ইব্রাহীম , choose another chapter
ইব্রাহীম
Chapter 14, 52 verses
বাংলা উচ্চারণ
Arabic, with marks
আবদুস শহীদ নাসিম
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলিফ্ লা-ম্ র-কিতা-বুন্ আন্যালনা-হু ইলাইকা লিতুখ্রিজ্বান্না-সা মিনাজ্ জুলুমা-তি ইলান্ নূরি বিইয্নি রব্বিহিম্ ইলা-সিরাত্বিল্ 'আযীযিল্ হামীদ্।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الر ۚ كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ
আবদুস শহীদ নাসিম
১ আলিফ লাম রা। এই কিতাব আমরা তোমার প্রতি নাযিল করেছি, যাতে করে তুমি মানব সমাজকে বের করে আনো অন্ধকাররাশি থেকে আলোতে, তাদের প্রভুর অনুমতিক্রমে মহাপরাক্রমশালী সপ্রশংসিত আল্লাহর পথে।
বাংলা উচ্চারণ
২ আল্লা-হিল্লাযী লাহূ মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্ব্ অ ওয়াইলুল্লিল্ কা-ফিরীনা মিন্ 'আযা-বিন্ শাদীদ্।
Arabic, with marks
٢ اللَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَوَيْلٌ لِّلْكَافِرِينَ مِنْ عَذَابٍ شَدِيدٍ
আবদুস শহীদ নাসিম
২ আল্লাহ্ , মহাকাশ এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। আর কাফিরদের জন্যে রয়েছে কঠোর আযাবের দুর্ভোগ।
বাংলা উচ্চারণ
৩ আল্লাযীনা ইয়াস্তাহিব্বূনাল্ হা ইয়া-তাদ্ দুন্ইয়া-'আলাল্ আ-খিরতি অইয়াছুদ্দূনা 'আন্ সাবীলিল্লা-হি অ ইয়াব্গূনাহা-'ইওয়াজ্বা- উলা-য়িকা ফি দ্বোয়ালা-লিম্ বা'ঈদ্।
Arabic, with marks
٣ الَّذِينَ يَسْتَحِبُّونَ الْحَيَاةَ الدُّنْيَا عَلَى الْآخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا ۚ أُولَٰئِكَ فِي ضَلَالٍ بَعِيدٍ
আবদুস শহীদ নাসিম
৩ যারা দুনিয়ার জীবনকে বেশি মহববত করে আখিরাতের চাইতে, আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং তাতে সন্ধান করে বক্রতার, তারা বিপথে চলে গেছে বহুদূর।
বাংলা উচ্চারণ
৪ অমা য় র্আসালন্ র্মি রসূলিন্ ইল্লা-বিলিসা-নি ক্বওমিহী লিইয়ুবাইয়্যিনা লাহুম্ ফাইয়ুদ্বিল্লুল্লা-হু মাইঁ ইয়াশা-য়ু অ ইয়াহ্দী মাইঁ ইয়াশা-য়্ অ হুওয়াল্ 'আযীযুল্ হাক্বীম্।
Arabic, with marks
٤ وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
আবদুস শহীদ নাসিম
৪ আমরা একজন রসূলও পাঠাইনি তার স্বজাতির ভাষায় ছাড়া, যাতে করে সে তাদেরকে স্পষ্ট করে বার্তা পৌঁছাতে পারে। তারপর আল্লাহ্ যাকে চান বিপথগামী করে দেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। তিনি দুর্জয় ক্ষমতাবান মহাজ্ঞানী।
বাংলা উচ্চারণ
৫ অলাক্বদ্ র্আসালনা-মূসা বিআ-ইয়া-তিনা য় আন্ আখ্রিজ্ব ক্বওমাকা মিনাজ্জুলুমা-তি ইলার্ন্নূ অযার্ক্কিহুম্ বিআইয়্যা-মিল্লা-হ্ ইন্না ফী যা-লিকা লা আ-ইয়া-তিল্ লিকুল্লি ছোয়াব্বা-রিন্ শার্কূ।
Arabic, with marks
٥ وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُم بِأَيَّامِ اللَّهِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ
আবদুস শহীদ নাসিম
৫ আমরা আমাদের এক গুচ্ছ নিদর্শনসহ মূসাকে পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে: ‘তুমি তোমার কওমকে অন্ধকাররাশি থেকে আলোতে বের করে আনো আর তাদেরকে আল্লাহর দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিতে থাকো। এতে পরম ধৈর্যশীল কৃতজ্ঞ লোকদের জন্যে রয়েছে নিদর্শন।’
বাংলা উচ্চারণ
৬ অইয্ ক্ব-লা মূসা- লিক্বওমিহিয্ কুরূনি'মাতাল্লা-হি 'আলাইকুম্ ইয্ আন্জ্বা-কুম্ মিন্ আ-লি ফির'আউনা ইয়াসূমূ নাকুম্ সূ-য়াল্ 'আযা-বি অ ইয়ুযাব্বিহূনা আব্না-য়াকুম্ অনিসা য় য়াকুম্ অ ইয়াস্তাহ্ইয়ূনা ফী যা-লিকুম্ বালায়ুম্ র্মি রব্বিকুম্ 'আজীম্।
Arabic, with marks
٦ وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنجَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ۚ وَفِي ذَٰلِكُم بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ
আবদুস শহীদ নাসিম
৬ স্মরণ করো, মূসা তার কওমকে বলেছিল: ‘‘তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন তিনি তোমাদের নাজাত দিয়েছিলেন ফেরাউন গোষ্ঠীর কবল থেকে। তারা তোমাদের দিয়েছিল নিকৃষ্ট ধরনের আযাব। তারা যবাই করছিল তোমাদের পুত্র সন্তানদের আর জীবিত রাখছিল তোমাদের নারীদের। এতে তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্যে ছিলো এক বিরাট পরীক্ষা।
বাংলা উচ্চারণ
৭ অইয্ তায়ায্যানা রব্বুকুম্ লায়িন্ শার্কাতুম্ লাআযীদান্নাকুম্ অলায়িন্ কার্ফাতুম্ ইন্না 'আযা-বী লাশাদীদ্।
Arabic, with marks
٧ وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
আবদুস শহীদ নাসিম
৭ স্মরণ করো, তোমাদের প্রভু তোমাদের জানিয়ে দিয়েছিলেন, তোমরা যদি শোকর গুজারি করো তাহলে আমি তোমাদের আরো বেশি করে দেবো, আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার আযাব অবশ্যি কঠোর।’’
বাংলা উচ্চারণ
৮ অক্ব-লা মূসা য় ইন্ তাক্ফুরূয় আন্তুম্ অ মান্ ফিল্ র্আদ্বি জ্বামী'আন্ ফাইন্নাল্লা-হা লাগনিয়্যুন্ হামীদ্।
Arabic, with marks
٨ وَقَالَ مُوسَىٰ إِن تَكْفُرُوا أَنتُمْ وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ
আবদুস শহীদ নাসিম
৮ মূসা আরো বলেছিল: ‘তোমরা এবং পৃথিবীর সবাইও যদি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও, তবু আল্লাহ্ সবার থেকে প্রয়োজনমুক্ত স্বয়ম্ভর সপ্রশংসিত।
বাংলা উচ্চারণ
৯ আলাম্ ইয়াতিকুম্ নাবায়ুল্লাযীনা মিন্ ক্বব্লিকুম্ ক্বওমি নূ-হিঁও অ'আ-দিঁও অছামূদ্ অল্লাযীনা মিম্ বা'দিহিম্ লা- য়া'লামুহুম্ ইল্লাল্লা-হ্ জ্বা-য়াত্হুম রুসুলুহুম্ বিল্বাইয়্যিনা-তি ফারাদ্দূ য় আইদিয়াহুম্ ফী য় আফ্ওয়া-হিহিম্ অক্ব-লূ য় ইন্না-কার্ফানা- বিমা য় উরসিল্তুম্ বিহী অইন্না-লাফী শাক্কিম্ মিম্মা- তাদ্'ঊনানা য় ইলাইহি মুরীব।
Arabic, with marks
٩ أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ ۛ وَالَّذِينَ مِن بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ ۚ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُم بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِّمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ
আবদুস শহীদ নাসিম
৯ তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ আসেনি, নূহের জাতি, আদ জাতি ও সামুদ জাতির সংবাদ? আর তাদের পরবর্তীদের সংবাদ? তাদের বিষয়ে আল্লাহ্ ছাড়া আর কেউ জানেন না। তাদের কাছে তাদের রসূলরা এসেছিল সুস্পষ্ট নিদর্শন নিয়ে, কিন্তু তারা তাদের হাত তাদের মুখে চেপে ধরেছিল এবং বলেছিল: ‘তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছো তার প্রতি আমরা কুফুরি করলাম। তোমরা যার প্রতি আমাদের ডাকছো সে বিষয়ে বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে আমরা রয়েছি।’
বাংলা উচ্চারণ
১০ ক্ব-লাত্ রুসুলুম্ আফিল্লা-হি শাক্কুন্ ফাত্বিরিস্ সামা-ওয়া-তি অল্ আরদ্বি ইয়াদ'ঊকুম্ লিইয়াগ্ফিরলাকুম্ মিন যুনূবিকুম্ অইউআখ্খিরকুম্ ইলা য় আজ্বালিম্ মুসাম্মান্ ক্বলূ য় ইন্ আন্তুম্ ইল্লা-বাশারুম্ মিছ্লুনা- তুরীদূনা আন্ তাছুদ্দূনা 'আম্মা- কা-না ইয়া'বুদূ আ-বা-য়ুনা-ফাতূনা-বিসুল্ত্বোয়া-নিম্ মুবীন্।
Arabic, with marks
١٠ ۞ قَالَتْ رُسُلُهُمْ أَفِي اللَّهِ شَكٌّ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرَكُمْ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ۚ قَالُوا إِنْ أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا فَأْتُونَا بِسُلْطَانٍ مُّبِينٍ
আবদুস শহীদ নাসিম
১০ তাদের রসূলরা বলেছিল: ‘আল্লাহর সম্পর্কে তোমাদের সন্দেহ? অথচ তিনিই মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা। তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেয়ার উদ্দেশ্যে তোমাদের ডাকছেন আর একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তোমাদের অবকাশ দেয়ার জন্যে।’ তারা বলেছিল: ‘তোমরা তো আমাদের মতোই মানুষ। তোমরা তো চাইছো, আমাদের পূর্ব পুরুষরা যে সবের ইবাদত করতো আমাদেরকে সেগুলো থেকে বাধা দিতে। তোমরা আমাদেরকে সুস্পষ্ট প্রমাণ দেখাও।’
বাংলা উচ্চারণ
১১ ক্ব-লাত্ লাহুম্ রুসুলুহুম্ ইন্ নাহ্নু ইল্লা-বাশারুম্ মিছ্লুকুম্ অ লা-কিন্নাল্লা-হা ইয়ামুন্নু 'আলা-মাইঁ ইয়াশা-য়ু মিন্ 'ইবা-দিহ্ অমা-কা-না লানা য় আন্ নাতিয়াকুম্ বিসুল্ত্বোয়া-নিন্ ইল্লা- বিইয্নিল্লা-হ্ অ'আলাল্লা-হি ফাল্ইয়াতাওয়াক্কালিল্ মুমিনূন্।
Arabic, with marks
١١ قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلَٰكِنَّ اللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ وَمَا كَانَ لَنَا أَن نَّأْتِيَكُم بِسُلْطَانٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
আবদুস শহীদ নাসিম
১১ তাদের রসূলরা তাদের বলেছিল: ‘‘আমরা অবশ্যি তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ্ তাঁর বান্দাদের যাকে চান, তার প্রতি অনুগ্রহ করেন। আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়। মুমিনরা আল্লাহর উপরই ভরসা করে।
বাংলা উচ্চারণ
১২ অমা-লানা য় আল্লা-নাতাওয়াক্কালা 'আলাল্লা-হি অক্বদ্ হাদা-না-সুবুলানা- অলানাছ্বিরন্না 'আলা-মা য় আ-যাইতুমূনা-অ'আলাল্লা-হি ফাল্ইয়াতাওয়াক্কালিল্ মুতাওয়াক্কিলূন্।
Arabic, with marks
١٢ وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ وَقَدْ هَدَانَا سُبُلَنَا ۚ وَلَنَصْبِرَنَّ عَلَىٰ مَا آذَيْتُمُونَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ
আবদুস শহীদ নাসিম
১২ আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবো না, অথচ তিনিই তো আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন? তোমরা আমাদের যতো কষ্টই দাও না কেন, আমরা অবশ্যি অটল - সহনশীল থাকবো। যারা নির্ভর করে তারা আল্লাহর উপর নির্ভর করুক।’’
বাংলা উচ্চারণ
১৩ অক্বলাল্লাযীনা কাফারূ লিরুসুলিহিম্ লানুখ্রিজ্বান্নাকুম্ মিন্ র্আদ্বিনা য় আও লাতা'ঊদুন্না ফী মিল্লাতিনা- ফাআওহা য় ইলাইহিম্ রব্বুহুম্ লানুহ্ লিকান্নাজ্ জোয়া-লিমীন্।
Arabic, with marks
١٣ وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُم مِّنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا ۖ فَأَوْحَىٰ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ
আবদুস শহীদ নাসিম
১৩ কাফিররা তাদের রসূলদের বলেছিল: ‘আমরা অবশ্যি আমাদের দেশ থেকে তোমাদের বের করে দেবো, অথবা তোমাদেরকে আমাদের ধর্মেই ফিরে আসতে হবে।’ তখন তাদের (রসূলদের) প্রভু তাদেরকে অহির মাধ্যমে জানিয়ে দেন: ‘‘আমরা অবশ্যি যালিমদের হালাক করে দেবো।
বাংলা উচ্চারণ
১৪ অ লানুস্কিনান্নাকুমুল্ র্আদ্বোয়া মিম্ বা'দিহিম্ যা-লিকা লিমান্ খ-ফা মাক্ব-মী অখ-ফা অ'ঈদ্।
Arabic, with marks
١٤ وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِن بَعْدِهِمْ ۚ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ
আবদুস শহীদ নাসিম
১৪ তাদের (ধ্বংসের) পরে আমরা তোমাদেরকেই দেশে প্রতিষ্ঠিত করবো। এটা তাদের জন্যে যারা আমার সামনে উপস্থিত হবার ভয় পোষণ করে এবং ভয় করে আমার ধমককে।’’
বাংলা উচ্চারণ
১৫ অস্তাফ্তাহূ অখ-বা কুল্লু জ্বাব্বা-রিন্ 'আনীদ্।
Arabic, with marks
١٥ وَاسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ
আবদুস শহীদ নাসিম
১৫ তারা বিজয় কামনা করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছিল প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী।
বাংলা উচ্চারণ
১৬ মিওঁ অরা-য়িহী জ্বাহান্নামু অইউস্ক্ব-মিম্ মা-ইন্ ছোয়াদীদ।
Arabic, with marks
١٦ مِّن وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّاءٍ صَدِيدٍ
আবদুস শহীদ নাসিম
১৬ পরবর্তীতে তার জন্যে রয়েছে জাহান্নাম এবং তাকে পান করানো হবে গলিত পূঁজের পানি।
বাংলা উচ্চারণ
১৭ ইতার্জ্বার'উহূ'অলা-ইয়াকা-দু ইউসীগুহূ অইয়া তীহিল মাওতু মিন্ কুল্লি মাকানিওঁ অমা- হুঅ বিমাইয়্যিত্ অ মিঁও অরা-য়িহী'আযা-বুন গলীজ্।
Arabic, with marks
١٧ يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِن وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ
আবদুস শহীদ নাসিম
১৭ সে বহু কষ্টে এক ঢোক এক ঢোক করে গিলবে এবং গেলা তার জন্যে মোটেই সহজ হবেনা। চতুর্দিক থেকে মৃত্যু তাকে আচ্ছন্ন করবে, কিন্তু তার মউত হবেনা। এরপর তার উপর চেপে বসবে এক কঠিন আযাব।
বাংলা উচ্চারণ
১৮ মাছালুল্লাযীনা কাফারূ বিরব্বিহিম্ আ'মা-লুহুম্ কারামা- দিনিশ্ তাদ্দাত্ বির্হি রীহু ফী ইয়াওমিন্ 'আ-ছিফ্ লা- ইয়াক্ব দিরূনা মিম্মা-কাসাবূ 'আলা-শাইয়িন্ যা-লিকা হুওয়াদ্ব্ দ্বোয়ালা-লুল্ বা'ঈ-দ্।
Arabic, with marks
١٨ مَّثَلُ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ ۖ أَعْمَالُهُمْ كَرَمَادٍ اشْتَدَّتْ بِهِ الرِّيحُ فِي يَوْمٍ عَاصِفٍ ۖ لَّا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا عَلَىٰ شَيْءٍ ۚ ذَٰلِكَ هُوَ الضَّلَالُ الْبَعِيدُ
আবদুস শহীদ নাসিম
১৮ যারা তাদের প্রভুর প্রতি কুফুরি করে তাদের উপমা হলো: তাদের আমলসমূহ হলো ভস্মের মতো, ঝড়ের দিনে বাতাস সেগুলো প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। তাদের উপার্জনের কিছুই তারা কাজে লাগাতে সক্ষম হয়না। এটাই হলো ঘোরতর বিপথগামিতা।
বাংলা উচ্চারণ
১৯ আলাম্ তার আন্নাল্লা-হা খলাক্বস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া বিল্হাক্ব ইঁ ইয়াশাইয়ুয্ হিব্কুম্ অ ইয়াতি বিখল্ক্বিন্ জ্বাদীদ্।
Arabic, with marks
١٩ أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ
আবদুস শহীদ নাসিম
১৯ তোমরা কি দেখছো না যে, আল্লাহ্ বাস্তবতার সাথে মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন? তিনি চাইলে তোমাদের বিলুপ্ত করে নতুন সৃষ্টিকে অস্তিত্বে আনতে পারেন।
বাংলা উচ্চারণ
২০ অমা-যা-লিকা 'আলাল্লা-হি বি'আযীয্।
Arabic, with marks
٢٠ وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ
আবদুস শহীদ নাসিম
২০ এ কাজ আল্লাহর জন্যে মোটেও কষ্টকর নয়।
বাংলা উচ্চারণ
২১ অবারযূ লিল্লা-হি জ্বামী'আন্ ফাক্ব-লাদ্দু'আফা-য়ু লিল্লাযীনাস্ তাক্বারূ য় ইন্না-কুন্না-লাকুম্ তাবা'আন্ ফাহাল্ আন্তুম্ মুগ্নূনা 'আন্না-মিন্ 'আযা-বিল্লা-হি মিন্ শাইয়িন্ ক্ব-লূ লাও হাদা-নাল্লা-হু লাহাদাইনা-কুম্ সাওয়া-য়ুন্ 'আলাইনা য় আজ্বাযি'না য় আম্ ছর্বানা-মা-লানা-মিম্ মাহীছ্।
Arabic, with marks
٢١ وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِن شَيْءٍ ۚ قَالُوا لَوْ هَدَانَا اللَّهُ لَهَدَيْنَاكُمْ ۖ سَوَاءٌ عَلَيْنَا أَجَزِعْنَا أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍ
আবদুস শহীদ নাসিম
২১ সবাই যখন উপস্থিত হবে আল্লাহর কাছে। তখন দাম্ভিক কর্তৃত্বশালীদের উদ্দেশ্যে দুর্বলরা বলবে: ‘আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা কি আল্লাহর আযাব থেকে আমাদের কিছুমাত্র রক্ষা করতে পারবে?’ তারা বলবে: ‘আল্লাহ্ যদি আমাদেরকে সঠিক পথে চালাতেন, তাহলে আমরাও তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করতাম। এখন আমরা সহ্য করি কিংবা ধৈর্য হারাই একই কথা, এখান থেকে আমাদের নিষ্কৃতি নেই।’
বাংলা উচ্চারণ
২২ অক্ব-লাশ্ শাইত্বোয়া-নু লাম্মা-ক্বুদিয়াল্ আম্রু ইন্নাল্লা-হা অ'আদাল্ হাক্ব্ক্বি অওয়াআত্তুকুম্ ফাআখ্লাফ্তুকুম্ অমা-কা-না লিয়া 'আলাইকুম্ মিন্ সুল্ত্বোয়া-নিন্ ইল্লা য় আন্ দা'আওতুকুম্ ফাস্তাজ্বাব্তুম্ লী ফালা-তালূমূনী অলূমূ য় আন্ফুসাকুম্ মা য় আনা- বিমুছ্রিখিকুম্ অমা য় আন্তুম্ বিমুছ্রিখী ইন্নী কার্ফাতু বিমা য় আশ্রাক্তুমূনি মিন্ ক্বব্ল্ ইন্নাজ্ জোয়া-লিমীনা লাহুম্ 'আযা-বুন্ আলীম্।
Arabic, with marks
٢٢ وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِيَ عَلَيْكُم مِّن سُلْطَانٍ إِلَّا أَن دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي ۖ فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنفُسَكُم ۖ مَّا أَنَا بِمُصْرِخِكُمْ وَمَا أَنتُم بِمُصْرِخِيَّ ۖ إِنِّي كَفَرْتُ بِمَا أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
আবদুস শহীদ নাসিম
২২ যখন বিচার কাজ শেষ হয়ে যাবে তখন শয়তান বলবে: ‘আল্লাহ্ তোমাদের ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা। আর আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে দেয়া ওয়াদা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিলনা। আমি তো কেবল তোমাদের আহবান করেছি। তোমরা আমার আহবানে সাড়া দিয়েছিলে। সুতরাং আজ আমাকে তিরস্কার করোনা, নিজেকে নিজে তিরস্কার করো। আমি তোমাদের রক্ষা করতে সক্ষম নই, তোমরাও আমাকে রক্ষা করতে সক্ষম নও। তোমরা যে আমাকে ইতোপূর্বে (পৃথিবীতে) আল্লাহর শরিক বানিয়েছিলে আমি সেটা অস্বীকার করছি। যালিমদের জন্যে তো রয়েছে বেদনাদায়ক আযাব।’
বাংলা উচ্চারণ
২৩ অউদ্খিলাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি জ্বান্না-তিন্ তাজ্বরী মিন্ তাহ্তিহাল্ আন্হারু খ-লিদীনা ফীহা-বিইয্নি রব্বিহিম্ তাহিয়্যাতুহুম্ ফীহা- সালাম্।
Arabic, with marks
٢٣ وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ ۖ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ
আবদুস শহীদ নাসিম
২৩ যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ্ করেছে তাদের দাখিল করা হবে জান্নাতে (উদ্যানসমূহে), যেগুলোর নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। সেখানে থাকবে তারা চিরকাল তাদের প্রভুর অনুমতিক্রমে। সেখানে তাদের অভিবাদন হবে ‘সালাম’।
বাংলা উচ্চারণ
২৪ আলাম্ তারা কাইফা দ্বরাবাল্লা-হু মাছালান্ কালিমাতান্ ত্বইয়্যিবাতান্ কাশাজ্বারাতিন্ ত্বইয়িবাতিন্ আছ্লুহা- ছা-বিতুঁও অর্ফা'উহা-ফিস্ সামা-য়্।
Arabic, with marks
٢٤ أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ
আবদুস শহীদ নাসিম
২৪ তুমি কি দেখছো না, আল্লাহ্ কিভাবে উপমা দিচ্ছেন: একটি উত্তম কথা যেনো একটি উত্তম গাছ, যার মূল মাটির গভীরে দৃঢ়ভাবে প্রোথিত আর যার শাখা - প্রশাখা উপরে বিস্তীর্ণ।
বাংলা উচ্চারণ
২৫ তুতী য় উকুলাহা-কুল্লা হীনিম্ বিইয্নি রব্বীহা-অইয়াদ্ব্রিবুল্লা-হুল্ আম্ছা-লা লিন্না-সি লা'আল্লাহুম্ ইয়াতাযাক্কারূন্।
Arabic, with marks
٢٥ تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
আবদুস শহীদ নাসিম
২৫ সেটি তার প্রভুর অনুমতিক্রমে প্রতিনিয়ত ফল দিয়ে থাকে। আল্লাহ্ মানুষের জন্যে উপমা দেন যেনো তারা উপদেশ গ্রহণ করে।
বাংলা উচ্চারণ
২৬ অমাছাল্ কালিমাতিন্ খবীছাতিন্ কাশাজ্বারাতিন খবীছাতি নিজ্ব তুছ্ছাত্ মিন্ ফাওক্বিল্ আরদ্বি মা-লাহা-মিন্ ক্বরার্-।
Arabic, with marks
٢٦ وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِن فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِن قَرَارٍ
আবদুস শহীদ নাসিম
২৬ আর একটি মন্দ কথার উপমা হলো একটি মন্দ গাছ, যার মূল বিচ্ছিন্ন মাটির উপরিভাগে, তার কোনো স্থায়িত্ব নেই।
বাংলা উচ্চারণ
২৭ ইউছাব্বিতুল্লা-হু ল্লাযীনা আ-মানূ বিলক্বওলিছ্ ছা- বিতি ফিল্ হাইয়া-তিদ্ দুন্ইয়া- অফিল্ আ-খিরতি অইয়ুদ্বিল্লু ল্লা-হুজ্ জোয়া-লিমীন্ অ ইয়াফ্ 'আলুল্লা-হু মা- ইয়াশা-য়্।
Arabic, with marks
٢٧ يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ ۚ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ
আবদুস শহীদ নাসিম
২৭ আল্লাহ্ মুমিনদের মজবুত অটল রাখেন মজবুত অটল কথার ভিত্তিতে দুনিয়ার জীবনেও এবং আখিরাতেও, আর বিভ্রান্ত করে দেন যালিমদের এবং আল্লাহ্ যা ইচ্ছা তাই করেন।
বাংলা উচ্চারণ
২৮ আলাম তার ইলাল্লাযীনা বাদ্দালূ নি'মাতাল্লা-হি কুফ্রাঁও ওয়া আহাল্ল ু ক্বওমাহুম্ দা-রল্ বাওয়ার্-।
Arabic, with marks
٢٨ ۞ أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَتَ اللَّهِ كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ
আবদুস শহীদ নাসিম
২৮ তুমি কি তাদের দেখছো না, যারা আল্লাহর অনুগ্রহ (ইসলাম) গ্রহণ করার বদলে কুফুরিকে আঁকড়ে ধরেছে এবং তারা তাদের কওমকে নামিয়ে এনেছে ধ্বংসের দুয়ারে?
বাংলা উচ্চারণ
২৯ জ্বাহান্নামা ইয়াছ্লাওনাহা- অবি'সাল্ ক্বরর্-।
Arabic, with marks
٢٩ جَهَنَّمَ يَصْلَوْنَهَا ۖ وَبِئْسَ الْقَرَارُ
আবদুস শহীদ নাসিম
২৯ জাহান্নামে, আর সেখানেই তারা প্রবেশ করবে। সেটা কতো যে নিকৃষ্ট আবাস!
বাংলা উচ্চারণ
৩০ অজ্বা'আলূ লিল্লা-হি আন্দা-দাল্ লিইয়ুদ্বিল্লু 'আন্ সাবীলিহ্ ক্বুল্ তামাত্তা'ঊ ফাইন্না মাছীরকুম্ ইলান্নার্-
Arabic, with marks
٣٠ وَجَعَلُوا لِلَّهِ أَندَادًا لِّيُضِلُّوا عَن سَبِيلِهِ ۗ قُلْ تَمَتَّعُوا فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى النَّارِ
আবদুস শহীদ নাসিম
৩০ তারা আল্লাহর সমকক্ষ বানায় মানুষকে তাঁর পথ থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে। হে নবী! তাদের বলো: ভোগ করে নাও, আর জেনে রাখো, তোমাদের ফিরে যাবার জায়গা হলো জাহান্নাম।
বাংলা উচ্চারণ
৩১ ক্বুল লি'ইবাদিয়াল্লাযীনা আ-মানূ ইয়ূক্বীমুছ ছলা-তা অ ইয়ুন্ফিক্বু মিম্মা-রাযাক্বনা-হুম্ র্সিরঁও অ 'আলা-নিয়াতাম্ মিন্ ক্বব্লি আইঁ ইয়াতিয়া ইয়াওমুল্ লা-বাই'ঊন্ ফীহি অলা-খিলা-ল্।
Arabic, with marks
٣١ قُل لِّعِبَادِيَ الَّذِينَ آمَنُوا يُقِيمُوا الصَّلَاةَ وَيُنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خِلَالٌ
আবদুস শহীদ নাসিম
৩১ হে নবী! আমার ঈমানদার দাসদের বলো: তারা যেনো সালাত কায়েম করে এবং আমরা তাদের যে জীবিকা দিয়েছি তা থেকে যেনো ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে সেই দিনটি আসার আগেই, যেদিন কোনো বেচাকেনাও থাকবেনা আর কোনো বন্ধুতাও থাকবেনা।
বাংলা উচ্চারণ
৩২ আল্লা হুল্লাযী খলাকাস্সামা-ওয়া-তি অল্র্আদ্বোয়া অ আন্যালা মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ফাআখ্রাজ্বা বিহী মিনাছ্ ছামার-তি রিয্ক্বাল্লাকুম্ অ সাখ্রা লাকুমুল্ ফুল্কা লিতাজ্বরিয়া ফিল্ বাহ্রি বিআম্রিহী অসাখ্খর লাকুমুল্ আন্হার্-।
Arabic, with marks
٣٢ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ ۖ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ
আবদুস শহীদ নাসিম
৩২ আল্লাহ্ , যিনি সৃষ্টি করেছেন মহাকাশ এবং এই পৃথিবী আর নাযিল করেছেন আসমান থেকে পানি, তারপর তা থেকে উৎপন্ন করেছেন ফল ফসল তোমাদের জন্যে জীবিকা হিসেবে। আর নৌযানকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যাতে করে তাঁর নির্দেশক্রমে তা চলাচল করে সমুদ্রে এবং তিনি তোমাদেরই কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন নদ - নদীকে।
বাংলা উচ্চারণ
৩৩ অসাখ্খরা লাকুমুশ্ শাম্সা অল্ ক্বমারা দা-য়িবাইনি অসাখ্ খরা লাকুমুল্ লাইলা অন্নাহার্-।
Arabic, with marks
٣٣ وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ
আবদুস শহীদ নাসিম
৩৩ তিনি তোমাদেরই কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন সূর্য আর চাঁদকে। তারা অবিরাম একই নিয়ম মেনে চলে। তিনি তোমাদের কল্যাণে আরো নিয়োজিত করেছেন রাত আর দিনকে।
বাংলা উচ্চারণ
৩৪ অআ-তা-কুম্ মিন্ কুল্লি মা-সায়াল্ তুমূহ্ অইন্ তা'উদ্দূ নি'মাতাল্লা-হি লা-তুহ্ছূহা- ইন্নাল্ ইন্সা-না লাজোয়ালূমুন্ কাফ্ফার্-।
Arabic, with marks
٣٤ وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
আবদুস শহীদ নাসিম
৩৪ তোমরা তাঁর কাছে যা চেয়েছো (অর্থাৎ যা কিছু তোমাদের প্রয়োজন) তার প্রত্যেকটিই তিনি তোমাদের দিয়েছেন। তোমরা যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ গণনা করো, তাহলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড় যালিম, অকৃতজ্ঞ।
বাংলা উচ্চারণ
৩৫ অইয্ ক্ব-লা ইব্রা-হীমু রব্বিজ্ব'আল্ হা-যাল্ বালাদা আ-মিনাঁও অজ্বনুব্নী- অ বানিয়্যা আন্ না'বুদাল্ আছ্না-ম্।
Arabic, with marks
٣٥ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ
আবদুস শহীদ নাসিম
৩৫ স্মরণ করো, ইবরাহিম বলেছিল: ‘‘আমার প্রভু! তুমি এই (মক্কা) নগরীকে নিরাপদ করে দাও এবং আমাকে ও আমার সন্তানদেরকে ভাষ্কর্য - প্রতিমা পূজা থেকে দূরে রেখো।
বাংলা উচ্চারণ
৩৬ রব্বী ইন্নাহুন্না আদ্ব্লাল্না কাছীরাম্ মিনান্না-সি ফামান্ তাবি'আনী ফাইন্নাহূ মিন্নী অমান্ 'আছোয়া-নী ফাইন্নাকা গফূর্রু রহীম্।
Arabic, with marks
٣٦ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ ۖ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي ۖ وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ
আবদুস শহীদ নাসিম
৩৬ আমার প্রভু! এসব (প্রতিমা) বিপথগামী করেছে বহু মানুষকে। সুতরাং যে আমার অনুসরণ করবে, সেই হবে আমার লোক, আর যে আমার অবাধ্য হবে, সে ক্ষেত্রে তুমি তো পরম ক্ষমাশীল দয়াময়।
বাংলা উচ্চারণ
৩৭ রব্বানা য় ইন্নী য় আস্কান্তু মিন্ র্যুরিয়্যাতী বিওয়া-দিন্ গইরি যী র্যা'ইন্ 'ইন্দা বাইতিকাল্ মুর্হারমি রব্বানা-লিইয়ুক্বীমুছ্ ছলা-তা ফাজ্ব্'আল্ আফ্য়িদাতাম্ মিনান্না-সি তাহ্ওয়ী য় ইলাইহিম্ র্অযুক্ব্হুম্ মিনাস্সামারা-তি লা'আল্লাহুম্ ইয়াশ্কুরূন্।
Arabic, with marks
٣٧ رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
আবদুস শহীদ নাসিম
৩৭ আমাদের প্রভু! আমি তো আমার বংশধরদের একটি অংশের বসবাসের ব্যবস্থা করেছি এই অনুর্বর উপত্যকায় তোমার সম্মানিত ঘরের কাছে। হে আমার প্রভু! এ জন্যে করেছি, যেনো তারা সালাত কায়েম করে। সুতরাং তুমি মানুষের হৃদয় তাদের প্রতি অনুরাগী করে দিও, আর তাদের জীবিকা দিও ফলফলারি দিয়ে, যাতে করে তারা তোমার শোকর আদায় করে।
বাংলা উচ্চারণ
৩৮ রব্বানা য় ইন্নাকা তা'লামু মা-নুখ্ফী অমা-নু'লিন্ অমা-ইয়াখ্ফা-'আলাল্লা-হি মিন্ শাইয়িন্ ফিল্ র্আদ্বি অলা-ফিস্ সামা-য়্।
Arabic, with marks
٣٨ رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّهِ مِن شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ
আবদুস শহীদ নাসিম
৩৮ আমাদের প্রভু! নিশ্চয়ই তুমি জানো আমরা যা গোপন করি এবং আমরা যা প্রকাশ করি। আর আসমান ও জমিনের কিছুই গোপন নেই আল্লাহর কাছে।
বাংলা উচ্চারণ
৩৯ আল্হামদু লিল্লা-হিল্লাযী অহাবালী 'আলাল্ কিবারি ইস্মা-'ঈলা অইস্হা-ক্ব ইন্না রব্বী লাসামী'ঊদ্ দু'আ-য়্।
Arabic, with marks
٣٩ الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ ۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ
আবদুস শহীদ নাসিম
৩৯ সমস্ত শোকরিয়া আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার প্রভু দোয়া শুনে থাকেন।
বাংলা উচ্চারণ
৪০ রব্বিজ্ব্'আল্নী মুক্বীমাছ্ ছলা-তি অমিন্ র্যুরিয়্যাতী রব্বানা- অ তাক্বাব্বাল্ দু'আ-য়।
Arabic, with marks
٤٠ رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
আবদুস শহীদ নাসিম
৪০ আমার প্রভু! আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার বংশধরদেরকেও। আমাদের প্রভু! আমার দোয়া কবুল করো।
বাংলা উচ্চারণ
৪১ রব্বানার্গ্ফিলী অলিওয়া লিদাইয়্যা অ- লিল্মুমিনীনা ইয়াওমা ইয়াক্বুমুল্ হিসা-ব্।
Arabic, with marks
٤١ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
আবদুস শহীদ নাসিম
৪১ আমাদের প্রভু! আমাকে ক্ষমা করে দাও আর আমার পিতা - মাতাকে এবং মুমিনদেরকে সেইদিন, যেদিন অনুষ্ঠিত হবে হিসাব।
বাংলা উচ্চারণ
৪২ অলা-তাহ্সাবান্নাল্লা-হা গ-ফিলান্ 'আম্মা ইয়া'মালুজ্জোয়া-লিমূন্ ইন্নামা-ইয়ুয়াখ্ খিরুহুম্ লিইয়াওমিন্ তাশ্খাছু ফীহিল্ আব্ছোয়ার্-।
Arabic, with marks
٤٢ وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
আবদুস শহীদ নাসিম
৪২ যালিমদের কর্মকান্ডের ব্যাপারে আল্লাহকে গাফিল মনে করোনা। তিনি তাদের অবকাশ দিচ্ছেন ঐ দিন পর্যন্ত যেদিন তাদের দৃষ্টি স্থির হয়ে যাবে।
বাংলা উচ্চারণ
৪৩ মুহ্ত্বি'ঈনা মুক্বনি'ঈ রুয়ূসিহিম্ লা-ইর্য়াতাদ্দু ইলাইহিম্ ত্বোর্য়াফুহুম্ অআফ্য়িদাতুহুম্ হাওয়ায়্।
Arabic, with marks
٤٣ مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ
আবদুস শহীদ নাসিম
৪৩ সেদিন ভীত বিহবল হয়ে আকাশের দিকে তাকিয়ে তারা ছুটাছুটি করবে। নিজেদের দিকে ফিরবে না তাদের দৃষ্টি। তাদের অন্তর থাকবে উদাসীন।
বাংলা উচ্চারণ
৪৪ অআন্যিরি ন্না-সা ইয়াওমা ইয়াতীহিমুল্ 'আযা-বু ফাইয়াক্বুলু ল্লাযীনা জলামূ রব্বানা য় আখ্খিরুনা য় ইলা য় আজ্বালিন্ ক্বারীবিন্ নুজ্বিব্ দা'অতাকা অনাত্তাবি'র্ই রুসুল্ আওয়ালাম্ তাকূনূ য় আক্বসাম্তুম্ মিন্ ক্বব্লু মা-লাকুম্ মিন্ যাওয়া-ল্।
Arabic, with marks
٤٤ وَأَنذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍ
আবদুস শহীদ নাসিম
৪৪ যেদিন আযাব তাদেরকে পাকড়াও করে ফেলবে সেদিনটি সম্পর্কে মানুষকে সতর্ক করো। সেদিন যালিমরা বলবে: ‘আমাদের প্রভু! অল্পকালের জন্যে আমাদের অবকাশ দাও, আমরা তোমার আহবানে সাড়া দেবো এবং তোমার রসূলদের ইত্তেবা (অনুসরণ) করবো।’ (তাদের বলা হবে:) ইতোপূর্বে (দুনিয়ার জীবনে) তোমরা বলতে না যে, তোমাদের পতন হবেনা?
বাংলা উচ্চারণ
৪৫ অসাকান্তুম্ ফী মাসা-কিনি ল্লাযীনা জলামূ য় আন্ফুসাহুম্ অতাবাইয়্যানা লাকুম্ কাইফা ফা'আল্না-বিহিম্ অদ্বরাব্না-লাকুমুল্ আম্ছা-ল্।
Arabic, with marks
٤٥ وَسَكَنتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْأَمْثَالَ
আবদুস শহীদ নাসিম
৪৫ অথচ তোমরা তো বাস করতে সেইসব আবাস ভূমিতেই, যারা (তোমাদের আগে) নিজেদের প্রতি যুলুম করেছিল, আর এটাও তোমাদের কাছে পরিষ্কার ছিলো যে, আমরা তাদের সাথে কী আচরণ করেছিলাম? আমরা তো তোমাদের কাছে তাদের দৃষ্টান্ত পেশ করেছিলাম।
বাংলা উচ্চারণ
৪৬ অক্বদ্ মাকারূ মাক্রহুম্ অ'ইন্দাল্লা-হি মাক্রুহুম্ অইন্ কা-না মাক্রুহুম্ লিতাযূলা মিন্হুল্ জ্বিবা-ল্।
Arabic, with marks
٤٦ وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ
আবদুস শহীদ নাসিম
৪৬ তারা চক্রান্ত করেছিল তাদের প্রাণান্তকর চক্রান্ত। তাদের চক্রান্ত আল্লাহ্ রদ করে দিয়েছেন। যদিও তারা এমন চক্রান্ত করেছিল যাতে পাহাড় পর্যন্ত টলে যেতো।
বাংলা উচ্চারণ
৪৭ ফালা-তাহ্সাবান্নাল্লা-হা মুখ্লিফা ওয়া'দিহী রুসুলাহ্ ইন্নাল্লা-হা 'আযীযুন্ যুন্ তিক্বা-ম্।
Arabic, with marks
٤٧ فَلَا تَحْسَبَنَّ اللَّهَ مُخْلِفَ وَعْدِهِ رُسُلَهُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ ذُو انتِقَامٍ
আবদুস শহীদ নাসিম
৪৭ তুমি কখনো মনে করোনা যে, আল্লাহ্ তাঁর রসূলদের দেয়া ওয়াদা খেলাফ করবেন। নিশ্চয়ই আল্লাহ্ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।
বাংলা উচ্চারণ
৪৮ ইয়াওমা তুবাদ্দালুল্ র্আদ্বু গইরল্ র্আদ্বি অস্সামাওয়া-তু অবারযূ লিল্লা-হিল্ ওয়া-হিদিল্ ক্বহ্হার্-।
Arabic, with marks
٤٨ يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ ۖ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ
আবদুস শহীদ নাসিম
৪৮ যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে যাবে অন্য একটি পৃথিবীতে এবং মহাকাশও, তখন সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাবে আল্লাহর সামনে, যিনি এক এবং মহাপরাক্রমশালী।
বাংলা উচ্চারণ
৪৯ অতারাল্ মুজ্বরিমীনা ইয়াওমায়িযিম্ মুর্ক্বারানীনা ফিল্ আছ্ফা-দ্।
Arabic, with marks
٤٩ وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُّقَرَّنِينَ فِي الْأَصْفَادِ
আবদুস শহীদ নাসিম
৪৯ সেদিন তুমি অপরাধীদের দেখবে শৃংখলিত।
বাংলা উচ্চারণ
৫০ সারা-বীলুহুম্ মিন্ ক্বাতিরা-নিঁও অতাগ্শা- উজউহাহুমুন্নার্-।
Arabic, with marks
٥٠ سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ النَّارُ
আবদুস শহীদ নাসিম
৫০ তাদের জামা হবে আলকাতরার, আর তাদের চেহারা ঢেকে নেবে আগুন।
বাংলা উচ্চারণ
৫১ লিইয়াজ্বযিয়াল্লা-হু কুল্লা-নাফ্সিম্ মা-কাসাবাত্ ইন্নাল্লা-হা সারী'উল্ হিসা-ব্।
Arabic, with marks
٥١ لِيَجْزِيَ اللَّهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ ۚ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
আবদুস শহীদ নাসিম
৫১ এটা এ জন্যে হবে, যাতে করে আল্লাহ্ প্রত্যেক ব্যক্তিকে তার কর্মফল দিয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ্ দ্রুত হিসাব গ্রহণকারী।
বাংলা উচ্চারণ
৫২ হা-যা-বালা-গুল্ লিন্না-সি অ লিইয়ুন্যারূ বিহী অ লিইয়া'লামূ য় আন্নামা-হঅ ইলা-হুঁও ওয়া-হিদুঁও অলিয়ায্ যাক্কার ঊলুল্ আল্বা-ব্।
Arabic, with marks
٥٢ هَٰذَا بَلَاغٌ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا بِهِ وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ وَلِيَذَّكَّرَ أُولُو الْأَلْبَابِ
আবদুস শহীদ নাসিম
৫২ এটি (এ কুরআন) মানুষের জন্যে একটি বার্তা, যাতে করে এর মাধ্যমে মানুষকে সতর্ক করা যায় এবং মানুষ জানতে পারে যে, নিশ্চয়ই তিনি একমাত্র ইলাহ্, আর যেনো বুঝ বুদ্ধি সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report