Kitab

মথি / Matthew 1

Chapter 1, 25 verses

  • নববিধান
  • New Testament
নববিধান

মথি - 1 এই হল যীশু খ্রীষ্টের বংশ তালিকা৷ ইনি ছিলেন রাজা দায়ূদের বংশধর, দায়ূদ ছিলেন অব্রাহামের বংশধর৷

New Testament

Matthew 1:1 The book of the generation of Jesus Christ, the son of David, the son of Abraham.

নববিধান

মথি - 1 অব্রাহামের ছেলে ইসহাক৷ ইসহাকের ছেলে যাকোব৷ যাকোবের ছেলে যিহূদা ও তার ভাইরা৷

New Testament

Matthew 1:2 Abraham begat Isaac; and Isaac begat Jacob; and Jacob begat Judas and his brethren;

নববিধান

মথি - 1 যিহূদার ছেলে পেরস ও সেরহ৷ এদের মায়ের নাম তামর৷ পেরসের ছেলে হিষ্রোণ৷ হিষ্রোণের ছেলে রাম৷

New Testament

Matthew 1:3 And Judas begat Phares and Zara of Thamar; and Phares begat Esrom; and Esrom begat Aram;

নববিধান

মথি - 1 রামের ছেলে অম্মীনাদব৷ অম্মীনাদবের ছেলে নহশোন৷ নহশোনের ছেলে সল্মোন৷

New Testament

Matthew 1:4 And Aram begat Aminadab; and Aminadab begat Naasson; and Naasson begat Salmon;

নববিধান

মথি - 1 সল্মোনের ছেলে বোয়স৷ এর মায়ের নাম রাহব৷ বোয়সের ছেলে ওবেদ৷ এর মায়ের নাম রূত্৷ ওবেদের ছেলে যিশয়৷

New Testament

Matthew 1:5 And Salmon begat Booz of Rachab; and Booz begat Obed of Ruth; and Obed begat Jesse;

নববিধান

মথি - 1 যিশয়ের ছেলে রাজা দায়ূদ৷ দায়ূদের ছেলে রাজা শলোমন৷ এর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী৷

New Testament

Matthew 1:6 And Jesse begat David the king; and David the king begat Solomon of her that had been the wife of Urias;

নববিধান

মথি - 1 শলোমনের ছেলে রহবিয়াম৷ রহবিয়ামের ছেলে অবিয়৷ অবিয়ের ছেলে আসা৷

New Testament

Matthew 1:7 And Solomon begat Roboam; and Roboam begat Abia; and Abia begat Asa;

নববিধান

মথি - 1 আসার ছেলে যিহোশাফট৷ যিহোশাফটের ছেলে য়োরাম৷ য়োরামের ছেলে ঊষিয়৷

New Testament

Matthew 1:8 And Asa begat Josaphat; and Josaphat begat Joram; and Joram begat Ozias;

নববিধান

মথি - 1 উষিয়ের ছেলে য়োথম৷ য়োথমের ছেলে আহস৷ আহসের ছেলে হিষ্কিয়৷

New Testament

Matthew 1:9 And Ozias begat Joatham; and Joatham begat Achaz; and Achaz begat Ezekias;

নববিধান

মথি - 1 হিষ্কিয়ের ছেলে মনঃশি৷ মনঃশির ছেলে আমোন৷ আমোনের ছেলে য়োশিয়৷

New Testament

Matthew 1:10 And Ezekias begat Manasses; and Manasses begat Amon; and Amon begat Josias;

নববিধান

মথি - 1 য়োশিয়ের ছেলে যিকনিয় ও তার ভাইরা৷ বাবিলে ইহুদীদের নির্বাসনের সময় এঁরা জন্মেছিলেন৷

New Testament

Matthew 1:11 And Josias begat Jechonias and his brethren, about the time they were carried away to Babylon:

নববিধান

মথি - 1 যিকনিয়ের ছেলে শল্টীয়েল৷ ইনি বাবিলে নির্বাসনের পর জন্মেছিলেন৷ শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল৷

New Testament

Matthew 1:12 And after they were brought to Babylon, Jechonias begat Salathiel; and Salathiel begat Zorobabel;

নববিধান

মথি - 1 সরুব্বাবিলের ছেলে অবীহূদ৷ অবীহূদের ছেলে ইলীয়াকীম৷ ইলীয়াকীমের ছেলে আসোর৷

