আল ফাতিহা
Chapter 1, 7 verses
-
বাংলা উচ্চারণ
-
ইসলামিক ফাউন্ডেশন
-
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম
ইসলামিক ফাউন্ডেশন
দয়াময়, পরম দয়ালু র নামে,
মুহিউদ্দীন খান
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
বাংলা উচ্চারণ
আলহামদু লিল্লাহি রাব্বিল আ'-লামি-ন।
ইসলামিক ফাউন্ডেশন
সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক রই,
মুহিউদ্দীন খান
যাবতীয় প্রশংসা তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
বাংলা উচ্চারণ
আররাহমা-নির রাহি-ম
ইসলামিক ফাউন্ডেশন
যিনি দয়াময়, পরম দয়ালু,
মুহিউদ্দীন খান
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
বাংলা উচ্চারণ
মা-লিকি ইয়াওমিদ্দি-ন
ইসলামিক ফাউন্ডেশন
কর্মফল দিবসের মালিক।
মুহিউদ্দীন খান
যিনি বিচার দিনের মালিক।
বাংলা উচ্চারণ
ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই'-ন
ইসলামিক ফাউন্ডেশন
আমরা শুধু তোমারই ‘ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি,
মুহিউদ্দীন খান
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
বাংলা উচ্চারণ
ইহদিনাস সিরাতা'ল মুসতাকি'-ম
ইসলামিক ফাউন্ডেশন
আমাদেরকে সরল পথ প্রদর্শন কর,
মুহিউদ্দীন খান
আমাদেরকে সরল পথ দেখাও,
বাংলা উচ্চারণ
সিরাতা'ল্লা যি-না আনআ'মতা আ'লাইহিম গা'ইরিল মাগ'দু'বি আ'লাইহিম ওয়ালা দ্দ—ল্লি-ন।
ইসলামিক ফাউন্ডেশন
তাহাদের পথ, যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ - নিপতিত ও পথভ্রষ্ট।
মুহিউদ্দীন খান
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।