Kitab

ফুসিলাত

Chapter 41, 54 verses

  • বাংলা উচ্চারণ
  • Arabic
  • ইসলামিক ফাউন্ডেশন
বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম হা-মী-ম্।

Arabic

بسم الله الرحمن الرحيم حم

ইসলামিক ফাউন্ডেশন

হা - মীম।

বাংলা উচ্চারণ

তান্যী লুম্ মির্না রহমা-নির রহীম্।

Arabic

تنزيل من الرحمن الرحيم

ইসলামিক ফাউন্ডেশন

ইহা দয়াময়, পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ।

বাংলা উচ্চারণ

কিতাবুন্ ফুছ্ছিলাত্ আ-ইয়া-তুহূ কর্আ-নান্ 'আরবিয়্যাল্ লিক্বওমিইঁ ইয়া'লামূ ন্।

Arabic

كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون

ইসলামিক ফাউন্ডেশন

এক কিতাব, বিশদভাবে বিবৃত হইয়াছে ইহার আয়াতসমূহ, আরবী ভাষায় কুরআন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য,

বাংলা উচ্চারণ

বাশীরাঁও অ নাযীরান্ ফা'আরদ্বোয়া আক্ছারুহুম্ ফাহুম্ লা-ইয়াস্ মা'ঊন্।

Arabic

بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون

ইসলামিক ফাউন্ডেশন

সুসংবাদদাতা ও সতর্ককারী। কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরাইয়া লইয়াছে, সুতরাং উহারা শুনিবে না।

বাংলা উচ্চারণ

অক্ব-লূ কুলূবুনা ফী য় আকিন্নাতিম্ মিম্মা-তাদ্ঊ'না য় ইলাইহি অফী য় আ-যা-নিনা অকরুঁও অ মিম্ বাইনিনা-অ বাইনিকা হিজ্বা-বুন্ ফা'মাল্ ইন্নানা- 'আ-মিলূন্।

Arabic

وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون

ইসলামিক ফাউন্ডেশন

উহারা বলে, ‘তুমি যাহার প্রতি আমাদেরকে আহ্‌বান করিতেছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণ - আচ্ছাদিত, আমাদের কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল; সুতরাং তুমি তোমার কাজ কর এবং আমরা আমাদের কাজ করি।’

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নামা য় আনা বাশারুম্ মিছ্লুকুম্ ইয়ূহা য় ইলাইয়া আন্নামা য় ইলা-হুকুম্ ইলা-হুঁও ওযা- হিদুন্ ফাস্তাক্বীমূ য় ইলাইহি অস্তাগ্ফিরূহ্ অ ওয়াইলু ল্লিল্ মুশ্রিকীন্।

Arabic

قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه ۗ وويل للمشركين

ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘আমি তো তোমাদের মত একজন মানুষই, আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ্ একমাত্র ইলাহ্। অতএব তোমরা তাঁহারই পথ দৃঢ়ভাবে অবলম্বন কর এবং তাঁহারই নিকট ক্ষমা প্রার্থনা কর। দুর্ভোগ অংশীবাদীদের জন্য -

বাংলা উচ্চারণ

আল্লাযীনা লা-ইয়ুতূনায্ যাকা-তা অহুম্ বিল্ আ-খিরতি হুম্ কা-ফিরূন্।

Arabic

الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা যাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী।

বাংলা উচ্চারণ

ইন্নাল্ লাযীনা আ-মানূ অ 'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।

Arabic

إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

বাংলা উচ্চারণ

কুল্ আয়িন্নাকুম্ লাতাক্ফুরূনা বিল্লাযী খলাক্বল্ র্আদ্বোয়া ফী ইয়াওমাইনি অতাজ'আলূনা লাহূ য় আন্দা-দা যা- লিকা রব্বুল্ 'আ-লামীন্।

Arabic

۞ قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ۚ ذلك رب العالمين

ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘তোমরা কি তাঁহাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন দুই দিনে এবং তোমরা কি তাঁহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তিনি তো জগতসমূহের প্রতিপালক!

বাংলা উচ্চারণ

অ জ্বা'আলা ফীহা-রাওয়া- সিয়া মিন্ ফাওক্বিহা- অ বা-রকা ফীহা-অক্বদ্দারা ফীহা য় আকঅ ওয়া- তাহা-ফী য় র্আবা'আতি আইয়্যা-ম্ সাওয়া-য়াল্ লিস্সা-য়িলীন্।

Arabic

وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام سواء للسائلين

ইসলামিক ফাউন্ডেশন

তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে, যাচ্ঞাকারীদের জন্য।

বাংলা উচ্চারণ

ছুম্মাস্ তাওয়া য় ইলাস্ সামা-য়ি অহিয়া দুখা-নুন্ ফাক্ব-লা লাহা-অলিল্ র্আদ্বি তিইয়া- ত্বোয়াও'আন্ আও র্কাহা- ক্ব-লাতা য় আতাইনা- ত্বোয়া-য়ি'ঈন্।

Arabic

ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যাহা ছিল ধূম্রপুঞ্জবিশেষ। অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন, ‘তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়।’ উহারা বলিল, ‘আমরা আসিলাম অনুগত হইয়া।’

বাংলা উচ্চারণ

ফাক্বাদ্বোয়া-হুন্না সাব্'আ সামা-ওয়া-তিন্ ফী ইওয়ামাইনি অআওহা-ফী কুল্লি সামা-য়িন্ আম্রহা- অযাইয়্যান্নাস্ সামা-য়াদ্ দুন্ইয়া-বিমাছোয়া-বীহা অহিফ্জোয়া- যা- লিকা তাক্দীরুল্ 'আযীযিল্ 'আলীম্।

Arabic

فقضاهن سبع سماوات في يومين وأوحى في كل سماء أمرها ۚ وزينا السماء الدنيا بمصابيح وحفظا ۚ ذلك تقدير العزيز العليم

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর তিনি আকাশমণ্ডলকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলাম প্রদীপমালা দ্বারা এবং করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী, সর্বজ্ঞ ‌র ব্যবস্থাপনা।

বাংলা উচ্চারণ

ফাইন্ আ'রাদু ফাকুল্ আর্ন্যাতুকুম্ ছোয়া-'ইক্বতাম্ মিছ্লা ছোয়া-'ইক্বতি 'আ-দিঁও অছামূদ্।

Arabic

فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود

ইসলামিক ফাউন্ডেশন

তবুও ইহারা যদি মুখ ফিরাইয়া নেয়, তবে বল, ‘আমি তো তোমাদেরকে সতর্ক করিতেছি এক ধ্বংসকর শাস্তির, আদ ও সামূদের শাস্তির অনুরূপ।’

বাংলা উচ্চারণ

ইয্ জ্বা-য়াত্হুর্মু রুসুলূ মিম্ বাইনি আইদীহিম্ অমিন্ খল্ফিহিম্ আল্লা তা'বুদূ য় ইল্লাল্লা-হ্ ক্ব-লূ লাও শা-য়া রব্বুনা-লাআন্যালা মালা-য়িকাতান্ ফাইন্না বিমা য় র্উসিল্তুম্ বিহী কা-ফিরূন্।

Arabic

إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله ۖ قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون

ইসলামিক ফাউন্ডেশন

যখন উহাদের নিকট রাসূলগণ আসিয়াছিল উহাদের সম্মুখ ও পশ্চাৎ হইতে এবং বলিয়াছিল, ‘তোমরা ‌ ব্যতীত কাহারও ‘ইবাদত করিও না।’ তখন উহারা বলিয়াছিল, ‘আমাদের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হইলে তিনি অবশ্যই ফিরিশ্‌তা প্রেরণ করিতেন। অতএব তোমরা যাহাসহ প্রেরিত হইয়াছ, আমরা তাহা প্রত্যাখ্যান করিলাম।’

বাংলা উচ্চারণ

ফাআম্মা- 'আদুন্ ফাস্তাক্বারূ ফিল্ র্আদ্বি বিগইরিল্ হাকক্বি অক্ব-লূ মান্ আশাদ্দু মিন্না-কুওয়্যাহ্ আওয়ালাম্ ইয়ারাও আন্নাল্লা-হাল্ লাযী খলাক্বহুম্ হুওয়া আশাদ্দু মিন্হুম্ কুওয়্যাহ্ অকা-নূ বিআ-ইয়া-তিনা- ইয়াজহাদূন্।

Arabic

فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة ۖ أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة ۖ وكانوا بآياتنا يجحدون

ইসলামিক ফাউন্ডেশন

আর ‘আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, উহারা পৃথিবীতে অযথা দম্ভ করিত এবং বলিত, ‘আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে ?’ উহারা কি তবে লক্ষ্য করে নাই যে, ‌, যিনি উহাদেরকে সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদের অপেক্ষা শক্তিশালী ? অথচ উহারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিত।

বাংলা উচ্চারণ

ফার্আসাল্না- 'আলাইহিম্ রীহান্ ছোর্য়া ছোয়ারান্ ফী য় আইয়্যা- মিন্ নাহিসাতিল্ লিনুযীক্বহুম্ 'আযা-বাল্ খিয্ইয়ি ফীল্হাইয়া-তিদ্ দুন্ইয়া- অ লা'আযা-বুল্ আ-খিরতি আখ্যা-অহুম্ লা-ইয়ুন্ছোয়ারূন্

Arabic

فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ۖ ولعذاب الآخرة أخزى ۖ وهم لا ينصرون

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর আমি উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাইবার জন্য উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝাবায়ু অশুভ দিনে। আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং উহাদেরকে সাহায্য করা হইবে না।

বাংলা উচ্চারণ

অ আম্মা-ছামূদু ফাহাদাইনা-হুম্ ফাস্তাহাব্বুল্ 'আমা-'আলাল্ হুদা-ফাআখাযাত্হুম্ ছোয়া-'ইক্বতুল্ 'আযা-বিল্ হূনি বিমা-কা-নূ ইয়াক্সিবূন্।

Arabic

وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون

ইসলামিক ফাউন্ডেশন

আর সামূদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে, আমি উহাদেরকে পথনির্দেশ করিয়াছিলাম, কিন্তু উহারা সৎপথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করিয়াছিল। অতঃপর উহাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্র আঘাত হানিল উহাদের কৃতকর্মের পরিণামস্বরূপ।

বাংলা উচ্চারণ

অ নাজ্জ্বাইনাল্ লাযীনা আ-মানূ অকা-নূ ইয়াত্তাকুন্।

Arabic

ونجينا الذين آمنوا وكانوا يتقون

ইসলামিক ফাউন্ডেশন

আমি রক্ষা করিলাম তাহাদেরকে, যাহারা ঈমান আনিয়াছিল এবং যাহারা তাক্ওয়া অবলম্বন করিত।

বাংলা উচ্চারণ

অ ইয়াওমা ইয়ুহ্শারু আ-দা-য়ু ল্লা- হি ইলান্নারি ফাহুম্ ইয়ূযা'ঊন্।

Arabic

ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون

ইসলামিক ফাউন্ডেশন

যেদিন ‌র শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হইবে সেদিন উহাদেরকে বিন্যস্ত করা হইবে বিভিন্ন দলে,

বাংলা উচ্চারণ

হাত্তা য় ইযা -মা-জ্বা-য়ূহা-শাহিদা 'আলাইহিম্ সাম্'উহুম্ অআব্ছোয়া-রুহুম্ অ জুলূদুহুম্ বিমা-কা-নূ ইয়া'মালূন্।

Arabic

حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون

ইসলামিক ফাউন্ডেশন

পরিশেষে যখন উহারা জাহান্নামের সন্নিকটে পৌঁছিবে তখন উহাদের কর্ণ, চক্ষু ও ত্বক উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে, উহাদের বিরুদ্ধে।

বাংলা উচ্চারণ

অ ক্ব-লূ লিজুলূদিহিম্ লিমা-শাহিত্তুম্ 'আলাইনা- ক্ব-লূ য় আন্ত্বোয়াক্বনা ল্লা- হুল্ লাযী য় আন্ত্বোয়াক্ব কুল্লা শাইয়িঁও অহুওয়া খলাক্বকুম্ আওয়্যালা র্মারতিঁও অইলাইহি র্তুজ্বা'ঊন্।

Arabic

وقالوا لجلودهم لم شهدتم علينا ۖ قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون

ইসলামিক ফাউন্ডেশন

জাহান্নামীরা উহাদের ত্বককে জিজ্ঞাসা করিবে, ‘তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ কেন?’ উত্তরে উহারা বলিবে, ‘‌ যিনি আমাদেরকে বাকশক্তি দিয়াছেন তিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়াছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন প্রথমবার এবং তাঁহারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হইবে।’

বাংলা উচ্চারণ

অমা-কুন্তুম্ তাস্তাতিরূনা আইঁ ইয়াশ্হাদা 'আলাইকুম্ সাম্উ'কুম্ অলা য় আব্ছোয়া-রুকুম্ অলা- জুলূদুকুম্ অলা- কিন্ জোয়ানান্তুম্ আন্না ল্লা-হা লা-ইয়া'লামু কাছীরাম্ মিম্মা-তা'মালূন্।

Arabic

وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون

ইসলামিক ফাউন্ডেশন

‘তোমরা কিছু গোপন করিতে না এই বিশ্বাসে যে, তোমাদের কর্ণ, চক্ষু ও ত্বক তোমাদের বিরদ্ধে সাক্ষ্য দিবে না - উপরন্তু তোমরা মনে করিতে যে, তোমরা যাহা করিতে তাহার অনেক কিছুই ‌ জানেন না।

বাংলা উচ্চারণ

অ যা-লিকুম্ জোয়ান্নু কুমুল্লাযী জোয়ানান্তুম্ বিরব্বিকুম্ র্আদা-কুম্ ফাআছ্বাহ্তুম্ মিনাল্ খ-সিরীন্

Arabic

وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين

ইসলামিক ফাউন্ডেশন

‘তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস আনিয়াছে। ফলে তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত।’

বাংলা উচ্চারণ

ফাইঁ ইয়াছ্বিরু ফান্না-রু মাছ্ওয়াল্ লাহুম্ অইঁ ইয়াস্তা'তিবূ ফামা-হুম্ মিনাল্ মু'তাবীন্।

Arabic

فإن يصبروا فالنار مثوى لهم ۖ وإن يستعتبوا فما هم من المعتبين

ইসলামিক ফাউন্ডেশন

এখন উহারা ধৈর্য ধারণ করিলেও জাহান্নামই হইবে উহাদের আবাস এবং উহারা অনুগ্রহ চাহিলেও উহারা অনুগ্রহ প্রাপ্ত হইবে না।

বাংলা উচ্চারণ

অ ক্বইইয়াদ্ব্না-লাহুম্ কুরনা-য়া ফাযাইয়ানূ লাহুম্ মা- বাইনা আইদীহিম্ অমা- খল্ফাহুম্ অহাকক্ব 'আলাইহিমুল্ ক্বওলু ফী য় উমামিন্ ক্বদ্ খলাত্ মিন্ ক্বব্লিহিম্ মিনাল্ জ্বিন্নি অল্ ইন্সি ইন্নাহুম্ কা-নূ খ-সিরীন্।

Arabic

۞ وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس ۖ إنهم كانوا خاسرين

ইসলামিক ফাউন্ডেশন

আমি উহাদের জন্য নির্ধারণ করিয়া দিয়াছিলাম সহচর, যাহারা উহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা আছে তাহা উহাদের দৃষ্টিতে শোভন করিয়া দেখাইয়াছিল এবং উহাদের ব্যাপারেও উহাদের পূর্ববর্তী জিন ও মানুষদের ন্যায় শাস্তির বাণী বাস্তব হইয়াছে। উহারা তো ছিল ক্ষতিগ্রস্ত।

বাংলা উচ্চারণ

অ ক্ব- লাল্ লাযীনা কাফারূ লা-তাস্মা'ঊ লিহা-যাল্ ক্বর্ আ-নি অল্গও ফীহি লা'আল্লাকুম্ তাগ্লিবূন্।

Arabic

وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون

ইসলামিক ফাউন্ডেশন

কাফিররা বলে, ‘তোমরা এই কুরআন শ্রবণ করিও না এবং উহা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি কর যাহাতে তোমরা জয়ী হইতে পার।’

বাংলা উচ্চারণ

ফালানুযী ক্বান্না ল্ লাযীনা কাফারূ 'আযা-বান্ শাদীদাঁও অলা-নাজযিইয়ান্নাহুম্ আস্ওয়াল্ লাযী কা-নূ ইয়া'মালূন্।

Arabic

فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون

ইসলামিক ফাউন্ডেশন

আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাইব এবং নিশ্চয়ই আমি উহাদেরকে উহাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিব।

বাংলা উচ্চারণ

যা-লিকা জ্বাযা-য়ু আ'দা-য়ি ল্লা-হিন্ না- রু লাহুম্ ফীহা-দারুল্ খুল্দ জ্বাযা-য়াম্ বিমা- কা-নূ বিআ-ইয়া-তিনা- ইয়াজহাদূন্।

Arabic

ذلك جزاء أعداء الله النار ۖ لهم فيها دار الخلد ۖ جزاء بما كانوا بآياتنا يجحدون

ইসলামিক ফাউন্ডেশন

জাহান্নাম, ইহাই ‌র শত্রুদের প্রতিফল; সেখানে উহাদের জন্য রহিয়াছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফলস্বরূপ।

বাংলা উচ্চারণ

অক্ব-লাল্লাযীনা কাফারূ রব্বানা য় আরিনাল্ লাযাইনি আদ্বোয়াল্লা-না- মিনাল্ জ্বিন্নি অল্ইন্সি না'জ্ব্আল্হুমা-তাহ্তা আক্ব্দা-মিনা- লিইয়াকূনা মিনাল্ আস্ফালীন্।

Arabic

وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين

ইসলামিক ফাউন্ডেশন

কাফিররা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক ! যেসব জিন ও মানব আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল উহাদের উভয়কে দেখাইয়া দাও, আমরা উভয়কে পদদলিত করিব, যাহাতে উহারা লাঞ্ছিত হয়।’

বাংলা উচ্চারণ

ইন্নাল্ লাযীনা ক্ব-লূ রব্বুনাল্লা-হু ছুম্মাস্ তাক্ব-মূ তাতানায্যালু 'আলাইহিমুল্ মালা-য়িকাতু আল্লা-তাখ -ফূ অলা-তাহ্যানূ অআব্শিরূ বিল্জ্বান্নাতিল্লাতী কুন্তুম্ তূ আ'দূ ন্।

Arabic

إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা বলে, ‘আমাদের প্রতিপালক ‌’, অতঃপর অবিচলিত থাকে, তাহাদের নিকট অবতীর্ণ হয় ফিরিশ্‌তা এবং বলে, ‘তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল তাহার জন্য আনন্দিত হও।

বাংলা উচ্চারণ

নাহ্নু আও লিয়া-য়ুকুম্ ফীল্ হাইয়া-তিদ্দুন্ইয়া-অ ফীল আ- খিরতি অলাকুম্ ফীহা-মা-তাশ্তাহী য় আন্ফুসুকুম্ অলাকুম্ ফীহা- মা-তাদ্দা'ঊন্

Arabic

نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ۖ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون

ইসলামিক ফাউন্ডেশন

‘আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেখানে তোমাদের জন্য রহিয়াছে যাহা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রহিয়াছে যাহা তোমরা ফর্‌মায়েশ কর।’

বাংলা উচ্চারণ

নুযুলাম্ মিন্ গফূর্রি রহীম্।

Arabic

نزلا من غفور رحيم

ইসলামিক ফাউন্ডেশন

ইহা ক্ষমাশীল, পরম দয়ালু ‌র পক্ষ হইতে আপ্যায়ন।

বাংলা উচ্চারণ

অমান্ আহ্সানু ক্বওলাম্ মিম্মান্ দা'আ য় ইলাল্লা-হি অ'আমিলা ছোয়া- লিহাঁও অ ক্ব-লা ইন্নানী মিনাল্ মুস্লিমীন্।

Arabic

ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين

ইসলামিক ফাউন্ডেশন

কথায় কে উত্তম ঐ ব্যক্তি অপেক্ষা যে ‌র প্রতি মানুষকে আহ্‌বান করে, সৎকর্ম করে এবং বলে, ‘আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত।’

বাংলা উচ্চারণ

অলা-তাস্কাওয়িল্ হাসানাতু অলাস্ সাইয়্যিয়াহ্ ইদ্ফা' বিল্লাতী হিয়া আহ্সানু ফাইযাল্ লাযী বাইনাকা অবাইনাহূ 'আদা-ওয়াতুন্ কায়ান্নাহূ অলিয়্যুন হামীম্।

Arabic

ولا تستوي الحسنة ولا السيئة ۚ ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم

ইসলামিক ফাউন্ডেশন

ভাল ও মন্দ সমান হইতে পারে না। মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা; ফলে তোমার সঙ্গে যাহার শত্রুতা আছে, সে হইয়া যাইবে অন্তরঙ্গ বন্ধুর মত।

বাংলা উচ্চারণ

অমা-ইয়ুলাকক্ব-হা য় ইল্লাল্ লাযীনা ছবারূ অমা- ইয়ুলাক্বক্ব্-হা য় ইল্লা-যূ হাজ্জিন্ 'আজীম্।

Arabic

وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم

ইসলামিক ফাউন্ডেশন

এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদেরকেই, যাহারা ধৈর্যশীল, এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদেরকেই, যাহারা মহাভাগ্যবান।

বাংলা উচ্চারণ

অ ইম্মা-ইয়ান্যাগন্নাকা মিনাশ্ শাইত্বোয়া-নি নায্গুন্ ফাস্তা'ইয্ বিল্লা-হ্ ইন্নাহূ হুওয়াস্ সামী'উল্ 'আলীম্।

Arabic

وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله ۖ إنه هو السميع العليم

ইসলামিক ফাউন্ডেশন

যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে ‌র শরণ লইবে, তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

বাংলা উচ্চারণ

অ মিন্ আ-ইয়া-তিহি ল্লাইলু অন্নাহা-রু অশ্ শাম্সু অল্ ক্বর্মা লা- তাস্জ্বুদূ লিশ্শাম্সি অলা-লিল্ক্বমারি অস্জ্বুদূ লিল্লা-হিল্ লাযী খলাক্বহুন্না ইন্ কুন্তুম্ ইয়্যা-হু তা'বুদূন্।

Arabic

ومن آياته الليل والنهار والشمس والقمر ۚ لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون

ইসলামিক ফাউন্ডেশন

তাঁহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে রজনী ও দিবস, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজ্‌দা করিও না, চন্দ্রকেও নয়; সিজ্‌দা কর ‌কে, যিনি এইগুলি সৃষ্টি করিয়াছেন, যদি তোমরা প্রকৃতই তাঁহার ‘ইবাদত কর।

বাংলা উচ্চারণ

ফায়িনিস্ তাক্বারূ ফাল্লাযীনা 'ইন্দা রব্বিকা ইয়ুসাব্বিহূনা লাহূ বিল্লাইলি অন্নাহা-রি অহুম্ লা-ইয়াস্য়ামূন্।

Arabic

فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون ۩

ইসলামিক ফাউন্ডেশন

উহারা অহংকার করিলেও যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রহিয়াছে তাহারা তো দিবস ও রজনীতে তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তাহারা ক্লান্তিবোধ করে না।

বাংলা উচ্চারণ

অমিন্ আ-ইয়া-তিহী য় আন্নাকা তারল্ র্আদ্বোয়া খ-শি'আতান্ ফাইযা য় আন্যাল্না-'আলাইহাল্ মা-য়াহ্ তায্যাত্ অ রবাত্ ইন্নাল লাযী য় আহ্ইয়া-হা -লামুহ্য়িল্ মাওতা- ইন্নাহূ 'আ লা-কুল্লি শাইয়িন্ ক্বর্দী।

Arabic

ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت ۚ إن الذي أحياها لمحيي الموتى ۚ إنه على كل شيء قدير

ইসলামিক ফাউন্ডেশন

এবং তাঁহার একটি নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখিতে পাও শুষ্ক ঊষর, অতঃপর যখন আমি উহাতে বারি বর্ষণ করি তখন উহা আন্দোলিত ও স্ফীত হয়। যিনি ভূমিকে জীবিত করেন তিনিই তো মৃতের জীবনদানকারী। নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা ইয়ুল্হিদূনা ফী য় আ-ইয়া-তিনা-লা-ইয়াখ্ফাওনা 'আলাইনা- আফামাইঁ ইয়ুল্ক্ব-ফী ন্না-রি খইরুন্ আম্ মাইঁ ইয়াতী য় আ- মিনাইঁ ইয়াওমাল্ কিয়া-মাহ্ 'ইমালূ মা- শিতুম্ ইন্নাহূ বিমা- তা'মালূনা বার্ছী।

Arabic

إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا ۗ أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة ۚ اعملوا ما شئتم ۖ إنه بما تعملون بصير

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা আমার আয়াতসমূহকে বিকৃত করে তাহারা আমার অগোচর নয়। শ্রেষ্ঠ কে - যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হইবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকিবে সে? তোমাদের যাহা ইচ্ছা কর; তোমরা যাহা কর তিনি তাহার সম্যক দ্রষ্টা।

বাংলা উচ্চারণ

ইন্নাল্ লাযীনা কাফারূ বিয্যিক্রি লাম্মা জ্বা-য়া হুম্ অইন্নাহূ লাকিতা-বুন্ 'আযীয্।

Arabic

إن الذين كفروا بالذكر لما جاءهم ۖ وإنه لكتاب عزيز

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা উহাদের নিকট কুরআন আসিবার পর উহা প্রত্যাখ্যান করে তাহাদেরকে কঠিন শাস্তি দেওয়া হইবে; ইহা অবশ্যই এক মহিমময় গ্রন্থ -

বাংলা উচ্চারণ

লা-ইয়াতীহিল্ বা-ত্বিলু মিম্ বাইনি ইয়াদাইহি অলা-মিন্ খল্ফিহ্ তান্যীলুম্ মিন্ হাকীমিন্ হামীদ্।

Arabic

لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه ۖ تنزيل من حكيم حميد

ইসলামিক ফাউন্ডেশন

কোন মিথ্যা ইহাতে অনুপ্রবেশ করিতে পারে না - অগ্র হইতেও নয়, পশ্চাৎ হইতেও নয়। ইহা প্রজ্ঞাময়, প্রশংসার্হ ‌র নিকট হইতে অবতীর্ণ।

বাংলা উচ্চারণ

মা-ইয়ুক্ব-লু লাকা-ইল্লা-মা-ক্বদ্ ক্বীলা র্লিরুসুলি মিন্ ক্বব্লিক ইন্না রব্বাকা লাযূ মাগ্ফিরাতিঁও অযূ 'ইক্ব-বিন্ আলীম্।

Arabic

ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك ۚ إن ربك لذو مغفرة وذو عقاب أليم

ইসলামিক ফাউন্ডেশন

তোমার সম্বন্ধে তো তাহাই বলা হয়, যাহা বলা হইত তোমার পূর্ববর্তী রাসূলগণ সম্পর্কে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা।

বাংলা উচ্চারণ

অলাওজ্বা'আল্না -হু ক্বর্ আ-নান্ আ'জ্বামিয়্যাল্ লাক্ব-লূ লাও লা-ফুছ্ছিলাত্ আ-ইয়াতুহ্ আ আ'জ্বামিইয়ুঁও অ 'আরাবী কুল্ হুঅ লিল্লাযীনা আ-মানূ হুদাঁও অ শিফা-য়্ অল্লাযীনা লা-ইয়ুমিনূনা ফী য় আ-যা-নিহিম্ অকরুঁও অহুওয়া 'আলাইহিম্ 'আমা উলা-য়িকা ইয়ুনা -দাওনা মিম্ মাকা-নিম্ বা'ঈদ্।

Arabic

ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته ۖ أأعجمي وعربي ۗ قل هو للذين آمنوا هدى وشفاء ۖ والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى ۚ أولئك ينادون من مكان بعيد

ইসলামিক ফাউন্ডেশন

আমি যদি ‘আজমী ভাষায় কুরআন অবতীর্ণ করিতাম তবে উহারা অবশ্যই বলিত, ‘ইহার আয়াতগুলি বিশদভাবে বিবৃত হয় নাই কেন ?’ কী আশ্চর্য যে, ইহার ভাষা ‘আজমী, অথচ রাসূল আরবীয়! বল, ‘মু’মিনদের জন্য ইহা পথনির্দেশ ও ব্যাধির প্রতিকার।’ কিন্তু যাহারা অবিশ্বাসী তাহাদের কর্ণে রহিয়াছে বধিরতা এবং কুরআন হইবে ইহাদের জন্য অন্ধত্ব। ইহারা এমন যে, ইহাদেরকে যেন আহ্‌বান করা হয় বহুদূর হইতে।

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ আ-তাইনা- মূসাল্ কিতা-বা ফাখ্তুলিফা ফীহ্ অলাওলা-কালিমাতুন্ সাবাক্বত্ র্মি রব্বিকা লাকুদ্বিয়া বাইনাহুম্ অইন্নাহুম্ লাফী শাক্কিম্ মিন্হু মুরী।

Arabic

ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ۗ ولولا كلمة سبقت من ربك لقضي بينهم ۚ وإنهم لفي شك منه مريب

ইসলামিক ফাউন্ডেশন

আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম, অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল। তোমার প্রতিপালকের পক্ষ হইতে পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত। উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছে।

বাংলা উচ্চারণ

মান্ 'আমিলা ছোয়া-লিহান্ ফালিনাফ্সিহী অ মান্ আসা-য়া ফা'আলাইহা- অমা- রব্বুকা বিজোয়াল্লা- মিল্ লিল্'আবীদ্।

Arabic

من عمل صالحا فلنفسه ۖ ومن أساء فعليها ۗ وما ربك بظلام للعبيد

ইসলামিক ফাউন্ডেশন

যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই উহা করে এবং কেহ মন্দ কর্ম করিলে উহার প্রতিফল সে - ই ভোগ করিবে। তোমার প্রতিপালক তাঁহার বান্দাদের প্রতি জুলুম করেন না।

বাংলা উচ্চারণ

ইলাইহি ইয়ুরাদ্দু 'ইল্মুস্ সা-আ'হ্ অমা- তাখ্রুজু মিন্ ছামার-তিম্ মিন্ আক্মা-মিহা-অমা- তাহ্মিলু মিন্ উন্ছা-অলা-তাদ্বোয়া'উ ইল্লা-বি'ইল্মিহ্ অইয়াওমা ইয়ুনা-দীহিম্ আইনা শুরাকা-য়ী ক্ব-লূ য় আ-যান্না-কা মা-মিন্না-মিন্ শাহীদ্।

Arabic

۞ إليه يرد علم الساعة ۚ وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ۚ ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد

ইসলামিক ফাউন্ডেশন

কিয়ামতের জ্ঞান কেবল ‌তেই ন্যস্ত, তাঁহার অজ্ঞাতসারে কোন ফল আবরণ হইতে বাহির হয় না, কোন নারী গর্ভ ধারণ করে না এবং সন্তানও প্রসব করে না। যেদিন ‌ উহাদেরকে ডাকিয়া বলিবেন, ‘আমার শরীকেরা কোথায়?’ তখন উহারা বলিবে, ‘আমরা আপনার নিকট নিবেদন করি যে, এই ব্যাপারে আমরা কিছুই জানি না।’

বাংলা উচ্চারণ

অদ্বোয়াল্লা 'আন্হুম্ মা-কা-নূ ইয়াদ্'ঊনা মিন্ ক্বব্লু অজোয়ান্নূ মা-লাহুম্ মিম্ মাহীছ্।

Arabic

وضل عنهم ما كانوا يدعون من قبل ۖ وظنوا ما لهم من محيص

ইসলামিক ফাউন্ডেশন

পূর্বে উহারা যাহাদেরকে আহ্‌বান করিত তাহারা উধাও হইয়া যাইবে এবং অংশীবাদীরা উপলব্ধি করিবে যে, উহাদের নিষ্কৃতির কোন উপায় নাই।

বাংলা উচ্চারণ

লা-ইয়াস্য়ামুল্ ইন্সা-নু মিন্ দু'আ-য়িল্ খইরি অইম্ মাস্সাহুশ্ র্শারু ফাইয়ায়ূসুন্ ক্ব-নূত্ব ।

Arabic

لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط

ইসলামিক ফাউন্ডেশন

মানুষ ধন - সম্পদ প্রার্থনায় কোন ক্লান্তিবোধ করে না, কিন্তু যখন তাহাকে দুঃখ - দৈন্য স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হইয়া পড়ে;

বাংলা উচ্চারণ

অলায়িন্ আযাকনা-হু রহ্মাতাম্ মিন্না-মিম্ বা'দি দ্বোর্য়ার-য়া মাস্সাত্হু লাইয়াকুলান্না হা-যা-লী অমা য় আযুন্নূস্ সা-'আতা ক্ব-য়িমাতাঁও অ লার্য়ি রুজ্বিতু ইলা-রব্বী য় ইন্না লী 'ইন্দাহূ লাল্হুস্না- ফালানুনাব্বিয়ান্নাল্ লাযীনা কাফারূ বিমা-'আমিলূ অলানুযীক্বান্নাহুম্ মিন্ 'আযা-বিন্ গলীজ্।

Arabic

ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى ۚ فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ

ইসলামিক ফাউন্ডেশন

দুঃখ - দৈন্য স্পর্শ করিবার পর যদি আমি তাহাকে অনুগ্রহ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলিয়া থাকে, ‘ইহা আমার প্রাপ্য এবং আমি মনে করি না যে, কিয়ামত সংঘটিত হইবে, আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইও তাঁহার নিকট তো আমার জন্য কল্যাণই থাকিবে।’ আমি কাফিরদেরকে উহাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করিব এবং উহাদেরকে আস্বাদন করাইবই কঠোর শাস্তি।

বাংলা উচ্চারণ

অইযা য় আন্'আম্না-'আলাল্ ইন্সা-নি আ'রাদ্বোয়া অনায়া-বিজ্বা-নিবিহী অইযা-মাস্সাহুশ্ র্শারু ফাযূ দু'আ-য়িন্ 'আরীদ্ব্ ।

Arabic

وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض

ইসলামিক ফাউন্ডেশন

যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়।

বাংলা উচ্চারণ

কুল্ আরয়াইতুম্ ইন্ কা-না মিন্ 'ইন্দিল্লা-হি ছুম্মা কার্ফাতুম্ বিহী মান্ আদ্বোয়াল্ল ূ মিম্মান্ হুঅ ফী শিক্ব-ক্বিম্ বা'ঈদ্।

Arabic

قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد

ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি এই কুরআন ‌র নিকট হইতে অবতীর্ণ হইয়া থাকে আর তোমরা ইহা প্রত্যাখ্যান কর, তবে যে ব্যক্তি ঘোর বিরুদ্ধাচরণে লিপ্ত আছে, তাহার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে?’

বাংলা উচ্চারণ

সানুরী হিম্ আ-ইয়া-তিনা-ফিল্ আ-ফা-ক্বি অফী য় আন্ফুসিহিম্ হাত্তা-ইয়াতাবাইয়্যানা লাহুম্ আন্নাহুল্ হাক্ব্ আওয়ালাম্ ইয়াক্ফি বিরব্বিকা আন্নাহূ 'আলা-কুল্লি শাইয়িন্ শাহীদ্।

Arabic

سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق ۗ أولم يكف بربك أنه على كل شيء شهيد

ইসলামিক ফাউন্ডেশন

আমি উহাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব, বিশ্বজগতে এবং উহাদের নিজেদের মধ্যে; ফলে উহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে যে, উহাই সত্য। ইহা কি তোমার প্রতিপালক সম্পর্কে যথেষ্ট নয় যে, তিনি সর্ববিষয়ে অবহিত?

বাংলা উচ্চারণ

আলা য় ইন্নাহুম্ ফী র্মিইয়াতিম্ মিল্লিক্ব-য়ি রব্বিহিম্ আলা য় ইন্নাহূ বিকুল্লি শাইয়িম্ মুহীত্ব।

Arabic

ألا إنهم في مرية من لقاء ربهم ۗ ألا إنه بكل شيء محيط

ইসলামিক ফাউন্ডেশন

জানিয়া রাখ, ইহারা ইহাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতকারে সন্দিহান। জানিয়া রাখ, সবকছিুকে ‌ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme