Kitab

করিন্থীয় ১ / Corinthians 1 : 3

Chapter 136, 23 verses

  • নববিধান
  • New Testament
নববিধান

করিন্থীয় ১ - 3 আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের সঙ্গে আত্মিক লোকদের মতো কথা বলতে পারি নি৷ খ্রীষ্টীয় জীবনে তোমরা শিশু বলে তোমাদের কাছে জাগতিক ভাবাপন্ন লোকদের মতো কথা বলছি৷

New Testament

1 Corinthians 3:1 And I, brethren, could not speak unto you as unto spiritual, but as unto carnal, even as unto babes in Christ.

নববিধান

করিন্থীয় ১ - 3 আমি তোমাদের শক্ত কোন খাদ্য না দিয়ে তোমাদের দুধ পান করিয়েছি, কারণ তখনও তোমরা শক্ত খাদ্য গ্রহণ করতে প্রস্তুত ছিলে না; আর এমন কি তোমরা এখনও প্রস্তুত হও নি৷

New Testament

1 Corinthians 3:2 I have fed you with milk, and not with meat: for hitherto ye were not able to bear it, neither yet now are ye able.

নববিধান

করিন্থীয় ১ - 3 তোমরা এখনও আত্মিক লোক হয়ে ওঠো নি৷ তোমরা আজও জাগতিক ভাবাপন্ন, কারণ তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রয়েছে, আর তাতেই যায় য়ে তোমরা আত্মিক লোক নও; তোমরা জাগতিক লোকদের মতোই চলছ৷

New Testament

1 Corinthians 3:3 For ye are yet carnal: for whereas there is among you envying, and strife, and divisions, are ye not carnal, and walk as men?

নববিধান

করিন্থীয় ১ - 3 কারণ তোমাদের মধ্যে যখন কেউ বলে, ‘আমি পৌলের লোক,’ আবার কেউ বলে, ‘আমি আপল্লোর লোক’ তখন কি তোমরা জাগতিক লোকদের মতোই ব্যবহার করছ না?

New Testament

1 Corinthians 3:4 For while one saith, I am of Paul; and another, I am of Apollos; are ye not carnal?

নববিধান

করিন্থীয় ১ - 3 আপল্লো কে? আর পৌলই বা কে? আমরা ঈশ্বরের দাস মাত্র, যাদের দ্বারা তোমরা হয়েছ৷ প্রভু আমাদের এক এক জনকে য়েমন কাজ দিয়েছেন আমরা তেমন করেছি৷

New Testament

1 Corinthians 3:5 Who then is Paul, and who is Apollos, but ministers by whom ye believed, even as the Lord gave to every man?

নববিধান

করিন্থীয় ১ - 3 আমি বীজ বুনেছি, আপল্লো জল দিয়েছেন; কিন্তু ঈশ্বরই বৃদ্ধি দান করেছেন৷

New Testament

1 Corinthians 3:6 I have planted, Apollos watered; but God gave the increase.

নববিধান

করিন্থীয় ১ - 3 তাই য়ে বীজ বোনে বা য়ে জল দেয় সে কিছু নয়, কিন্তু ঈশ্বর, যিনি বৃদ্ধি দান করেন তিনিই সব৷

New Testament

1 Corinthians 3:7 So then neither is he that planteth any thing, neither he that watereth; but God that giveth the increase.

নববিধান

করিন্থীয় ১ - 3 য়ে বীজ বোনে ও য়ে জল দেয় তাদের উদ্দেশ্য এক; তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে৷

New Testament

1 Corinthians 3:8 Now he that planteth and he that watereth are one: and every man shall receive his own reward according to his own labour.

নববিধান

করিন্থীয় ১ - 3 কারণ আমরা পরস্পর ঈশ্বরেরই সহকর্মী৷ তোমরা এক শস্যক্ষেত্রের মতো, যার মালিক স্বয়ং ঈশ্বর৷ তোমরা ঈশ্বরের গৃহ৷

New Testament

1 Corinthians 3:9 For we are labourers together with God: ye are God's husbandry, ye are God's building.

নববিধান

করিন্থীয় ১ - 3 ঈশ্বর আমায় য়ে ক্ষমতা দিয়েছেন সেই অনুসারে আমি অভিজ্ঞ স্থপতির মতো ভীত গেঁথেছি৷ কিন্তু অন্যেরা তার ওপর গাঁথছে, তবে প্রত্যেকে য়েন লক্ষ্য রাখে কিভাবে তারা তার ওপর গাঁথে৷

New Testament

1 Corinthians 3:10 According to the grace of God which is given unto me, as a wise masterbuilder, I have laid the foundation, and another buildeth thereon. But let every man take heed how he buildeth thereupon.

নববিধান

করিন্থীয় ১ - 3 য়ে ভীত গাঁথা হয়েছে তা ছাড়া অন্য ভিত্তিমূল কেউ স্থাপন করতে পারে না, সেই ভীত হচ্ছেন যীশু খ্রীষ্ট৷

New Testament

1 Corinthians 3:11 For other foundation can no man lay than that is laid, which is Jesus Christ.

নববিধান

করিন্থীয় ১ - 3 এই ভীতের ওপরে কেউ যদি সোনা, রূপো, মূল্যবান পাথর, কাঠ, খড় বা বিছালি দিয়ে গাঁথে

New Testament

1 Corinthians 3:12 Now if any man build upon this foundation gold, silver, precious stones, wood, hay, stubble;

নববিধান

করিন্থীয় ১ - 3 তবে প্রত্যেক লোকের নিজস্ব কাজ স্পষ্টরূপে প্রকাশ পাবেই৷ সেই বিচারের দিনতা প্রকাশ করে দেবে, কারণ সেই দিনটি আসবে আগুন নিয়ে আর সেই আগুনই প্রত্যেকের কাজ কি রকম তা যাচাই করবে৷

New Testament

1 Corinthians 3:13 Every man's work shall be made manifest: for the day shall declare it, because it shall be revealed by fire; and the fire shall try every man's work of what sort it is.

নববিধান

করিন্থীয় ১ - 3 য়ে যা গেঁথেছে তা যদি টিকে থাকে তবে সে পুরস্কার পাবে,

New Testament

1 Corinthians 3:14 If any man's work abide which he hath built thereupon, he shall receive a reward.

নববিধান

করিন্থীয় ১ - 3 আর যদি কারোর কাজ পুড়ে যায় তবে তাকে ক্ষতি স্বীকার করতে হবে৷ সে নিজে রক্ষা পাবে; কিন্তু তার অবস্থা আগুনের মধ্য দিয়ে পার হয়ে আসা লোকের মতো হবে৷

New Testament

1 Corinthians 3:15 If any man's work shall be burned, he shall suffer loss: but he himself shall be saved; yet so as by fire.

নববিধান

করিন্থীয় ১ - 3 তোমরা কি জান না য়ে তোমরা ঈশ্বরের মন্দির; আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন?

New Testament

1 Corinthians 3:16 Know ye not that ye are the temple of God, and that the Spirit of God dwelleth in you?

নববিধান

করিন্থীয় ১ - 3 যদি কেউ ঈশ্বরের মন্দির ধ্বংস করে তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমারই৷

New Testament

1 Corinthians 3:17 If any man defile the temple of God, him shall God destroy; for the temple of God is holy, which temple ye are.

নববিধান

করিন্থীয় ১ - 3 তোমরা নিজেদের ফাঁকি দিও না৷ তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে এই জগতের দিক দিয়ে জ্ঞানী মনে করে, তবে সে মূর্খ হলেও য়েন প্রকৃত জ্ঞানী হতে পারে৷

New Testament

1 Corinthians 3:18 Let no man deceive himself. If any man among you seemeth to be wise in this world, let him become a fool, that he may be wise.

নববিধান

করিন্থীয় ১ - 3 কারণ ঈশ্বরের দৃষ্টিতে এই জগতের জ্ঞান মূর্খতা স্বরূপ৷ শাস্ত্রে লেখা আছে: ‘তিনি (ঈশ্বর) জ্ঞানীদের তাদের ধূর্ততায় ধরে ফেলেন৷’

New Testament

1 Corinthians 3:19 For the wisdom of this world is foolishness with God. For it is written, He taketh the wise in their own craftiness.

নববিধান

করিন্থীয় ১ - 3 আবার লেখা আছে, ‘জ্ঞানীদের সমস্ত চিন্তাই য়ে অসার তা প্রভু জানেন৷’

New Testament

1 Corinthians 3:20 And again, The Lord knoweth the thoughts of the wise, that they are vain.

নববিধান

করিন্থীয় ১ - 3 তাই কেউ য়েন মানুষকে নিয়ে গর্ব না করে, কারণ সবই তো তোমাদের;

New Testament

1 Corinthians 3:21 Therefore let no man glory in men. For all things are your's;

নববিধান

করিন্থীয় ১ - 3 তা সে পৌল, আপল্লো, কৈফা (পিতর) হোক বা এই জগত্ জীবন বা মৃত্যুই হোক৷ বর্তমান বা ভবিষ্যত যা কিছু বল সব কিছু তোমাদের,

New Testament

1 Corinthians 3:22 Whether Paul, or Apollos, or Cephas, or the world, or life, or death, or things present, or things to come; all are your's;

নববিধান

করিন্থীয় ১ - 3 আর তোমরা খ্রীষ্টের ও খ্রীষ্ট ঈশ্বরের৷

New Testament

1 Corinthians 3:23 And ye are Christ's; and Christ is God's.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme