বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলাম্ নাশ্রাহ্ লাকা ছোয়াদ্রাকা।
بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك
আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই?
Chapter 94, 8 verses
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলাম্ নাশ্রাহ্ লাকা ছোয়াদ্রাকা।
بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك
আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই?
অওয়াদ্বোয়া'না- 'আন্কা ওয়িয্রাকা।
ووضعنا عنك وزرك
আমি অপসারণ করিয়াছি তোমার ভার,
আল্লাযী য় আন্ক্বাদ্বোয়া জোয়াহ্রকা।
الذي أنقض ظهرك
যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক,
অরাফা'না-লাকা যিক্রক্।
ورفعنا لك ذكرك
এবং আমি তোমার খ্যাতিকে উচ্চমর্যাদা দান করিয়াছি।
ফাইন্না মা'আল্ উ'স্রি ইয়ুস্রান্।
فإن مع العسر يسرا
কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে,
ইন্না মা'আল্ উ'স্রি ইয়ুস্র-।
إن مع العسر يسرا
অবশ্য কষ্টের সঙ্গেই স্বস্তি আছে।
ফাইযা-ফারাগ্তা ফান্ছোয়াব্।
فإذا فرغت فانصب
অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ‘ইবাদত করিও।
অইলা-রব্বিকা র্ফাগব্।
وإلى ربك فارغب
এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও।