Kitab

মার্ক / Mark 15

Chapter 43, 47 verses

  • নববিধান
  • New Testament
নববিধান

মার্ক - 15 সকাল হতেই প্রধান যাজকরা, বয়স্ক ইহুদী নেতারা, ব্যবস্থার শিক্ষকরা ও সমস্ত মহাসভার লোকেরা শলাপরামর্শ করলেন৷ তাঁরা যীশুকে বেঁধে পীলাতের কাছে পাঠালেন এবং তাঁর হাতে তুলে দিলেন৷

New Testament

Mark 15:1 And straightway in the morning the chief priests held a consultation with the elders and scribes and the whole council, and bound Jesus, and carried him away, and delivered him to Pilate.

নববিধান

মার্ক - 15 তখন পীলাত তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি ইহুদীদের রাজা?’যীশু তাঁকে বললেন, ‘হ্যাঁ, আপনি য়েমন বললেন তেমনই৷’

New Testament

Mark 15:2 And Pilate asked him, Art thou the King of the Jews? And he answering said unto them, Thou sayest it.

নববিধান

মার্ক - 15 তখন প্রধান যাজকরা যীশুর বিরুদ্ধে নানান দোষের কথা বলতে লাগলেন৷

New Testament

Mark 15:3 And the chief priests accused him of many things: but he answered nothing.

নববিধান

মার্ক - 15 পীলাত তাঁকে আবার জিজ্ঞেস করলেন, ‘তুমি কি কিছুই উত্তর দেবে না? দেখ, এরা তোমার বিরুদ্ধে কত অভিযোগ করছে!’

New Testament

Mark 15:4 And Pilate asked him again, saying, Answerest thou nothing? behold how many things they witness against thee.

নববিধান

মার্ক - 15 কিন্তু তবু যীশু কোন উত্তর দিলেন না দেখে পীলাত আশ্চর্য হয়ে গেলেন৷

New Testament

Mark 15:5 But Jesus yet answered nothing; so that Pilate marvelled.

নববিধান

মার্ক - 15 নিস্তারপর্বের সময়ে পীলাত লোকদের ইচ্ছে মতো একজন বন্দীকে মুক্ত করে দিতেন৷

New Testament

Mark 15:6 Now at that feast he released unto them one prisoner, whomsoever they desired.

নববিধান

মার্ক - 15 সেই সময় বারাব্বা নামে একটি লোক বিদ্রোহীদের সাথে কারাগারে ছিল, যাঁরা বিদ্রোহের সময় অনেক খুন জখম করেছিল৷

New Testament

Mark 15:7 And there was one named Barabbas, which lay bound with them that had made insurrection with him, who had committed murder in the insurrection.

নববিধান

মার্ক - 15 আর তিনি পীলাত লোকদের জন্য সচরাচর যা করতেন, সেই লোকেরা তাকে তাই করতে বলল৷

New Testament

Mark 15:8 And the multitude crying aloud began to desire him to do as he had ever done unto them.

নববিধান

মার্ক - 15 পীলাত তাদের জিজ্ঞাসা করলেন, ‘ইহুদীদের রাজাকে আমি তোমাদের জন্য মুক্ত করে দিই, এটাই কি তোমাদের ইচ্ছা?’

New Testament

Mark 15:9 But Pilate answered them, saying, Will ye that I release unto you the King of the Jews?

নববিধান

মার্ক - 15 কারণ তিনি বুঝতে পেরেছিলেন প্রধান যাজকরা হিংসার বশবর্তী হয়ে যীশুকে তার হাতে তুলে দিয়েছিল৷

New Testament

Mark 15:10 For he knew that the chief priests had delivered him for envy.

নববিধান

মার্ক - 15 কিন্তু প্রধান যাজকরা জনতাকে ক্ষেপিয়ে তুলল যাতে তারা যীশুর পরিবর্তে বারাব্বার মুক্তি দাবি করে৷

New Testament

Mark 15:11 But the chief priests moved the people, that he should rather release Barabbas unto them.

নববিধান

মার্ক - 15 কিন্তু পীলাত আবার তাদের বললেন, ‘তবে তোমরা যাকে ইহুদীদের রাজা বল তাকে কি করব?’

New Testament

Mark 15:12 And Pilate answered and said again unto them, What will ye then that I shall do unto him whom ye call the King of the Jews?

নববিধান

মার্ক - 15 তারা চেঁচিয়ে বলল, ‘ওকে ক্রুশে দাও!’

New Testament

Mark 15:13 And they cried out again, Crucify him.

নববিধান

মার্ক - 15 কিন্তু তিনি তাদের বললেন, ‘কেন? এ কি মন্দ কাজ করেছে?’ তারা আরও চেঁচিয়ে বলল, ‘ওকে ক্রুশে দাও!’

New Testament

Mark 15:14 Then Pilate said unto them, Why, what evil hath he done? And they cried out the more exceedingly, Crucify him.

নববিধান

মার্ক - 15 তখন পীলাত লোকদের খুশী করতে বারাব্বাকে তাদের জন্য ছেড়ে দিলেন এবং যীশুকে চাবুক মেরে ক্রুশে বিদ্ধ করবার জন্য তাদের হাতে তুলে দিলেন৷

New Testament

Mark 15:15 And so Pilate, willing to content the people, released Barabbas unto them, and delivered Jesus, when he had scourged him, to be crucified.

নববিধান

মার্ক - 15 পরে সেনারা প্রাসাদের মধ্যে অর্থাত্ প্রধান শাসনকর্তার সদর দপ্তরের উঠোনে যীশুকে নিয়ে গিয়ে সমস্ত সেনাদের ডাকল৷

New Testament

Mark 15:16 And the soldiers led him away into the hall, called Praetorium; and they call together the whole band.

নববিধান

মার্ক - 15 তারা যীশুকে বেগুনী রঙের কাপড় পরিয়ে দিল এবং কাঁটার মুকুট তৈরী করে তাঁর মাথায় চাপিয়ে দিল৷

New Testament

Mark 15:17 And they clothed him with purple, and platted a crown of thorns, and put it about his head,

নববিধান

মার্ক - 15 তারা তাঁকে অভিবাদন জানিয়ে বলতে লাগল, ‘ইহুদীদের রাজা নমস্কার!’

New Testament

Mark 15:18 And began to salute him, Hail, King of the Jews!

নববিধান

মার্ক - 15 তারা তাঁর মাথায় একটা লাঠি দিয়ে বার বার মারতে লাগল ও তাঁর গায়ে থুথু ছিটিয়ে দিল৷ তাঁর সামনে হাঁটু গেড়ে তাঁকে প্রণাম করতে থাকল৷

New Testament

Mark 15:19 And they smote him on the head with a reed, and did spit upon him, and bowing their knees worshipped him.

নববিধান

মার্ক - 15 তাঁকে নিয়ে এইভাবে মজা করবার পর তারা ঐ বেগুনী রঙের কাপড় খুলে নিয়ে তাঁর নিজের কাপড় পরিয়ে দিল৷ আর ক্রুশে দেবার জন্য তাঁকে বাইরে নিয়ে গেল৷

New Testament

Mark 15:20 And when they had mocked him, they took off the purple from him, and put his own clothes on him, and led him out to crucify him.

নববিধান

মার্ক - 15 সেই সময় শিমোন নামে একটা লোক কুরীশীর গ্রামাঞ্চল থেকে সেই পথ ধরে আসছিল৷ সে আলেকসান্দর ও রূফের বাবা৷ সেনারা তাকে যীশুর ক্রুশ বয়ে নিয়ে যাবার জন্য বেগার ধরল৷

New Testament

Mark 15:21 And they compel one Simon a Cyrenian, who passed by, coming out of the country, the father of Alexander and Rufus, to bear his cross.

নববিধান

মার্ক - 15 পরে তারা যীশুকে গলগথা নামে এক জায়গায় নিয়ে এল৷ গলগথার অর্থ ‘মাথার খুলির স্থান৷’

New Testament

Mark 15:22 And they bring him unto the place Golgotha, which is, being interpreted, The place of a skull.

নববিধান

মার্ক - 15 তারা তাঁকে গন্ধরস মেশানো দ্রাক্ষারস পান করতে দিল; কিন্তু তিনি তা পান করলেন না৷

New Testament

Mark 15:23 And they gave him to drink wine mingled with myrrh: but he received it not.

নববিধান

মার্ক - 15 পরে তারা তাঁকে ক্রুশে বিদ্ধ করল৷ তাঁর কাপড়গুলোকে আলাদা আলাদা করে ঘুঁটি চেলে ঠিক করল কে তাঁর পোশাকের কোন অংশ পাবে৷

New Testament

Mark 15:24 And when they had crucified him, they parted his garments, casting lots upon them, what every man should take.

নববিধান

মার্ক - 15 সকাল ন’টার সময়ে তারা তাঁকে ক্রুশে দিল৷

New Testament

Mark 15:25 And it was the third hour, and they crucified him.

নববিধান

মার্ক - 15 তারা তাঁর ক্রুশের ওপর তাঁর বিরুদ্ধে দোষপত্র লেখা একটা ফলক লাগিয়ে দিয়েছিল৷ তাতে লেখা ছিল, ‘ইহুদীদের রাজা৷’

New Testament

Mark 15:26 And the superscription of his accusation was written over, THE KING OF THE JEWS.

নববিধান

মার্ক - 15 তারা তাঁর সাথে আর দুজন দস্য়ুকে ক্রুশে দিল৷ একজনকে তাঁর ডানদিকে এবং অপরজনকে তার বাঁদিকে৷

New Testament

Mark 15:27 And with him they crucify two thieves; the one on his right hand, and the other on his left.

নববিধান

মার্ক - 15

New Testament

Mark 15:28 And the scripture was fulfilled, which saith, And he was numbered with the transgressors.

নববিধান

মার্ক - 15 লোকেরা সেই পথ দিয়ে য়েতে য়েতে যীশুর নিন্দা করতে লাগল৷ তারা মাথা নেড়ে বলল, ‘ওহে, তুমি না মন্দির ভেঙ্গে ফেলে তিনদিনের মধ্যে তা আবার গেঁথে তোল?

New Testament

Mark 15:29 And they that passed by railed on him, wagging their heads, and saying, Ah, thou that destroyest the temple, and buildest it in three days,

নববিধান

মার্ক - 15 ক্রুশ থেকে নেমে নিজেকে রক্ষা কর৷’

New Testament

Mark 15:30 Save thyself, and come down from the cross.

নববিধান

মার্ক - 15 ঠিক একইভাবে প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা তাঁকে ঠাট্টা করে নিজেদের মধ্যে বলাবলি করলেন, ‘ঐ লোকটি অন্যদের রক্ষা করত, কিন্তু নিজেকে রক্ষা করতে পারে না৷

New Testament

Mark 15:31 Likewise also the chief priests mocking said among themselves with the scribes, He saved others; himself he cannot save.

নববিধান

মার্ক - 15 খ্রীষ্ট, ঐ ইস্রায়েলের রাজা এখন ক্রুশ থেকে নেমে আসুক, তাহলে আমরা বিশ্বাস করব৷’ তাঁর সঙ্গে যাঁরা ক্রুশে বিদ্ধ হয়েছিল, তারাও তাঁকে ঠাট্টা করতে লাগল৷

New Testament

Mark 15:32 Let Christ the King of Israel descend now from the cross, that we may see and believe. And they that were crucified with him reviled him.

নববিধান

মার্ক - 15 পরে বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল৷

New Testament

Mark 15:33 And when the sixth hour was come, there was darkness over the whole land until the ninth hour.

নববিধান

মার্ক - 15 আর তিনটের সময় যীশু চিত্‌কার করে উঠলেন, ‘এলোই, এলোই, লামা শবক্তানী?’ যার অর্থ ‘ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় ত্যাগ করেছ?’৷

New Testament

Mark 15:34 And at the ninth hour Jesus cried with a loud voice, saying, Eloi, Eloi, lama sabachthani? which is, being interpreted, My God, my God, why hast thou forsaken me?

নববিধান

মার্ক - 15 যাঁরা তাঁর কাছে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ এই কথা শুনে বলল, ‘দেখ, ও এলীয়কে ডাকছে৷’

New Testament

Mark 15:35 And some of them that stood by, when they heard it, said, Behold, he calleth Elias.

নববিধান

মার্ক - 15 একজন লোক দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ এনে সিরকায় ভিজিয়ে নলে করে তাঁর মুখে তুলে ধরে বলল, ‘দেখা যাক, এলীয় ওকে নামাতে আসে কি না৷’

New Testament

Mark 15:36 And one ran and filled a spunge full of vinegar, and put it on a reed, and gave him to drink, saying, Let alone; let us see whether Elias will come to take him down.

নববিধান

মার্ক - 15 পরে যীশু জোরে চিত্‌কার করে উঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন৷

New Testament

Mark 15:37 And Jesus cried with a loud voice, and gave up the ghost.

নববিধান

মার্ক - 15 আর মন্দিরের পর্দা উপর থেকে নীচে পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল৷

New Testament

Mark 15:38 And the veil of the temple was rent in twain from the top to the bottom.

নববিধান

মার্ক - 15 আর য়ে সেনাপতি তাঁর সামনে দাঁড়িয়েছিলেন, তিনি যীশুকে এইভাবে মৃত্যুবরণ করতে দেখে বললেন, ‘সত্যিই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন৷’

New Testament

Mark 15:39 And when the centurion, which stood over against him, saw that he so cried out, and gave up the ghost, he said, Truly this man was the Son of God.

নববিধান

মার্ক - 15 কয়েকজন স্ত্রীলোক দূর থেকে দেখছিলেন, তাদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, শালোমী আর ছোট যাকোব এবং য়োশির মা মরিয়ম সেখানে ছিলেন৷

New Testament

Mark 15:40 There were also women looking on afar off: among whom was Mary Magdalene, and Mary the mother of James the less and of Joses, and Salome;

নববিধান

মার্ক - 15 যখন যীশু গালীলে ছিলেন, তখন এই মহিলারা তাঁর সঙ্গে য়েতেন এবং তাঁর দেখাশোনা করতেন৷ আরও বহু স্ত্রীলোক তখন সেখানে ছিলেন যাঁরা যীশুর সাথে জেরুশালেমে এসেছিলেন৷

New Testament

Mark 15:41 (Who also, when he was in Galilee, followed him, and ministered unto him;) and many other women which came up with him unto Jerusalem.

নববিধান

মার্ক - 15 সেই দিনটা ছিল আযোজনের দিন অর্থাত্ বিশ্রামের আগের দিন৷

New Testament

Mark 15:42 And now when the even was come, because it was the preparation, that is, the day before the sabbath,

নববিধান

মার্ক - 15 সন্ধ্যাবেলায় আরিমাথিযার য়োষেফ এলেন, তিনি ছিলেন ইহুদী মহাসভার একজন মাননীয় সভ্য়, যিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন৷ তিনি সাহস করে পীলাতের কাছে গিয়ে সমাধি দেওযার জন্য যীশুর দেহটি চাইলেন৷

New Testament

Mark 15:43 Joseph of Arimathaea, an honourable counsellor, which also waited for the kingdom of God, came, and went in boldly unto Pilate, and craved the body of Jesus.

নববিধান

মার্ক - 15 যীশু এর মধ্যে মারা গেছেন শুনে পীলাত আশ্চর্য হলেন, তিনি তাই সেনাপতিকে ডেকে জিজ্ঞাসা করলেন তাঁর মৃত্যু হয়েছে কিনা৷

New Testament

Mark 15:44 And Pilate marvelled if he were already dead: and calling unto him the centurion, he asked him whether he had been any while dead.

নববিধান

মার্ক - 15 সেনাপতির কাছে মৃত্যুর খবরটি জানতে পেরে তিনি য়োষেফকে যীশুর দেহটি নিয়ে য়েতে দিলেন৷

New Testament

Mark 15:45 And when he knew it of the centurion, he gave the body to Joseph.

নববিধান

মার্ক - 15 য়োষেফ কিছুটা মসীনা কাপড় কিনে ক্রুশ থেকে যীশুর দেহ নামিয়ে ঐ মসীনা কাপড়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরী এমন একটা সমাধিগুহার মধ্যে তাঁর দেহটাকে রাখলেন৷ তারপর একটা পাথর গুহার মুখে গড়িয়ে সমাধির মুখটি বন্ধ করে দিলেন৷

New Testament

Mark 15:46 And he bought fine linen, and took him down, and wrapped him in the linen, and laid him in a sepulchre which was hewn out of a rock, and rolled a stone unto the door of the sepulchre.

নববিধান

মার্ক - 15 যীশুকে য়েখানে সমাধি দেওযা হল সেই স্থানটি মরিয়ম মগ্দলীনী ও য়োশির মা মরিয়ম দেখলেন৷

New Testament

Mark 15:47 And Mary Magdalene and Mary the mother of Joses beheld where he was laid.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme