আল মুদ্দাসসির , choose another chapter
আল মুদ্দাসসির
Chapter 74, 56 verses
বাংলা উচ্চারণ
Pickthall
সমকালীন বাংলা
ইসলামিক ফাউন্ডেশন
Word by word
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া য় আইয়ুহাল্ মুদ্দাছ্ছিরু।
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. O thou enveloped in thy cloak,
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; হে বস্ত্রাবৃত,
ইসলামিক ফাউন্ডেশন
১ হে বস্ত্রাচ্ছাদিত!
Word by word
١ يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
বাংলা উচ্চারণ
২ কুম্ ফাআর্ন্যি।
Pickthall
2 Arise and warn!
সমকালীন বাংলা
২ উঠো, অতঃপর সতর্ক কর,
ইসলামিক ফাউন্ডেশন
২ উঠ, আর সতর্ক কর,
Word by word
٢ قُمْ فَأَنذِرْ
বাংলা উচ্চারণ
৩ অরব্বাকা ফা কার্ব্বি
Pickthall
3 Thy Lord magnify,
সমকালীন বাংলা
৩ এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
Word by word
٣ وَرَبَّكَ فَكَبِّرْ
বাংলা উচ্চারণ
৪ অছিয়া-বাকা ফাত্বোয়ার্হ্হি।
Pickthall
4 Thy raiment purify,
সমকালীন বাংলা
৪ এবং তোমার পোশাক পরিচ্ছন্ন রাখ,
ইসলামিক ফাউন্ডেশন
৪ তোমার পরিচ্ছদ পবিত্র রাখ,
Word by word
٤ وَثِيَابَكَ فَطَهِّرْ
বাংলা উচ্চারণ
৫ র্অরুজযা-ফাহজুর
Pickthall
5 Pollution shun!
সমকালীন বাংলা
৫ এবং অপবিত্রতা থেকে দূরে থাকো,
ইসলামিক ফাউন্ডেশন
৫ পৌত্তলিকতা পরিহার করিয়া চল,
Word by word
٥ وَٱلرُّجْزَ فَٱهْجُرْ
বাংলা উচ্চারণ
৬ অলা- তাম্নুন্ তাস্তাক্ছিরু।
Pickthall
6 And show not favour, seeking wordly gain!
সমকালীন বাংলা
৬ এবং অধিক পাওয়ার আশায় দান করো না,
ইসলামিক ফাউন্ডেশন
৬ অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না।
Word by word
٦ وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
বাংলা উচ্চারণ
৭ অলিরব্বিকা ফার্ছ্বি।
Pickthall
7 For the sake of thy Lord, be patient!
সমকালীন বাংলা
৭ এবং তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করো।
ইসলামিক ফাউন্ডেশন
৭ এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ কর।
Word by word
٧ وَلِرَبِّكَ فَٱصْبِرْ
বাংলা উচ্চারণ
৮ ফাইযা-নুক্বির ফিন্না-কুরি।
Pickthall
8 For when the trumpet shall sound,
সমকালীন বাংলা
৮ অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
ইসলামিক ফাউন্ডেশন
৮ যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে
Word by word
٨ فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ
বাংলা উচ্চারণ
৯ ফাযা-লিকা ইয়াওমায়িযিঁই ইয়াওমুন্ 'আসীরুন্।
Pickthall
9 Surely that day will be a day of anguish,
সমকালীন বাংলা
৯ তখন সে দিন হবে এক কঠিন দিন,
ইসলামিক ফাউন্ডেশন
৯ সেই দিন হইবে এক সংকটের দিন -
Word by word
٩ فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
বাংলা উচ্চারণ
১০ 'আলাল্ কা-ফিরীনা গইরু ইয়ার্সী।
Pickthall
10 Not of ease, for disbelievers.
সমকালীন বাংলা
১০ অস্বীকারকারীদের উপর সহজ হবে না।
ইসলামিক ফাউন্ডেশন
১০ যাহা কাফিরদের জন্য সহজ নয়।
Word by word
١٠ عَلَى ٱلْكَٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ
বাংলা উচ্চারণ
১১ র্যানী অমান্ খলাকতু অহীদাঁও।
Pickthall
11 Leave Me (to deal) with him whom I created lonely,
সমকালীন বাংলা
১১ ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি একা সৃষ্টি করেছি,
ইসলামিক ফাউন্ডেশন
১১ ছাড়িয়া দাও আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি একাকী।
Word by word
١١ ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
বাংলা উচ্চারণ
১২ অজ্বা'আল্তু লাহূ মা-লাম্ মাম্দূদাঁও।
Pickthall
12 And then bestowed upon him ample means,
সমকালীন বাংলা
১২ এবং তাকে দিয়েছি বিপুল সম্পদ,
ইসলামিক ফাউন্ডেশন
১২ আমি তাহাকে দিয়াছি বিপুল ধন - সম্পদ
Word by word
١٢ وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا
বাংলা উচ্চারণ
১৩ অবানীনা শুহূদাঁও
Pickthall
13 And sons abiding in his presence
সমকালীন বাংলা
১৩ এবং উপস্থিত সন্তানদের,
ইসলামিক ফাউন্ডেশন
১৩ এবং নিত্য সঙ্গী পুত্রগণ,
Word by word
١٣ وَبَنِينَ شُهُودًا
বাংলা উচ্চারণ
১৪ অমাহ্হাত্তু লাহূ তাম্হীদান্।
Pickthall
14 And made (life) smooth for him.
সমকালীন বাংলা
১৪ এবং তার জন্য ব্যাপক সুব্যবস্থা,
ইসলামিক ফাউন্ডেশন
১৪ এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ -
Word by word
١٤ وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا
বাংলা উচ্চারণ
১৫ ছুম্মা ইয়াতমা'ঊ আন্ আযীদা
Pickthall
15 Yet he desireth that I should give more.
সমকালীন বাংলা
১৫ এরপরেও সে আশা করে যে আমি আরও দেই,
ইসলামিক ফাউন্ডেশন
১৫ ইহার পরও সে কামনা করে যে, আমি তাহাকে আরও অধিক দেই।
Word by word
١٥ ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
বাংলা উচ্চারণ
১৬ কাল্লা- ইন্নাহূ কা-না লিআ-ইয়া-তিনা- 'আনীদা-।
Pickthall
16 Nay! For lo! he hath been stubborn to Our revelations.
সমকালীন বাংলা
১৬ কখনোই নয়! নিশ্চয়ই সে আমার নিদর্শনসমূহের প্রতি ছিলো উদ্ধত,
ইসলামিক ফাউন্ডেশন
১৬ না, তাহা হইবে না, সে তো আমার নিদর্শনসমূহের উদ্ধত বিরুদ্ধাচারী।
Word by word
١٦ كَلَّآ إِنَّهُۥ كَانَ لِءَايَٰتِنَا عَنِيدًا
বাংলা উচ্চারণ
১৭ সার্উহিকুহূ ছোয়া'ঊদা-।
Pickthall
17 On him I shall impose a fearful doom.
সমকালীন বাংলা
১৭ শীঘ্রই আমি তাকে দুর্গম আরোহনে বাধ্য করবো।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ আমি অচিরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে।
Word by word
١٧ سَأُرْهِقُهُۥ صَعُودًا
বাংলা উচ্চারণ
১৮ ইন্নাহূ ফাক্কার অক্বদ্দার।
Pickthall
18 For lo! he did consider; then he planned -
সমকালীন বাংলা
১৮ নিশ্চয়ই সে চিন্তা করেছে এবং পরিকল্পনা করেছে,
ইসলামিক ফাউন্ডেশন
১৮ সে তো চিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল।
Word by word
١٨ إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ
বাংলা উচ্চারণ
১৯ ফাকুতিলা কাইফা ক্বার্দ্দা।
Pickthall
19 (Self - )destroyed is he, how he planned!
সমকালীন বাংলা
১৯ অতঃপর ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
ইসলামিক ফাউন্ডেশন
১৯ অভিশপ্ত হউক সে ! কেমন করিয়া সে এই সিদ্ধান্ত করিল!
Word by word
١٩ فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
বাংলা উচ্চারণ
২০ ছুম্মা কুতিলা কাইফা ক্বার্দ্দা।
Pickthall
20 Again (self - )destroyed is he, how he planned! -
সমকালীন বাংলা
২০ আবার ধ্বংস হোক সে! কীভাবে সে পরিকল্পনা করলো!
ইসলামিক ফাউন্ডেশন
২০ আরও অভিশপ্ত হউক সে! কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল!
Word by word
٢٠ ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
বাংলা উচ্চারণ
২১ ছুম্মা নাজোর্য়া
Pickthall
21 Then looked he,
সমকালীন বাংলা
২১ অতঃপর সে লক্ষ্য করলো,
ইসলামিক ফাউন্ডেশন
২১ সে আবার চাহিয়া দেখিল।
Word by word
٢١ ثُمَّ نَظَرَ
বাংলা উচ্চারণ
২২ ছুম্মা 'আবাসা ওয়াবাসার।
Pickthall
22 Then frowned he and showed displeasure.
সমকালীন বাংলা
২২ অতঃপর সে ভ্রূকুটি করল ও মুখ বিকৃত করলো,
ইসলামিক ফাউন্ডেশন
২২ অতঃপর সে ভ্রূকুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল।
Word by word
٢٢ ثُمَّ عَبَسَ وَبَسَرَ
বাংলা উচ্চারণ
২৩ ছুম্মা আদ্বার ওয়াস্তার্ক্বা।
Pickthall
23 Then turned he away in pride
সমকালীন বাংলা
২৩ অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল ও অহংকার করল,
ইসলামিক ফাউন্ডেশন
২৩ অতঃপর সে পিছন ফিরিল এবং দম্ভ প্রকাশ করিল।
Word by word
٢٣ ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ
বাংলা উচ্চারণ
২৪ ফাক্ব-লা ইন্ হা-যা য় ইল্লা-সিহরুঁই ইয়ু”র্ছা।
Pickthall
24 And said: This is naught else than magic from of old;
সমকালীন বাংলা
২৪ এবং বলল, “এ তো কেবল প্রচলিত জাদু,”
ইসলামিক ফাউন্ডেশন
২৪ এবং ঘোষণা করিল, ‘ইহা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয়,
Word by word
٢٤ فَقَالَ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
বাংলা উচ্চারণ
২৫ ইন্ হা-যা য় ইল্লা-ক্বওলুল্ বার্শা।
Pickthall
25 This is naught else than speech of mortal man.
সমকালীন বাংলা
২৫ “এ তো মানুষেরই কথা ছাড়া কিছু নয়।”
ইসলামিক ফাউন্ডেশন
২৫ ‘ইহা তো মানুষেরই কথা।’
Word by word
٢٥ إِنْ هَٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ
বাংলা উচ্চারণ
২৬ সাউছ্লীহি সার্ক্বা।
Pickthall
26 Him shall I fling unto the burning.
সমকালীন বাংলা
২৬ আমি তাকে সাকারে নিক্ষেপ করবো।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ আমি তাহাকে নিক্ষেপ করিব সাকার - এ,
Word by word
٢٦ سَأُصْلِيهِ سَقَرَ
বাংলা উচ্চারণ
২৭ অমা য় আদ্র-কা মা-সার্ক্বা।
Pickthall
27 - Ah, what will convey unto thee what that burning is! -
সমকালীন বাংলা
২৭ আর তুমি কীভাবে জানবে সাকার কী?
ইসলামিক ফাউন্ডেশন
২৭ তুমি কি জান সাকার কী?
Word by word
٢٧ وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ
বাংলা উচ্চারণ
২৮ লা তুব্ক্বী অলা -তার্যা।
Pickthall
28 It leaveth naught; it spareth naught
সমকালীন বাংলা
২৮ তা কিছু অবশিষ্ট রাখে না এবং কিছু ছাড়েও না,
ইসলামিক ফাউন্ডেশন
২৮ উহা উহাদেরকে জীবিতাবস্থায় রাখিবে না এবং মৃত অবস্থায়ও ছাড়িয়া দিবে না।
Word by word
٢٨ لَا تُبْقِى وَلَا تَذَرُ
বাংলা উচ্চারণ
২৯ লাওয়্যা-হাতুল্লিল্বার্শা।
Pickthall
29 It shrivelleth the man.
সমকালীন বাংলা
২৯ তা চামড়া দগ্ধকারী,
ইসলামিক ফাউন্ডেশন
২৯ ইহা তো গাত্রচর্ম দগ্ধ করিবে,
Word by word
٢٩ لَوَّاحَةٌ لِّلْبَشَرِ
বাংলা উচ্চারণ
৩০ 'আলাইহা- তিস্'আতা আ'র্শা
Pickthall
30 Above it are nineteen.
সমকালীন বাংলা
৩০ তার উপর রয়েছে উনিশ।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ সাকার - এর তত্ত্বাবধানে রহিয়াছে উনিশজন প্রহরী।
Word by word
٣٠ عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
বাংলা উচ্চারণ
৩১ অমা-জ্বা'আল্না য় আছ্হা-বান্না-রি ইল্লা-মালা-য়িকাতাঁও অমা-জ্বা'আল্না-ই'দ্দাতাহুম্ ইল্লা-ফিত্নাতাল্ লিল্লাযীনা কাফারূ লিইয়াস্ তাইক্বিনা ল্লাযীনা ঊতুল্ কিতা-বা অইয়ায্দা-দাল্ লাযীনা আ-মানূ য় ঈমা-নাঁও অলা-ইর্য়াতা-বাল্ লাযীনা ঊতুল্ কিতা-বা অল্ মু”মিনূনা অলিইয়াকুলাল্ লাযীনা ফী কুলূ বিহিম্ মারদ্বুঁও অল্ কা-ফিরূনা মা-যা য় আরদাল্লা-হু বিহা-যা-মাছালা- কাযা-লিকা ইয়ুদ্বিল্লুল্লা-হু মাইঁ ইয়াশা-য়ু অইয়াহ্দী মাইঁ ইয়াশা-য়্ অমা-ইয়া'লামু জুনূদা রব্বিকা ইল্লা-হূঅ অমা-হিয়া ইল্লা- যিক্রা-লিল্বার্শা।
Pickthall
31 We have appointed only angels to be wardens of the Fire, and their number have We made to be a stumbling - block for those who disbelieve; that those to whom the Scripture hath been given may have certainty, and that believers may increase in faith; and that those to whom the Scripture hath been given and believers may not doubt; and that those in whose hearts there is disease, and disbelievers, may say: What meaneth Allah by this similitude ? Thus Allah sendeth astray whom He will, and whom He will He guideth. None knoweth the hosts of thy Lord save Him. This is naught else than a Reminder unto mortals.
সমকালীন বাংলা
৩১ এবং আমরা ফেরেশতাদের ছাড়া আগুনের তত্ত্বাবধায়ক বানাইনি, এবং এদের সংখ্যা নির্ধারণ করিনি অবিশ্বাসীদের জন্য এক পরীক্ষা ছাড়া, যেনো কিতাবপ্রাপ্তরা নিশ্চিত হতে পারে, এবং মুমিনদের বিশ্বাস বৃদ্ধি পায়, এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ না করে; আর যাদের অন্তরে রোগ আছে এবং অস্বীকারকারীরা বলে, “আল্লাহ এ উদাহরণ দ্বারা কী উদ্দেশ্য করেছেন?” এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথনির্দেশ দেন। আর তোমার প্রতিপালকের বাহিনীসমূহ সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। এবং এটি মানুষের জন্য এক উপদেশ ছাড়া কিছু নয়।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ আমি ফিরিশ্তাদেরকে করিয়াছি জাহান্নামের প্রহরী; কাফিরদের পরীক্ষাস্বরূপই আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি যাহাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। ইহার ফলে, যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা ও কাফিররা বলিবে, ‘আল্লাহ্ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাইতে চাহিয়াছেন?’ এইভাবে আল্লাহ্ যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাহাকে ইচ্ছা পথনির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান বাণী।
Word by word
٣١ وَمَا جَعَلْنَآ أَصْحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةً وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَٰنًا وَ
বাংলা উচ্চারণ
৩২ কাল্লা-অল্ক্বার্মা।
Pickthall
32 Nay, by the Moon
সমকালীন বাংলা
৩২ কখনোই নয়! শপথ চাঁদের,
ইসলামিক ফাউন্ডেশন
৩২ কখনই না, চন্দ্রের শপথ,
Word by word
٣٢ كَلَّا وَٱلْقَمَرِ
বাংলা উচ্চারণ
৩৩ অল্লাইলি ইয্ আর্দ্বা।
Pickthall
33 And the night when it withdraweth
সমকালীন বাংলা
৩৩ এবং রাতের, যখন তা অপসারিত হয়,
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ শপথ রাত্রির, যখন উহার অবসান ঘটে;
Word by word
٣٣ وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ
বাংলা উচ্চারণ
৩৪ অছ্ছুব্হি ইযা য় আর্স্ফা।
Pickthall
34 And the dawn when it shineth forth,
সমকালীন বাংলা
৩৪ এবং সকালের, যখন তা আলোকিত হয়,
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ শপথ প্রভাতকালের, যখন উহা হয় আলোকোজ্জ্বল -
Word by word
٣٤ وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ
বাংলা উচ্চারণ
৩৫ ইন্নাহা- লাইহ্দাল্ কুর্বা।
Pickthall
35 Lo! this is one of the greatest (portents)
সমকালীন বাংলা
৩৫ নিশ্চয়ই তা এক মহাবিষয়ের অন্যতম।
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম,
Word by word
٣٥ إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ
বাংলা উচ্চারণ
৩৬ নাযীরল্লিল্বার্শা ।
Pickthall
36 As a warning unto men,
সমকালীন বাংলা
৩৬ মানুষের জন্য সতর্কবার্তা,
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ মানুষের জন্য সতর্ককারী -
Word by word
٣٦ نَذِيرًا لِّلْبَشَرِ
বাংলা উচ্চারণ
৩৭ লিমান্ শা-য়া মিন্কুম্ আইঁ ইয়াতাক্বাদ্দামা আওইয়াতায়াখ্র্ ।
Pickthall
37 Unto him of you who will advance or hang back.
সমকালীন বাংলা
৩৭ তোমাদের মধ্যে যে অগ্রসর হতে বা পিছিয়ে থাকতে চায় তার জন্য।
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ তোমাদের মধ্যে যে অগ্রসর হইতে চায় কিংবা যে পিছাইয়া পড়িতে চায় তাহার জন্য।
Word by word
٣٧ لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
বাংলা উচ্চারণ
৩৮ কুল্লু নাফ্সিম বিমা- কাসাবাত্ রহীনাহ্।
Pickthall
38 Every soul is a pledge for its own deeds;
সমকালীন বাংলা
৩৮ প্রত্যেক ব্যক্তি তার অর্জনের জন্য দায়বদ্ধ;
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ,
Word by word
٣٨ كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
বাংলা উচ্চারণ
৩৯ ইল্লা য় আছ্হাবাল্ ইয়ামীন্।
Pickthall
39 Save those who will stand on the right hand.
সমকালীন বাংলা
৩৯ তবে ডানদিকের সঙ্গীরা ব্যতীত।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ তবে দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তিগণ নয়,
Word by word
٣٩ إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ
বাংলা উচ্চারণ
৪০ ফী জ্বান্না-ত্ ইয়াতাসা-য়ালূন্।
Pickthall
40 In gardens they will ask one another
সমকালীন বাংলা
৪০ তারা থাকবে উদ্যানসমূহে; পরস্পরকে প্রশ্ন করবে,
ইসলামিক ফাউন্ডেশন
৪০ তাহারা থাকিবে উদ্যানে এবং তাহারা জিজ্ঞাসা - বাদ করিবে -
Word by word
٤٠ فِى جَنَّٰتٍ يَتَسَآءَلُونَ
বাংলা উচ্চারণ
৪১ 'আনিল্ মুজ্ব্রিমীনা।
Pickthall
41 Concerning the guilty:
সমকালীন বাংলা
৪১ অপরাধীদের সম্পর্কে,
ইসলামিক ফাউন্ডেশন
৪১ অপরাধীদের সম্পর্কে,
Word by word
٤١ عَنِ ٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
৪২ মা-সালাকাকুম্ ফী সার্ক্ব।
Pickthall
42 What hath brought you to this burning ?
সমকালীন বাংলা
৪২ “কী তোমাদের সাকারে প্রবেশ করিয়েছে?”
ইসলামিক ফাউন্ডেশন
৪২ ‘তোমাদেরকে কিসে সাকার - এ নিক্ষেপ করিয়াছে?’
Word by word
٤٢ مَا سَلَكَكُمْ فِى سَقَرَ
বাংলা উচ্চারণ
৪৩ ক্ব-লূ লাম্ নাকু মিনাল্ মুছোয়াল্লীন্।
Pickthall
43 They will answer: We were not of those who prayed
সমকালীন বাংলা
৪৩ তারা বলবে, “আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না,
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ উহারা বলিবে, ‘আমরা মুসুল্লীদের অন্তর্ভুক্ত ছিলাম না,
Word by word
٤٣ قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ
বাংলা উচ্চারণ
৪৪ অলাম্ নাকু নুত'ইমুল্ মিসকীন্।
Pickthall
44 Nor did we feed the wretched.
সমকালীন বাংলা
৪৪ এবং অভাবগ্রস্তকে আহার করাতাম না,
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ ‘আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করিতাম না,
Word by word
٤٤ وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ
বাংলা উচ্চারণ
৪৫ অকুন্না-নাখূদু মা'আল্ খ-য়িদ্বীন্।
Pickthall
45 We used to wade (in vain dispute) with (all) waders,
সমকালীন বাংলা
৪৫ এবং আমরা অর্থহীন আলোচনায় লিপ্তদের সঙ্গে যোগ দিতাম,
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ ‘এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকিতাম।
Word by word
٤٥ وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ
বাংলা উচ্চারণ
৪৬ অকুন্না নুকায্যিবু বিইয়াওমিদ্দীন্।
Pickthall
46 And we used to deny the Day of Judgment,
সমকালীন বাংলা
৪৬ এবং প্রতিদান দিবসকে অস্বীকার করতাম,
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ ‘আমরা কর্মফল দিবস অস্বীকার করিতাম,
Word by word
٤٦ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
৪৭ হাত্তা য় আতা-নাল্ ইয়াক্বীন্।
Pickthall
47 Till the Inevitable came unto us.
সমকালীন বাংলা
৪৭ অবশেষে নিশ্চিত বিষয়টি আমাদের কাছে আসলো।”
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ ‘আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত।’
Word by word
٤٧ حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ
বাংলা উচ্চারণ
৪৮ ফামা-তান্ ফা'ঊহুম্ শাফা-'আতুশ্ শা-ফি'ঈন্।
Pickthall
48 The mediation of no mediators will avail them then.
সমকালীন বাংলা
৪৮ অতঃপর কাজে আসবে না সুপারিশকারীদের সুপারিশ।
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ ফলে সুপারিশকারীদের সুপারিশ উহাদের কোন কাজে আসিবে না।
Word by word
٤٨ فَمَا تَنفَعُهُمْ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ
বাংলা উচ্চারণ
৪৯ ফামা- লাহুম্ 'আনিত্তায্কিরতি মু'রিদ্বীন্।
Pickthall
49 Why now turn they away from the Admonishment,
সমকালীন বাংলা
৪৯ তাহলে তাদের কী হয়েছে যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ উহাদের কী হইয়াছে যে, উহারা মুখ ফিরাইয়া নেয় উপদেশ হইতে?
Word by word
٤٩ فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ
বাংলা উচ্চারণ
৫০ কায়ান্নাহুম্ হুমুরুম্ মুস্তান্ফিরাহ্।
Pickthall
50 As they were frightened asses
সমকালীন বাংলা
৫০ তারা যেন ভীতসন্ত্রস্ত গাধা
ইসলামিক ফাউন্ডেশন
৫০ উহারা যেন ভীত - ত্রস্ত গর্দভ -
Word by word
٥٠ كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ
বাংলা উচ্চারণ
৫১ র্ফারাত্ মিন্ ক্বাস্ ওয়ারাহ্।
Pickthall
51 Fleeing from a lion ?
সমকালীন বাংলা
৫১ যারা সিংহ থেকে পালিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
৫১ যাহা সিংহের সম্মুখ হইতে পলায়নপর।
Word by word
٥١ فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ
বাংলা উচ্চারণ
৫২ বাল্ ইয়ুরীদু কুল্লুম্ রিয়িম্ মিন্হুম্ আইঁ ইয়ু”তা-ছুহুফাম্ মুনাশ্শারহ্।
Pickthall
52 Nay, but everyone of them desireth that he should be given open pages (from Allah).
সমকালীন বাংলা
৫২ বরং তাদের প্রত্যেকে চায় যে তাকে খোলা পাতা সমূহ দেওয়া হোক।
ইসলামিক ফাউন্ডেশন
৫২ বস্তুত উহাদের প্রত্যেকেই কামনা করে যে, তাহাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হউক।
Word by word
٥٢ بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً
বাংলা উচ্চারণ
৫৩ কাল্লা- বাল্ লা-ইয়াখ-ফূনাল্ আ-খিরাহ্।
Pickthall
53 Nay, verily. They fear not the Hereafter.
সমকালীন বাংলা
৫৩ কখনোই নয়! বরং তারা পরকালকে ভয় করে না।
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ না, ইহা হইবার নয়; বরং উহারা তো আখিরাতের ভয় পোষণ করে না।
Word by word
٥٣ كَلَّا بَل لَّا يَخَافُونَ ٱلْءَاخِرَةَ
বাংলা উচ্চারণ
৫৪ কাল্লা য় ইন্নাহূ তায্কিরাহ্।
Pickthall
54 Nay, verily. Lo! this is an Admonishment.
সমকালীন বাংলা
৫৪ কখনোই নয়! নিশ্চয়ই এটি এক উপদেশ,
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ না, ইহা হইবার নয়, কুরআনই সকলের জন্য উপদেশবাণী।
Word by word
٥٤ كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ
বাংলা উচ্চারণ
৫৫ ফামান্ শা-য়া যাকারহ্।
Pickthall
55 So whosoever will may heed.
সমকালীন বাংলা
৫৫ অতএব যার ইচ্ছা, সে তা স্মরণ করুক।
ইসলামিক ফাউন্ডেশন
৫৫ অতএব যাহার ইচ্ছা সে ইহা হইতে উপদেশ গ্রহণ করুক।
Word by word
٥٥ فَمَن شَآءَ ذَكَرَهُۥ
বাংলা উচ্চারণ
৫৬ অমা-ইয়ায্কুরূনা ইল্লা য় আইঁ ইয়াশা-য়াল্লা-হ্ হুওয়া আহ্লুত্ তাক্ব্ওয়া অআহ্লুল্ মাগ্ফিরহ্।
Pickthall
56 And they will not heed unless Allah willeth (it). He is the fount of fear. He is the fount of Mercy.
সমকালীন বাংলা
৫৬ আর তারা স্মরণ করবে না, যদি না আল্লাহ ইচ্ছা করেন। তিনিই ভয়ের অধিক যোগ্য এবং ক্ষমা করার অধিক যোগ্য।
ইসলামিক ফাউন্ডেশন
৫৬ আল্লাহ্ র ইচ্ছা ব্যতিরেকে কেহ উপদেশ গ্রহণ করিবে না, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করিবার অধিকারী।
Word by word
٥٦ وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report