Kitab

মালাখি / Malachi 2

Chapter 927, 17 verses

  • পুরানো ইচ্ছাপত্র

মালাখি - 2 “এখন ওহে যাজকরা, এই নিয়ম তোমাদের জন্য।

মালাখি - 2 যদি তোমরা এর অবাধ্য হও এবং আমাকে সম্মান করার এই রয়োজনীয় ব্যাপারটিকে যদি গুরুত্ব না দাও তবে আমি তোমাদের বিরুদ্ধে অভিশাপ পাঠাব, সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। তোমরা আশীর্বাদ দিলে আমি তা অভিশাপে পরিণত করব, আর আমি তাদের অভিশাপ দিয়েছি কারণ তোমরা এই বিষযটার ওপর গুরুত্ব দাও না।”

মালাখি - 2 “দেখ, আমি তোমার উত্তরপুরুষদের শাস্তি দেব। আমি তোমাদের মুখে উত্সব নৈবেদ্য থেকে জন্তুদের বীষ্ঠা লেপে দেবো এবং তোমাদের ওগুলোর সঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।

মালাখি - 2 তখন তোমরা জানবে য়ে আমি এই আদেশ দিচ্ছি যাতে লেবির সঙ্গে আমার চুক্তি চলতে থাকে।” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন।

মালাখি - 2 প্রভু বলেছেন, “লেবির সঙ্গে আমার চুক্তি ছিল জীবন ও শান্তির চুক্তি। সে আমায সম্মান করে এবং আমার নামে ভীত হয।

মালাখি - 2 লেবি সত্য শিক্ষা দিয়েছে। সে কখনও মন্দ জিনিস শেখায় নি। সে ছিল সত্‌ এবং শান্তি ভালবাসত এবং সে অনেক লোককে মন্দ কাজ করা থেকে ফিরিযে এনেছিল।

মালাখি - 2 আমি এসব বলি কারণ লোকে জ্ঞানের প্রয়োজনে যাজক খোঁজে আর ঈশ্বরের আজ্ঞা শিক্ষা করতে তারা তার কাছে যায়, কারণ সেই তো ঈশ্বরের বার্তাবাহক।”

মালাখি - 2 কিন্তু প্রভু বলেছেন: “যাজকরা আমার পথ থেকে সরে গিয়েছিল এবং অনেক লোককে বিধি অস্বীকার করতে বাধ্য করেছে। তোমরা লেবির সঙ্গে আমার চুক্তি ধ্বংস করেছ।” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন।

মালাখি - 2 “য়েহেতু তোমরা আমার পথগুলি অনুসরণ করনি এবং আমার নীতি শিক্ষায় পক্ষপাতিত্ব করেছ সেহেতু আমি তোমাদের অস্বীকৃত এবং অপমানিত করাব!”

মালাখি - 2 আমাদের সকলেরই সেই এক পিতা। একই ঈশ্বর আমাদের তৈরী করেছেন। তাহলে কেন লোকে তাদের ভাইদের ঠকিযে ঈশ্বর য়ে চুক্তি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলেন তাকে অসম্মান করে?

মালাখি - 2 যিহূদার লোকরা বিশ্বাসঘাতকদের মত ব্যবহার করেছিল। জেরুশালেম এবং ইস্রায়েলের লোকরা মারাত্মক জিনিষ করেছে। যিহূদার লোক ঈশ্বরের পবিত্র মন্দির, য়েটাকে ঈশ্বর ভালবাসতেন, নষ্ট করেছে। যিহূদার লোকরা বিদেশী রমনীদের বিয়ে করেছিল যারা বিদেশী দেবতা সমূহের অধিকারপ্রাপ্ত এবং ঐ সব বিদেশী দেবতাদের পূজো শুরু করেছিল।

মালাখি - 2 প্রভু যাকোবের পরিবার থেকে ঐ সমস্ত লোকদের সরিয়ে দেবেন। এমন কি যদিও সেই ব্যক্তি সর্বশক্তিমান প্রভুর উদ্দেশ্যে উপহার আনে।

মালাখি - 2 তোমরা কাঁদতে পারো এবং প্রভুর বেদী চোখের জলে ঢেকে দিতে পারো, কিন্তু প্রভু তোমাদের উপহার গ্রহণ করবেন না এবং তোমরা যা কিছু আনো তাতে তিনি খুশী হবেন না।

মালাখি - 2 আর তোমরা বলে থাকো, “এর কারণ কি?” কারণ তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে য়ে সব মন্দ কাজ করেছ তা প্রভু দেখেছেন। সেই স্ত্রী যদিও তোমার বিশ্বস্ত সঙ্গী ছিল এবং তোমার নিয়মের স্ত্রী ছিল তবু তুমি তার সঙ্গে প্রতারণা করেছ।

মালাখি - 2 ঈশ্বর চান য়ে স্বামী ও স্ত্রী একদেহ ও এক আত্মাবিশিষ্ট হোক। তবেই তাদের পবিত্র সন্তানসন্ততি হবে। সুতরাং সেই আত্মিক একাত্মতা রক্ষা কর। তোমার স্ত্রীকে ঠকিও না। সে তোমার য়ৌবনের স্ত্রী।

মালাখি - 2 ইস্রায়েলের প্রভু ঈশ্বর বলেন, “আমি বিবাহ বিচ্ছেদ এবং পুরুষরা য়ে সমস্ত নিষ্ঠুর কাজ করে তা ঘৃণা করি।1 সুতরাং অবিশ্বস্ত হয়ো না, তোমাদের নিজ নিজ আত্মাকে সাবধানতাসহ রক্ষা কর।”

মালাখি - 2 তোমরা ভুল শিক্ষা দিয়েছ। সেই ভুল শিক্ষাগুলি প্রভুকে খুব ক্লান্ত করেছে। তোমরা শিখিয়েছ য়ে, য়ে সব ব্যক্তি কুকর্ম করে প্রভু তাদের ভালবাসেন। তোমরা বলছ য়ে ঈশ্বর মনে করেন সেই লোকরা ভালো এবং তোমরা শিখিয়েছ য়ে কুকর্ম করবার জন্য ঈশ্বর লোকদের শাস্তি দেন না।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme