বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম হা-মী-ম্
হা - মীম।
হা - মীম।
Chapter 40, 85 verses
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম হা-মী-ম্
হা - মীম।
হা - মীম।
তান্যী লুল্ কিতা-বি মিনাল্লা-হিল্ 'আযীযিল্ 'আলীম্।
এই কিতাব অবতীর্ণ হইয়াছে পরাক্রমশালী সবর্জ্ঞ র নিকট হইত -
কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।
গ-ফিরিয্ যাম্বি অ ক্ব-বিলিত্ তাওবি শাদীদিল্ 'ইক্বা-বি যিতত্বোয়াওল্ লা য় ইলা-হা ইল্লা-হুওয়া অ ইলাইহিল্ মাছীর।
যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন, যিনি শাস্তিদানে কঠোর, শক্তিশালী। তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই। প্রত্যাবর্তন তাঁহারই নিকট।
পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ্যবান। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তাঁরই দিকে হবে প্রত্যাবর্তন।
মা-ইয়ুজ্বা-দিলু ফী য় আ-ইয়া-তিল্লা-হি ইল্লাল্ লাযীনা কাফারূ ফালা-ইয়ার্গ্রুকা তাক্বল্লুবুহুম্ ফিল্ বিলা-দ্।
কেবল কাফিররাই র নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে; সুতরাং দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে।
কাফেররাই কেবল আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে। কাজেই নগরীসমূহে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে।
কায্যাবাত্ ক্বব্লাহুম্ ক্বওমু নূহিঁও অল্আহ্যা-বু মিম্ বা'দিহিম্ অ হাম্মাত্ কুল্লু উম্মাতিম্ বিরসূলিহিম্ লিইয়াখুযূহু অজ্বাদালূ বিল্বা-ত্বিলি লিইয়ুদ্হিদ্বূ বিহিল্ হাকক্ব ফাআখায্তুহুম্ ফাকাইফা কা-না 'ইক্ব-ব্।
ইহাদের পূর্বে নূহের সম্প্রদায় এবং তাহাদের পরে অন্যান্য দলও অস্বীকার করিয়াছিল। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে আবদ্ধ করিবার অভিসন্ধি করিয়াছিল এবং উহারা অসার তর্কে লিপ্ত হইয়াছিল, উহা দ্বারা সত্যকে ব্যর্থ করিয়া দিবার জন্য। ফলে আমি উহাদেরকে পাকড়াও করিলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি!
তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, আর তাদের পরে অন্য অনেক দল ও প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পয়গম্বরকে আক্রমণ করার ইচ্ছা করেছিল এবং তারা মিথ্যা বিতর্কে প্রবৃত্ত হয়েছিল, যেন সত্যধর্মকে ব্যর্থ করে দিতে পারে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম। কেমন ছিল আমার শাস্তি।
অকাযা-লিকা হাকক্বত্ কালিমাতু রব্বিকা 'আলাল্ লাযীনা কাফারূ য় আন্নাহুম্ আছ্হা-বুন্ নার্-।
এইভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হইল তোমার প্রতিপালকের বাণী - ইহারা জাহান্নামী।
এভাবে কাফেরদের বেলায় আপনার পালনকর্তার এ বাক্য সত্য হল যে, তারা জাহান্নামী।
আল্লাযীনা ইয়াহ্মিলূনাল্ 'র্আশা অমান্ হাওলাহূ ইয়ুসাব্বিহূনা বিহাম্দি রব্বিহিম্ অইয়ুমিনূনা বিহী অ ইয়াস্তাগ্ফিরূনা লিল্লাযীনা আ-মানূ রব্বানা-অসিতা কুল্লা শাইর্য়ি রহ্মাতাঁও অ'ইল্মান্ ফার্গ্ফি লিল্লাযীনা তা-বূ অত্তাবা'ঊ সাবীলাকা অক্বিহিম্ 'আযা-বাল্ জ্বাহীম্
যাহারা ‘আর্শ ধারণ করিয়া আছে এবং যাহারা ইহার চতুষ্পার্শ্ব ঘিরিয়া আছে, তাহারা তাহাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সঙ্গে এবং তাঁহার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মু’মিনদের জন্য ক্ষমা প্রার্থনা করিয়া বলে, ‘হে আমাদের প্রতিপালক! তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যাহারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি তাহাদেরকে ক্ষমা কর এবং জাহান্নামের শাস্তি হইতে রক্ষা কর।’
যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্যে ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
রব্বানা-অ'আদ্খিল্হুম্ জ্বান্না-তি 'আদ্নি নিল্লাতী অ'আত্তাহুম্ অমান্ ছলাহা মিন্ আ-বা-য়িহিম্ অআয্ওয়া জ্বিহিম্ অর্যুরিয়্যা-তিহিম্ ইন্নাকা আন্তাল্ 'আযীযুল্ হাকীম্।
‘হে আমাদের প্রতিপালক! তুমি তাহাদেরকে দাখিল কর স্থায়ী জান্নাতে, যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদেরকে দিয়াছ এবং তাহাদের পিতামাতা, পতি - পত্নী ও সন্তান - সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহাদেরকেও। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ - দাদা, পতি - পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
অ ক্বিহিমুস্ সাইয়িয়া-ত্ অমান্ তাক্বিস্ সাইয়িয়া-তি ইয়াওমায়িযিন্ ফাক্বদ্ রহিম্তাহ্ অ যা-লিকা হুওয়াল্ ফাওযুল্ 'আজীম্।
‘এবং তুমি তাহাদেরকে শাস্তি হইতে রক্ষা কর। সেই দিন তুমি যাহাকে শাস্তি হইতে রক্ষা করিবে, তাহাকে তো অনুগ্রহই করিবে; ইহাই তো মহাসাফল্য।’
এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার প্রতি অনুগ্রহই করবেন। এটাই মহাসাফল্য।
ইন্নাল্লাযীনা কাফারূ ইয়ুনা-দাওনা লামাকতু ল্লা-হি আক্বারু মিম্ মাকতিকুম্ আন্ফুসাকুম্ ইয্ তুদ্'আওনা ইলাল্ ঈমা-নি ফাতাক্ফুরূন্।
নিশ্চয় কাফিরদেরকে উচ্চকণ্ঠে বলা হইবে, ‘তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভ অপেক্ষা র অপ্রসন্নতা ছিল অধিক - যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হইয়াছিল আর তোমরা তাহা অস্বীকার করিয়াছিলে।’
যারা তাদেরকে উচ্চঃস্বরে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এ ক্ষোভ অপেক্ষা আল্লার ক্ষোভ অধিক ছিল, যখন তোমাদেরকে ঈমান আনতে বলা হয়েছিল, অতঃপর তোমরা করছিল।
ক্ব- লূ রব্বানা য় আমাত্তানাছ্ নাতাইনি অআহ্ইয়াইতানাছ্ নাতাইনি ফা'তারফ্না-বিযুনূবিনা-ফাহাল্ ইলা-খুরূজ্বিম্ মিন্ সাবীল্।
উহারা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুইবার রাখিয়াছ এবং দুইবার আমাদেরকে প্রাণ দিয়াছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করিতেছি; এখন নিষ্ক্রমণের কোন পথ মিলিবে কি?’
তারা বলবে হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে দু’বার মৃত্যু দিয়েছেন এবং দু’ বার জীবন দিয়েছেন। এখন আমাদের অপরাধ স্বীকার করছি। অতঃপর এখন ও নিস্কৃতির কোন উপায় আছে কি?
যা-লিকুম্ বিআন্নাহূ য় ইযা-দু'ইয়াল্লা-হু অহ্দাহূ কার্ফাতুম্ অইঁ ইয়ুশ্রক্ বিহী তুমিনূ ফাল্ হুক্মু লিল্লা-হিল্ 'আলিয়্যিয়েল্ কার্বী।
‘তোমাদের এই শাস্তি তো এইজন্য যে, যখন এক কে ডাকা হইত তখন তোমরা তাঁহাকে অস্বীকার করিতে এবং র শরীক স্থির করা হইলে তোমরা তাহা বিশ্বাস করিতে।’ বস্তুত সমুচ্চ, মহান রই সমস্ত কর্তৃত্ব।
তোমাদের এ বিপদ এ কারণে যে, যখন এক আল্লাহকে ডাকা হত, তখন তোমরা হয়ে যেতে যখন তার সাথে শরীককে ডাকা হত তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এখন আদেশ তাই, যা করবেন, যিনি সর্বোচ্চ, মহান।
হুওয়া ল্লাযী ইয়ুরীকুম্ আ-ইয়া-তিহী অইয়ুনায্যিলু লাকুম্ মিনাস্ সামা-য়ি রিয্ক্ব- অমা ইয়াতাযাক্কারু ইল্লা-মাইঁ ইয়ুনীব্।
তিনিই তোমাদেরকে তাঁহার নিদর্শনাবলী দেখান এবং আকাশ হইতে প্রেরণ করেন তোমাদের জন্য রিযিক, - অভিমুখী ব্যাক্তিই উপদেশ গ্রহণ করে।
তিনিই তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখান এবং তোমাদের জন্যে আকাশ থেকে নাযিল করেন রুযী। চিন্তা - ভাবনা তারাই করে, যারা আল্লাহর দিকে রুজু থাকে।
ফাদ্'উল্লা-হা মুখ্লিছীনা লাহুদ্দীনা অলাও কারিহাল্ কা-ফিরূন্।
সুতরাং কে ডাক তাঁহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া, যদিও কাফিররা ইহা অপসন্দ করে।
অতএব, তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে ডাক, যদিও কাফেররা তা অপছন্দ করে।
রাফী'উদ্দারজ্বা-তি যুল্'র্আশি ইয়ুর্ল্ক্বি রূহা মিন্ আম্রিহী 'আলা-মাইঁ ইয়াশা-য়ু মিন্ 'ইবা-দিহী লিইয়ুন্যিরা ইয়াওমাত্তালা-ক্ব্।
তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, ‘আরশের অধিপতি, তিনি তাঁহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা ওহী প্রেরণ করেন স্বীয় আদেশসহ, যাহাতে সে সতর্ক করিতে পারে কিয়ামত দিবস সম্পর্কে।
তিনিই সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক, তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয়াদি নাযিল করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করে।
ইয়াওমা হুম্ বা-রিযূনা লা- ইয়াখ্ফা- 'আলা ল্লা-হি মিন্হুম্ শাইয়ুন্ লিমানিল্ মুল্কুল্ ইয়াওম্ লিল্লা-হিল্ ওয়া- হিদিল্ ক্বাহ্হার্-।
যেদিন মানুষ বাহির হইয়া পড়িবে সেদিন র নিকট উহাদের কিছুই গোপন থাকিবে না। আজ কর্তৃত্ব কাহার? রই, যিনি এক, পরাক্রমশালী।
যেদিন তারা বের হয়ে পড়বে, আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর।
আল্ইয়াওমা তুজযা-কুল্লু নাফ্সিম্ বিমা- কাসাবাত্ লা-জুল্মাল্ ইয়াওম্ ইন্না ল্লা-হা সারী'উল্ হিসা-ব্
আজ প্রত্যেককে তাহার কৃতকর্মের ফল দেওয়া হইবে; আজ কোন জুলুম করা হইবে না। হিসাব গ্রহণে তৎপর।
আজ প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিদান পাবে। আজ যুলুম নেই। নিশ্চয় দ্রুত হিসাব গ্রহণকারী।
অ আর্ন্যিহুম্ ইয়াওমাল্ আ-যিফাতি ইযিল্ কুলূবু লাদাল্ হানা-জ্বিরি কা-জিমীন্ মা- লিজ্ জোয়া-লিমীনা মিন্ হামীমিঁও অলা-শাফীইঁ ইয়ুত্বোয়া-'উ।
উহাদেরকে সতর্ক করিয়া দাও আসন্ন দিন সম্পর্কে যখন দুঃখ - কষ্টে উহাদের প্রাণ কণ্ঠাগত হইবে। জালিমদের জন্য কোন অন্তরংগ বন্ধু নাই, যাহার সুপারিশ গ্রাহ্য হইবে এমন কোন সুপারিশকারীও নাই।
আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যখন প্রাণ কন্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। পাপিষ্ঠদের জন্যে কোন বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই; যার সুপারিশ গ্রাহ্য হবে।
ইয়া'লামু খ-য়িনাতাল্ আ'ইয়ুনি অমা-তুখ্ফিস্ সুর্দূ।
চক্ষুর অপব্যবহার ও অন্তরে যাহা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত।
চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন।
অল্লা-হু ইয়াকদ্বী বিল্ হাক অল্লাযীনা ইয়াদ্'ঊনা মিন্ দূনিহী লা-ইয়াকদ্ব ূনা বিশাইয়িন্ ইন্নাল্লা-হা হুওয়াস্ সামী'উল্ বার্ছী।
ই বিচার করেন সঠিকভাবে। র পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে তাহারা বিচার করিতে অক্ষম। সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
ফয়সালা করেন সঠিকভাবে, আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে, তারা কিছুই ফয়সালা করে না। নিশ্চয় সবকিছু শুনেন, সবকিছু দেখেন।
আওয়ালাম্ ইয়াসীরূ ফিল্ র্আদ্বি ফাইয়ান্জুরূ কাইফা কা-না 'আ- ক্বিবাতুল্ লাযীনা কা-নূ মিন্ ক্বব্লিহিম্ কা-নূ হুম্ আশাদ্দা মিন্হুম্ কুঅতাঁও অআ-ছোয়া-রান্ ফিল্ র্আদ্বি ফা আখাযাহুমু ল লা-হু বিযুনূবিহিম্ অমা-কা-না লাহুম্ মিনাল্লা-হি মিওঁ ওয়া-ক্ব্।
ইহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না ? করিলে দেখিত - ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কী হইয়াছিল। পৃথিবীতে উহারা ছিল ইহাদের অপেক্ষা শক্তিতে এবং কীর্তিতে প্রবলতর। অতঃপর উহাদেরকে শাস্তি দিয়াছিলেন উহাদের অপরাধের জন্য এবং র শাস্তি হইতে উহাদেরকে রক্ষা করিবার কেহ ছিল না।
তারা কি দেশ - বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখত তাদের পূর্বসুরিদের কি পরিণাম হয়েছে? তাদের শক্তি ও কীর্তি পৃথিবীতে এদের অপেক্ষা অধিকতর ছিল। অতঃপর তাদেরকে তাদের গোনাহের কারণে ধৃত করেছিলেন এবং থেকে তাদেরকে রক্ষাকারী কেউ হয়নি।
যা-লিকা বিআন্নাহুম্ কা-নাত্ তাতীহিম্ রুসুলুহুম্ বিল্বাইয়্যিনাতি ফাকাফারূ ফাআখাযাহুমু ল্লা-হ্ ইন্নাহূ ক্বাওওয়িইয়ুন্ শাদীদুল্ 'ইক্বা-ব্।
ইহা এইজন্য যে, উহাদের নিকট উহাদের রাসূলগণ নিদর্শনসহ আসিলে উহারা তাহাদেরকে প্রত্যাখ্যান করিয়াছিল। ফলে উহাদেরকে শাস্তি দিলেন। তিনি তো শক্তিশালী, শাস্তিদানে কঠোর।
এর কারণ এই যে, তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করত, অতঃপর তারা হয়ে যায়, তখন তাদের ধৃত করেন। নিশ্চয় তিনি শক্তিধর, কঠোর শাস্তিদাতা।
অলাক্বদ্ র্আসাল্না- মূসা- বিআ-ইয়া-তিনা- অ সুল্ত্বোয়া- নিম্ মুবীন্।
আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করিয়াছিলাম,
আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছি।
ইলা- র্ফি'আউনা অহা-মা-না অক্বা-রূনা ফা ক্ব-লূ সা-হিরুন্ কায্যা-ব্।
ফির‘আওন, হামান ও কারূনের নিকট কিন্তু উহারা বলিয়াছিল, ‘এই লোকটা তো এক জাদুকর, চরম মিথ্যাবাদী।’
ফেরাউন, হামান ও কারুণের কাছে, অতঃপর তারা বলল, সে তো জাদুকর, মিথ্যাবাদী।
ফালাম্মা জ্বা-য়াহুম্ বিল্হাক্ব্ক্বি মিন্ 'ইন্দিনা-ক্ব-লুকতুলূ য় আব্না-য়া ল্লাযীনা আ-মানূ মা'আহূ অস্তাহ্ইয়ূ নিসা-য়াহুম্ অমা-কাইদুল্ কা-ফিরীনা ইল্লা-ফী দ্বোয়ালা-ল্।
অতঃপর মূসা আমার নিকট হইতে সত্য লইয়া উহাদের নিকট উপস্থিত হইলে উহারা বলিল, ‘মূসার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছে, তাহাদের পুত্র - সন্তানদেরকে হত্যা কর এবং তাহাদের নারীদেরকে জীবিত রাখ।’ কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হইবেই।
