Kitab

জাখারিয়া / Zechariah 2

Chapter 913, 13 verses

  • পুরানো ইচ্ছাপত্র

জাখারিয়া - 2 তারপর আমি চোখ তুলে চেয়ে দেখলাম মাপার ফিতে হাতে একজন মানুষ।

জাখারিয়া - 2 আমি জিজ্ঞেস করলাম, “আপনি কোথায যাচ্ছেন?”তিনি আমায় বললেন, “আমি জেরুশালেম মেপে দেখতে চাই তা দৈর্ঘ্যে ও প্রস্থে কতখানি।”

জাখারিয়া - 2 তখন য়ে দেবদূতটি আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি চলে গেলেন এবং আরেকটি দেবদূত তাঁর সঙ্গে কথা বলবার জন্য এগিয়ে এলেন।

জাখারিয়া - 2 তিনি তাকে বললেন, “দৌড়ে গিয়ে সেই যুবকদের বল য়ে জেরুশালেম মাপার পক্ষে অতিশয বড়। তার কাছে গিয়ে এই কথাগুলো বল:‘জেরুশালেম হবে প্রাচীরবিহীন একটি শহর কারণ জেরুশালেমে বসবাসকারী মানুষ ও পশুর সংখ্যা হবে অনেক।’

জাখারিয়া - 2 প্রভু বলেছেন, ‘আমি শহরের চারধারে একটি আগুনের প্রাচীর তৈরী করে তাকে রক্ষা করব। এবং সেই শহরের মহিমা আনয়ণ করবার জন্য আমি সেখানে বাস করব।”‘

জাখারিয়া - 2 প্রভু বলেছেন, “তাড়াতাড়ি কর, উত্তরে অবস্থিত দেশটি ত্যাগ কর! হ্যাঁ, এটা সত্যি য়ে আমি তোমার লোকেদের চতুর্দ্দিকে ছড়িয়ে দিয়েছিলাম।”

জাখারিয়া - 2 ওহে সিয়োনের লোকেরা, যারা বাবিলে বাস করছ, তোমাদের প্রাণ বাঁচাতে এ জায়গা ছেড়ে যাও। ঐ শহর ছেড়ে পালাও! সর্বশক্তিমান প্রভুই এই কথা বলেছেন। তিনি আমাকে সেই জাতিগুলির মধ্যে পাঠিয়েছেন যারা তোমাদের লুঠ করেছিল। তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে সম্মান আনতে।

জাখারিয়া - 2 কারণ তোমাদের আঘাত করা, ঈশ্বরের চোখের মণিকে আঘাত করবার তুল্য।

জাখারিয়া - 2 বাবিলের লোকেরা আমার লোকেদের কারারুদ্ধ করেছিল এবং তাদের এীতদাস বানিয়েছিল। কিন্তু আমি তাদের আঘাত করলে তারা আমার লোকেদের দাস হয়ে যাবে। তখন তোমরা জানবে য়ে সর্বশক্তিমান প্রভুই আমায় পাঠিয়েছেন।”

জাখারিয়া - 2 প্রভু বলেছেন, “সিয়োন, আনন্দ করো এবং সুখী হও! কারণ আমি আসছি এবং আমি তোমার শহরে বাস করব।

জাখারিয়া - 2 সেই সময়ে বহু জাতি আমার কাছে আসবে। তারা আমার লোক হবে এবং আমি তোমার শহরে বাস করব।” আর তুমি জানবে য়ে সর্বশক্তিমান প্রভু আমায় তোমার কাছে পাঠিয়েছেন।”

জাখারিয়া - 2 প্রভু জেরুশালেমকে তাঁর বিশেষ শহর হিসেবে আবার মনোনীত করবেন। যিহূদা হবে পবিত্র ভূমিতে তাঁর অংশ।

জাখারিয়া - 2 প্রত্যেকে নীরব হও! প্রভু তাঁর পবিত্র আবাস হতে আসছেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme