বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ত্বোয়া-হা-।
তোয়াহা!
Taha
Chapter 20, 135 verses
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ত্বোয়া-হা-।
তোয়াহা!
Taha
মা য় আন্যাল্না- 'আলাইকাল্ ক্বর্আ-না লিতাশ্ক্ব য় ।
তুমি দুর্দশাগ্রস্ত হবে এ জন্যে আমরা তোমার প্রতি এই কুরআন নাযিল করিনি।
Ma anzalna AAalayka alqurana litashqa
ইল্লা-তায্কিরতাল্ লিমাইঁ ইয়াখ্শা-।
বরং এটি একটি উপদেশবার্তা তার জন্যে, যে ভয় করে।
Illa tathkiratan liman yakhsha
তান্যীলাম্ মিম্মান খলাক্বল্ র্আদ্বোয়া অস্সামা-ওয়া-তিল্ 'উলা-।
এটি নাযিল হয়েছে তাঁর পক্ষ থেকে, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং সুউঁচু মহাকাশ।
Tanzeelan mimman khalaqa alarda waalssamawati alAAula
র্আরহমানু 'আলাল্ 'র্আশিস্ তাওয়া-।
তিনি দয়াময় - রহমান, আরশে সমাসীন।
Alrrahmanu AAala alAAarshi istawa
লাহূ মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি অমা-বাইনাহুমা-অমা-তাহ্তাছ্ ছার-।
সবকিছুর মালিকই তিনি, যা কিছু আছে মহাকাশে, পৃথিবীতে এবং এ দুটির মধ্যবর্তী স্থানে, আর যা কিছু আছে মাটির নিচে।
Lahu ma fee alssamawati wama fee alardi wama baynahuma wama tahta alththara
অ ইন্ তাজ্বর্হা বিল্ক্বওলি ফাইন্নাহূ ইয়া'লামুস্ র্সির অআখ্ফা-।
তুমি যদি উঁচু স্বরে কথা বলো, তবে (জেনে রাখো) তিনি যা গোপন এবং যা অব্যক্ত সবই জানেন।
Wain tajhar bialqawli fainnahu yaAAlamu alssirra waakhfa
আল্লা-হু লা য় ইলা-হা ইল্লা-হূ লাহুল্ আস্মা-য়ুল্ হুস্না-।
তিনি , তিনি ছাড়া আর কোনো ইলাহ্ নেই। সুন্দরতম নামসমূহ তাঁরই।
Allahu la ilaha illa huwa lahu alasmao alhusna
অহাল্ আতা-কা হাদীছু মূসা-।
তোমার কাছে মূসার সংবাদ এসেছে কি?
Wahal ataka hadeethu moosa
ইয্ রয়া-না-রন্ ফাক্ব-লা লিআহ্লিহিম্কুছূ য় ইন্নী য় আ-নাস্তু না-রল্লা'আল্লী য় আ-তীকুম্ মিন্হা- বিক্ববাসিন্ আও আজ্বিদু 'আলান্না-রি হুদা-।
সে যখন আগুন দেখেছিল, তখন তার পরিবারবর্গকে বলেছিল: ‘তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি, হয়তো সেখান থেকে আমি তোমাদের জন্যে কিছু জ্বলন্ত অংগার আনতে পারবো, অথবা আগুনের কাছে গেলে পথের দিশা পাবো।’
Ith raa naran faqala liahlihi omkuthoo innee anastu naran laAAallee ateekum minha biqabasin aw ajidu AAala alnnari hudan
ফালাম্মা য় আতা-হা- নূদিয়া ইয়া-মূসা-।
তারপর সে যখন আগুনের কাছে এলো, তখন তাকে ডাক দিয়ে বলা হলো: ‘‘হে মূসা!
Falamma ataha noodiya ya moosa
ইন্নী য় আনা রব্বুকা ফাখ্লা' না'লাইকা ইন্নাকা বিল্ওয়া-দিল্ মুক্বাদ্দাসি ত্বঅ-।
আমি তোমার রব। তোমার জুতা খুলে ফেলো। তুমি পবিত্র তুয়া উপত্যাকায় রয়েছো।
Innee ana rabbuka faikhlaAA naAAlayka innaka bialwadi almuqaddasi tuwan
অ আনাখ্ র্তাতুকা ফাস্তামি' লিমা- ইয়ূহা-।
আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা অহি করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনো।
Waana ikhtartuka faistamiAA lima yooha
ইন্নানী য় আনাল্লা-হু লা য় ইলা-হা ইল্লা য় আনা ফা'বুদ্নী অআক্বিমিছ্ ছলা-তা লিযিক্রী।
নিশ্চয়ই আমি , আমি ছাড়া কোনো ইলাহ্ নেই। অতএব কেবল আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে কায়েম করো ।
Innanee ana Allahu la ilaha illa ana faoAAbudnee waaqimi alssalata lithikree
ইন্নাস্ সা'আতা আ-তিয়াতুন্ আকা-দু উখ্ফীহা-লিতুজ্বযা-কুল্ল নাফ্সিম্ বিমা-তাস্'আ-।
কিয়ামত অবশ্যি আসবে, তার সময়কাল আমি গোপন রাখবো। (কিয়ামত এ জন্যে হবে) যাতে করে প্রত্যেক ব্যক্তিকে তার প্রচেষ্টা অনুযায়ী দেয়া যায় প্রতিদান।
Inna alssaAAata atiyatun akadu okhfeeha litujza kullu nafsin bima tasAAa
ফালা-ইয়াছুদ্দান্নাকা 'আন্হা-মাল্লা-ইয়ুমিনু বিহা-অত্তাবা'আ হাওয়া-হু ফার্তাদা-।
সুতরাং যারা কিয়ামতে ঈমান রাখেনা আর নিজ কামনা বাসনার অনুসরণ করে, তারা যেনো তোমাকে কিয়ামতের প্রতি ঈমান থেকে ফেরাতে না পারে। তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে।
Fala yasuddannaka AAanha man la yuminu biha waittabaAAa hawahu fatarda
অমা-তিল্কা বিইয়ামীনিকা ইয়া-মূসা-।
তোমার ডান হাতে ওটা কী হে মূসা?’’
Wama tilka biyameenika ya moosa
ক্ব-লা হিয়া 'আছোয়া-ইয়া আতাওয়াক্বয়ু 'আলাইহা-অআহুশ্শু বিহা-'আলা-গনামী অলিয়া ফীহা- মা-আ-রিবু উখ্র-।
সে বললো: ‘এটি আমার লাঠি। এতে আমি ভর দেই। এটি দিয়ে আঘাত করে আমি আমার মেষপালের জন্যে গাছের পাতা ফেলি এবং এটি দিয়ে আমি অন্যান্য কাজও করে থাকি।’
Qala hiya AAasaya atawakkao AAalayha waahushshu biha AAala ghanamee waliya feeha maaribu okhra
ক্ব-লা আল্ক্বিহা-ইয়া-মূসা-।
() বললেন: ‘ হে মূসা, লাঠিটি নিক্ষেপ করো।’
Qala alqiha ya moosa
ফাআল্ক্ব-হা- ফাইযা-হিয়া হাইয়্যাতুন্ তাস্'আ-।
সে সেটি নিক্ষেপ করলো। সাথে সাথে তা সাপ হয়ে দৌড়াতে থাকলো।
Faalqaha faitha hiya hayyatun tasAAa
ক্ব-লা খুয্হা-অলা- তাখাফ্ সানু'ঈদুহা-সীরতাহাল্ ঊলা-।
বললেন: ‘তুমি এটিকে ধরো, ভয় পেয়োনা। আমরা এটিকে এটির পূর্বাবস্থায় ফিরিয়ে নেবো।’
Qala khuthha wala takhaf sanuAAeeduha seerataha aloola
ওয়াদ্ব্মুম্ ইয়াদাকা ইলা-জ্বানা-হিকা তাখ্রুজ বাইদ্বো-য়া মিন্ গইরি সূ-য়িন আ-ইয়াতান্ উখ্র।
আর তোমার হাত তোমার বগলে রাখো। এটি বের হয়ে আসবে অনাবিল উজ্জ্বল হয়ে কোনো ক্ষতি ছাড়াই। এটি আরেকটি নিদর্শন।
Waodmum yadaka ila janahika takhruj baydaa min ghayri sooin ayatan okhra
লিনুরিয়াকা মিন্ আ-ইয়া-তিনাল্ কুব্র-।
এর কারণ, আমরা তোমাকে দেখাবো আমাদের মহা নিদর্শনগুলোর কয়েকটি।
Linuriyaka min ayatina alkubra
ইয্হাব্ ইলা-ফির'আঊনা ইন্নাহূ ত্বগ-।
তুমি ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়েছে (সীমালঙ্ঘন ও বিদ্রোহ করেছে)।
Ithhab ila firAAawna innahu tagha
ক্ব-লা রব্বিশ্ রহ্লী ছোয়াদ্রী।
সে বললো: ‘‘আমার প্রভু! আমার বুক প্রশস্ত করে দাও।
Qala rabbi ishrah lee sadree
অ ইয়ার্স্সিলী য় আম্রী।
আমার কাজ (দায়িত্ব পালন) আমার জন্যে সহজ করে দাও।
Wayassir lee amree
ওয়াহ্লুল্ 'উক্ব্দাতাম্ মিল্লিসা-নী।
আমার যবানের বন্ধন (জড়তা) দূর করে দাও,
Waohlul AAuqdatan min lisanee
ইয়াফ্ক্বাহূ ক্বওলী।
যাতে করে তারা আমার কথা বুঝতে পারে।
Yafqahoo qawlee
অজ্ব্'আল্লী অযীরাম্ মিন্ আহ্লী।
আমার পরিবারের একজনকে আমার উযির বানিয়ে দাও,
WaijAAal lee wazeeran min ahlee
হারূনা আখী
আমার ভাই হারূণকে দাও,
Haroona akhee
শ্দুদ্ বিহী য় আয্রী।
তাকে দিয়ে আমার শক্তিকে মজবুত করে দাও।
Oshdud bihi azree
অ আশ্রিক্হু ফী য় আম্রী।
এবং তাকে আমার দায়িত্বের অংশীদার বানিয়ে দাও,
Waashrikhu fee amree
কাই নুসাব্বিহাকা কাছীর-।
যাতে করে আমরা তোমার বেশি বেশি তসবিহ করতে পারি,
Kay nusabbihaka katheeran
অ নায্ কুরকা কাছীর-
এবং বেশি বেশি তোমাকে যিকির করতে পারি
Wanathkuraka katheeran
ইন্নাকা কুন্তা বিনা-বাছীর-।
নিশ্চয়ই তুমি আমাদের প্রতি দৃষ্টি দাতা।’’
Innaka kunta bina baseeran
ক্ব-লা ক্বদ্ ঊতীতা সু'লাকা ইয়া-মূসা-।
বললেন: ‘‘মূসা! যা চেয়েছো সবই তোমাকে দেয়া হলো।
Qala qad ooteeta sulaka ya moosa
অ লাক্বদ্ মানান্না- 'আলাইকা র্মারতান্ উখ্র য় ।
এর আগেও একবার আমরা তোমার প্রতি ইহসান করেছি।
Walaqad mananna AAalayka marratan okhra
ইয্ আওহাইনা য় ইলা য় উম্মিকা মা-ইয়ূহা য় ।
যখন আমরা তোমার মাকে অহি (ইশারা) করেছিলাম যা অহি করার:
Ith awhayna ila ommika ma yooha
আনিক্বযি ফীহি ফিত তা-বূতি ফাক্বযি ফীহি ফিল্ ইয়াম্মি ফাল্ইয়ুল্ক্বিহিল্ ইয়াম্মু বিস্সা-হিলি ইয়া'খুয্হু 'আদুওউল্লী ওয়া'আদুওউল লা-হ্ অআল্ক্বইতু 'আলাইকা মাহাব্বাতাম্ মিন্নী অলিতুছ্না'আ 'আলা-আইনী।
(তাকে ইশারায় বলেছিলাম:) তুমি তাকে (মূসাকে) সিন্ধুকের মধ্যে রাখো, তারপর তাকে দরিযায় (নীলনদে) ভাসিয়ে দাও, যাতে করে দরিয়া তাকে তীরে ঠেলে দেয়। তখন তাকে আমার দুশমন এবং তার দুশমন ঘরে তুলে নেবে। আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি মহববত ঢেলে দিয়েছিলাম, আর (এমন ব্যবস্থা করেছিলাম) যেনো তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও।’
Ani iqthifeehi fee alttabooti faiqthifeehi fee alyammi falyulqihi alyammu bialssahili yakhuthhu AAaduwwun lee waAAaduwwun lahu waalqaytu AAalayka mahabbatan minnee walitusnaAAa AAala AAaynee
ইয্ তাম্শী য় উখ্তুকা ফাতাকু লু হাল্ আদুল্লুকুম্ 'আলা-মাইঁ ইয়াক্ফুলুহ্ ফারাজ্বা'না-কা ইলা য় উম্মিকা কাই তার্ক্বর 'আইনুহা-অলা-তাহ্যান্ অ ক্বতাল্তা নাফ্সান্ ফানাজ্জ্বাইনা-কা মিনাল্ গম্মি অফাতান্না-কা-ফুতূনা- ফালাবিছ্তা সিনীনা ফী য় আহ্লি মাদ্ইয়ানা ছুম্মা জ্বিতা 'আলা- ক্বদারিঁই ইয়া-মূসা-।
যখন তোমার বোন এসে তাদের বললো: আমি কি আপনাদের বলবো, কে ওকে সঠিকভাবে লালন পালন করতে পারবে? তখন আমরা তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে করে তার চোখ জুড়ায় এবং সে দুশ্চিন্তায় না থাকে। তারপর তুমি এক ব্যক্তিকে হত্যা করলে, তখনো আমরা তোমাকে দুশ্চিন্তা থেকে নাজাত দিয়েছি এবং আমরা তোমার থেকে আরো অনেকগুলো পরীক্ষা নিয়েছি। এরপর কয়েক বছর তুমি মাদায়েনবাসীদের মধ্যে ছিলে। তারপর নির্ধারিত সময়ই তুমি (এখানে) উপস্থিত হয়েছো হে মূসা!
Ith tamshee okhtuka fataqoolu hal adullukum AAala man yakfuluhu farajaAAnaka ila ommika kay taqarra AAaynuha wala tahzana waqatalta nafsan fanajjaynaka mina alghammi wafatannaka futoonan falabithta sineena fee ahli madyana thumma jita AAala qadarin ya moosa
অছ্ত্বোয়ানা'তুকা লিনাফ্সী।
আর আমি তোমাকে আমার নিজের (রিসালাত প্রদানের) জন্যে তৈরি করে নিয়েছি।
WaistanaAAtuka linafsee
ইয্হাব্ আন্তা অআখূকা বিআ-ইয়া-তী অলা-তানিয়া-ফী যিক্রী।
তুমি এবং তোমার ভাই আমার দেয়া নিদর্শনগুলো নিয়ে (ফেরাউনের কাছে) যাও, আর তোমরা আমার যিকির - এ (আমার কথা উচ্চারণে) গাফলতি করোনা।
Ithhab anta waakhooka biayatee wala taniya fee thikree
ইয্হাবা য় ইলা-ফির'আউনা ইন্নাহূ ত্বোয়াগ-।
তোমরা দুজনেই যাও ফেরাউনের কাছে, সে সীমালঙ্ঘন ও বিদ্রোহ করেছে।
Ithhaba ila firAAawna innahu tagha
ফাকু লা লাহূ ক্বওলাল্ লাইয়্যিনা ল্লা'আল্লাহূ ইয়াতাযাক্কারু আও ইয়াখ্শা-।
তোমরা তার সাথে কোমল ভাষায় কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, নয়তো ভয় পাবে।’’
Faqoola lahu qawlan layyinan laAAallahu yatathakkaru aw yakhsha
ক্ব-লা রব্বানা য় ইন্নানা-নাখা-ফু আইঁ ইয়াফ্রুত্বোয়া 'আলাইনা য় আও আইঁ ইয়াত¦গ-।
তারা বললো: ‘আমাদের প্রভু! আমরা আশংকা করছি, সে আমাদের উপর বাড়াবাড়ি করবে, কিংবা বিরুদ্ধাচরণে সীমালঙ্ঘন করবে।’
Qala rabbana innana nakhafu an yafruta AAalayna aw an yatgha
ক্ব-লা লা-তাখ-ফা য় ইন্নানী মা 'আকুমা য় আস্মা'উ আআর-।
তিনি বললেন: ‘তোমরা ভয় পেয়োনা। আমি তো তোমাদের সাথেই আছি, শুনছি এবং দেখছি।’
Qala la takhafa innanee maAAakuma asmaAAu waara
ফাতিয়া-হু ফাকু লা য় ইন্না রসূলা-রব্বিকা ফার্আসিল্ মা 'আনা বানী য় ইস্রা-ঈলা অলা-তু'আয্যিব্হুম্ ক্বদ্ জ্বি''না-কা বিআ-ইয়াতিম্ র্মি রব্বিক্ অস্সালা-মু 'আলা-মানিত্তাবা'আ ল্ হুদা-।
তোমরা তার কাছে যাও এবং বলো: ‘‘আমরা দুজন তোমার প্রভুর রসূল। সুতরাং বনি ইসরাঈলকে আমাদের সাথে পাঠাও। তাদের আর শাস্তি দিওনা। আমরা তোমার প্রভুর নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি। যারা সঠিক পথের অনুসরণ করে তাদের প্রতি সালাম - শান্তি।
Fatiyahu faqoola inna rasoola rabbika faarsil maAAana banee israeela wala tuAAaththibhum qad jinaka biayatin min rabbika waalssalamu AAala mani ittabaAAa alhuda
ইন্না-ক্বদ্ ঊহিয়া ইলাইনা য় আন্নাল্ 'আযা-বা 'আলা-মান্ কায্যাবা অ তাওয়াল্লা- ।
আমাদেরকে অহি করে জানানো হয়েছে, আযাব তাদের জন্যে, যারা মিথ্যা বলে প্রত্যাখ্যান করে এবং মুখ ফিরিয়ে নেয়।’’
Inna qad oohiya ilayna anna alAAathaba AAala man kaththaba watawalla
ক্ব-লা ফার্মা রব্বুকুমা- ইয়া-মূসা-।
সে (ফেরাউন) বললো: ‘তোমাদের দুজনের রব কে, হে মূসা?’
Qala faman rabbukuma ya moosa
ক্ব-লা রব্বুনাল্লাযী য় 'আত্বো য়া-কুল্লা শাইয়িন্ খল্ক্বহূ ছুম্মা হাদা-।
মূসা বললো: ‘আমাদের রব তিনি, যিনি প্রতিটি বস্ত্তকে তার সৃষ্টিগত আকৃতি দান করেছেন এবং চলার পথ নির্দেশ করেছেন।’
Qala rabbuna allathee aAAta kulla shayin khalqahu thumma hada
ক্ব-লা ফামা-বা-লুল্ ক্বরূ নিল্ ঊলা-।
সে বললো: ‘তাহলে অতীত হয়ে যাওয়া লোকদের অবস্থা কী ?’
Qala fama balu alqurooni aloola
ক্ব-লা 'ইল্মুহা 'ইন্দা রব্বী ফী কিতা-বিন্ লা-ইয়াদ্বিল্ল রব্বী অলা-ইয়ান্সা-।
মূসা বললো: ‘এ বিষয়ের জ্ঞান আমার প্রভুর কাছে কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তিনি ভুলও করেন না, ভুলেও যাননা।’
Qala AAilmuha AAinda rabbee fee kitabin la yadillu rabbee wala yansa
আল্লাযী জ্বা'আলা লাকুমুল্ র্আদ্বোয়া মাহ্দাঁও অ সালাকা লাকুম্ ফীহা-সুবুলাঁও অ আন্যালা মিনাস্ সামা-য়ি মা-য় ফাআখ্রাজ্বনা-বিহী য় আয্ওয়া জ্বাম্ মিন্ নাবা-তিন্ শাত্তা-।
তিনি পৃথিবীকে তোমাদের জন্যে বিছানার মতো সমতল করে দিয়েছেন, তাতে তোমাদের চলাচলের জন্যে পথ করে দিয়েছেন এবং সেখানে আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর তা থেকে আমরা উৎপন্ন করি বিভিন্ন প্রকারের উদ্ভিদ।
Allathee jaAAala lakumu alarda mahdan wasalaka lakum feeha subulan waanzala mina alssamai maan faakhrajna bihi azwajan min nabatin shatta
কুলূ র্অ'আও আন্'আ-মাকুম্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তিল্ লিউলিন্নুহা-।
তোমরা তা থেকে খাও এবং তাতে তোমাদের গবাদি পশু চরাও। বুদ্ধি - বিবেক সম্পন্ন লোকদের জন্যে এতে রয়েছে অনেক নিদর্শন।
Kuloo wairAAaw anAAamakum inna fee thalika laayatin liolee alnnuha
মিন্হা খালাক্ব্না-কুম্ অ ফীহা নু'ঈদুকুম্ অ মিন্হা- নুখ্রিজ্বকুম্ তা-রাতান্ উখ্র-।
আমরা তা (মাটি) থেকেই তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদের ফেরত দেবো এবং তা থেকেই তোমাদের পুনরায় খারিজ (বের) করে আনবো।
Minha khalaqnakum wafeeha nuAAeedukum waminha nukhrijukum taratan okhra
অ লাক্বদ্ আরইনা-হু আ-ইয়া-তিনা- কুল্লাহা-ফাকায্যাবা অ আবা-।
আমরা তাকে (ফেরাউনকে) আমাদের সব নিদর্শন দেখিয়েছিলাম। কিন্তু সে (সেগুলোকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করে এবং (ঈমান আনতে) অস্বীকার করে।
Walaqad araynahu ayatina kullaha fakaththaba waaba
ক্ব-লা আজ্বিতানা-লিতুখ্ রিজ্বানা- মিন্ র্আদ্বিনা-বিসিহ্রিকা ইয়া-মূসা-।
সে বলেছিল: ‘‘হে মূসা! তুমি কি তোমার ম্যাজিকের সাহায্যে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেয়ার জন্যে এসেছো?
Qala ajitana litukhrijana min ardina bisihrika ya moosa
ফালানা তিয়ান্নাকা বিসিহ্রিম্ মিছ্লিহী ফাজ্ব্'আল্ বাইনানা-অ বাইনাকা মাও'ইদাল্ লা- নুখ্লিফুহূ নাহ্নু অলা য় আন্তা মাকা-নান্ সুওয়া-।
আমরাও অনুরূপ ম্যাজিক উপস্থিত করবো। সুতরাং আমাদের এবং তোমার মাঝে একটি প্রতিশ্রুত সময় নির্ধারণ করো, যেটি আমরাও লঙ্ঘন করবোনা, তুমিও লঙ্ঘন করবেনা। সেটি হতে হবে মধ্যবর্তী স্থান।’’
Falanatiyannaka bisihrin mithlihi faijAAal baynana wabaynaka mawAAidan la nukhlifuhu nahnu wala anta makanan suwan
ক্ব-লা মাও'ইদু কুম্ ইয়াওমুয্ যীনাতি অআইঁ ইয়ুহ্শারান্না-সু দ্বুহা-।
মূসা বললো: ‘সেই প্রতিশ্রুত সময়টি হলো উৎসবের দিন এবং সেদিন পূর্বাহ্ন থেকেই জনগণকে সমবেত করা হবে।’
Qala mawAAidukum yawmu alzzeenati waan yuhshara alnnasu duhan
ফাতাওয়াল্লা-র্ফি'আউনু ফাজ্বামা'আ কাইদাহূ ছুম্মা আতা-।
ফেরাউন (একথার উপর) উঠে গেলো, তার সমস্ত কৌশল (ম্যাজিক ও ম্যাজেসিয়ানকে) জমা করলো। তারপর (নির্ধারিত দিনে) হাজির হলো।
Fatawalla firAAawnu fajamaAAa kaydahu thumma ata
ক্বা- লা লাহুম্ মূসা- অইলাকুম্ লা-তাফ্তারূ 'আলাল্লা-হি কাযিবান্ ফাইয়ুস্হিতাকুম্ বি'আযা-বিন্ অক্বদ্ খ-বা মানিফ্ তার-।
মূসা তাদের বললো: ‘ধ্বংস হও তোমরা, তোমরা মিথ্যা রচনা করে আল্লাহর উপর আরোপ করোনা, তা করলে তিনি তোমাদের আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দেবেন। (এ যাবত) যারাই মিথ্যা রচনা করেছে, তারাই ব্যর্থকাম হয়েছে।’
Qala lahum moosa waylakum la taftaroo AAala Allahi kathiban fayushitakum biAAathabin waqad khaba mani iftara
ফাতানা-যা'উ য় আমরহুম্ বাইনাহুম্ অ আসাররুন্ নাজ্বওয়া-।
(একথা শুনে) তারা তাদের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের মধ্যে বিতর্কে লিপ্ত হয় এবং গোপনে পরামর্শ করে।
FatanazaAAoo amrahum baynahum waasarroo alnnajwa
ক্ব-লূ য় ইন্ হা-যা-নি লাসা-হির-নি ইয়ুরীদা-নি আইঁ ইঁয়ুখ্রিজ্বাকুম্ মিন্ র্আদ্বিকুম্ বিসিহ্রিহিমা-অইয়ায্হাবা- বিত্বোয়ারীক্বতিকুমুল্ মুছ্লা-।
তারা (ফেরাউন ও তার পারিষদবর্গ জনগণের উদ্দেশ্যে) বললো: ‘‘এরা দুই ভাই দুই পাক্কা ম্যাজেসিয়ান। তারা তাদের ম্যাজিকের সাহায্যে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় এবং তোমাদের অনুকরণীয় জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে চায়।
Qaloo in hathani lasahirani yureedani an yukhrijakum min ardikum bisihrihima wayathhaba bitareeqatikumu almuthla
ফাআজ্বমিঊ' কাইদাকুম্ ছুম্মাতূ ছফ্ফান্ অ-ক্বদ আফলাহাল্ ইয়াওমা মানিস্ তা'লা-।
অতএব (হে ম্যাজেসিয়ানরা!) তোমরা তোমাদের সমস্ত কৌশল জমা করো, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও। আজ যে জয়ী হবে, সে - ই হবে সফল।’’
FaajmiAAoo kaydakum thumma itoo saffan waqad aflaha alyawma mani istaAAla
ক্ব-লূ ইয়া মূসা য় ইম্মা য় আন্ তুল্ক্বিয়া অইম্মা য় আন্ নাকূনা আওঅলা মান্ আল্ক্ব-।
তারা (ম্যাজেসিয়ানরা) বললো: ‘হে মূসা! হয় আপনি নিক্ষেপ করুন, নয়তো পয়লা আমরাই নিক্ষেপ করি।’
Qaloo ya moosa imma an tulqiya waimma an nakoona awwala man alqa
ক্ব-লা বাল্ আল্ক্ব ফাইযা-হিবা-লুহুম্ অ 'ইছিয়্যুহুম্ ইয়ুখইয়্যালু ইলাইহি মিন্ সিহ্রিহিম্ আন্নাহা-তাস্'আ।
মূসা বললো: ‘বরং তোমরাই নিক্ষেপ করো।’ তাদের ম্যাজিকের প্রভাবে মূসার খেয়াল (মনে) হলো, তাদের সব দড়ি এবং লাঠি ছুটাছুটি করছে।
Qala bal alqoo faitha hibaluhum waAAisiyyuhum yukhayyalu ilayhi min sihrihim annaha tasAAa
ফাআওজ্বাসা ফী নাফ্সিহী খীফাতাম্ মূসা-।
ফলে, মূসা তার মনে কিছুটা ভয় অনুভব করলো।
Faawjasa fee nafsihi kheefatan moosa
ক্বুল্না-লা-তাখাফ্ ইন্নাকা আন্তাল্ 'আলা-।
আমরা বললাম: ‘‘ভয় পেয়োনা, তুমিই থাকবে উপরে।
Qulna la takhaf innaka anta alaAAla
অ আল্ক্বি মা-ফী ইয়ামীনিকা তাল্ক্বফ্ মা-ছোয়ানা'ঊ ইন্নামা- ছোয়ানা'উ কাইদু সা-র্হি অলা -ইয়ুফ্লিহুস্ সা- হিরু হাইছু আতা-।
তোমার ডান হাতে যা আছে সেটি নিক্ষেপ করো, তারা যা করেছে সেটি সেগুলোকে গ্রাস করে ফেলবে। তারা যা করেছে সেটা তো ম্যাজিসিয়ানদের কৌশলমাত্র। ম্যাজেসিয়ানরা যা - ই উপস্থাপন করুক, সফল হয়না।’’
Waalqi ma fee yameenika talqaf ma sanaAAoo innama sanaAAoo kaydu sahirin wala yuflihu alssahiru haythu ata
ফাউল্ক্বিয়াস্ সাহারতু সুজ্জ্বাদান্ ক্ব-লূ য় আ-মান্না -বিরব্বি হা-রূনা অমূসা-।
(তাদের সমস্ত জাদুক্রিয়া নিষ্ক্রীয় হয়ে যেতে দেখে) ম্যাজিসিয়ানরা সবাই সাজদায় লুটিয়ে পড়লো। তারা বললো: ‘আমরা ঈমান আনলাম হারূণ এবং মূসার প্রভুর প্রতি।’
Faolqiya alssaharatu sujjadan qaloo amanna birabbi haroona wamoosa
ক্ব-লা আ-মান্তুম্ লাহূ ক্বব্লা আন্ আ-যানা লাকুম্ ইন্নাহূ লাকাবী রুকুমুল্লাযী 'আল্লামাকুমুস্ সিহ্র ফালাউক্বত্ত্বি'আন্না আইদিয়াকুম্ অর্আজ্বলাকুম্ মিন্ খিলা-ফিঁও অ লায়ুছোয়াল্লিবান্নাকুম্ ফী জ্বযূ 'ইন্নাখ্লি অলা-তা'লামুন্না আইয়্যুনা য় আশাদ্দু 'আযা-বাঁও অআব্ক্বা-।
(ফেরাউন) বললো: ‘আমার অনুমতি ছাড়াই তোরা মূসার প্রতি ঈমান এনেছিস? বুঝতে পেরেছি, সে তোদের গুরু, সে - ই তোদের ম্যাজিক শিখিয়েছে। আমি তোদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেবো এবং খেজুর গাছের কান্ডে তোদের শূলবিদ্ধ করবো, তখন তোরা জানতে পারবি, আমাদের দুইজনের (আমার আর মূসার) মধ্যে কে কঠোর এবং স্থায়ী শাস্তিদাতা?’
Qala amantum lahu qabla an athana lakum innahu lakabeerukumu allathee AAallamakumu alssihra falaoqattiAAanna aydiyakum waarjulakum min khilafin walaosallibannakum fee juthooAAi alnnakhli walataAAlamunna ayyuna ashaddu AAathaban waabqa
ক্ব-লূ লান্ নু'ছিরকা 'আলা-মা -জ্বা-য়ানা মিনাল্ বাইয়্যিনা -তি অল্লাযী ফাত্বোয়ারনা ফাক্বদ্বি মা য় আন্তা ক্ব-দ্ব্ ইন্নামা- তাক্বদী হা-যিহিল্ হা-ইয়াতাদ্দুন্ইয়া-।
তারা বললো: ‘‘আমাদের কাছে যেসব স্পষ্ট নিদর্শন প্রকাশ হয়েছে এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার উপর আমরা তোমাকে প্রাধান্য দিতে পারিনা। তুমি যে ফায়সালা করতে চাও করো। তুমি তো কেবল এই দুনিয়ার জীবনের উপরই ফায়সালা করতে পারবে।
Qaloo lan nuthiraka AAala ma jaana mina albayyinati waallathee fatarana faiqdi ma anta qadin innama taqdee hathihi alhayata alddunya
ইন্না য় আ-মান্না -বিরব্বিনা- লিইয়াগ্ফিরলানা-খাত্বোয়া-ইয়া -না অমা য় আক্রহ্তানা 'আলাইহি মিনাস্ সিহ্র্ অল্লা-হু খইরুঁও অ আব্ক্ব-
আমরা আমাদের প্রভুর প্রতি ঈমান এনেছি, যাতে করে তিনি আমাদের অপরাধ ক্ষমা করে দেন আর তুমি আমাদেরকে যে ম্যাজিক দেখাতে বাধ্য করেছো সেই অপরাধও। আল্লাহ্ই সর্বোত্তম এবং চিরস্থায়ী।’’
Inna amanna birabbina liyaghfira lana khatayana wama akrahtana AAalayhi mina alssihri waAllahu khayrun waabqa
ইন্নাহূ মাইঁ ইয়াতি রব্বাহূ মুজ্বরমান্ ফাইন্না লাহূ জ্বাহান্নাম্ লা -ইয়ামূতু ফীহা -অলা- ইয়াহ্ইয়া-।
যে কেউ তার প্রভুর কাছে অপরাধী হিসেবে উপস্থিত হবে, তার জন্যে নির্ধারিত রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবেও না, আর (বাঁচার মতো) বাঁচবেওনা।
Innahu man yati rabbahu mujriman fainna lahu jahannama la yamootu feeha wala yahya
অমাইঁ ইয়াতিহী মুমিনান্ ক্বাদ্ 'আমিলাছ্ ছোয়া-লিহা-তি ফাউলা-য়িকা লাহুমুদ্দারাজ্বা-তুল্ 'উলা-।
আর যে কেউ তাঁর কাছে উপস্থিত হবে হিসেবে আমলে সালেহ্ করে, তাদের জন্যে নির্ধারিত আছে উঁচু মর্যাদাসমূহ,
Waman yatihi muminan qad AAamila alssalihati faolaika lahumu alddarajatu alAAula
জ্বান্না-তু 'আদ্নিন্ তাজ্বরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খ-লিদীনা ফীহা- অযা-লিকা জ্বাযা-য়ু মান্ তাযাক্কা-।
চিরস্থায়ী জান্নাতে, যার নীচে দিয়ে বহমান রয়েছে নদ - নদী - নহর। চিরকাল থাকবে তারা সেখানে। যারা আত্মোন্নয়ন - আত্মশুদ্ধি করবে, এ পুরস্কার পাবে তারাই।
Jannatu AAadnin tajree min tahtiha alanharu khalideena feeha wathalika jazao man tazakka
অলাক্বদ্ আওহাইনা য় ইলা -মূসা য় আন্ আস্রি বি'ইবা-দী ফাদ্ব্রিব্ লাহুম্ ত্বোয়ারীক্বান্ ফিল্ বাহ্রি ইয়াবাসা ল্লা-তাখা-ফু দারকাঁও অলা-তাখ্শা-।
আমরা মূসাকে অহি করে নির্দেশ দিয়েছিলাম, আমার দাসদের নিয়ে তুমি রাতের বেলায় বের হবে এবং তাদের জন্যে সমুদ্রে একটি শুকনো পথ তৈরি করে নেবে। পেছন থেকে এসে তোমাকে ধরে ফেলবে - এই আশংকা করোনা এবং (সাগর পার হতে গিয়ে) ভয়ও পেয়োনা।
Walaqad awhayna ila moosa an asri biAAibadee faidrib lahum tareeqan fee albahri yabasan la takhafu darakan wala takhsha
ফাআত্বা'আহুম্ র্ফি'আউনু বিজ্বনূদিহী ফাগশিয়াহুম্ মিনাল্ ইয়াম্মি মা-গশিয়াহুম্।
ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে, তারপর সমুদ্র তাদের ডুবিয়ে নেয় পুরোপুরি।
FaatbaAAahum firAAawnu bijunoodihi faghashiyahum mina alyammi ma ghashiyahum
অ আদ্বোয়াল্লা র্ফি'আউনু ক্বওমাহূ অমা-হাদা-।
ফেরাউন তার কওমকে বিপথগামী করে দিয়েছিল এবং সঠিক পথ দেখায়নি।
Waadalla firAAawnu qawmahu wama hada
ইয়া-বানী য় ইস্রা-ঈলা ক্বদ্ আন্জ্বাইনা-কুম্ মিন্ 'আদুওয়্যিকুম্ অওয়া-'আদ্না-কুম্ জ্বা-নিবাত্ব্ত্বুরিল্ আইমানা অনায্যাল্না- 'আলাইকুমুল্ মান্না অস্সাল্ওয়া।
হে বনি ইসরাঈল! তোমাদের দুশমনদের কবল থেকে আমরাই তোমাদের নাজাত দিয়েছি এবং আমরা তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি তুর পাহাড়ের ডান পাশে আর তোমাদের প্রতি আমরা নাযিল করেছি মান্না এবং সালওয়া।
Ya banee israeela qad anjaynakum min AAaduwwikum wawaAAadnakum janiba alttoori alaymana wanazzalna AAalaykumu almanna waalssalwa
কুলূ মিন্ ত্বোয়াইয়্যিবা-তি মা-রযাক্বনা-কুম্ অলা-তাত্বগও ফীহি ফাইয়াহিল্লা 'আলাইকুম্ গদ্বোয়াবী অমাইঁ ইয়াহ্লিল্ 'আলাইহি গদ্বোয়াবী ফাক্বদ্ হাওয়া-।
(আমরা তোমাদের বলেছি:) আমাদের দেয়া উত্তম জীবিকা তোমরা খাও এবং এক্ষেত্রে সীমালঙ্ঘন করোনা, করলে তোমাদের প্রতি আমার গজব নিশ্চিত হয়ে যাবে। আর যার প্রতিই আমার গজব নিশ্চিত হয়ে পড়ে, সে তো হয়ে যায় ধ্বংস।
Kuloo min tayyibati ma razaqnakum wala tatghaw feehi fayahilla AAalaykum ghadabee waman yahlil AAalayhi ghadabee faqad hawa
অইন্নী লাগফ্ফা-রুল্লিমান্ তা-বা অআ-মানা অ'আমিলা ছোয়া-লিহান্ ছুম্মাহ্তাদা-।
যে তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ্ করে এবং হিদায়াতের পথে চলে অবশ্যি আমি তার জন্যে অনন্ত ক্ষমাশীল।
Wainnee laghaffarun liman taba waamana waAAamila salihan thumma ihtada
অমা য় আ'জ্বালাকা 'আন্ ক্বওমিকা ইয়া-মূসা-।
তোমার কওমকে সাথে আনার ক্ষেত্রে তোমাকে তাড়াহুড়ায় ফেললো কোন্ জিনিস হে মূসা?
Wama aAAjalaka AAan qawmika ya moosa
ক্ব-লা হুম্ উলা-য়ি 'আলা য় আছারী অআজ্বিল্তু ইলাইকা রব্বি লির্তাদ্বোয়া-।
সে বললো: ‘তারা পেছনেই আছে আর আমি তাড়াহুড়া করে এসেছি তোমার সন্তুষ্টি লাভের জন্যে হে প্রভু!’
Qala hum olai AAala atharee waAAajiltu ilayka rabbi litarda
ক্ব-লা ফাইন্না-ক্বদ্ ফাতান্না-ক্বওমাকা মিম্ বা'দিকা অআদ্বোয়াল্লাহুমুস্ সা-মিরী।
তিনি বললেন: আমরা তো তোমার কওমকে পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর। আর তাদের বিপথগামী করেছে সামেরি।
Qala fainna qad fatanna qawmaka min baAAdika waadallahumu alssamiriyyu
ফারজ্বা'আ মূসা য় ইলা-ক্বওমিহী গাদ্ব্বা-না আসিফান্ ক্ব-লা ইয়া-ক্বওমি আলাম্ ইয়া'ইদ্কুম্ রব্বুকুম্ ওয়া'দান্ হাসানা- আফাত্বোয়া-লা 'আলাইকুমুল্ 'আহ্দু আম্ আরত্তুম্ আইঁ ইয়াহিল্লা 'আলাইকুম্ গদ্বোয়াবুম্ র্মি রব্বিকুম্ ফাআখ্লাফ্তুম্ মাও'ইদী।
তখন মূসা তার কওমের কাছে ফিরে এলো ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে। এসে তাদের বললো: ‘হে আমার কওম! তোমাদের প্রভু কি তোমাদের একটি উত্তম ওয়াদা দেননি? ওয়াদার সময়কাল কি তোমাদের কাছে সুদীর্ঘ হয়েছে, নাকি তোমরা চাও তোমাদের প্রভুর গজব (ক্রোধ) তোমাদের উপর হালাল হয়ে যাক? আর সে কারণেই কি তোমরা আমার প্রতি দেয়া ওয়াদা ভঙ্গ করলে?’
FarajaAAa moosa ila qawmihi ghadbana asifan qala ya qawmi alam yaAAidkum rabbukum waAAdan hasanan afatala AAalaykumu alAAahdu am aradtum an yahilla AAalaykum ghadabun min rabbikum faakhlaftum mawAAidee
ক্ব-লূ মা য় আখ্লাফ্না-মাও'ইদাকা বিমাল্কিনা-অলা-কিন্না-হুম্মিল্না য় আওযা-রাম্ মিন্যীনাতিল্ ক্বওমি ফাক্বযাফ্না-হা-ফাকাযা-লিকা আল্ক্বস্ সা-মিরী।
তারা বললো: ‘‘আমরা তোমার প্রতি দেয়া ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি। বরং আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল কওমের অলংকারের বোঝা। তখন আমরা সেগুলো অগ্নিকুন্ডে নিক্ষেপ করি। একইভাবে সামেরিও নিক্ষেপ করে।
Qaloo ma akhlafna mawAAidaka bimalkina walakinna hummilna awzaran min zeenati alqawmi faqathafnaha fakathalika alqa alssamiriyyu
ফাআখ্রজ্বা লাহুম্ 'ইজ্বলান্ জসাদাল্ লাহূ খুওয়া-রুন্ ফাক্ব-লূ হা-যা য় ইলা-হুকুম্ অইলা-হু মূসা- ফানাসী।
তখন সে (সামেরি) তাদের জন্যে গড়ে নিলো একটি গো - বাছুরের অবয়ব যা হাম্বা করছিল। তখন তারা বললো: ‘‘এটাই তোমাদের ইলাহ্ এবং মূসারও ইলাহ্, কিন্তু সে (মূসা) ভুলে গেছে (তার এই ইলাহকে)।’’
Faakhraja lahum AAijlan jasadan lahu khuwarun faqaloo hatha ilahukum wailahu moosa fanasiya
আফালা- ইয়ারওনা আল্লা-ইর্য়াজ্বি'উ ইলাইহিম্ ক্বওলাঁও অলা-ইয়াম্লিকু লাহুম্ দ্বোর্য়ারাঁও অলা-নাফ্'আ-।
তবে কি তারা লক্ষ্য করেনি যে, সেটা তাদের কথায় সাড়া দেয়না এবং তাদের কোনো ক্ষতি কিংবা কল্যাণ করার ক্ষমতা রাখেনা।
Afala yarawna alla yarjiAAu ilayhim qawlan wala yamliku lahum darran wala nafAAan
অলাক্বদ্ ক্ব-লা লাহুম্ হারূনু মিন্ ক্বব্লু ইয়া-ক্বওমি ইন্নামা-ফুতিন্তুম্ বিহী অ ইন্না রব্বাকুর্মু রহ্মানু ফাত্তাবি'ঊনী অ আত্বী'ঊ য় আম্রী।
ইতোপূর্বে হারূণও তাদের বলেছিল: ‘হে আমার কওম! এই গো - বাছুরের মাধ্যমে তো তোমাদের পরীক্ষায় ফেলা হয়েছে। নিশ্চয়ই তোমাদের প্রভু পরম দয়াময়, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ পালন করো।’
Walaqad qala lahum haroonu min qablu ya qawmi innama futintum bihi wainna rabbakumu alrrahmanu faittabiAAoonee waateeAAoo amree
ক্ব-লূ লান্ নাব্রহা 'আলাইহি 'আ-কিফীনা হাত্তা-ইর্য়াজ্বি'আ ইলাইনা- মূসা-।
জবাবে তারা বলেছিল: ‘মূসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এটিকে পূজা করা থেকে কিছুতেই বিরত হবোনা।’
Qaloo lan nabraha AAalayhi AAakifeena hatta yarjiAAa ilayna moosa
ক্ব-লা ইয়া-হা-রূনু মা-মানা'আকা ইয্ রয়াইতাহুম্ দ্বোয়াল্লু য় ।
মূসা বললো: ‘‘হে হারূণ! তাদেরকে বিপথগামী হতে দেখা সত্ত্বেও কিসে আপনাকে বিরত রাখলো
Qala ya haroonu ma manaAAaka ith raaytahum dalloo
আল্লা-তাত্তাবি'আন্ আফা'আছোয়াইতা আম্রী।
আমার অনুসরণ করা থেকে? তবে কি আপনি আমার আদেশ অমান্য করলেন?’’
Alla tattabiAAani afaAAasayta amree
ক্ব-লা ইয়াব্নায়ুম্মা লা-তা'খুয্ বিলিহ্ইয়াতী অলা-বিরাসী ইন্নী খাশীতু আন্ তাকুলা র্ফারাক্বতা বাইনা বানী য় ইস্রা-ঈলা অলাম্ র্তাক্বব্ ক্বওলী।
হারূণ বললো: ‘হে আমার মায়ের পেটের ভাই! তুমি আমার দাড়ি এবং চুল ধরোনা। আমি আশংকা করেছিলাম, তুমি বলবে: তুমি বনি ইসরাঈলিদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছো এবং আমার কথা রক্ষা করোনি।’
Qala ya bna omma la takhuth bilihyatee wala birasee innee khasheetu an taqoola farraqta bayna banee israeela walam tarqub qawlee
ক্ব-লা ফামা-খাত্ববুকা ইয়া-সা মিরীয়্যু ।
মূসা বললো: ‘সামেরি! তোমার ব্যাপারটা কী?’
Qala fama khatbuka ya samiriyyu
ক্ব-লা বার্ছুতু বিমা-লাম্ ইয়াব্ছুরূ বিহী ফাক্ববাদ্ব্তু ক্বাদ্বোয়াতাম্ মিন্ আছার্রি রাসূলি ফানাবায্তুহা-অকাযা-লিকা সাওঅলাত্লী নাফ্সী।
সে বললো: ‘আমি এমন কিছু দেখেছি যা তারা দেখেনি। তখন আমি সেই রসূলের (জিবরিলের) পদচিহ্ন থেকে এক মুষ্টি (ধূলো) নিয়েছিলাম এবং তা নিক্ষেপ করেছিলাম, এ কাজটির জন্যে আমার নফস আমাকে উদ্বুদ্ধ করেছিল।’
Qala basurtu bima lam yabsuroo bihi faqabadtu qabdatan min athari alrrasooli fanabathtuha wakathalika sawwalat lee nafsee
ক্ব-লা ফায্হাব্ ফাইন্না লাকা ফিল্ হাইয়াতি আন্ তাকুলা লা-মিসা-সা অইন্না লাকা মাও'ঈদাল্লান্ তুখ্লাফাহূ অর্ন্জু ইলা য় হিকাল্লাযী জোয়াল্তা 'আলাইহি 'আ-কিফা- লানুর্হারিক্বন্নাহূ ছুম্মা- লানান্সিফান্নাহূ ফিল্ ইয়াম্মি নাস্ফা-।
মূসা বললো: ‘‘যাও, তোমার জন্যে জীবদ্দশায় এই শাস্তি নির্ধারিত হলো যে, তুমি সব সময় বলতে থাকবে: ‘আমাকে স্পর্শ করোনা,’ তোমার জন্যে নির্ধারিত হলো একটি নির্দিষ্টকাল, তোমার বেলায় যার ব্যতিক্রম হবেনা। তোমার ইলাহ্টির (দেবতাটির) প্রতি তাকাও, তুমি যার পূজা করতে, আমরা অবশ্যি সেটিকে পুড়ে ফেলবো এবং বিক্ষিপ্ত করে সেটিকে নিক্ষেপ করবো সাগরে।
Qala faithhab fainna laka fee alhayati an taqoola la misasa wainna laka mawAAidan lan tukhlafahu waonthur ila ilahika allathee thalta AAalayhi AAakifan lanuharriqannahu thumma lanansifannahu fee alyammi nasfan
ইন্নামা য় ইলাহুকুমুল্লা-হুল্লাযী লা য় ইলা- হা ইল্লা-হু অসি'আ কুল্লা শাইয়িন্ 'ইল্মা-।
নিশ্চয়ই তোমাদের ইলাহ্ একমাত্র যিনি ছাড়া আর কোনো ইলাহ্ নেই। সব বিষয়ে তাঁর জ্ঞান পরিব্যাপ্ত।’’
Innama ilahukumu Allahu allathee la ilaha illa huwa wasiAAa kulla shayin AAilman
কাযা-লিকা নাক্বছ্ছু 'আলাইকা মিন্ আম্বা-য়ি মা-ক্বদ্ সাবাক্ব অক্বদ্ আ-তাইনা- কামিল্লাদুন্না-যিক্র- ।
এভাবেই আমরা তোমাকে অতীত সংবাদের বিবরণ দিচ্ছি, আর এ উদ্দেশ্যে আমরা তোমাকে দিয়েছি একটি যিকির (কুরআন)।
Kathalika naqussu AAalayka min anbai ma qad sabaqa waqad ataynaka min ladunna thikran
মান্ আ'রদ্বোয়া 'আন্হু ফাইন্নাহূ ইয়াহ্মিলূ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি ওয়িযর-।
যে এ গ্রন্থ থেকে মুখ ফেরাবে, সে কিয়ামতের দিন বহন করবে এক বিশাল বোঝা।
Man aAArada AAanhu fainnahu yahmilu yawma alqiyamati wizran
খ-লিদীনা ফীহ্ অ সা-য়া লাহুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি হিম্লা-।
চিরদিন তারা তাতেই থাকবে, কিয়ামতকালের এই বোঝা তাদের জন্যে হবে কতো যে নিকৃষ্ট বোঝা!
Khalideena feehi wasaa lahum yawma alqiyamati himlan
ইয়াওমা ইয়ুন্ফাখু ফিছ্ ছুরি অনাহ্শুরুল্ মুজ্বরিমীনা ইয়াওমায়িযিন্ র্যুক্বা-।
যেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে এবং যেদিন আমরা অপরাধীদের দৃষ্টিহীন করে হাশর করবো,
Yawma yunfakhu fee alssoori wanahshuru almujrimeena yawmaithin zurqan
ইয়াতাখ-ফাতূনা বাইনাহুম্ ইল্লাবিছ্তুম্ ইল্লা-'আশর-।
সেদিন তারা নিজেরা নিজেরা চুপিসারে বলাবলি করবে: ‘তোমরা তো (পৃথিবীতে) মাত্র দশদিন অবস্থান করেছিলে।’
Yatakhafatoona baynahum in labithtum illa AAashran
নাহ্নু 'আলামু বিমা- ইয়াকুলূনা ইয্ ইয়াকুলু আম্ছালুহুম্ ত্বোয়ারীক্বতান্ ইল্লাবিছ্তুম্ ইল্লা- ইয়াওমা-।
সেদিন তারা কী বলবে সেটা আমরা অধিক জানি, সেদিন তাদের সর্বাধিক উন্নত বুদ্ধির অধিকারী ব্যক্তি বলবে: ‘তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে।’
Nahnu aAAlamu bima yaqooloona ith yaqoolu amthaluhum tareeqatan in labithtum illa yawman
অইয়াস্য়ালূ নাকা 'আনিল্ জ্বিবা-লি ফাক্বল্ ইয়ান্সিফুহা- রব্বী নাস্ফা-।
তারা তোমার কাছে পর্বতমালা সম্পর্কে জানতে চাইছে। তুমি বলো: ‘আমার প্রভু সেগুলোকে সমূলে উঠিয়ে বিক্ষিপ্ত করে দেবেন।’
Wayasaloonaka AAani aljibali faqul yansifuha rabbee nasfan
ফাইয়াযারুহা-ক্ব-'আন্ ছোয়াফ্ছোয়াফা-।
তারপর তিনি সেগুলোকে পরিণত করবেন মসৃণ সমতল মাঠে।
Fayatharuha qaAAan safsafan
লা- তারা-ফীহা 'ই অজ্বাঁও অলা য় আম্তা-।
তাতে তুমি কোনো প্রকার বক্রতা কিংবা উঁচু (নিচু) দেখবেনা।
La tara feeha AAiwajan wala amtan
ইয়াওমায়িযিঁই ইয়াত্তাবি'ঊনাদ্দা'ইয়া লা-'ইওয়াজ্বা লাহূ অখশা'আতিল্ আছ্ওয়া-তু র্লিরহ্মা- নি ফালা- তাস্মা'উ ইল্লা- হাম্সা-।
সেদিন তারা ঘোষণাকারীকে অনুসরণ করবে (ঘোষণাকারীর দিকে দৌড়াবে), কোনো প্রকার এদিক সেদিক করতে পারবেনা। রহমানের সামনে সমস্ত আওয়ায স্তব্ধ হয়ে যাবে। ফলে মৃদু পদধ্বনি ছাড়া তুমি আর কিছুই শুনতে পাবেনা।
Yawmaithin yattabiAAoona alddaAAiya la AAiwaja lahu wakhashaAAati alaswatu lilrrahmani fala tasmaAAu illa hamsan
ইয়াওমায়িযিল্লা- তান্ফা'উশ্ শাফা-'আতু ইল্লা-মান্ আযিনা লার্হু রহ্মা-নু অ রদ্বিয়া লাহূ ক্বওলা।
সেদিন শাফায়াতে কোনো কাজ হবেনা, তবে রহমান যাকে অনুমতি দেবেন এবং যার কথা শুনতে রাজি হবেন তার বিষয়টি আলাদা।
Yawmaithin la tanfaAAu alshshafaAAatu illa man athina lahu alrrahmanu waradiya lahu qawlan
ইয়া'লামু মা-বাইনা আইদীহিম্ অমা-খল্ফাহুম্ অলা-ইয়ুহীত্ব ূনা বিহী 'ইল্মা-।
তাদের সামনে পিছে যা কিছু আছে সবই তাঁর এলেমে আছে, কিন্তু তাদের এলেম তাঁকে আয়ত্ত করতে পারেনা।
YaAAlamu ma bayna aydeehim wama khalfahum wala yuheetoona bihi AAilman
অ 'আনাতিল্ উজুহু লিল্হাইয়্যিল্ ক্বাইয়্যূম্ অক্বদ্ খ-বা মান্ হামালা জুল্মা-।
সেদিন চিরঞ্জীব, সর্ববস্ত্তর ধারকের উদ্দেশ্যে সবাই হবে নতশির। সেদিন ব্যর্থ হবে সে, যে বইয়ে আনবে যুলুম।
WaAAanati alwujoohu lilhayyi alqayyoomi waqad khaba man hamala thulman
অমাইঁ ইয়া'মাল্ মিনাছ্ ছোয়া-লিহা-তি অহুঅ মু'মিনুন্ ফালা-ইয়াখ-ফু জুল্মাঁও অলা- হাদ্ব্মা-।
অবস্থায় যে কেউ আমলে সালেহ্ করবে, তার কোনোই আশংকা থাকবেনা অন্যায় বিচার কিংবা কোনো প্রকার ক্ষতির।
Waman yaAAmal mina alssalihati wahuwa muminun fala yakhafu thulman wala hadman
অকাযা-লিকা আন্যাল্না-হু ক্বর্আ-নান্ 'আরবিয়্যাঁও অছোর্য়া রফ্না-ফীহি মিনাল্ অ'ঈদি লাআল্লাহুম্ ইয়াত্তাকুনা আও ইয়ুহ্দিছু লাহুম্ যিক্র-।
এভাবেই, আমরা এটিকে নাযিল করেছি একটি আরবি কুরআন হিসেবে এবং বিভিন্নভাবে তাতে বর্ণনা করেছি সতর্ক বার্তা, যাতে করে তারা নিজেদের রক্ষা করার চেষ্টা করে অথবা এটি যেনো হয় তাদের জন্যে একটি উপদেশ।
Wakathalika anzalnahu quranan AAarabiyyan wasarrafna feehi mina alwaAAeedi laAAallahum yattaqoona aw yuhdithu lahum thikran
ফাতা 'আলাল্লা-হুল্ মালিকুল্ হাক্বক্বঅলা-তা'জ্বাল্ বিল্ক্বর্আ-নি মিন্ ক্বব্লি আইঁ ইয়ুক্বদ্বোয়া য় ইলাইকা অহ্ইয়ুহূ অক্বর্ রব্বি যিদ্নী 'ইল্মা-।
অতীব মহান, প্রকৃত সম্রাট তিনিই। তোমার প্রতি অহি সম্পূর্ণ হবার আগেই তুমি তাড়াহুড়া করে কুরআন পাঠ করোনা। তুমি বলো: ‘আমার প্রভু! আমাকে সমৃদ্ধ করো জ্ঞানে।’
FataAAala Allahu almaliku alhaqqu wala taAAjal bialqurani min qabli an yuqda ilayka wahyuhu waqul rabbi zidnee AAilman
অ লাক্বদ্ 'আহিদ্না য় ইলা য় আ-দামা মিন্ ক্বব্লু ফানাসিয়া অলাম্ নাজ্বিদ্ লাহূ 'আয্মা-।
ইতোপূর্বে আমরা আদমকে একটি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমরা তাকে পাইনি মজবুত সংকল্পের অধিকারী।
Walaqad AAahidna ila adama min qablu fanasiya walam najid lahu AAazman
অ ইয্ক্বল্না-লিল্ মালা-য়িকাতিস্ জ্বদূ লি আ-দামা ফাসাজ্বাদূ য় ইল্লা য় ইব্লীস্ আবা-।
আমরা যখন ফেরেশতাদের বলেছিলাম, তোমরা সাজদা করো আদমকে, তখন তারা সাজদা করলো, কিন্তু করেনি শুধু ইবলিস। সে অস্বীকার করলো (সাজদা করতে)।
Waith qulna lilmalaikati osjudoo liadama fasajadoo illa ibleesa aba
ফাক্বল্না-ইয়া য় আ-দামু ইন্না হা-যা- 'আদুওয়ুল্লাকা অলিযাওজ্বিকা ফালা-ইয়ুখ্রিজ্বান্নাকুমা-মিনাল্ জ্বান্নাতি ফাতাশ্ক্ব-।
তখন আমরা বলেছিলাম, হে আদম! নিশ্চয়ই এ (ইবলিস) তোমার এবং তোমার স্ত্রীর শত্রু। সে যেনো তোমাদের জান্নাত থেকে বের করে না দেয়। দিলে তোমরা পড়বে দুর্ভোগে।
Faqulna ya adamu inna hatha AAaduwwun laka walizawjika fala yukhrijannakuma mina aljannati fatashqa
ইন্না লাকা আল্লা-তাজু 'আ ফীহা-অলা-তা'রা-।
তোমার জন্যে নিয়ম করে দেয়া হলো, তুমি জান্নাতে ক্ষুধার্তও হবেনা বিবস্ত্রও হবেনা।
Inna laka alla tajooAAa feeha wala taAAra
অ আন্নাকা লা-তাজ্মায়ূ ফীহা- অলা-তাদ্ব্হা-।
তুমি সেখানে পিপাসার্তও হবেনা, রোদেও পুড়বেনা।
Waannaka la tathmao feeha wala tadha
ফা অস্অসা ইলাইহিশ্ শাইতোয়া-নু ক্ব-লা ইয়া য় আ-দামু হাল্ আদুল্লুকা 'আলা-শাজ্বারতিল্ খুল্দি অমুল্কিল্ লা-ইয়াব্লা-।
তখন শয়তান তাকে অস্অসা দিলো। সে বললো: ‘হে আদম! আমি কি আপনাকে সংবাদ দেবো এক অমর গাছের এবং এক অক্ষয় সাম্রাজ্যের?’
Fawaswasa ilayhi alshshaytanu qala ya adamu hal adulluka AAala shajarati alkhuldi wamulkin la yabla
ফা আকালা-মিন্হা-ফাবাদাত্ লাহুমা-সাত-তুহুমা-অত্বোয়াফিক্ব-ইয়াখ্ছিফা-নি 'আলাইহিমা-মিওঁ অরক্বিল্ জ্বান্না-তি অ'আছোয়া য় আ-দামু রব্বাহূ ফাগওয়া-।
ফলে তারা দুজনে সেই গাছের ফল খেলো। তখন তাদের লজ্জাস্থান পরস্পরের কাছে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের পত্রপল্লব দিয়ে নিজেদের আবৃত করতে থাকলো। এভাবে আদম তার প্রভুর আদেশ অমান্য করলো এবং বিপথগামী হলো।
Faakala minha fabadat lahuma sawatuhuma watafiqa yakhsifani AAalayhima min waraqi aljannati waAAasa adamu rabbahu faghawa
ছুম্মাজ্বতাবা-হু রব্বুহূ ফাতা-বা 'আলাইহি অহাদা-।
তারপর তার প্রভু তাকে মনোনীত করেন, তার তাওবা কবুল করেন এবং তাকে প্রদান করেন সঠিক জীবন পদ্ধতি।
Thumma ijtabahu rabbuhu fataba AAalayhi wahada
ক্ব-লাহ্ বিত্বোয়া-মিন্হা-জামী'আম্ বা'দ্বকুম্ লিবা'দ্বিন্ 'আদুওয়্যুন্ ফাইম্মা-ইয়াতিয়ান্নাকুম্ মিন্নী হুদান্ ফামানি ত্তাবা'আ হুদা-ইয়া ফালা-ইয়াদিল্ল অলা-ইয়াশ্ক্ব-।
তিনি তাদের বললেন: ‘‘তোমরা উভয়ে (আদম ও শয়তান) এক সাথে এখান থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হুদা (জীবন পদ্ধতি এবং নবী ও কিতাব) আসবে, তখন যে আমার হুদার অনুসরণ করবে, সে বিপথগামীও হবেনা, দুর্ভাগাও হবেনা।
Qala ihbita minha jameeAAan baAAdukum libaAAdin AAaduwwun faimma yatiyannakum minnee hudan famani ittabaAAa hudaya fala yadillu wala yashqa
অমান্ 'আরদ্বোয়া আন্ যিক্রী ফাইন্না লাহূ মা'ঈশাতান্ দ্বোয়ান্কঁও অনাহ্শুরুহূ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি আমা-।
কিন্তু যে আমার যিকির (কিতাব) থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন যাপন পদ্ধতি হয়ে পড়বে সংকুচিত আর কিয়ামতের দিন আমরা তাকে হাশর করবো অন্ধ করে।’’
Waman aAArada AAan thikree fainna lahu maAAeeshatan dankan wanahshuruhu yawma alqiyamati aAAman
ক্ব-লা রব্বি লিমা হার্শাতানী য় আ'মা- অক্বদ্ কুন্তু বাছীরা-।
তখন সে বলবে: ‘প্রভু! আমাকে অন্ধ করে কেন হাশর করেছো, আমি তো ছিলাম দৃষ্টিশক্তির অধিকারী?’
Qala rabbi lima hashartanee aAAma waqad kuntu baseeran
ক্ব-লা কাযা-লিকা আতাত্কা আ-ইয়া-তুনা ফানাসী তাহা- অ কাযা-লিকাল্ ইয়াওমা তুন্সা-।
তিনি বলবেন: ‘এভাবেই, তোমার কাছে এসেছিল আমাদের আয়াত, কিন্তু তুমি তা ভুলে থেকেছিলে, একইভাবে তুমিও বিস্মৃত হলে।’
Qala kathalika atatka ayatuna fanaseetaha wakathalika alyawma tunsa
অ কাযা-লিকা নাজ্বযী মান্ আস্রফা অলাম ইয়ুমিম্ বিআ-ইয়া-তি রব্বিহ্ অলা'আযা-বুল্ আ-খিরতি আশাদ্দু অআব্ক্ব-
আমরা তাদেরকে এরকমই প্রতিফল দিয়ে থাকি যারা সীমালঙ্ঘন করে এবং তাদের প্রভুর আয়াতের প্রতি ঈমান আনেনা। আর আখিরাতের আযাব তো অবশ্যি আরো অধিক কঠোর এবং স্থায়ী।
Wakathalika najzee man asrafa walam yumin biayati rabbihi walaAAathabu alakhirati ashaddu waabqa
আফালাম্ ইয়াহ্দি লাহুম্ কাম্ আহ্লাক্না-ক্বব্লাহুম্ মিনাল্ ক্বরূনি ইয়াম্শূনা ফী মাসা-কিনিহিম্ ইন্না ফী যা-লিকা লা-আ-ইয়া-তিল্লি উলিন্ নুহা-।
এ বিষয়টিও কি তাদেরকে হিদায়াতের পথে আনতে পারলোনা যে, তাদের আগে আমরা কতো মানব প্রজন্মকে হালাক করে দিয়েছি, তারাও তাদের বাসস্থানে চলাফেরা করতো। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে তাদের জন্যে যারা বুদ্ধি বিবেকওয়ালা লোক।
Afalam yahdi lahum kam ahlakna qablahum mina alqurooni yamshoona fee masakinihim inna fee thalika laayatin liolee alnnuha
অলাও লা-কালিমাতুন্ সাবাক্বত্ র্মি রব্বিকা লাকা-না লিযা-মাঁও অ আজ্বালুম্ মুসাম্মা।
তোমার প্রভুর পূর্ব বাণী এবং সময় নির্দিষ্ট করা না থাকলে তাদেরকে দ্রুত শাস্তি দেয়া আবশ্যক হয়ে যেতো।
Walawla kalimatun sabaqat min rabbika lakana lizaman waajalun musamman
ফার্ছ্বি 'আলা-মা-ইয়াকুলূনা অসাব্বিহ্ বিহাম্দি রব্বিকা ক্বব্লা ত্বলূইশ্ শাম্সি অক্বব্লা গুরূবিহা-অমিন্ আ-না-য়ি ল্লাইলি ফাসাব্বিহ্ অআত্বর-ফান্ নাহা-রি লা'আল্লাকা র্তাদ্বোয়া-।
সুতরাং তারা যা বলে, সে সম্পর্কে তুমি সবর অবলম্বন করো এবং তোমার প্রভুর হামদসহ তসবিহ করো সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের আগে। এছাড়া রাত্রিকালে তাঁর তসবিহ করো আর দিনের দুইপ্রান্তে। আশা করা যায় এর ফলে (তুমি তোমার প্রভুর অনুগ্রহ লাভ করবে) এবং হয়ে যাবে সন্তুষ্ট।
Faisbir AAala ma yaqooloona wasabbih bihamdi rabbika qabla tulooAAi alshshamsi waqabla ghuroobiha wamin anai allayli fasabbih waatrafa alnnahari laAAallaka tarda
অলা-তামুদ্দান্না 'আইনাইকা ইলা-মা-মাত্তা'না-বিহী য় আয্ওয়া-জ্বাম্ মিন্হুম্ যাহ্রতাল্ হা-ইয়া-তিদ্ দুন্ইয়া- লিনাফ্তিনাহুম্ ফীহ্ অ রিয্ক্ব রব্বিকা খইরুঁও অআব্ক্ব-।
আমরা তাদের বিভিন্ন শ্রেণীর লোককে পার্থিব জীবনের সৌন্দর্য ও ভোগবিলাসের জন্যে যেসব সামগ্রী দিয়েছি তাদের পরীক্ষা করার উদ্দেশ্যে, তুমি সেদিকে চোখ তুলেও তাকিয়োনা। তোমার প্রভুর দেয়া রিযিকই উত্তম এবং স্থায়ী।
Wala tamuddanna AAaynayka ila ma mattaAAna bihi azwajan minhum zahrata alhayati alddunya linaftinahum feehi warizqu rabbika khayrun waabqa
অর্মু আহ্লাকা বিছ ছ্লা-তি অছ্ত্বোয়ার্বি 'আলাইহা- লা-নাস্য়ালুকা রিয্ক্ব- নাহ্নু র্নাযুক্বক্ব অল্ 'আ-ক্বিবাতু লিত্তাক্ব্ওয়া-।
তোমার পরিবারবর্গকে সালাতের নির্দেশ দাও এবং তার উপর অবিচল থাকো, আমরা তোমার কাছে রিযিক চাইনা। আমরাই তোমাকে রিযিক দেই। পরিণামের শুভ ফল তো তাকওয়াবানদের জন্যেই।
Wamur ahlaka bialssalati waistabir AAalayha la nasaluka rizqan nahnu narzuquka waalAAaqibatu lilttaqwa
অক্ব-লূ লাওলা ইয়াতীনা-বিআ-ইয়াতিম্ র্মি রব্বিহ্ আওয়ালাম্ তাতিহিম্ বাইয়্যিনাতু মা-ফিছ্ ছুহুফিল্ ঊলা-।
তারা বলে: ‘সে তার প্রভুর কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসেনা কেন?’ তাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আসেনি, যা রয়েছে আগেকার কিতাবসমূহে?
Waqaloo lawla yateena biayatin min rabbihi awalam tatihim bayyinatu ma fee alssuhufi aloola
অলাও আন্না য় আহ্লাক্না-হুম বি 'আযা-বিম্ মিন্ ক্বব্লিহী লাক্ব-লূ রব্বানা-লাওলা য় র্আসাল্তা ইলাইনা-রসূলান্ ফানাত্তাবি'আ আ-ইয়া-তিকা মিন্ ক্বব্লি আন্ নাযিল্লা অনাখ্যা-।
আমরা যদি (তাকে পাঠাবার) পূর্বেই তাদেরকে আযাব দিয়ে হালাক করে দিতাম, তবে অবশ্যি তারা বলতো: ‘আমাদের প্রভু! তুমি আমাদের কাছে একজন রসূল পাঠালে না কেন? পাঠালে তো আমরা লাঞ্ছিত ও অপমাণিত হবার আগেই তোমার আয়াতের অনুসরণ করতাম।’
Walaw anna ahlaknahum biAAathabin min qablihi laqaloo rabbana lawla arsalta ilayna rasoolan fanattabiAAa ayatika min qabli an nathilla wanakhza
ক্বল্ কুল্লম্ মুতারব্বিছুন্ ফাতারব্বাছূ ফাসাতা'লামূনা মান্ আছ্হা-বুছ্ ছির-ত্বিস্ সাওয়্যি অমানিহ্ তাদা-।
হে নবী! বলো: প্রত্যেকেই প্রতীক্ষায় আছে, সুতরাং তোমরাও প্রতীক্ষা করো। তারপরই তোমরা জানতে পারবে কারা সরল সঠিক পথে আছে আর কারা প্রতিষ্ঠিত হিদায়াতের উপর?
Qul kullun mutarabbisun fatarabbasoo fasataAAlamoona man ashabu alssirati alssawiyyi wamani ihtada