You’re offline. Downloaded books and recitations still work.
করিন্থীয় ১ / Corinthians 1 : 8
Chapter 141, 13 verses
নববিধান
New Testament
নববিধান
করিন্থীয় ১ - 8এখন প্রতিমার সামনে উত্সর্গ করা খাবারের বিষয়ে বলছি: আমরা জানি য়ে, ‘আমাদের সবার জ্ঞান আছে৷’ ‘জ্ঞান’ মানুষকে আত্মগর্বে ফাঁপিয়ে তোলে; কিন্তু ভালোবাসা অপরকে গড়ে তোলে৷
New Testament
1 Corinthians 8:1Now as touching things offered unto idols, we know that we all have knowledge. Knowledge puffeth up, but charity edifieth.
নববিধান
করিন্থীয় ১ - 8যদি কেউ মনে করে সে কিছু জানে, তবে তার যা উচিত ছিল এখনও সে তা জানে না৷
New Testament
1 Corinthians 8:2And if any man think that he knoweth any thing, he knoweth nothing yet as he ought to know.
নববিধান
করিন্থীয় ১ - 8কিন্তু কেউ যদি ঈশ্বরকে ভালবাসে, তবে ঈশ্বর তাকে জানেন৷
New Testament
1 Corinthians 8:3But if any man love God, the same is known of him.
নববিধান
করিন্থীয় ১ - 8প্রতিমার কাছে উত্সর্গ করা খাদ্যবস্তুর বিষয়ে বলি, আমরা জানি এই জগতে প্রতিমা আসলে কিছুই নয়, এবং ঈশ্বর মাত্র একজনই৷
New Testament
1 Corinthians 8:4As concerning therefore the eating of those things that are offered in sacrifice unto idols, we know that an idol is nothing in the world, and that there is none other God but one.
নববিধান
করিন্থীয় ১ - 8স্বর্গে হোক্ বা পৃথিবীতে হোক্, লোকে যাদের দেবতা বলে সেইরকম বহু ‘দেবতারা’ বহু ‘প্রভুরা’ থাকলেও
New Testament
1 Corinthians 8:5For though there be that are called gods, whether in heaven or in earth, (as there be gods many, and lords many,)
নববিধান
করিন্থীয় ১ - 8কিন্তু আমাদের জন্য একমাত্র ঈশ্বর আছেন; তিনি আমাদের পিতা, তাঁর থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, আমরা তাঁর জন্যই বেঁচে আছি৷ একমাত্র প্রভু আছেন, তিনি যীশু খ্রীষ্ট, তাঁর মাধ্যমেই সব কিছু সৃষ্ট, তাঁর মাধ্যমেই আমরা বেঁচে আছি৷
New Testament
1 Corinthians 8:6But to us there is but one God, the Father, of whom are all things, and we in him; and one Lord Jesus Christ, by whom are all things, and we by him.
নববিধান
করিন্থীয় ১ - 8কিন্তু সকলের এ জ্ঞান নেই৷ কিছু লোক এখনও প্রতিমার সংশ্রবে থাকায় প্রতিমার কাছে উত্সর্গ করা খাদ্য বস্তুকে প্রসাদ জ্ঞানে খায়, আর তাদের বিবেক দুর্বল হওয়াতে দোষী প্রতিপন্ন হয়৷
New Testament
1 Corinthians 8:7Howbeit there is not in every man that knowledge: for some with conscience of the idol unto this hour eat it as a thing offered unto an idol; and their conscience being weak is defiled.
নববিধান
করিন্থীয় ১ - 8কিন্তু খাদ্যবস্তু আমাদের ঈশ্বরের কাছে নিয়ে আসে না৷ ঐ সব যদি আমরা না খাই তাহলে আমাদের কোন ক্ষতি হয় না; আর যদি খাই তাহলেও কোন লাভ হয় না৷
New Testament
1 Corinthians 8:8But meat commendeth us not to God: for neither, if we eat, are we the better; neither, if we eat not, are we the worse.
নববিধান
করিন্থীয় ১ - 8কিন্তু সাবধান, তোমাদের এই স্বাধীনতা য়েন দুর্বল এমন লোকদের পাপের কারণ না হয়৷
New Testament
1 Corinthians 8:9But take heed lest by any means this liberty of your's become a stumblingblock to them that are weak.
নববিধান
করিন্থীয় ১ - 8তুমি জান য়ে প্রতিমা কিছুই নয়, বেশ; কিন্তু দুর্বল চিত্তের কেউ যদি তোমাকে মন্দিরে বসে খেতে দেখে তবে সে দুর্বল চিত্তের বলে তার বিবেক কি তাকে প্রতিমার কাছে উত্সর্গ করা বলির মাংস খেতে সাহস য়োগাবে না? যদিও সে বিশ্বাস করে এটা ঠিক নয়৷
New Testament
1 Corinthians 8:10For if any man see thee which hast knowledge sit at meat in the idol's temple, shall not the conscience of him which is weak be emboldened to eat those things which are offered to idols;
নববিধান
করিন্থীয় ১ - 8এইভাবে তোমার এই জ্ঞানের দ্বারা সেই দুর্বল চিত্তের ভাই, যার জন্য খ্রীষ্ট মরেছেন, সে ধ্বংস হয়৷
New Testament
1 Corinthians 8:11And through thy knowledge shall the weak brother perish, for whom Christ died?
নববিধান
করিন্থীয় ১ - 8তাই এইভাবে ভাইদের বিরুদ্ধে পাপ করলে ও তাদের দুর্বল বিবেকে আঘাত করলে, তোমরা খ্রীষ্টের বিরুদ্ধেই পাপ কর৷
New Testament
1 Corinthians 8:12But when ye sin so against the brethren, and wound their weak conscience, ye sin against Christ.
নববিধান
করিন্থীয় ১ - 8সেইজন্য কোন খাদ্য খাওয়াতে যদি আমার ভাই পাপে পড়ে, তবে আমি কখনও তা খাব না৷ আমি মাংস খাওয়া ছেড়ে দেব য়েন আমি আমার ভাইয়ের পাপের কারণ না হই৷
New Testament
1 Corinthians 8:13Wherefore, if meat make my brother to offend, I will eat no flesh while the world standeth, lest I make my brother to offend.