আল শামস , choose another chapter
আল শামস
Chapter 91, 15 verses
বাংলা উচ্চারণ
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
Arabic, with marks
Word by word
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অশ্ শাম্সি অ দ্বুহা-হা-।
আবদুস শহীদ নাসিম
১ শপথ সূর্যের এবং তার উজ্জ্বলতার।
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ সূর্যের এবং তার জ্যোতির,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا
Word by word
١ وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
বাংলা উচ্চারণ
২ অল্ ক্বমারি ইযা-তালা-হা-।
আবদুস শহীদ নাসিম
২ শপথ চাঁদের, যখন সে তিলাওয়াত করে তাকে (সূর্যকে)।
সমকালীন বাংলা
২ এবং চাঁদের, যখন তা তার অনুসরণ করে,
Arabic, with marks
٢ وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
Word by word
٢ وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
বাংলা উচ্চারণ
৩ অন্নাহা-রি ইযা-জ্বাল্লা-হা-।
আবদুস শহীদ নাসিম
৩ শপথ দিনের, যখন সে প্রকাশ করে তার (সূর্যের) উজ্জ্বলতাকে।
সমকালীন বাংলা
৩ এবং দিনের, যখন তা তাকে প্রকাশ করে,
Arabic, with marks
٣ وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
Word by word
٣ وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
বাংলা উচ্চারণ
৪ অললাইলি-ইযা ইয়াগ্শা-হা-।
আবদুস শহীদ নাসিম
৪ শপথ রাতের, যখন সে ঢেকে দেয় তাকে (সূর্যকে)।
সমকালীন বাংলা
৪ এবং রাতের, যখন তা তাকে আচ্ছন্ন করে,
Arabic, with marks
٤ وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
Word by word
٤ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
বাংলা উচ্চারণ
৫ অস্সামা-য়ি অমা-বানা-হা-।
আবদুস শহীদ নাসিম
৫ শপথ আকাশের এবং তাঁর, যিনি তা বানিয়েছেন।
সমকালীন বাংলা
৫ এবং আকাশের, এবং যিনি তা নির্মাণ করেছেন,
Arabic, with marks
٥ وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
Word by word
٥ وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
বাংলা উচ্চারণ
৬ অল্ র্আদ্বি অমা-ত্বোয়াহা-হা-।
আবদুস শহীদ নাসিম
৬ শপথ পৃথিবীর এবং তাঁর, যিনি এটিকে বিছিয়ে দিয়েছেন।
সমকালীন বাংলা
৬ এবং পৃথিবীর, এবং যিনি তা বিস্তৃত করেছেন,
Arabic, with marks
٦ وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
Word by word
٦ وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
বাংলা উচ্চারণ
৭ অ নাফ্সিঁও অমা-সাওয়্যা-হা-।
আবদুস শহীদ নাসিম
৭ শপথ মানবের (মানব সত্তার) আর তাঁর, যিনি তাকে যথাযথভাবে গঠন করেছেন
সমকালীন বাংলা
৭ এবং প্রাণের, এবং যিনি সেটিকে সুগঠিত করেছেন,
Arabic, with marks
٧ وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
Word by word
٧ وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
বাংলা উচ্চারণ
৮ ফায়াল্হামাহা-ফুজুরহা- অতাকওয়া-হা-।
আবদুস শহীদ নাসিম
৮ তারপর তার মধ্যে ইল্হাম করেছেন ফুজুর (সীমালংঘনের প্রবণতা) এবং তাকওয়া (সীমার মধ্যে অবস্থানের প্রবণতা)।
সমকালীন বাংলা
৮ অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সংযমশীলতা অনুপ্রাণিত করেছেন,
Arabic, with marks
٨ فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
Word by word
٨ فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
বাংলা উচ্চারণ
৯ ক্বদ্ আফ্লাহা-মান্ যাক্কা-হা-।
আবদুস শহীদ নাসিম
৯ নি:সন্দেহে সফল হলো সে, যে তাযকিয়া (পরিশুদ্ধ, উন্নত ও বিকশিত) করলো নিজেকে।
সমকালীন বাংলা
৯ নিশ্চয়ই সফল হয়েছে সে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে,
Arabic, with marks
٩ قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
Word by word
٩ قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
বাংলা উচ্চারণ
১০ অক্বদ্ খ-বা মান্ দাস্সা-হা-।
আবদুস শহীদ নাসিম
১০ নি:সন্দেহে ব্যর্থ হলো সে, যে দুষিত ও কলুষিত করে ধসিয়ে দিলো নিজেকে।
সমকালীন বাংলা
১০ এবং অবশ্যই ব্যর্থ হয়েছে সে, যে নিজেকে কলুষিত করেছে,
Arabic, with marks
١٠ وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
Word by word
١٠ وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
বাংলা উচ্চারণ
১১ ক্বায্যাবাত্ ছামূদু বিত্বোয়াগ্ওয়া-হা য়।
আবদুস শহীদ নাসিম
১১ সামুদ সম্প্রদায় নিজের তাগুতি আচরণ দিয়ে অস্বীকার করেছিল (আল্লাহর রসূলকে)।
সমকালীন বাংলা
১১ সামূদ অস্বীকার করেছিল তাদের অবাধ্যতার কারণে,
Arabic, with marks
١١ كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
Word by word
١١ كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
বাংলা উচ্চারণ
১২ ইযিম্ বা'আছা আশ্ক্ব-হা-
আবদুস শহীদ নাসিম
১২ তখন তাদের মধ্যকার সবচেয়ে বড় দুষ্ট হতভাগ্যটি (মুজিযার উটনীকে হত্যার জন্যে) তৎপর হয়ে উঠেছিল।
সমকালীন বাংলা
১২ যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি উঠে দাঁড়িয়েছিল,
Arabic, with marks
١٢ إِذِ انبَعَثَ أَشْقَاهَا
Word by word
١٢ إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
বাংলা উচ্চারণ
১৩ ফাক্ব-লা লাহুম্ রসূলুল্লা-হি না-ক্বতাল্লা-হি অসুকইয়া-হা-।
আবদুস শহীদ নাসিম
১৩ তখন আল্লাহর রসূল (সালেহ) তাদের বলেছিল: সাবধান! এটি আল্লাহর (পক্ষ থেকে আসা) উটনী (এটিকে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করোনা) এবং এটিকে পানি পান করতে বাধা দিওনা।
সমকালীন বাংলা
১৩ তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিলেন, ‘আল্লাহর উটনী ও তার পান করায় বাধা দিও না,’
Arabic, with marks
١٣ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
Word by word
١٣ فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا
বাংলা উচ্চারণ
১৪ ফাকায্যাবূহু ফা'আক্বরূহা- ফাদাম্দামা 'আলাইহিম্ রব্বুহুম্ বিযাম্বিহিম্ ফাসাওয়্যা-হা-।
আবদুস শহীদ নাসিম
১৪ কিন্তু তারা তাকে (রসূলকে) অস্বীকার করলো এবং হত্যা করলো উটনীকে। ফলে তাদের প্রভু তাদের উপর চাপিয়ে দিলেন ধ্বংস তাদের অপরাধের কারণে এবং ধ্বংস স্তুপের মধ্যে সমান করে রেখে দিলেন তাদেরকে।
সমকালীন বাংলা
১৪ কিন্তু তারা তাঁকে অস্বীকার করেছিল এবং সেটিকে হত্যা করেছিল; ফলে তাদের প্রতিপালক তাদের পাপের কারণে তাদের ধ্বংস করে দিলেন এবং সমান করে দিলেন,
Arabic, with marks
١٤ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
Word by word
١٤ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
বাংলা উচ্চারণ
১৫ অলা-ইয়াখ-ফু 'উকবা-হা।
আবদুস শহীদ নাসিম
১৫ আর কাজের পরিণতির কোনো ভয় তাঁর (আল্লাহর) নেই।
সমকালীন বাংলা
১৫ এবং তিনি তাঁর পরিণামের ভয় করেন না।
Arabic, with marks
١٥ وَلَا يَخَافُ عُقْبَاهَا
Word by word
١٥ وَلَا يَخَافُ عُقْبَٰهَا
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report