Kitab

মিখা / Micah 5

Chapter 898, 15 verses

  • পুরানো ইচ্ছাপত্র

মিখা - 5 এখন, ওহে শক্তিশালী শহর, তোমাদের সৈন্যদের একত্রিত কর। তারা তাদের লাঠি দিয়ে ইস্রাযেলের বিচারকের গালে আঘাত করবে।

মিখা - 5 কিন্তু বৈত্‌লেহম-ইফ্রাথা, তুমি যিহূদার সবচেয়ে ছোট শহর। তোমার পরিবার গোনার পক্ষে খুবই ছোট। কিন্তু আমার জন্য়ে “ইস্রাযেলের শাসক” তোমার মধ্য থেকেই বেরিয়ে আসবে। তার উত্পত্তি প্রাচীনকাল থেকে বহু প্রাচীনকাল থেকে।

মিখা - 5 অতএব যতদিন না ঐ স্ত্রীলোকটি তার শিশু, প্রতিশ্রুত রাজাকে জন্ম দেয় ততদিন প্রভু তাঁর লোকেদের ছেড়ে দেবেন। তাদের বাকি ভাইয়েরা ইস্রায়েলের লোকেদের কাছে ফিরে আসবে।

মিখা - 5 তারপর ইস্রায়েলের শাসক প্রভুর শক্তির ওপর এবং প্রভু, তার ঈশ্বরের চমত্কার নামের ওপর নির্ভর করবে ও তার মেষের পালকে খাওয়াবে। সেখানে শান্তি থাকবে। কারণ সেই সমযে তাঁর মহিমা পৃথিবীর শেষ প্রান্ত পর্য়ন্ত পৌঁছবে।

মিখা - 5 সেখানে শান্তি বিরাজ করবে। হ্যাঁ, অশূরীয় সৈন্যরা আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দূর্গগুলিকে পদদলিত করবে। কিন্তু ইস্রাযেলের শাসক সাতজন মেষপালক ও আটজন নেতা মনোনীত করবেন।

মিখা - 5 তারা একটি তরবারি দিয়ে অশূরীয়দের শাসন করবে। তারা তরবারি হাতে নিয়ে নিম্রোদের দেশ শাসন করবে। ওই লোকেদের শাসন করার জন্য তারা তরবারি ব্যবহার করবে। তখন ইস্রায়েলের শাসক আমাদের সেই অশূরীয়দের হাত থেকে রক্ষা করবেন; য়ারা আমাদের দেশকে পদদলিত করতে আসবে।

মিখা - 5 তখন যাকোব পরিবারে বেঁচে থাকা লোকেরা বহু জাতির মধ্যে ছড়িয়ে পড়বে। তারা হবে ঈশ্বরের কাছ থেকে আসা শিশির বিন্দুর মত য়া কারো ওপর নির্ভর করে না। তারা হবে ঘাসের উপর পড়া বৃষ্টির মতো য়ার কারো জন্য অপেক্ষা করার প্রযোজন হয না।

মিখা - 5 জাতিগণের মধ্যে যাকোব পরিবারের অবশিষ্টাংশ য়ারা, তারা অরণ্যে বন্য জন্তুদের মধ্যে সিংহের মত হবে। মেষপালের মধ্যে য়ুব সিংহ য়েমন তাদের তেমনই দেখাবে। য়খন সিংহ তাদের মধ্য দিয়ে যায় তখন সে তার যেখানে খুশী হয সেখানে যায়। সে য়দি কোন পশুকে আক্রমণ করে তবে কেউ সেই পশুকে রক্ষা করতে পারবে না। অবশিষ্টাংশের অবস্থাও ঐরকমই হবে।

মিখা - 5 তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমাদের হাত তুলবে এবং তাদের ধ্বংস করবে।

মিখা - 5 প্রভু বলেছেন, “সেই সমযে, আমি তোমাদের ঘোড়াগুলোকে নিযে নেব এবং তোমাদের রথগুলো ধ্বংস করব।

মিখা - 5 তোমাদের রাজ্য়ের শহরগুলিকে আমি ধ্বংস করব। আমি তোমাদের দুর্গগুলি উপড়ে ফেলব।

মিখা - 5 তোমরা আর কোন য়াদু দেখানোর চেষ্টা করবে না। ভবিষ্যত্‌ বলার জন্য়ে তোমরা আর বেশী কাউকে পাবে না।

মিখা - 5 তোমাদের মূর্ত্তিগুলো য়েগুলো তোমরা ভুলভাবে খচিত করেছে সেগুলো আমি ধ্বংস করব। তোমাদের মূর্ত্তিগুলোকে মনে রাখবার জন্য় য়ে পাথরগুলোকে খাড়া করেছ সেগুলো আমি ভেঙ্গে চুরমার করে দেব। তোমাদের হাতে গড়া আর কোন জিনিসই তোমরা পূজা করবে না।

মিখা - 5 পূজার নিমিত্ত আশেরার খুঁটিগুলোকে আমি ধ্বংস করব। আমি তোমাদের শহরগুলি ধ্বংস করব।

মিখা - 5 কিছু জাতি আমাকে মানতে অস্বীকার করে। তাই ঐ জাতিগুলির বিরুদ্ধে আমি আমার ক্রোধ দেখাব এবং প্রতিশোধ নেব।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme