আল নাস
Chapter 114, 6 verses
-
বাংলা উচ্চারণ
-
আবদুস শহীদ নাসিম
-
জহুরুল হক
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম কুল্ আ'ঊযু বিরব্বিন্না-স্।
আবদুস শহীদ নাসিম
(হে নবী!) বলো : আমি আশ্রয় চাই মানবজাতির প্রভুর কাছে
জহুরুল হক
তুমি বলে যাও - - ''আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, - -
বাংলা উচ্চারণ
মালিকিন্না-স্ ।
আবদুস শহীদ নাসিম
মানবজাতির সম্রাটের কাছে,
জহুরুল হক
''মানুষের মালিকের, - -
বাংলা উচ্চারণ
ইলা-হি ন্না-স্
আবদুস শহীদ নাসিম
মানবজাতির ত্রাণকর্তার কাছে,
জহুরুল হক
''মানুষের উপাস্যের,
বাংলা উচ্চারণ
মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্ খান্না-সি
আবদুস শহীদ নাসিম
কুমন্ত্রণাদাতা খান্নাসের অনিষ্ট থেকে,
জহুরুল হক
''গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, - -
বাংলা উচ্চারণ
আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী ছুদূরিন্না-স্।
আবদুস শহীদ নাসিম
(সেই খান্নাস থেকে) যে কুমন্ত্রণা দেয় মানুষের মনে,
জহুরুল হক
''যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়,
বাংলা উচ্চারণ
মিনাল্ জ্বিন্নাতি অন্না-স্।
আবদুস শহীদ নাসিম
সে জিন হোক আর মানুষ।
জহুরুল হক
''জিনের অথবা মানুষের মধ্যে থেকে।’’