আল মুলক , choose another chapter
আল মুলক
Chapter 67, 30 verses
বাংলা উচ্চারণ
Arabic
মুহিউদ্দীন খান
সমকালীন বাংলা
ইসলামিক ফাউন্ডেশন
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম তাবা-রকাল্লাযী বিইয়াদিহিল্ মুল্কু অহুওয়া 'আলা কুল্লি শাইয়িন্ ক্বদীরু।
Arabic
١ بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير
মুহিউদ্দীন খান
১ পূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; বরকতময় তিনি, যার হাতে রয়েছে সকল কর্তৃত্ব; এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।
ইসলামিক ফাউন্ডেশন
১ মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাঁহার করায়ত্ত; তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
বাংলা উচ্চারণ
২ নিল্লাযী খলাক্বল্ মাওতা অল্ হাইয়া-তা লিইয়াব্লুয়াকুম্ আইয়্যুকুম্ আহ্সানু 'আমালা- অহুওয়াল্ 'আযীযুল্ গফূরু।
Arabic
٢ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ۚ وهو العزيز الغفور
মুহিউদ্দীন খান
২ যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন - কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।
সমকালীন বাংলা
২ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে সর্বোত্তম। আর তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল।
ইসলামিক ফাউন্ডেশন
২ যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য - কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল,
বাংলা উচ্চারণ
৩ আল্লাযী খলাক্ব সাব্'আ সামা-ওয়া-তিন্ ত্বিবা-ক্ব- মা-তার-ফী খর্ল্ক্বি রহ্মানি মিন্ তাফা-ওয়ুত্ র্ফাজ্বিঈ'ল্ বাছোয়ার হাল্ তার-মিন্ ফুত্বর।
Arabic
٣ الذي خلق سبع سماوات طباقا ۖ ما ترى في خلق الرحمن من تفاوت ۖ فارجع البصر هل ترى من فطور
মুহিউদ্দীন খান
৩ তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তা’আলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; কোন ফাটল দেখতে পাও কি?
সমকালীন বাংলা
৩ যিনি স্তরে স্তরে সাত আকাশ সৃষ্টি করেছেন। তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। অতঃপর তুমি আবার দৃষ্টি ফিরাও; তুমি কি কোনো ত্রুটি দেখতে পাও?
ইসলামিক ফাউন্ডেশন
৩ যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহ্ র সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখিতে পাইবে না ; তুমি আবার তাকাইয়া দেখ, কোন ত্রুটি দেখিতে পাও কি?
বাংলা উচ্চারণ
৪ ছুর্ম্মা জ্বি'ইল্ বাছোয়ার র্কারতাইনি ইয়ান্ক্বলিব্ ইলাইকাল্ বাছোয়ারু খ-সিয়াঁও অহুওয়া হার্সী।
Arabic
٤ ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
মুহিউদ্দীন খান
৪ অতঃপর তুমি বার বার তাকিয়ে দেখ - তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।
সমকালীন বাংলা
৪ তারপর তুমি বারবার দৃষ্টি ফিরাও; দৃষ্টি তোমার কাছেই ফিরে আসবে ব্যর্থ ও অবসন্ন হয়ে।
ইসলামিক ফাউন্ডেশন
৪ অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে।
বাংলা উচ্চারণ
৫ অলাক্বদ্ যাইয়্যান্নাস্ সামা-য়াদ্ দুন্ইয়া-বিমাছোয়া-বীহা অজ্বা'আল্নাহা-রুজুমাল্ লিশ্শাইয়াত্বীনি অআ'তাদ্না-লাহুম্ 'আযা-বাস্ সা'র্ঈ।
Arabic
٥ ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين ۖ وأعتدنا لهم عذاب السعير
মুহিউদ্দীন খান
৫ আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
সমকালীন বাংলা
৫ আর অবশ্যই আমরা নিকটতম আকাশকে প্রদীপসমূহ দিয়ে শোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের দিকে নিক্ষেপের জন্য করেছি। আর তাদের জন্য আমরা সাঈরের শাস্তি প্রস্তুত করে রেখেছি।
ইসলামিক ফাউন্ডেশন
৫ আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপমালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি।
বাংলা উচ্চারণ
৬ অলিল্লাযীনা কাফারূ বিরব্বিহিম্ 'আযা-বু জ্বাহান্নাম্ অ বি”সাল্ মার্ছী।
Arabic
٦ وللذين كفروا بربهم عذاب جهنم ۖ وبئس المصير
মুহিউদ্দীন খান
৬ যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কতই না নিকৃষ্ট স্থান।
সমকালীন বাংলা
৬ আর যারা তাদের প্রতিপালককে অবিশ্বাস করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থান!
ইসলামিক ফাউন্ডেশন
৬ যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি; উহা কত মন্দ প্রত্যাবর্তনস্থল !
বাংলা উচ্চারণ
৭ ইযা য় উল্ক্ব ফীহা- সামি'ঊ লাহা-শাহীক্বঁও অহিয়া তাফূর।
Arabic
٧ إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور
মুহিউদ্দীন খান
৭ যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে, তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে।
সমকালীন বাংলা
৭ যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা তার ভয়ঙ্কর গর্জন শুনবে, আর তা উথলে উঠবে।
ইসলামিক ফাউন্ডেশন
৭ যখন উহারা তন্মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে, আর উহা হইবে উদ্বেলিত।
বাংলা উচ্চারণ
৮ তাকা-দু তামাইয়্যাযু মিনাল্ গাইজ্ কুল্লামা য় উল্ক্বিয়া ফীহা- ফাওজুন্ সায়ালাহুম্ খাযানাতুহা য় আলাম্ ইয়াতিকুম্ নার্যী।
Arabic
٨ تكاد تميز من الغيظ ۖ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير
মুহিউদ্দীন খান
৮ ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোন সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে। তোমাদের কাছে কি কোন সতর্ককারী আগমন করেনি?
সমকালীন বাংলা
৮ তা যেন ক্রোধে ফেটে পড়বে। যখনই কোনো দল তাতে নিক্ষিপ্ত হবে, তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, “তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি?”
ইসলামিক ফাউন্ডেশন
৮ রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে, যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে, উহাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করিবে, ‘তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই?’
বাংলা উচ্চারণ
৯ ক্ব-লূ বালা-ক্বদ্ জ্বা-য়ানা নাযীরুন্ ফাকায্যাব্না-অকুল্না-মা-নায্যালাল্লা-হু মিন্ শাইয়িন্ ইন্ আন্তুম্ ইল্লা-ফী দ্বোয়ালা-লিন্ কার্বী।
Arabic
٩ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير
মুহিউদ্দীন খান
৯ তারা বলবেঃ হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল, অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলামঃ আল্লাহ তা’আলা কোন কিছু নাজিল করেননি। তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছ।
সমকালীন বাংলা
৯ তারা বলবে, “হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে একজন সতর্ককারী এসেছিলেন; কিন্তু আমরা অস্বীকার করেছিলাম এবং বলেছিলাম, ‘আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। তোমরা তো শুধু বড় বিভ্রান্তির মধ্যে রয়েছ।’”
ইসলামিক ফাউন্ডেশন
৯ উহারা বলিবে, ‘অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল, আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, ‘আল্লাহ্ কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা তো মহাবিভ্রান্তিতে রহিয়াছ।’
বাংলা উচ্চারণ
১০ অক্ব-লূ লাও কুন্না নাস্মা'ঊ আও না'ক্বিলু মা-কুন্না ফী য় আছ্হা-বিস্ সা'র্ঈ।
Arabic
١٠ وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير
মুহিউদ্দীন খান
১০ তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।
সমকালীন বাংলা
১০ আর তারা বলবে, “যদি আমরা শুনতাম অথবা বিবেচনা করতাম, তবে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতাম না।”
ইসলামিক ফাউন্ডেশন
১০ এবং উহারা আরও বলিবে, ‘যদি আমরা শুনিতাম অথবা বিবেক - বুদ্ধি প্রয়োগ করিতাম, তাহা হইলে আমরা জাহান্নামবাসী হইতাম না।’
বাংলা উচ্চারণ
১১ ফা'তারাফূ বিযাম্বিহিম্ ফাসুহ্ক্বল্ লিআছ্হা-বিস্ সা'র্ঈ।
Arabic
١١ فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير
মুহিউদ্দীন খান
১১ অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। জাহান্নামীরা দূর হোক।
সমকালীন বাংলা
১১ অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব জ্বলন্ত আগুনের অধিবাসীরা দূরে নিক্ষিপ্ত।
Noteسُحْقًا : আক্ষরিক অর্থ "দূরে নিক্ষিপ্ত হওয়া" বা "দূরত্ব"।
ইসলামিক ফাউন্ডেশন
১১ উহারা উহাদের অপরাধ স্বীকার করিবে। ধ্বংস জাহান্নামীদের জন্য।
বাংলা উচ্চারণ
১২ ইন্নাল্লাযীনা ইয়াখ্শাওনা রব্বাহুম্ বিল্গইবি লাহুম্ মাগ্ফিরতুঁও অআজরুন্ কার্বী।
Arabic
١٢ إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير
মুহিউদ্দীন খান
১২ নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
সমকালীন বাংলা
১২ নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপ্রতিদান।
ইসলামিক ফাউন্ডেশন
১২ যাহারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার।
বাংলা উচ্চারণ
১৩ অআর্সিরূ ক্বওলাকুম্ আওয়িজহারূ বিহ্ ইন্নাহূ 'আলীমুম্ বিযা-তিছ্ ছুর্দূর।
Arabic
١٣ وأسروا قولكم أو اجهروا به ۖ إنه عليم بذات الصدور
মুহিউদ্দীন খান
১৩ তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত।
সমকালীন বাংলা
১৩ আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো; নিশ্চয়ই তিনি অন্তরের বিষয় সম্পর্কে সর্বজ্ঞ।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ তোমরা তোমাদের কথা গোপনেই বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তর্যামী।
বাংলা উচ্চারণ
১৪ আলা-ইয়া'লামু মান্ খলাক অহুওয়াল্ লাত্বীফুল্ খর্বীর।
Arabic
١٤ ألا يعلم من خلق وهو اللطيف الخبير
মুহিউদ্দীন খান
১৪ যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্নজ্ঞানী, সম্যক জ্ঞাত।
সমকালীন বাংলা
১৪ যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না? আর তিনি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ যিনি সৃষ্টি করিয়াছেন, তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত।
বাংলা উচ্চারণ
১৫ হুওয়াল্লাযী জ্বা'আলা লাকুমুল্ র্আদ্বোয়া যালূলান্ ফা ম্শূ ফী মানা-কিবিহা-অকুলূ র্মি রিয্ক্বিহ্ অইলাইহিন্ নুর্শূর।
Arabic
١٥ هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه ۖ وإليه النشور
মুহিউদ্দীন খান
১৫ তিনি তোমাদের জন্যে পৃথিবীকে সুগম করেছেন, অতএব, তোমরা তার কাঁধে বিচরণ কর এবং তাঁর দেয়া রিযিক আহার কর। তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে।
সমকালীন বাংলা
১৫ তিনিই তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করে দিয়েছেন। অতএব তোমরা এর পথে-প্রান্তরে চলো এবং তাঁর রিযিক থেকে আহার করো। আর তাঁর কাছেই পুনরুত্থান।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন ; অতএব তোমরা উহার দিগ - দিগন্তে বিচরণ কর এবং তাঁহার প্রদত্ত জীবনোপকরণ হইতে আহার্য গ্রহণ কর; পুনরুত্থান তো তাঁহারই নিকট।
বাংলা উচ্চারণ
১৬ আ আমিন্তুম্ মান্ ফিস্ সামা-য়ি আইঁয়্যাখ্সিফা বিকুমুল্ র্আদ্বোয়া ফা ইযা-হিয়া তামূর।
Arabic
١٦ أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور
মুহিউদ্দীন খান
১৬ তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে।
সমকালীন বাংলা
১৬ ৬৭–১৬ : তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছো সেই সত্তা থেকে, যিনি আকাশে আছেন, যে তিনি তোমাদেরকে পৃথিবীর মধ্যে ধসিয়ে দেবেন? তখন তা প্রবলভাবে কেঁপে উঠবে।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে, যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকেসহ ভূমিকে ধসাইয়া দিবেন, অনন্তর উহা আকস্মিকভাবে থর থর করিয়া কাঁপিতে থাকিবে?
বাংলা উচ্চারণ
১৭ আম্ আমিন্তুম্ মান্ ফিস্ সামা-য়ি আইঁ ইর্য়ুসিলা 'আলাইকুম্ হা-ছিবা- ফাসাতা'লামূনা কাইফা নার্যীর।
Arabic
١٧ أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا ۖ فستعلمون كيف نذير
মুহিউদ্দীন খান
১৭ না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন, তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন, অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী।
সমকালীন বাংলা
১৭ নাকি তোমরা নিশ্চিন্ত হয়ে গেছো সেই সত্তা থেকে, যিনি আকাশে আছেন, যে তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝড় পাঠাবেন? তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবার্তা কেমন।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে, আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্করবর্ষী ঝঞ্ঝা প্রেরণ করিবেন? তখন তোমরা জানিতে পারিবে কিরূপ ছিল আমার সতর্কবাণী!
বাংলা উচ্চারণ
১৮ অলাক্বদ্ কায্যাবাল্ লাযীনা মিন্ ক্বব্লিহিম্ ফাকাইফা কা-না নার্কীর।
Arabic
١٨ ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير
মুহিউদ্দীন খান
১৮ তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল, অতঃপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি।
সমকালীন বাংলা
১৮ আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল। অতঃপর কেমন ছিলো আমার প্রত্যাখ্যান!
ইসলামিক ফাউন্ডেশন
১৮ ইহাদের পূর্ববর্তীরাও অস্বীকার করিয়াছিল ; ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি!
বাংলা উচ্চারণ
১৯ আওয়া লাম্ ইয়ারও ইলাতত্বোয়াইরি ফাওক্বহুম্ ছোয়া-ফ্ফা-তিঁও অইয়াকবিদন্ মা -ইয়ুম্সিকুহুন্না ইর্ল্লা রহ্মা-ন্ ইন্নাহূ বিকুল্লি শাইয়িম্ বার্ছীর।
Arabic
١٩ أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ۚ ما يمسكهن إلا الرحمن ۚ إنه بكل شيء بصير
মুহিউদ্দীন খান
১৯ তারা কি লক্ষ্য করে না, তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী? রহমান আল্লাহ - ই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব - বিষয় দেখেন।
সমকালীন বাংলা
১৯ তারা কি দেখে না তাদের উপরে পাখিদের, ডানা বিস্তার করে এবং গুটিয়ে নেয়? পরম করুণাময় ছাড়া কেউই তাদেরকে ধরে রাখেন না। নিশ্চয়ই তিনি সবকিছু প্রত্যক্ষকারী।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্বদেশে বিহঙ্গকুলের প্রতি, যাহারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে ? দয়াময় আল্লাহ্ ই উহাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা।
বাংলা উচ্চারণ
২০ আম্মান্ হা-যাল্ লাযী হুওয়া জুন্দুল্ লাকুম্ ইয়ান্ছুরুকুম্ মিন্ দূর্নি রহ্মা-ন্ ইনিল্ কা-ফিরূনা ইল্লা-ফী গুর্রূর।
Arabic
٢٠ أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن ۚ إن الكافرون إلا في غرور
মুহিউদ্দীন খান
২০ রহমান আল্লাহ তা’আলা ব্যতীত তোমাদের কোন সৈন্য আছে কি, যে তোমাদেরকে সাহায্য করবে? কাফেররা বিভ্রান্তিতেই পতিত আছে।
সমকালীন বাংলা
২০ অথবা কে এমন, যে তোমাদের জন্য বাহিনী হবে, পরম করুণাময়কে বাদ দিয়ে তোমাদের সাহায্য করবে? অস্বীকারকারীরা তো শুধু প্রতারণার মধ্যেই রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
২০ দয়াময় আল্লাহ্ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি, যাহারা তোমাদেরকে সাহায্য করিবে ? কাফিররা তো রহিয়াছে প্রবঞ্চনার মধ্যে।
বাংলা উচ্চারণ
২১ আম্মান্ হা-যাল্ লাযী ইর্য়াযুকুকুম্ ইন্ আম্সাকা রিয্কাহূ বাল্ লাজ্বজু ফী 'উতুয়িঁও অনুর্ফূ।
Arabic
٢١ أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه ۚ بل لجوا في عتو ونفور
মুহিউদ্দীন খান
২১ তিনি যদি রিযিক বন্ধ করে দেন, তবে কে আছে, যে তোমাদেরকে রিযিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে।
সমকালীন বাংলা
২১ অথবা কে সে, যে তোমাদেরকে জীবিকা দেবে, যদি তিনি তাঁর জীবিকা বন্ধ করে দেন? বরং তারা অবাধ্যতা ও বিমুখতার মধ্যেই অবিচল রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
২১ এমন কে আছে, যে তোমাদেরকে জীবনোপকরণ দান করিবে, তিনি যদি তাঁহার জীবনোপকরণ বন্ধ করিয়া দেন? বস্তুত উহারা অবাধ্যতা ও সত্যবিমুখতায় অবিচল রহিয়াছে।
বাংলা উচ্চারণ
২২ আফামাইঁ ইয়াম্শী মুকিব্বান 'আলা-ওয়াজহিহী য় আহ্দা য় আম্মাইঁ ইয়াম্শী সাওয়িয়্যান্ 'আলা-ছির-ত্বিম্ মুস্তাক্বীম্।
Arabic
٢٢ أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم
মুহিউদ্দীন খান
২২ যে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সে - ই কি সৎ পথে চলে, না সে ব্যক্তি যে সোজা হয়ে সরলপথে চলে?
সমকালীন বাংলা
২২ তবে কি সে অধিক সঠিক পথে পরিচালিত, যে উপুড় হয়ে মুখের উপর চলে, নাকি সে, যে সরল পথে সোজা হয়ে চলে?
ইসলামিক ফাউন্ডেশন
২২ যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে, সে - ই কি ঠিক পথে চলে, না কি সেই ব্যক্তি যে ঋজু হইয়া সরল পথে চলে ?
বাংলা উচ্চারণ
২৩ কুল্ হুওয়াল্ লাযী য় আন্ শায়াকুম্ অজ্বা'আলা লাকুমুস্ সাম্'আ অল্ আব্ছোয়া-র অল্ আফ্য়িদাহ্ ক্বলীলাম্ মা-তাশ্কুরূন্।
Arabic
٢٣ قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة ۖ قليلا ما تشكرون
মুহিউদ্দীন খান
২৩ বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।
সমকালীন বাংলা
২৩ বলো, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ, দৃষ্টি ও অন্তর দিয়েছেন। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ বল, ‘তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।’
বাংলা উচ্চারণ
২৪ কুল্ হুওয়াল্ লাযী যারয়াকুম্ ফিল্ র্আদ্বি অইলাইহি তুহ্শারূন্।
Arabic
٢٤ قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون
মুহিউদ্দীন খান
২৪ বলুন, তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তাঁরই কাছে তোমরা সমবেত হবে।
সমকালীন বাংলা
২৪ বলো, তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এবং তাঁর কাছেই তোমাদের সমবেত করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ বল, ‘তিনিই পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাঁহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে।’
বাংলা উচ্চারণ
২৫ অইয়াকুলূনা মাতা- হা-যাল্ ওয়া'দু ইন্ কুনতুম ছোয়া-দিক্বীন।
Arabic
٢٥ ويقولون متى هذا الوعد إن كنتم صادقين
মুহিউদ্দীন খান
২৫ কাফেররা বলেঃ এই প্রতিশ্রুতি কবে হবে, যদি তোমরা সত্যবাদী হও?
সমকালীন বাংলা
২৫ আর তারা বলে, এই প্রতিশ্রুতি কবে হবে, যদি তোমরা সত্যবাদী হও?
ইসলামিক ফাউন্ডেশন
২৫ আর উহারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে?’
বাংলা উচ্চারণ
২৬ কুল ইন্নামাল্ ই'ল্মু ই'ন্দাল্লা-হি ইন্নামা য় আনা নাযীরুম মুবীন।
Arabic
٢٦ قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين
মুহিউদ্দীন খান
২৬ বলুন, এর জ্ঞান আল্লাহ তা’আলার কাছেই আছে। আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী।
সমকালীন বাংলা
২৬ বলো, এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই। আর আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ বল, ‘ইহার জ্ঞান কেবল আল্লাহ্ রই নিকট আছে। আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র।’
বাংলা উচ্চারণ
২৭ ফালাম্মা- রায়াওহু যুল্ফাতান্ সী-য়াত্ উজুহুল্ লাযীনা কাফারূ অক্বীলা হা-যাল্ লাযী কুন্তুম্ বিহী তাদ্দা'ঊন্ ।
Arabic
٢٧ فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون
মুহিউদ্দীন খান
২৭ যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমন্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবেঃ এটাই তো তোমরা চাইতে।
সমকালীন বাংলা
২৭ অতঃপর যখন তারা সেটিকে নিকটবর্তী দেখতে পাবে, তখন অবিশ্বাসীদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে, এবং বলা হবে, এটাই তো ছিল যা তোমরা দাবি করতে।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে, ‘ইহাই তো তোমরা চাহিতেছিলে।’
বাংলা উচ্চারণ
২৮ কুল্ আরয়াইতুম্ ইন্ আহ্লাকানিয়াল্লা-হু অমাম্ মা'ইয়া আও রহিমানা-ফামাইঁ ইয়ুজ্বীরুল্ কা-ফিরীনা মিন্ 'আযা-বিন্ আলীম্।
Arabic
٢٨ قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم
মুহিউদ্দীন খান
২৮ বলুন, তোমরা কি ভেবে দেখেছ - যদি আল্লাহ তা’আলা আমাকে ও আমার সংগীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে?
সমকালীন বাংলা
২৮ বলো, তোমরা কি ভেবে দেখেছো, যদি আল্লাহ আমাকে এবং আমার সঙ্গে যারা আছে তাদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে কে অস্বীকারকারীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে?
ইসলামিক ফাউন্ডেশন
২৮ বল, ‘তোমরা ভাবিয়া দেখিয়াছ কি - যদি আল্লাহ্ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে ?
বাংলা উচ্চারণ
২৯ কুল্ হুওর্য়া রহ্মা-নু আ-মান্না- বিহী অ'আলাইহি তাওয়াক্কাল্না-ফাসাতা'লামূনা মান্ হুওয়া ফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।
Arabic
٢٩ قل هو الرحمن آمنا به وعليه توكلنا ۖ فستعلمون من هو في ضلال مبين
মুহিউদ্দীন খান
২৯ বলুন, তিনি পরম করুণাময়, আমরা তাতে বিশ্বাস রাখি এবং তাঁরই উপর ভরসা করি। সত্ত্বরই তোমরা জানতে পারবে, কে প্রকাশ্য পথ - ভ্রষ্টতায় আছে।
সমকালীন বাংলা
২৯ বলো, তিনিই পরম করুণাময়। আমরা তাঁর প্রতি ঈমান এনেছি এবং তাঁরই উপর নির্ভর করেছি। অতএব শীঘ্রই তোমরা জানতে পারবে কে সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ বল, ‘তিনিই দয়াময়, আমরা তাঁহাকে বিশ্বাস করি ও তাঁহারই উপর নির্ভর করি, শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে।’
বাংলা উচ্চারণ
৩০ কুল্ আরায়াইতুম্ ইন্ আছ্বাহা মা-য়ুকুম্ গওরন্ ফামাইঁ ইয়া'তীকুম্ বিমা-য়িম্ মা'ঈন্।
Arabic
٣٠ قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين
মুহিউদ্দীন খান
৩০ বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা?
সমকালীন বাংলা
৩০ বলো, তোমরা কি ভেবে দেখেছো, যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, তবে কে তোমাদের জন্য প্রবাহমান পানি এনে দেবে?
ইসলামিক ফাউন্ডেশন
৩০ বল, ‘তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায়, তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবহমান পানি?’
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report