Kitab

লেবীয় পুস্তক / Leviticus (Taurah) 4

Chapter 94, 35 verses

  • পুরানো ইচ্ছাপত্র

লেবীয় পুস্তক - 4 প্রভু মোশিকে বললেন,

লেবীয় পুস্তক - 4 “ইস্রায়েলের লোকদের বলো: যদি কোন মানুষ অজান্তে পাপ করে ফেলে এবং প্রভু ইস্রায়েলে করতে বারণ করেছেন তেমন কোন কাজ করে, তখন মানুষটি অবশ্যই এই কাজগুলি করবে:

লেবীয় পুস্তক - 4 “যদি অভিষিক্ত যাজক এমন একটা ভুল করে বসে ইস্রায়েলেতে মানুষ তার পাপে দোষী হয়ে ইস্রায়েলেয, তখন যাজক তার পাপের জন্য অবশ্যই প্রভুর কাছে একটি নৈবেদ্য দান করবে। যাজক অবশ্যই কোন দোষ নেই এমন একটি এঁড়ে উত্সর্গ করবে। পাপ নৈবেদ্য হিসেবে সে এঁড়ে বাছুরটি প্রভুকে উত্সর্গ করবে।

লেবীয় পুস্তক - 4 অভিষিক্ত যাজক এঁড়ে বাছুরটিকে সমাগম তাঁবুর প্রবেশ পথে আনবে। তারপর তার হাত ষাঁড়ের মাথায় রাখবে এবং প্রভুর সামনে ষাঁড়টাকে হত্যা করবে।

লেবীয় পুস্তক - 4 সেই যাজক বাছুরটি থেকে কিছুটা রক্ত নিয়ে তা সমাগম তাঁবুর ভেতরে নিয়ে আসবে।

লেবীয় পুস্তক - 4 পরে তার আঙুল রক্তের মধ্যে ডোবাবে এবং পবিত্রতম জায়গার আচ্ছাদনের সামনে প্রভুর সামনে সাতবার সেই রক্ত ছেটাবে।

লেবীয় পুস্তক - 4 যাজক কিছুটা রক্ত সুগন্ধী বেদীর কোণে লাগাবে। (এই বেদীটি সমাগম তাঁবুতে প্রভুর সামনে রযেছে।) ষাঁড়ের সব রক্তটাই তাকে হোম বেদীর নীচে ঢেলে দিতে হবে। (এই বেদীটি সমাগম তাঁবুতে ঢোকার মুখের বেদী।)

লেবীয় পুস্তক - 4 পাপের জন্য নৈবেদ্যর বাছুরটির সমস্ত চর্বি সে বের করে নেবে। ভেতরের অংশগুলির ওপরকার ও চারপাশের চর্বিও সে নিয়ে নেবে।

লেবীয় পুস্তক - 4 সে অবশ্যই বৃক্ক এবং কটির নীচে যে চর্বি তাদের ঢেকে রাখে তা নেবে। সে য়কৃতের চর্বিও অবশ্যই নেবে। সে এটা বৃক্কের সাথেই বের করে নেবে।

লেবীয় পুস্তক - 4 মঙ্গল নৈবেদ্যর ষাঁড়টির উত্সর্গীকরণের মতই যাজক অবশ্যই এই সমস্ত অংশগুলো উত্সর্গ করবে। হোম নৈবেদ্যর জন্য যে বেদী, তার ওপর যাজক অবশ্যই প্রাণীটির অংশগুলো পোড়াবে।

লেবীয় পুস্তক - 4 কিন্তু যাজক অবশ্যই ষাঁড়টির চামড়া, ভেতরের অংশগুলো এবং শরীরের বর্য়্জ পদার্থ এবং মাথা ও পাযের সমস্ত মাংস সরিয়ে রাখবে। যাজক সেই সব অংশ তাঁবুর বাইরে বিশেষ জায়গায়-যেখানে ছাইগুলো ঢেলে রাখা হয়, সেখানে বয়ে নিয়ে আসবে। সেখানে অবশ্যই সে কাঠের ওপর সেই সব অংশ রেখে পোড়াবে। যেখানে ছাইগুলো ঢালা আছে সেখানেই ষাঁড়টিকে পোড়াতে হবে।

লেবীয় পুস্তক - 4

লেবীয় পুস্তক - 4 “এমনও হতে পারে যে সমগ্র ইস্রাযেল জাতি না জেনে পাপ করেছে। তারা হয়তো এমন অনেক কাজ করে বসেছে যেগুলি প্রভু তাদের না করতেই আজ্ঞা দিয়েছেন। যদি তাই ঘটে তারা দোষী হবে।

লেবীয় পুস্তক - 4 যদি তারা সেই পাপ সম্বন্ধে বুঝতে পারে, তবে তারা সমগ্র জাতির জন্য পাপের নৈবেদ্য হিসেবে একটা এঁড়ে উত্সর্গ করবে। তারা অবশ্যই এঁড়ে বাছুরটিকে সমাগম তাঁবুতে নিয়ে আসবে।

লেবীয় পুস্তক - 4 লোকদের মধ্যেকার প্রবীণরা প্রভুর সামনে ষাঁড়টির মাথায় হাত রাখবে এবং তখন একজন প্রভুর সামনে এঁড়ে বাছুরটিকে হত্যা করবে।

লেবীয় পুস্তক - 4 অভিষিক্ত যাজক যে তখন কর্তব্যরত ছিল, সে কিছুটা রক্ত সমাগম তাঁবুতে নিয়ে আসবে।

লেবীয় পুস্তক - 4 যাজকটি তার আঙুল রক্তের মধ্যে ডোবাবে এবং তা সাতবার প্রভুর সামনে পর্দার সম্মুখভাগে ছিটিয়ে দেবে।

লেবীয় পুস্তক - 4 তারপর যাজক কিছুটা রক্ত বেদীর কোণগুলোয ফেলবে। (এই বেদী সমাগম তাঁবুর মধ্যে প্রভুর সামনে রযেছে।) যাজক সমস্ত রক্ত জ্বলন্ত নৈবেদ্যর বেদীর মেঝেতে ঢালবে। (এই বেদী সমাগম তাঁবুর মধ্যে ঢোকার মুখে রযেছে।)

লেবীয় পুস্তক - 4 এরপর যাজক প্রাণীটির সমস্ত চর্বি নেবে এবং তা বেদীর ওপর পোড়াবে।

লেবীয় পুস্তক - 4 যাজক পাপ নৈবেদ্য যেমনভাবে ষাঁড়টিকে উত্সর্গ করেছিল সেইভাবেই এই সমস্ত অংশগুলো উত্সর্গ করবে। এইভাবে যাজক লোকদের শুচি করে তুলবেএবং ঈশ্বর ইস্রায়েলের লোকদের ক্ষমা করবেন।

লেবীয় পুস্তক - 4 যাজক অবশ্যই এই ষাঁড়টিকে শিবিরের বাইরে আনবে এবং তা পোড়াবে, যেমনভাবে সে প্রথম ষাঁড়কে পুড়িয়েছিল। সমগ্র সম্প্রদাযের পক্ষে এটাই হল পাপ মোচনের নৈবেদ্য।

লেবীয় পুস্তক - 4 “একজন শাসক অজান্তে পাপ করতে পারে এবং তার প্রভু ঈশ্বর ইস্রায়েলে ইস্রায়েলে করতে অবশ্যই নিষেধ করেছিলেন, তার মধ্যে কোন একটা সে করে ফেলতে পারে। এই ভুল করার জন্য শাসক দোষী হবে।

লেবীয় পুস্তক - 4 যদি শাসক তার পাপ সম্বন্ধে বুঝতে পারে, তা হলে সে অবশ্যই কোন দোষ নেই এমন একটি পুরুষ ছাগল আনবে। সেটাই হবে তার নৈবেদ্য।

লেবীয় পুস্তক - 4 শাসকটি অবশ্যই তার হাত ছাগলটির মাথায় রাখবে আর প্রভুর সামনে যেখানে হোমবলি হত্যা করা হয় সেখানেই তাকে হনন করবে। ছাগলটি হল দোষমোচনের বলি।

লেবীয় পুস্তক - 4 পাপ নৈবেদ্যর কিছুটা রক্ত যাজক অবশ্যই তার আঙুলে নেবে এবং জ্বলন্ত নৈবেদ্যর বেদীর কোণগুলোয তা লাগাবে। বাকি রক্তটুকু যাজক অবশ্যই বেদীর মেঝেতে ঢেলে ফেলবে।

লেবীয় পুস্তক - 4 আর ছাগলটির সমস্ত মেদ যাজক অবশ্যই বেদীর ওপর পোড়াবে; মঙ্গল নৈবেদ্য দানের মেদ যেমনভাবে সে পোড়ায সেইভাবে যাজক অবশ্যই তা পোড়াবে। এইভাবে যাজক সেই শাসককে তার পাপ থেকে শোষণ করবে এবং ঈশ্বর তাকে ক্ষমা করবেন।

লেবীয় পুস্তক - 4 “সাধারণ মানুষের কেউ যদি অজান্তে পাপ করে এবং প্রভু ইস্রায়েলে নিষিদ্ধ করেছেন এমন কিছু যদি করে তাহলে সে তার অপরাধের জন্য আইনের কাছে দাযবদ্ধ থাকবে।

লেবীয় পুস্তক - 4 যদি সেই ব্যক্তিটির নিজের পাপ সম্বন্ধে অবগত হয় তবে সে নিশ্চয়ই দোষ নেই এমন একটি স্ত্রী ছাগল আনবে। এইটিই হবে লোকটির পাপের জন্য নৈবেদ্য। পাপ করেছে বলে সে অবশ্যই এই ছাগলটি আনবে।

লেবীয় পুস্তক - 4 সে তার হাত প্রাণীটির মাথায় রাখবে এবং হোমবলির জায়গায় তাকে হত্যা করবে।

লেবীয় পুস্তক - 4 তারপর যাজক ছাগলটির কিছুটা রক্ত তার আঙুলে নেবে এবং হোমবলির বেদীর কোণগুলোতে সেই রক্ত ছিযিে দেবে। এরপর যাজক ছাগের বাকি রক্তটুকু অবশ্যই বেদীর মেঝেতে ঢেলে দেবে।

লেবীয় পুস্তক - 4 যেমনভাবে মঙ্গল নৈবেদ্য থেকে মেদ দেওয়া হয়, সেইভাবে যাজক অবশ্যই ছাগলটির সমস্ত মেদ উত্সর্গ করবে। যাজক অবশ্যই প্রভুর উদ্দেশ্যে সুগন্ধি হিসেবে বেদীর ওপর তা পোড়াবে। এইভাবে যাজক সেই মানুষটিকে তার পাপ মোচনের প্রাযশ্চিত্ত করাবে। এবং ঈশ্বর সেই ব্যক্তিকে ক্ষমা করবেন।

লেবীয় পুস্তক - 4 “পাপের নৈবেদ্য হিসেবে যদি সেই লোকটি একটি মেষশাবক আনে তাহলে তাকে অবশ্যই কোন দোষ নেই এমন একটি স্ত্রী শাবক আনতে হবে।

লেবীয় পুস্তক - 4 লোকটি অবশ্যই তার হাত প্রাণীটির মাথায় রাখবে এবং যেখানে তারা হোমবলি হত্যা করে সেখানেই দোষ মোচনের নৈবেদ্যকে হত্যা করবে।

লেবীয় পুস্তক - 4 যাজক তার আঙুলে অবশ্যই সেই পাপমোচনের নৈবেদ্য থেকে কিছুটা রক্ত নেবে এবং হোমবলির বেদীর কোণগুলিতে তা লাগাবে। এরপর যাজক মেষশাবকটার বাকী সব রক্ত বেদীর মেঝেয ঢালবে।

লেবীয় পুস্তক - 4 যেমনভাবে মঙ্গল নৈবেদ্যগুলির মধ্যে মেষশাবকের মেদ মাংস উত্সর্গ করা হয়, যাজক সেইভাবে মেষশাবকটির সমস্ত মেদ উত্সর্গ করবে। সেটাকে যাজক যেমনভাবে কোন হোমবলি প্রভুকে দেওয়া হয়, সেইভাবে বেদীর ওপর তাকে পোড়াবে। এইভাবে যাজক সেই ব্যক্তিটিকে তার কৃত পাপ কর্মের প্রাযশ্চিত্ত করাবে এবং ঈশ্বর সেই লোকটিকে ক্ষমা করবেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme