আল নাজআ’ত , choose another chapter
আল নাজআ’ত
Chapter 79, 46 verses
বাংলা উচ্চারণ
বয়ান ফাউন্ডেশন
সমকালীন বাংলা
Arabic, with marks
ইসলামিক ফাউন্ডেশন
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অন্না-যি'আ-তি র্গাক্বঁও।
বয়ান ফাউন্ডেশন
১ কসম নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারীদের।* * ১-৫ নং আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ তাদের, যারা প্রবলভাবে টেনে বের করে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالنَّازِعَاتِ غَرْقًا
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে,
বাংলা উচ্চারণ
২ অন্না-শিত্বোয়া-তি নাশ্ত্বোয়াঁও।
বয়ান ফাউন্ডেশন
২ আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের।
সমকালীন বাংলা
২ এবং যারা কোমলভাবে মুক্ত করে,
Arabic, with marks
٢ وَالنَّاشِطَاتِ نَشْطًا
ইসলামিক ফাউন্ডেশন
২ এবং যাহারা মৃদুভাবে বন্ধনমুক্ত করিয়া দেয়
বাংলা উচ্চারণ
৩ অস্সা-বিহা-তি সাব্হান্।
বয়ান ফাউন্ডেশন
৩ আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের।
সমকালীন বাংলা
৩ আর যারা তীব্র গতিতে সাঁতার কাটে,
Arabic, with marks
٣ وَالسَّابِحَاتِ سَبْحًا
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে,
বাংলা উচ্চারণ
৪ ফাস্সা-বিক্ব-তি সাব্ক্বান্।
বয়ান ফাউন্ডেশন
৪ আর দ্রুতবেগে অগ্রসরমানদের।
সমকালীন বাংলা
৪ এবং যারা দ্রুতগতিতে অগ্রসর হয়,
Arabic, with marks
٤ فَالسَّابِقَاتِ سَبْقًا
ইসলামিক ফাউন্ডেশন
৪ আর যাহারা দ্রুতবেগে অগ্রসর হয়,
বাংলা উচ্চারণ
৫ ফাল্মুদাব্বির-তি আম্র-।
বয়ান ফাউন্ডেশন
৫ অতঃপর কসম সকল কার্যনির্বাহকারীদের।
সমকালীন বাংলা
৫ অতঃপর যারা বিষয়সমূহ পরিচালনা করে,
Arabic, with marks
٥ فَالْمُدَبِّرَاتِ أَمْرًا
ইসলামিক ফাউন্ডেশন
৫ অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে।
বাংলা উচ্চারণ
৬ ইয়াওমা র্তাজুর্ফু র-জ্বিফাতু
বয়ান ফাউন্ডেশন
৬ সেদিন কম্পনকারী* প্রকম্পিত করবে। *অর্থাৎ প্রথম শিংগাধ্বনি।
সমকালীন বাংলা
৬ যেদিন প্রকম্পনকারী প্রকম্পিত করবে,
Arabic, with marks
٦ يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ
ইসলামিক ফাউন্ডেশন
৬ সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করিবে,
বাংলা উচ্চারণ
৭ তাত্বা'ঊর্হা র-দিফাতু
বয়ান ফাউন্ডেশন
৭ তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী।* *দ্বিতীয় শিংগাধ্বনি।
সমকালীন বাংলা
৭ তারপর আরেকটি প্রকম্পন,
Arabic, with marks
٧ تَتْبَعُهَا الرَّادِفَةُ
ইসলামিক ফাউন্ডেশন
৭ উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি,
বাংলা উচ্চারণ
৮ কুলূবুঁই ইয়াও মায়িযিঁও ওয়া- জ্বিফাতুন্।
বয়ান ফাউন্ডেশন
৮ সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।
সমকালীন বাংলা
৮ কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
Arabic, with marks
٨ قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
৮ কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
বাংলা উচ্চারণ
৯ আব্ছোয়া-রুহা-খ-শি'আহ্।
বয়ান ফাউন্ডেশন
৯ তাদের দৃষ্টিসমূহ নত হবে।
সমকালীন বাংলা
৯ তাদের দৃষ্টিসমূহ হবে অবনত,
Arabic, with marks
٩ أَبْصَارُهَا خَاشِعَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
৯ উহাদের দৃষ্টি ভীতি - বিহ্বলতায় নত হইবে।
বাংলা উচ্চারণ
১০ ইয়াকুলূনা আইন্না- লার্মাদূদূনা ফিল্ হা-ফিরহ্।
বয়ান ফাউন্ডেশন
১০ তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই,
সমকালীন বাংলা
১০ তারা বলবে, “আমাদের কি সত্যিই পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হবে?”
Arabic, with marks
١٠ يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ
ইসলামিক ফাউন্ডেশন
১০ তাহারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই -
বাংলা উচ্চারণ
১১ আইযা-কুন্না-ই'জোয়া-মান্ নাখিরহ্।
বয়ান ফাউন্ডেশন
১১ যখন আমরা চূর্ণ-বিচূর্ণ হাড় হয়ে যাব’?
সমকালীন বাংলা
১১ “ক্ষয়প্রাপ্ত অস্থিতে পরিণত হওয়ার পরেও?”
Arabic, with marks
١١ أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً
ইসলামিক ফাউন্ডেশন
১১ গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?’
বাংলা উচ্চারণ
১২ ক্ব-লূ তিল্কা ইযান্ র্কারতুন্ খ-সিরহ্।
বয়ান ফাউন্ডেশন
১২ তারা বলে, ‘তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন’।
সমকালীন বাংলা
১২ তারা বলবে, “তবে তো এ প্রত্যাবর্তন হবে সর্বনাশা!”
Arabic, with marks
١٢ قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
১২ তাহারা বলে, ‘তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন।’
বাংলা উচ্চারণ
১৩ ফাইন্নামা-হিয়া যাজরতুঁও ওয়া-হিদাতুন্।
বয়ান ফাউন্ডেশন
১৩ আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ।
সমকালীন বাংলা
১৩ প্রকৃতপক্ষে তা একটি মাত্র প্রচণ্ড শব্দ,
Arabic, with marks
١٣ فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
১৩ ইহা তো কেবল এক বিকট আওয়াজ,
বাংলা উচ্চারণ
১৪ ফা ইযা-হুম্ বিস্সা-হিরহ্।
বয়ান ফাউন্ডেশন
১৪ তৎক্ষনাৎ তারা ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।
সমকালীন বাংলা
১৪ তারপর তারা উন্মুক্ত ভূমিতে উপস্থিত হবে,
Arabic, with marks
١٤ فَإِذَا هُم بِالسَّاهِرَةِ
ইসলামিক ফাউন্ডেশন
১৪ তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে।
বাংলা উচ্চারণ
১৫ হাল্ আতা-কা হাদীছু মূসা-
বয়ান ফাউন্ডেশন
১৫ মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
সমকালীন বাংলা
১৫ তোমার কাছে কি মূসার সংবাদ পৌঁছেছে?
Arabic, with marks
١٥ هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
১৫ তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি?
বাংলা উচ্চারণ
১৬ ইয্ না-দা-হু রব্বুহু বিল্ওয়া-দিল্ মুক্বাদ্দাসি তুওয়া-।
বয়ান ফাউন্ডেশন
১৬ যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন,
সমকালীন বাংলা
১৬ যখন তার প্রতিপালক তাকে পবিত্র 'তুওয়া' উপত্যকায় আহ্বান করেছিলেন,
Arabic, with marks
١٦ إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
ইসলামিক ফাউন্ডেশন
১৬ যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুওয়া - য় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন,
বাংলা উচ্চারণ
১৭ ইয্হাব্ ইলা- ফির 'আঊনা ইন্নাহূ ত্বগা-।
বয়ান ফাউন্ডেশন
১৭ ‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে’।
সমকালীন বাংলা
১৭ “ফিরাউনের কাছে যাও; নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে।”
Arabic, with marks
١٧ اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
১৭ ‘ফির‘আওনের নিকট যাও, সে তো সীমালংঘন করিয়াছে,’
বাংলা উচ্চারণ
১৮ ফাকুল্ হাল্ লাকা ইলা য় আন্ তাযাক্কা-।
বয়ান ফাউন্ডেশন
১৮ অতঃপর বল ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি পবিত্র হবে’?
সমকালীন বাংলা
১৮ “এবং তাকে বলো, ‘তুমি কি পরিশুদ্ধ হতে চাও?’”
Arabic, with marks
١٨ فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ
ইসলামিক ফাউন্ডেশন
১৮ এবং বল, ‘তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও -
বাংলা উচ্চারণ
১৯ অআহ্দিয়াকা ইলা-রব্বিকা ফাতাখ্শা-।
বয়ান ফাউন্ডেশন
১৯ ‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব, যাতে তুমি তাঁকে ভয় কর?’
সমকালীন বাংলা
১৯ “এবং আমি কি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাবো, যাতে তুমি ভীত হও?”
Arabic, with marks
١٩ وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
১৯ ‘আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথপ্রদর্শন করি যাহাতে তুমি তাঁহাকে ভয় কর?’
বাংলা উচ্চারণ
২০ ফাআর-হুল্ আ-ইয়াতাল্ কুব্র-।
বয়ান ফাউন্ডেশন
২০ অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
সমকালীন বাংলা
২০ অতঃপর তিনি তাকে মহা নিদর্শন দেখিয়েছিলেন,
Arabic, with marks
٢٠ فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
২০ অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল।
বাংলা উচ্চারণ
২১ ফাকায্যাবা অ'আছোয়া-।
বয়ান ফাউন্ডেশন
২১ কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল।
সমকালীন বাংলা
২১ কিন্তু সে অস্বীকার করেছিল এবং অবাধ্য হয়েছিল,
Arabic, with marks
٢١ فَكَذَّبَ وَعَصَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
২১ কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল।
বাংলা উচ্চারণ
২২ ছুম্মা আদ্বার ইয়াস্'আ-।
বয়ান ফাউন্ডেশন
২২ তারপর সে ফাসাদ করার চেষ্টায় প্রস্থান করল।
সমকালীন বাংলা
২২ অতঃপর ফিরে গেলো চেষ্টা করতে;
Arabic, with marks
٢٢ ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
২২ অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল।
বাংলা উচ্চারণ
২৩ ফাহাশার ফানা-দা-।
বয়ান ফাউন্ডেশন
২৩ অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল।
সমকালীন বাংলা
২৩ অতঃপর সে সমবেত করল এবং ঘোষণা করল,
Arabic, with marks
٢٣ فَحَشَرَ فَنَادَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
২৩ সে সকলকে সমবেত করিল এবং উচ্চৈ:স্বরে ঘোষণা করিল,
বাংলা উচ্চারণ
২৪ ফাক্ব-লা আনা রব্বুকুমুল্ আ'লা-।
বয়ান ফাউন্ডেশন
২৪ আর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব’।
সমকালীন বাংলা
২৪ এবং বলল, “আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক।”
Arabic, with marks
٢٤ فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
২৪ আর বলিল, ‘আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক।’
বাংলা উচ্চারণ
২৫ ফাআখাযাহুল্লা-হু নাকা-লাল্ আ-খিরতি অল্ ঊলা-।
বয়ান ফাউন্ডেশন
২৫ অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন।
সমকালীন বাংলা
২৫ তখন আল্লাহ তাকে পরকাল ও ইহকালের শাস্তির জন্য ধরলেন।
Arabic, with marks
٢٥ فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
২৫ অতঃপর আল্লাহ্ উহাকে আখিরাতে ও দুনিয়াতে কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন।
বাংলা উচ্চারণ
২৬ ইন্না ফী যা-লিকা লা-'ইব্রতাল্ লিমাইঁ ইয়াখ্শা-।
বয়ান ফাউন্ডেশন
২৬ নিশ্চয় যে ভয় করে তার জন্য এতে শিক্ষা রয়েছে।
সমকালীন বাংলা
২৬ নিশ্চয়ই এতে শিক্ষা রয়েছে তার জন্য, যে ভয় করে।
Arabic, with marks
٢٦ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
২৬ যে ভয় করে তাহার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রহিয়াছে।
বাংলা উচ্চারণ
২৭ আআন্তুম্ আশাদ্দু খল্ক্বন্ আমিস্ সামা-য়্ বানা-হা-।
বয়ান ফাউন্ডেশন
২৭ তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন, না আসমান সৃষ্টি? তিনি তা বানিয়েছেন।
সমকালীন বাংলা
২৭ তোমাদের সৃষ্টি কি অধিক কঠিন, না আকাশের? তিনি তা নির্মাণ করেছেন,
Arabic, with marks
٢٧ أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
২৭ তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই ইহা নির্মাণ করিয়াছেন;
বাংলা উচ্চারণ
২৮ রফা'আ সাম্কাহা-ফাসাওয়্যা-হা-।
বয়ান ফাউন্ডেশন
২৮ তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন।
সমকালীন বাংলা
২৮ তিনি তার উচ্চতাকে সুউচ্চ করেছেন, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন,
Arabic, with marks
٢٨ رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا
ইসলামিক ফাউন্ডেশন
২৮ তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিন্যস্ত করিয়াছেন।
বাংলা উচ্চারণ
২৯ অআগ্ত্বোয়াশা লাইলাহা-অআখ্রজ্বা দুহা-হা-।
বয়ান ফাউন্ডেশন
২৯ আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন।
সমকালীন বাংলা
২৯ ৭৯–২৯ : এবং তার রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন ও তার সকালকে আলোকিত করেছেন,
Arabic, with marks
٢٩ وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
২৯ আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক;
বাংলা উচ্চারণ
৩০ অল্ র্আদ্বোয়া বা'দা যা-লিকা দাহা-হা।
বয়ান ফাউন্ডেশন
৩০ এরপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
সমকালীন বাংলা
৩০ এবং এরপর পৃথিবীকে বিস্তৃত করেছেন,
Arabic, with marks
٣٠ وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
৩০ এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন।
বাংলা উচ্চারণ
৩১ আখ্রজা মিন্হা-মা-য়াহা-অর্মা'আ-হা-।
বয়ান ফাউন্ডেশন
৩১ তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
সমকালীন বাংলা
৩১ তিনি তা থেকে তার পানি ও চারণভূমি বের করেছেন,
Arabic, with marks
٣١ أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
৩১ তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ,
বাংলা উচ্চারণ
৩২ অল্জ্বিবা-লা র্আসা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৩২ আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।
সমকালীন বাংলা
৩২ এবং পর্বতমালাকে সুদৃঢ়ভাবে গ্রথিত করেছেন,
Arabic, with marks
٣٢ وَالْجِبَالَ أَرْسَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
৩২ এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করিয়াছেন;
বাংলা উচ্চারণ
৩৩ মাতা'আল্লাকুম্ অলিআন্'আ-মিকুম্।
বয়ান ফাউন্ডেশন
৩৩ তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
সমকালীন বাংলা
৩৩ তোমাদের ও তোমাদের গবাদিপশুর জীবিকার জন্য।
Arabic, with marks
٣٣ مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য।
বাংলা উচ্চারণ
৩৪ ফাইযা-জ্বা-য়াতিত্ ত্বোয়া-ম্মাতুল্ কুব্র-।
বয়ান ফাউন্ডেশন
৩৪ অতঃপর যখন মহাপ্রলয় আসবে।
সমকালীন বাংলা
৩৪ অতঃপর যখন মহাবিপর্যয় আসবে,
Arabic, with marks
٣٤ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে
বাংলা উচ্চারণ
৩৫ ইয়াওমা ইয়াতাযাক্কারুল্ ইন্সা-নু মা-সা'আ-।
বয়ান ফাউন্ডেশন
৩৫ সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে।
সমকালীন বাংলা
৩৫ সেদিন মানুষ স্মরণ করবে সে কিসের জন্য কষ্ট করেছিল,
Arabic, with marks
٣٥ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে,
বাংলা উচ্চারণ
৩৬ অর্বুরিযাতিল্ জ্বাহীমু লিমাইঁ ইয়ার-।
বয়ান ফাউন্ডেশন
৩৬ আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়।
সমকালীন বাংলা
৩৬ এবং জাহান্নাম প্রকাশ করা হবে, যে দেখবে তার জন্য,
Noteজাহিম: কুরআনে ব্যবহৃত জাহান্নামের একটি নাম, যা বিশেষভাবে প্রজ্বলিত ও তীব্র জ্বলন্ত আগুনের ধারণা প্রকাশ করে। কুরআনে জাহান্নামের জন্য বিভিন্ন নাম ও বর্ণনা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
جَهَنَّم (Jahannam)
الْجَحِيم (Al-Jaḥīm)
سَقَر (Saqar)
لَظَى (Laẓā)
الْحُطَمَة (Al-Ḥuṭamah)
السَّعِير (As-Saʿīr)
الْهَاوِيَة (Al-Hāwiyah)
Arabic, with marks
٣٦ وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য।
বাংলা উচ্চারণ
৩৭ ফাআম্মা-মান্ ত্বোয়াগ-।
বয়ান ফাউন্ডেশন
৩৭ সুতরাং যে সীমালঙ্ঘন করে।
সমকালীন বাংলা
৩৭ অনন্তর যে সীমালঙ্ঘন করেছে,
Arabic, with marks
٣٧ فَأَمَّا مَن طَغَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ অনন্তর যে সীমালংঘন করে
বাংলা উচ্চারণ
৩৮ অআ-ছারল্ হা-ইয়া-তাদ্ দুন্ইয়া-।
বয়ান ফাউন্ডেশন
৩৮ আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়,
সমকালীন বাংলা
৩৮ এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
Arabic, with marks
٣٨ وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়,
বাংলা উচ্চারণ
৩৯ ফাইন্নাল্ জ্বাহীমা হিয়াল্ মা”ওয়া-।
বয়ান ফাউন্ডেশন
৩৯ নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।
সমকালীন বাংলা
৩৯ তবে নিশ্চয়ই জাহিম হবে তার আশ্রয়,
Arabic, with marks
٣٩ فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ জাহান্নামই হইবে তাহার আবাস।
বাংলা উচ্চারণ
৪০ অআম্মা-মান্ খ-ফা মাক্ব-মা রব্বিহী অনাহান্ নাফ্সা 'আনিল্ হাওয়া-।
বয়ান ফাউন্ডেশন
৪০ আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে,
সমকালীন বাংলা
৪০ অপরদিকে যে তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভীত হয়েছে এবং নিজেকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছে,
Arabic, with marks
٤٠ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
৪০ পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজকে বিরত রাখে,
বাংলা উচ্চারণ
৪১ ফাইন্নাল্ জ্বান্নাতা হিয়াল্ মাওয়া-।
বয়ান ফাউন্ডেশন
৪১ নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।
সমকালীন বাংলা
৪১ তবে নিশ্চয়ই বেহেশতই হবে তার আশ্রয়,
Arabic, with marks
٤١ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ
ইসলামিক ফাউন্ডেশন
৪১ জান্নাতই হইবে তাহার আবাস।
বাংলা উচ্চারণ
৪২ ইয়াস্য়ালূনাকা 'আনিস্ সা- 'আতি আইয়্যা-না র্মুসা-হা-
বয়ান ফাউন্ডেশন
৪২ তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন ঘটবে’?
সমকালীন বাংলা
৪২ তারা তোমাকে সেই সময় সম্পর্কে জিজ্ঞেস করে, ‘তা কখন ঘটবে?’
Arabic, with marks
٤٢ يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
৪২ উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, ‘উহা কখন ঘটিবে?’
বাংলা উচ্চারণ
৪৩ ফীমা আন্তা মিন্ যিক্র-হা-।
বয়ান ফাউন্ডেশন
৪৩ তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে?
সমকালীন বাংলা
৪৩ সে ব্যাপারে আপনার কী বলার আছে?
Arabic, with marks
٤٣ فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ ইহার আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক?
বাংলা উচ্চারণ
৪৪ ইলা-রব্বিকা মুন্তাহা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৪৪ এর প্রকৃত জ্ঞান তোমার রবের কাছেই।
সমকালীন বাংলা
৪৪ তার চূড়ান্ত জ্ঞান তোমার প্রতিপালকের কাছেই,
Arabic, with marks
٤٤ إِلَىٰ رَبِّكَ مُنتَهَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট;
বাংলা উচ্চারণ
৪৫ ইন্নামা য় আন্তা মুন্যিরু মাইঁ ইয়াখ্শা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৪৫ তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে একে ভয় করে ।
সমকালীন বাংলা
৪৫ তুমি তো কেবল সতর্ককারী তার জন্য, যে তাকে ভয় করে,
Arabic, with marks
٤٥ إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী।
বাংলা উচ্চারণ
৪৬ কায়ান্নাহুম ইয়াওমা ইয়ারওনাহা-লাম্ ইয়াল্বাছূ য় ইল্লা 'আশিইয়াতান্ আও দুহা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৪৬ যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।
সমকালীন বাংলা
৪৬ যেদিন তারা তা দেখবে, মনে হবে যেন তারা কেবল এক সন্ধ্যা বা সকালের বেশী অবস্থান করেনি।
Arabic, with marks
٤٦ كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ যেই দিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে!
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report