বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আরয়াইতাল্লাযী- ইয়ুকায্যিবু বিদ্দীন্।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
তুমি কি দেখেছো ঐ ব্যক্তিকে, যে (পরকালের) প্রতিদানকে করে অস্বীকার?
Chapter 107, 7 verses

ফাযা-লিকাল্লাযী ইয়াদু'উ'ল্ ইয়াতীমা
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
এই ব্যক্তিই ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এতিমকে,
অলা-ইয়াহুদ্ব্দু 'আলা-তোয়া'আ- মিল্ মিসকীন্।
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
এবং (সে) খাওয়াতে উৎসাহ দেয়না মিসকিনকে।
ফাওয়াইলুল্লিল্ মুছোয়াল্লীনা।
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
সুতরাং ঐ মুসল্লিদের জন্যে রয়েছে ধ্বংস,
ল্লাযীনাহুম্ 'আন্ ছলা-তিহিম্ সা-হূন্।
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
যারা গাফলতি করে তাদের সালাতে,
আল্লাযীনা হুম্ ইয়ুরা-য়ূনা
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
যারা (ভালো) কাজ করে লোক দেখানোর জন্যে,
অইয়াম্ না'ঊনাল্ মা-'ঊন্।
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
এবং ছোট খাটো জিনিস (যেমন - লবন, পেয়াজ, পানি, বাটি) পর্যন্ত দিতে মানা করে।