New Testament

Matthew 1:13 And Zorobabel begat Abiud; and Abiud begat Eliakim; and Eliakim begat Azor;

নববিধান

মথি - 1 আসোরের ছেলে সাদোক৷ সাদোকের ছেলে আখীম৷ আখীমের ছেলে ইলীহূদ৷

New Testament

Matthew 1:14 And Azor begat Sadoc; and Sadoc begat Achim; and Achim begat Eliud;

নববিধান

মথি - 1 ইলীহূদের ছেলে ইলিয়াসর৷ ইলিয়াসরের ছেলে মত্তন৷ মত্তনের ছেলে যাকোব৷

New Testament

Matthew 1:15 And Eliud begat Eleazar; and Eleazar begat Matthan; and Matthan begat Jacob;

নববিধান

মথি - 1 যাকোবের ছেলে য়োষেফ৷ এই য়োষেফই ছিলেন মরিয়মের স্বামী এবং মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাঁকে মশীহ বা খ্রীষ্ট বলে৷

New Testament

Matthew 1:16 And Jacob begat Joseph the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.

নববিধান

মথি - 1 এইভাবে অব্রাহাম থেকে দায়ূদ পর্যন্ত মোট চৌদ্দ পুরুষ৷ দায়ূদের পর থেকে বাবিলে নির্বাসন পর্যন্ত মোট চৌদ্দ পুরুষ এবং বাবিলে নির্বাসনের পর থেকে খ্রীষ্টের আগমন পর্যন্ত মোট চৌদ্দ পুরুষ৷

New Testament

Matthew 1:17 So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations.

নববিধান

মথি - 1 এই হল যীশু খ্রীষ্টের জন্ম সংক্রান্ত বিবরণ: য়োষেফের সঙ্গে তাঁর মা মরিয়মের বাগদান হয়েছিল; কিন্তু তাঁদের বিয়ের আগেই জানতে পারা গেল য়ে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন৷

New Testament

Matthew 1:18 Now the birth of Jesus Christ was on this wise: When as his mother Mary was espoused to Joseph, before they came together, she was found with child of the Holy Ghost.

নববিধান

মথি - 1 তাঁর ভাবী স্বামী য়োষেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন৷ তিনি মরিয়মকে লোক চক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন৷

New Testament

Matthew 1:19 Then Joseph her husband, being a just man, and not willing to make her a publick example, was minded to put her away privily.

নববিধান

মথি - 1 তিনি যখন এসব কথা চিন্তা করছেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে তাঁকে দেখা দিয়ে বললেন, য়োষেফ, দায়ূদের সন্তান, মরিয়মকে তোমার স্ত্রীরূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে য়ে সন্তান এসেছে, তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে৷

New Testament

Matthew 1:20 But while he thought on these things, behold, the angel of the LORD appeared unto him in a dream, saying, Joseph, thou son of David, fear not to take unto thee Mary thy wife: for that which is conceived in her is of the Holy Ghost.

নববিধান

মথি - 1 দেখ, সে এক পুত্র সন্তান প্রসব করবে, তুমি তাঁর নাম রেখো যীশু, কারণ তিনি তাঁর লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন৷

New Testament

Matthew 1:21 And she shall bring forth a son, and thou shalt call his name JESUS: for he shall save his people from their sins.

নববিধান

মথি - 1 এই সব ঘটেছিল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয়৷

New Testament

Matthew 1:22 Now all this was done, that it might be fulfilled which was spoken of the Lord by the prophet, saying,

নববিধান

মথি - 1 শোন! এক কুমারী গর্ভবতী হবে, আর সে এক পুত্র সন্তান প্রসব করবে, তারা তাঁকে ইম্মানূয়েল যার অর্থ ‘আমাদের সঙ্গে ঈশ্বর’ বলে ডাকবে৷

New Testament

Matthew 1:23 Behold, a virgin shall be with child, and shall bring forth a son, and they shall call his name Emmanuel, which being interpreted is, God with us.

নববিধান

মথি - 1 য়োষেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন৷ তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন৷

New Testament

Matthew 1:24 Then Joseph being raised from sleep did as the angel of the Lord had bidden him, and took unto him his wife:

নববিধান

মথি - 1 কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত য়োষেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না৷ য়োষেফ সেই সন্তানের নাম রাখলেন যীশু৷

New Testament

Matthew 1:25 And knew her not till she had brought forth her firstborn son: and he called his name JESUS.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme