এক জন চটকদার মানুষকে অবশ্যই এই বিষয়গুলি শিখতে হবে।প্রভুর পথ সকল সঠিক। ভালো লোকরা সেই পথেই বাঁচবে। পাপীরা তার দ্বারাই মারা যাবে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme