Then ask them (i.e. these polytheists, O Muhammad صلى الله عليه وسلم): "Are they stronger as creation, or those (others like the heavens and the earth and the mountains) whom We have created?" Verily, We created them of a sticky clay.
ইসলামিক ফাউন্ডেশন
উহাদেরকে জিজ্ঞাসা কর, উহারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা? উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠাল মৃত্তিকা হইতে।
আবদুস শহীদ নাসিম
তাদের (কাফিরদের) জিজ্ঞেস করো, তারাই কি মজবুত সৃষ্টি, নাকি আমরা অন্য যাদের সৃষ্টি করেছি তারা? এদেরকে তো আমরা সৃষ্টি করেছি আঠাল মাটি দিয়ে।
বাংলা উচ্চারণ
বাল্ 'আজ্বিব্তা অ ইয়াস্খরূন্।
Hilali & Muhsin Khan
Nay, you (O Muhammad صلى الله عليه وسلم) wondered (at their insolence) while they mock (at you and at the Qur'an).
ইসলামিক ফাউন্ডেশন
তুমি তো বিস্ময় বোধ করিতেছ, আর উহারা করিতেছে বিদ্রুপ।
আবদুস শহীদ নাসিম
তুমি তো বিস্ময়বোধ করছো, অথচ তারা করছে বিদ্রূপ।
বাংলা উচ্চারণ
অইযা-যুক্কিরূ লা-ইয়ায্কুরূন্।
Hilali & Muhsin Khan
And when they are reminded, they pay no attention.
ইসলামিক ফাউন্ডেশন
এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না।
আবদুস শহীদ নাসিম
তাদের যখন উপদেশ দেয়া হয়, তারা সেদিকে মনোযোগ দেয়না।
বাংলা উচ্চারণ
অইযা-রয়াও আ-ইয়াতাইঁ ইয়াস্তাস্ খিরূন্।
Hilali & Muhsin Khan
And when they see an Ayah (a sign, or an evidence) from Allah, they mock at it.
ইসলামিক ফাউন্ডেশন
উহারা কোন নিদর্শন দেখিলে উপহাস করে
আবদুস শহীদ নাসিম
যখনই তারা কোনো নিদর্শন দেখে, উপহাস করে।
বাংলা উচ্চারণ
অক্ব-লূ য় ইন্ হাযা য় ইল্লা-সিহ্রুম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
And they say: "This is nothing but evident magic!
ইসলামিক ফাউন্ডেশন
এবং বলে, ‘ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়।’
আবদুস শহীদ নাসিম
তারা বলে: ‘‘এ তো এক পরিষ্কার ম্যাজিক ছাড়া কিছু নয়।
They will say: "It was you who used to come to us from the right side [i.e. from the right side of one of us and beautify for us every evil, enjoin on us polytheism, and stop us from the truth i.e. Islamic Monotheism and from every good deed]."
ইসলামিক ফাউন্ডেশন
উহারা বলিবে, ‘তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে।’
আবদুস শহীদ নাসিম
তারা বলবে: ‘তোমরা তো ডান দিক থেকে (তোমাদের শক্তি দেখিয়ে) আমাদের কাছে আসতে।’
বাংলা উচ্চারণ
ক্ব-লূ বাল্ লাম্ তাকূ নূ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
They will reply: "Nay, you yourselves were not believers.
Truly, when it was said to them: La ilaha illallah "(none has the right to be worshipped but Allah)," they puffed themselves up with pride (i.e. denied it).
ইসলামিক ফাউন্ডেশন
উহাদেরকে ‘ ব্যতীত কোন ইলাহ্ নাই’ বলা হইলে উহারা অহংকার করিত
আবদুস শহীদ নাসিম
তাদের যখন বলা হতো: ‘কোনো নেই ছাড়া’, তখন তারা হঠকারিতা প্রদর্শন করতো।
Nay! he (Muhammad صلى الله عليه وسلم) has come with the truth (i.e. Allah's religion - Islamic Monotheism and this Qur'an) and he confirms the Messengers (before him who brought Allah's religion - Islamic Monotheism).
ইসলামিক ফাউন্ডেশন
বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসূলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে।
আবদুস শহীদ নাসিম
বরং সে তো সত্য নিয়ে এসেছে এবং (অতীত) রসূলদের সত্য বলে মেনে নিয়েছে।
বাংলা উচ্চারণ
ইন্নাকুম্ লাযা-য়িকুল্ 'আযা-বিল্ আলীম্।
Hilali & Muhsin Khan
Verily, you (pagans of Makkah) are going to taste the painful torment;
ইসলামিক ফাউন্ডেশন
তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করিবে।
আবদুস শহীদ নাসিম
তোমরা অবশ্যি আস্বাদন করবে বেদনাদায়ক আযাব।
বাংলা উচ্চারণ
অমা-তুজযাওনা ইল্লা-মা-কুন্তুম্ তা'মালূন্।
Hilali & Muhsin Khan
And you will be requited nothing except for what you used to do (evil deeds, sins, and Allah's disobedience which you used to do in this world)
ইসলামিক ফাউন্ডেশন
এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে -
আবদুস শহীদ নাসিম
এবং তোমরা যেসব কর্মকান্ড করতে সেগুলোরই প্রতিদান পাবে।
বাংলা উচ্চারণ
ইল্লা-'ইবা দাল্লা-হিল্ মুখ্লাছীন্।
Hilali & Muhsin Khan
Save the chosen slaves of Allah (i.e. the true believers of Islamic Monotheism).
ইসলামিক ফাউন্ডেশন
তবে তাহারা নয় যাহারা র একনিষ্ঠ বান্দা।
আবদুস শহীদ নাসিম
তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা দাস।
বাংলা উচ্চারণ
উলা-য়িকা লাহুম্ রিয্কম্ মা'লূম্।
Hilali & Muhsin Khan
For them there will be a known provision (in Paradise),
ইসলামিক ফাউন্ডেশন
তাহাদের জন্য আছে নির্ধারিত রিযিক -
আবদুস শহীদ নাসিম
তাদের জন্যে রয়েছে পরিচিত রিযিক।
বাংলা উচ্চারণ
ফাওয়া-কিহু অহুম্ মুক্রমূন্।
Hilali & Muhsin Khan
Fruits; and they shall be honoured,
ইসলামিক ফাউন্ডেশন
ফলমূল; আর তাহারা হইবে সম্মানিত,
আবদুস শহীদ নাসিম
রয়েছে ফলফলারি, আর তারা হবে সম্মানিত,
বাংলা উচ্চারণ
ফী জ্বান্না-তিন্ নাঈ'ম্।
Hilali & Muhsin Khan
In the Gardens of delight (Paradise),
ইসলামিক ফাউন্ডেশন
সুখদ - কাননে
আবদুস শহীদ নাসিম
জান্নাতুন নায়ীমে (নিয়ামতে ভরা জান্নাতে)।
বাংলা উচ্চারণ
'আলা-সুরুরিম্ মুতাক্ব-বিলীন্।
Hilali & Muhsin Khan
Facing one another on thrones.
ইসলামিক ফাউন্ডেশন
তাহারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে।
আবদুস শহীদ নাসিম
সেখানে তারা উপবেশন করবে মুখোমুখি আসনে।
বাংলা উচ্চারণ
ইয়ুত্বোয়া-ফু 'আলাইহিম্ বিকাসিম্ মিম্ মা'ঈম্।
Hilali & Muhsin Khan
Round them will be passed a cup of pure wine -
ইসলামিক ফাউন্ডেশন
তাহাদেরকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে।
আবদুস শহীদ নাসিম
তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে (মদের) পেয়ালা বহমান ঝরণা থেকে
বাংলা উচ্চারণ
বাইদ্বোয়া-য়া লায্ যাতি ল্লিশ্ শা-রিবীন্।
Hilali & Muhsin Khan
White, delicious to the drinkers.
ইসলামিক ফাউন্ডেশন
শুভ্র উজ্জ্বল, যাহা হইবে পানকারীদের জন্য সুস্বাদু।
আবদুস শহীদ নাসিম
শুভ্র সাদা শরাব, যা হবে পানকারীদের জন্যে সুস্বাদু।
বাংলা উচ্চারণ
লা-ফীহা-গাওলুঁও অলা-হুম্ 'আন্হা-ইয়ুন্যাফূন্।
Hilali & Muhsin Khan
Neither will they have Ghoul (any kind of hurt, abdominal pain, headache, a sin) from that, nor will they suffer intoxication therefrom.
ইসলামিক ফাউন্ডেশন
উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তাহারা মাতালও হইবে না,
আবদুস শহীদ নাসিম
তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে মাতালও হবেনা কেউ।
বাংলা উচ্চারণ
অ 'ইন্দাহুম্ ক্ব-ছির-তুত ত্বোর্য়াফি 'ঈন্।
Hilali & Muhsin Khan
And beside them will be Qasirat-at-Tarf [chaste females (wives), restraining their glances (desiring none except their husbands)], with wide and beautiful eyes.
ইসলামিক ফাউন্ডেশন
তাহাদের সঙ্গে থাকিবে আনতনয়না, আয়তলোচনা হূরীগণ।
আবদুস শহীদ নাসিম
তাদের কাছে থাকবে আনত নয়না এবং আয়তলোচনা নারীরা।
বাংলা উচ্চারণ
কাআন্নাহুন্না বাইদুম্ মাক্নূন্।
Hilali & Muhsin Khan
(Delicate and pure) as if they were (hidden) eggs (well) preserved.
And indeed most of the men of old went astray before them;
ইসলামিক ফাউন্ডেশন
উহাদের পূর্বেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হইয়াছিল,
আবদুস শহীদ নাসিম
তাদের আগেও আগেকার অধিকাংশ লোকই বিপথগামী হয়েছিল।
বাংলা উচ্চারণ
অলাক্বদ্ র্আসাল্না-ফীহিম্ মুন্যিরীন্।
Hilali & Muhsin Khan
And indeed We sent among them warners (Messengers);
ইসলামিক ফাউন্ডেশন
এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম।
আবদুস শহীদ নাসিম
আমরা তাদের মাঝে পাঠিয়েছিলাম সতর্ককারী।
বাংলা উচ্চারণ
ফার্ন্জু কাইফা কা-না 'আ-ক্বিবাতুল্ মুন্যারীন্।
Hilali & Muhsin Khan
Then see what was the end of those who were warned (but heeded not).
ইসলামিক ফাউন্ডেশন
সুতরাং লক্ষ্য কর যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল, তাহাদের পরিণাম কী হইয়াছিল!
আবদুস শহীদ নাসিম
সুতরাং চেয়ে দেখো, যাদের সতর্ক করা হয়েছিল, কী জঘন্য পরিণতি হয়েছে তাদের?
বাংলা উচ্চারণ
ইল্লা- 'ইবা-দাল্লা-হিল্ মুখ্লাছীন্।
Hilali & Muhsin Khan
Except the chosen slaves of Allah (faithful, obedient, and true believers of Islamic Monotheism).
ইসলামিক ফাউন্ডেশন
তবে র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
আবদুস শহীদ নাসিম
তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
বাংলা উচ্চারণ
অলাক্বদ্ না-দা-না নূহুন্ ফালানি'মাল্ মুজ্বীবূন্।
Hilali & Muhsin Khan
And indeed Nuh (Noah) invoked Us, and We are the Best of those who answer (the request).
ইসলামিক ফাউন্ডেশন
নূহ্ আমাকে আহ্বান করিয়াছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী।
আবদুস শহীদ নাসিম
নূহ আমাদের ডেকেছিল, আর আমরা ডাকে কতোইনা উত্তম সাড়াদানকারী!
বাংলা উচ্চারণ
অনাজ্জ্বাইনা-হু অআহ্লাহূ মিনাল্ র্কাবিল্ 'আজীম্।
Hilali & Muhsin Khan
And We rescued him and his family from the great distress (i.e. drowning),
ইসলামিক ফাউন্ডেশন
তাহাকে এবং তাহার পরিবারবর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে।
আবদুস শহীদ নাসিম
আমরা তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে।
বাংলা উচ্চারণ
অ জ্বা'আল্না-র্যুরিয়্যাতাহূ হুমুল্ বা-ক্বীন্।
Hilali & Muhsin Khan
And, his progeny, them We made the survivors (i.e. Shem, Ham and Japheth).
ইসলামিক ফাউন্ডেশন
তাহার বংশধরদেরকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশপরম্পরায়,
আবদুস শহীদ নাসিম
তার বংশধরদেরই আমরা অবশিষ্ট রেখেছি (প্রজন্মের পর প্রজন্ম)।
বাংলা উচ্চারণ
অ তারক্না-'আলাইহি ফিল্ আ-খিরীন্।
Hilali & Muhsin Khan
And left for him (a goodly remembrance) among the later generations:
ইসলামিক ফাউন্ডেশন
আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
আবদুস শহীদ নাসিম
আমরা তার (সুনাম) স্মরণীয় করে রেখেছি পরবর্তীদের মাঝে।
বাংলা উচ্চারণ
সালা-মুন্ 'আলা নূহিন্ ফিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
"Salam (peace) be upon Nuh (Noah) (from Us) among the 'Alamin (mankind, jinn and all that exists)!"
ইসলামিক ফাউন্ডেশন
সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হউক!
আবদুস শহীদ নাসিম
সমগ্র জগতের মধ্যে নূহের প্রতি ‘সালাম’ (শান্তি বর্ষিত হোক)।
বাংলা উচ্চারণ
ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
Hilali & Muhsin Khan
Verily, thus We reward the Muhsinun (good-doers - See V.2:112).
ইসলামিক ফাউন্ডেশন
এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি,
আবদুস শহীদ নাসিম
এভাবেই আমরা পুরস্কৃত করে থাকি কল্যাণপরায়ণদের।
বাংলা উচ্চারণ
ইন্নাহূ মিন্ 'ইবা-দিনাল্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
Verily, he [Nuh (Noah)] was one of Our believing slaves.
ইসলামিক ফাউন্ডেশন
সে ছিল আমার বান্দাদের অন্যতম।
আবদুস শহীদ নাসিম
সে ছিলো আমার বান্দাদের একজন।
বাংলা উচ্চারণ
ছুম্মা আগ্রকনল্ আ-খারীন্।
Hilali & Muhsin Khan
Then We drowned the others (disbelievers and polytheists).
ইসলামিক ফাউন্ডেশন
অন্য সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম।
আবদুস শহীদ নাসিম
তারপর বাকি সবাইকে আমরা ডুবিয়ে দিয়েছি পানিতে।
বাংলা উচ্চারণ
অইন্না-মিন্ শী'আতিহী লাইব্র-হীম্।
Hilali & Muhsin Khan
And, verily, among those who followed his [Nuh's (Noah)] way (Islamic Monotheism) was Ibrahim (Abraham).
ইসলামিক ফাউন্ডেশন
আর ইব্রাহীম তো তাহার অনুগামীদের অন্তর্ভুক্ত।
আবদুস শহীদ নাসিম
আর তার অনুগামীদেরই একজন ছিলো ইবরাহিম।
বাংলা উচ্চারণ
অলাক্বদ্ র্আসাল্না-ফীহিম্ মুন্যিরীন্।
Hilali & Muhsin Khan
When he came to his Lord with a pure heart [attached to Allah Alone and none else, worshipping none but Allah Alone - true Islamic Monotheism, pure from the filth of polytheism].
ইসলামিক ফাউন্ডেশন
স্মরণ কর, সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধচিত্তে;
আবদুস শহীদ নাসিম
সে তার প্রভুর কাছে উপস্থিত হয়েছিল প্রশান্ত হৃদয় নিয়ে।
বাংলা উচ্চারণ
ইয্ ক্ব-লা লিআবীহি অ ক্বওমিহী মা-যা-তা'বুদূন্।
Hilali & Muhsin Khan
When he said to his father and to his people: "What is it that which you worship?
ইসলামিক ফাউন্ডেশন
যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল, ‘তোমরা কিসের পূজা করিতেছ?
আবদুস শহীদ নাসিম
সে তার পিতা এবং তার কওমকে বলেছিল: ‘‘আপনারা কিসের ইবাদত (উপাসনা) করছেন?
বাংলা উচ্চারণ
আয়িফ্কান্ আ-লিহাতান্ দূনাল্লা-হি তুরীদূন্।
Hilali & Muhsin Khan
"Is it a falsehood - alihah (gods) other than Allah - that you desire?
ইসলামিক ফাউন্ডেশন
‘তােমরা কি র পরিবর্তে অলীক ইলাহ্গুলিকে চাও ?
আবদুস শহীদ নাসিম
আপনারা কি আল্লাহর পরিবর্তে মনগড়া ইলাহদের চান?
বাংলা উচ্চারণ
ফামা-জোয়ান্নুকুম্ বিরব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
"Then what think you about the Lord of the 'Alamin (mankind, jinn, and all that exists)?"
ইসলামিক ফাউন্ডেশন
‘জগতসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কী?’
আবদুস শহীদ নাসিম
‘রাববুল আলামিনের’ (বিশ্বজগতের প্রভুর) ব্যাপারে আপনাদের ধারণা কী?’’
বাংলা উচ্চারণ
ফানাজোয়ার নাজ্রতান্ ফিন্নুজ্ব ূম্।
Hilali & Muhsin Khan
Then he cast a glance at the stars,
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকাইল
আবদুস শহীদ নাসিম
অত:পর সে একবার তারকারাজির দিকে তাকালো
বাংলা উচ্চারণ
ফাক্ব-লা ইন্নী সাক্বীম্।
Hilali & Muhsin Khan
And he said: "Verily, I am sick (with plague). [He did this trick to remain in their temple of idols to destroy them and not to accompany them to the pagan feast)]."
ইসলামিক ফাউন্ডেশন
এবং বলিল, ‘আমি অসুস্থ।’
আবদুস শহীদ নাসিম
এবং বললো: ‘আমি অসুস্থ।’
বাংলা উচ্চারণ
ফাতাওয়াল্লাও 'আন্হু মুদ্বিরীন্।
Hilali & Muhsin Khan
So they turned away from him, and departed (for fear of the disease).
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল।
আবদুস শহীদ নাসিম
তখন তারা তাকে ফেলে চলে গেলো।
বাংলা উচ্চারণ
ফার-গ ইলা য় আ-লিহাতিহিম্ ফাক্ব-লা লা-তাকুলূন্।
Hilali & Muhsin Khan
Then he turned to their alihah (gods) and said: "Will you not eat (of the offering before you)?
ইসলামিক ফাউন্ডেশন
পরে সে সন্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল, ‘তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন?’
আবদুস শহীদ নাসিম
অত:পর সে সতর্কভাবে তাদের (দেবতা) গুলোর কাছে গেলো। তাদের বললো: ‘তোমরা কি খাবেনা?’
বাংলা উচ্চারণ
মা-লাকুম্ লা-তান্ত্বিকুন্।
Hilali & Muhsin Khan
"What is the matter with you that you speak not?"
ইসলামিক ফাউন্ডেশন
‘তোমাদের কী হইয়াছে যে, তোমরা কথা বল না?’
আবদুস শহীদ নাসিম
‘তোমাদের কী হয়েছে, তোমরা কথা বলোনা কেন?’
বাংলা উচ্চারণ
ফার-গা 'আলাইহিম্ দ্বোর্য়াবাম্ বিল্ইয়ামীন্।
Hilali & Muhsin Khan
Then he turned upon them, striking (them) with (his) right hand.
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর সে উহাদের উপর সবলে আঘাত হানিল।
আবদুস শহীদ নাসিম
তারপর সে তাদের আঘাত হানলো শক্তভাবে।
বাংলা উচ্চারণ
ফাআক্ববালূ য় ইলাইহি ইয়াযিফ্ফূন্।
Hilali & Muhsin Khan
Then they (the worshippers of idols) came, towards him, hastening.
ইসলামিক ফাউন্ডেশন
তখন ঐ লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল।
আবদুস শহীদ নাসিম
তখন লোকেরা ছুটে এলো তার দিকে।
বাংলা উচ্চারণ
ক্বা-লা আতা'বুদূনা মা-তান্হিতূন্।
Hilali & Muhsin Khan
He said: "Worship you that which you (yourselves) carve?
ইসলামিক ফাউন্ডেশন
সে বলিল, ‘তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ কর তোমরা কি তাহাদেরই পূজা কর?
আবদুস শহীদ নাসিম
সে বললো: ‘‘তোমরা নিজেরা যেগুলোকে খোদাই করে তৈয়ার করো, তোমরা কি সেগুলোরই পূজা করো?
বাংলা উচ্চারণ
অল্লা-হু খলাক্বকুম্ অমা-তা'মালূন্।
Hilali & Muhsin Khan
"While Allah has created you and what you make!"
ইসলামিক ফাউন্ডেশন
‘প্রকৃতপক্ষে ই সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে এবং তোমরা যাহা তৈরি কর তাহাও।’
আবদুস শহীদ নাসিম
অথচ তোমাদের তো সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরি করো সেগুলোকেও।’’
And, when he (his son) was old enough to walk with him, he said: "O my son! I have seen in a dream that I am slaughtering you (offering you in sacrifice to Allah). So look what you think!" He said: "O my father! Do that which you are commanded, Insha' Allah (if Allah wills), you shall find me of As-Sabirun (the patient)."
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মত বয়সে উপনীত হইল তখন ইবরাহীম বলিল, ‘বৎস! আমি স্বপ্নের দেখি যে, তোমাকে আমি যবেহ্ করিতেছি, এখন তোমার অভিমত কি বল?’ সে বলিল, ‘হে আমার পিতা! আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন। র ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন।’
আবদুস শহীদ নাসিম
যখন সে তার পিতার সাথে কাজ করার বয়েসে উপনীত হয়, তখন সে (ইবরাহিম) বলেছিল: ‘আমার পুত্র! আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে যবেহ্ করছি। এখন তুমি বলো এ বিষয়ে তোমার অভিমত কী?’ সে বলেছিল: ‘আব্বু! আপনাকে যা নির্দেশ দেয়া হয়েছে আপনি তাই করুন। ইনশাল্লাহ ( চাইলে) আপনি আমাকে পাবেন ধৈর্যশীল।’
বাংলা উচ্চারণ
ফালাম্মা য় আস্লামা অতাল্লাহূ লিল্জ্বাবীন্।
Hilali & Muhsin Khan
Then, when they had both submitted themselves (to the Will of Allah), and he had laid him prostrate on his forehead (or on the side of his forehead for slaughtering);
ইসলামিক ফাউন্ডেশন
যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহীম তাহার পুত্রকে কাত করিয়া শায়িত করিল,
আবদুস শহীদ নাসিম
যখন তারা দুজনই আত্মসমর্পণ করলো এবং ইবরাহিম তার পুত্রকে উপুড় করে শুইয়ে দিলো,
বাংলা উচ্চারণ
অ না-দাইনা-হু আইঁ ইয়া য়ইব্রাহীম্।
Hilali & Muhsin Khan
We called out to him: "O Abraham!
ইসলামিক ফাউন্ডেশন
তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম, ‘হে ইব্রাহীম!
আবদুস শহীদ নাসিম
তখন আমরা তাকে ডেকে বললাম: ‘হে ইবরাহিম!
বাংলা উচ্চারণ
ক্বদ্ ছোয়াদ্দাক্বর্ তা রুইয়া-ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
Hilali & Muhsin Khan
You have fulfilled the dream!" Verily thus do We reward the Muhsinun (good-doers - See 2:112).
ইসলামিক ফাউন্ডেশন
‘তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে!’ - এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
আবদুস শহীদ নাসিম
অবশ্যি তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আমরা এভাবেই পুরস্কৃত করে থাকি পুণ্যবানদের।
বাংলা উচ্চারণ
ইন্না হা-যা-লাহুওয়াল্ বালা-য়ুল্ মুবীন্।
Hilali & Muhsin Khan
Verily, that indeed was a manifest trial.
ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
আবদুস শহীদ নাসিম
নিশ্চয়ই এটা ছিলো একটা সুস্পষ্ট পরীক্ষা।
বাংলা উচ্চারণ
অফাদাইনা-হু বিযিব্হিন্ 'আজীম্।
Hilali & Muhsin Khan
And We ransomed him with a great sacrifice (i.e. كبش - a ram);
ইসলামিক ফাউন্ডেশন
আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানীর বিনিময়ে।
আবদুস শহীদ নাসিম
অত:পর আমরা তাকে মুক্ত করেছিলাম এক মহাকুরবানির বিনিময়ে।
বাংলা উচ্চারণ
অ তারক্না-'আলাইহি ফিল্ আ-খিরীন্।
Hilali & Muhsin Khan
And We left for him (a goodly remembrance) among the later generations.
ইসলামিক ফাউন্ডেশন
আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
আবদুস শহীদ নাসিম
আর আমরা পরবর্তীদের মধ্যেও এই কুরবানির রীতি চালু রেখেছি।
বাংলা উচ্চারণ
সালা-মুন্ 'আলা য় ইব্রাহীম্।
Hilali & Muhsin Khan
"Salam (peace) be upon Ibrahim (Abraham)!"
ইসলামিক ফাউন্ডেশন
ইব্রাহীমের উপর শান্তি বর্ষিত হউক!
আবদুস শহীদ নাসিম
সালাম (শান্তি বর্ষিত হোক) ইবরাহিমের প্রতি।
বাংলা উচ্চারণ
কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
Hilali & Muhsin Khan
Thus indeed do We reward the Muhsinun (good-doers - See V.2:112).
And they have invented a kinship between Him and the jinn, but the jinn know well that they have indeed to appear (before Him) (i.e. they will be called to account).
ইসলামিক ফাউন্ডেশন
উহারা ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে, অথচ জিনেরা জানে তাহাদেরকেও নিশ্চয়ই উপস্থিত করা হইবে শাস্তির জন্য।
আবদুস শহীদ নাসিম
তারা এবং জিনদের মাঝেও আত্মীয়তার সম্পর্ক স্থির করে। অথচ জিনরা জানে, অবশ্যি তাদেরকে হাজির করা হবে বিচারের জন্যে।
বাংলা উচ্চারণ
সুব্হা-না-ল্লা-হি 'আম্মা- ইয়াছিফূন্।
Hilali & Muhsin Khan
Glorified be Allah! (He is free) from what they attribute unto Him!
ইসলামিক ফাউন্ডেশন
উহারা যাহা বলে তাহা হইতে পবিত্র, মহান -
আবদুস শহীদ নাসিম
তারা আল্লাহর প্রতি যা আরোপ করে তিনি তা থেকে পবিত্র, মহান।
বাংলা উচ্চারণ
ইল্লা-'ইবা-দাল্লা-হিল্ মুখ্লাছীন্।
Hilali & Muhsin Khan
Except the slaves of Allah, whom He chooses (for His Mercy i.e. true believers of Islamic Monotheism who do not attribute false things unto Allah).
ইসলামিক ফাউন্ডেশন
র একনিষ্ঠ বান্দাগণ ব্যতিত,
আবদুস শহীদ নাসিম
তবে আল্লাহর মুখলিস (একনিষ্ঠ) বান্দারা তা করে না।
বাংলা উচ্চারণ
ফাইন্নাকুম্ অমা-তা'বুদূন্।
Hilali & Muhsin Khan
So, verily you (pagans) and those whom you worship (idols)
ইসলামিক ফাউন্ডেশন
তোমরা এবং তোমরা যাহাদের ‘ইবাদত কর উহারা -
আবদুস শহীদ নাসিম
জেনে রাখো, তোমরা নিজেরা এবং তোমরা যাদের ইবাদত (পূজা, উপাসনা) করো, তারা (সবাই মিলে)
বাংলা উচ্চারণ
মা য় আন্তুম্ 'আলাইহি বিফা-তিনীন্।
Hilali & Muhsin Khan
Cannot lead astray [turn away from Him (Allah) anyone of the believers],
ইসলামিক ফাউন্ডেশন
তোমরা কাহাকেও সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না -
আবদুস শহীদ নাসিম
তোমরা কাউকেও আল্লাহর ব্যাপারে বিভ্রান্ত করতে পারবে না।
বাংলা উচ্চারণ
ইল্লা-মান্ হুওয়া ছোয়া-লিল্ জ্বাহীম্।
Hilali & Muhsin Khan
Except those who are predestined to burn in Hell!
ইসলামিক ফাউন্ডেশন
কেবল অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত।
আবদুস শহীদ নাসিম
কেবল জাহিমে (জাহান্নামে) প্রবেশকারীকে ছাড়া।
বাংলা উচ্চারণ
অমা-মিন্না য় ইল্লা-লাহূ মাক্ব-মুম্ মা'লূম্।
Hilali & Muhsin Khan
And there is not one of us (angels) but has his known place (or position);
And verily, we (angels), we stand in rows (for the prayers as you Muslims stand in rows for your prayers);
ইসলামিক ফাউন্ডেশন
আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান
আবদুস শহীদ নাসিম
আমরা অবশ্যি সারিবদ্ধভাবে দন্ডায়মান।
বাংলা উচ্চারণ
অইন্না-লানাহ্নুল্ মুসাব্বিহূন্।
Hilali & Muhsin Khan
And verily, we (angels), indeed are those who glorify (Allah's Praises i.e. perform prayers).
ইসলামিক ফাউন্ডেশন
‘এবং আমরা অবশ্যই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।’
আবদুস শহীদ নাসিম
আমরা অবশ্যি আল্লাহর তসবিহ্ (পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব) ঘোষণাকারী।’’
বাংলা উচ্চারণ
অইন্ কা-নূ লাইয়াকুলূন্।
Hilali & Muhsin Khan
And indeed they (Arab pagans) used to say:
ইসলামিক ফাউন্ডেশন
উহারাই তো বলিয়া আসিয়াছে,
আবদুস শহীদ নাসিম
তারা তো বলে আসছে:
বাংলা উচ্চারণ
লাও আন্না 'ইন্দানা- যিক্রাম্ মিনাল্ আওয়্যালীন্।
Hilali & Muhsin Khan
"If we had a reminder as had the men of old (before the coming of Prophet Muhammad صلى الله عليه وسلم as a Messenger of Allah),
ইসলামিক ফাউন্ডেশন
‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোন কিতাব থাকিত,
আবদুস শহীদ নাসিম
‘‘আগেকার কিতাবের মতো কোনো কিতাব যদি আমাদের কাছে থাকতো,
বাংলা উচ্চারণ
লাকুন্না-'ইবাদাল্লা-হিল্ মুখ্লাছীন্।
Hilali & Muhsin Khan
"We would have indeed been the chosen slaves of Allah (true believers of Islamic Monotheism)!"
ইসলামিক ফাউন্ডেশন
‘আমরা অবশ্যই র একনিষ্ঠ বান্দা হইতাম।’
আবদুস শহীদ নাসিম
তবে অবশ্যি আমরা আল্লাহর মুখলিস (নিষ্ঠাবান) বান্দা হয়ে যেতাম।’’
বাংলা উচ্চারণ
ফাকাফারূ বিহী ফাসাওফা ইয়া'লামূন্।
Hilali & Muhsin Khan
But (now that the Qur'an has come) they disbelieve therein (i.e. in the Qur'an and in Prophet Muhammad صلى الله عليه وسلم , and all that he brought, - the Divine Revelation), so they will come to know!
ইসলামিক ফাউন্ডেশন
কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে;
আবদুস শহীদ নাসিম
কিন্তু তারা সেটির (কুরআনের) প্রতি কুফুরি করলো, এখন অচিরেই তারা জানতে পারবে (এর পরিণাম)।