আল বাইয়্যিনাহ , choose another chapter
আল বাইয়্যিনাহ
Chapter 98, 8 verses
বাংলা উচ্চারণ
আবদুস শহীদ নাসিম
Add book
List
Grid
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লাম্ ইয়াকুনিল্লাযীনা কাফারূ মিন্ আহ্লিল্ কিতা-বি অল্ মুশ্রিকীনা মুন্ফাক্কীনা হাত্তা-তা”তিয়াহুমুল্ বাইয়্যিনাতু ।
আবদুস শহীদ নাসিম
১ আহলে কিতাবদের (ইহুদি - খৃষ্টানদের) যারা কুফুরিতে নিমজ্জিত ছিলো তারা এবং মুশরিকরা তাদের (কুফুরি এবং শিরকে) অবিচল ছিলো, যতোক্ষণ না তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ।
বাংলা উচ্চারণ
২ রসূলুম্ মিনাল্লা-হি ইয়াত্লূ ছুহুফাম্ মুত্বোয়াহ্হারতান্।
আবদুস শহীদ নাসিম
২ (সে হলো) আল্লাহর পক্ষ থেকে আসা এক রসূল (মুহাম্মদ), সে তিলাওয়াত করে পবিত্র সহিফা (আল কুরআন)।
বাংলা উচ্চারণ
৩ ফীহা-কুতুবুন্ ক্বাইয়িমাহ্
আবদুস শহীদ নাসিম
৩ তাতে রয়েছে (আল্লাহর পক্ষ থেকে) সরল সঠিক সুদৃঢ় বিধান।
বাংলা উচ্চারণ
৪ অ মা-তার্ফারাক্বাল্লাযীনা ঊতুল্ কিতা-বা ইল্লা- মিম্ বা'দি মা-জ্বা-য়াত্হুমুল্ বাইয়িনাহ্।
আবদুস শহীদ নাসিম
৪ যাদের কিতাব দেয়া হয়েছিল (অর্থাৎ ইহুদি - খৃষ্টান), তারা তো বিভক্ত হলো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর।
বাংলা উচ্চারণ
৫ অমা-উমিরূ য় ইল্লা-লিইয়া'বুদুল্লা-হা মুখ্লিছীনা লাহুদ্দীনা হুনাফা-য়া অইয়ুক্বীমুছ্ ছলা-তা অইয়ু”তুয্ যাকা-তা অযা-লিকা দীনুল্ ক্বাইয়িমাহ্।
আবদুস শহীদ নাসিম
৫ তাদেরকে তো এ ছাড়া আর কোনো নির্দেশ দেয়া হয়নি যে, তারা নিজেদের দীনকে (আল্লাহর জন্যে) নিবেদিত করে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত দিয়ে দেবে, আর এটাই সত্য - সঠিক - সুদৃঢ় দীন।
বাংলা উচ্চারণ
৬ ইন্নাল্লাযীনা কাফারূ মিন্ আহ্লিল্ কিতা-বি অল্মুশ্রিকীনা ফী না-রি জ্বাহান্নামা খ-লিদীনা ফীহা- উলা-য়িকা হুম্ র্শারুল্ বারিয়্যাহ্।
আবদুস শহীদ নাসিম
৬ আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করবে তারা এবং মুশরিকরা থাকবে জাহান্নামের আগুনে। স্থায়ীভাবে থাকবে তারা সেখানে। সৃষ্টির অধম তারা।
বাংলা উচ্চারণ
৭ ইন্নাল্লাযীনা আ-মানূ ওয়া 'আমিলুছ্ ছোয়া-লিহা-তি উলা-য়িকাহুম্ খইরুল্ বারিয়্যাহ্।
আবদুস শহীদ নাসিম
৭ তবে যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে, তারা হলো সৃষ্টির সেরা।
বাংলা উচ্চারণ
৮ জ্বাযা-য়ুহুম্ 'ইন্দা রব্বিহিম্ জ্বান্না-তু 'আদ্নিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খ-লিদীনা ফীহা য় আবাদা- রদ্বিয়াল্লা-হু 'আন্হুম্ অরদু 'আন্হু যা-লিকা লিমান্ খশিয়া রব্বাহ্।
আবদুস শহীদ নাসিম
৮ তাদের প্রভুর কাছে তাদের পুরস্কার রয়েছে চিরস্থায়ী জান্নাত (বাগ - বাগিচা), যেগুলোর নিচে দিয়ে বহমান থাকবে বিপুল নদ নদী নহর। চিরদিন চিরকাল থাকবে তারা সেখানে। আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি আর তারাও সন্তুষ্ট হয়েছে তাঁর প্রতি। - এসব কিছু ঐ ব্যক্তির জন্যে যে ভয় করে চলে তার প্রভুকে।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report