অতঃপর মূসা যখন আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছাল; তখন তারা বলল, যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা কর, আর তাদের নারীদেরকে জীবিত রাখ। কাফেরদের চক্রান্ত ব্যর্থই হয়েছে।
অক্ব-লা র্ফি'আউনু যারূনী য় আকতুল্ মূসা-অল্ইয়াদ্ 'উ রব্বাহূ ইন্নী য় আখা-ফু আইঁ ইয়ুবাদ্দিলা দীনাকুম্ আও আইঁ ইয়ুজ্হির ফিল্ র্আদ্বিল্ ফাসা-দ্।
ফির‘আওন বলিল, ‘আমাকে ছাড়িয়া দাও আমি মূসাকে হত্যা করি এবং সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক। আমি আশংকা করি যে, সে তোমাদের দীনের পরিবর্তন ঘটাইবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে।’
ফেরাউন বলল; তোমরা আমাকে ছাড়, মূসাকে হত্যা করতে দাও, ডাকুক সে তার পালনকর্তাকে! আমি আশংকা করি যে, সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে।
অক্ব-লা মূসা য় ইন্নী উয্তু বিরব্বী অরব্বিকুম্ মিন্ কুল্লি মুতাক্বব্বিরিল্ লা-ইয়ুমিনু বিইয়াওমিল্ হিসা-ব্।
মূসা বলিল, ‘যাহারা বিচার দিবসে বিশ্বাস করে না, সেই সকল উদ্ধত ব্যক্তি হইতে আমি আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হইয়াছি।’
মূসা বলল, যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় নিয়ে নিয়েছি।
অ ক্ব-লা রাজুলুম্ মুমিনুম্ মিন্ আ-লি র্ফি'আউনা ইয়াক্তুমু ঈমা-নাহূ য় আতাকতুলূনা রাজুলান্ আইঁ ইয়াকুলা রব্বিয়াল্লা-হু অক্বদ্ জ্বা-য়াকুম্ বিল্বাইয়িনা-তি র্মি রব্বিকুম্ অইঁইয়াকু কা-যিবান্ ফা'আলাইহি কাযিবুহূ অইঁ ইয়াকু ছোয়া-দিকাঁই ইয়ুছিব্কুম্ বা'দুল্লাযী ইয়া'ইদুকুম্ ইন্না ল্লা-হা লা-ইয়াহ্দী মান্ হওয়া মুস্রিফুন্ কায্যা-ব্।
ফির‘আওন বংশের এক ব্যক্তি, যে ছিল এবং নিজ ঈমান গোপন রাখিত, বলিল, ‘তোমরা কি এক ব্যক্তিকে এইজন্য হত্যা করিবে যে, সে বলে, ‘আমার প্রতিপালক ,’ অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট হইতে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আসিয়াছে ? সে মিথ্যাবাদী হইলে তাহার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হইবে, আর যদি সে সত্যবাদী হয়, সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে, তাহার কিছু তো তোমাদের উপর আপতিত হইবেই।’ নিশ্চয় সীমালংঘনকারী ও মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না।
ফেরাউন গোত্রের এক ব্যক্তি, যে তার ঈমান গোপন রাখত, সে বলল, তোমরা কি একজনকে এজন্যে হত্যা করবে যে, সে বলে, আমার পালনকর্তা , অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে? যদি সে মিথ্যাবাদী হয়, তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে, আর যদি সে সত্যবাদী হয়, তবে সে যে শাস্তির কথা বলছে, তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। নিশ্চয় সীমালংঘনকারী, মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না।
ইয়া-ক্বওমি লাকুমুল্ মুল্কুল্ ইয়াওমা জোয়া- হিরীনা ফিল্ র্আদ্বি ফামাইঁ ইয়ান্ছুরুনা মিম্ বাসিল্লা-হি ইন্ জ্বা-য়ানা ক্ব-লা র্ফি'আউনু মা য় উরীকুম্ ইল্লা-মা য় আর-অমা য় আহ্দীকুম্ ইল্লা -সাবীর্লা রশা-দ্।
‘হে আমার সম্প্রদায়! আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল; কিন্তু আমাদের উপর র শাস্তি আসিয়া পড়িলে কে আমাদেরকে সাহায্য করিবে?’ ফির‘আওন বলিল, ‘আমি যাহা বুঝি, আমি তোমাদেরকে তাহাই বলিতেছি। আমি তোমাদেরকে কেবল সৎপথই দেখাইয়া থাকি।’
হে আমার কওম, আজ এদেশে তোমাদেরই রাজত্ব, দেশময় তোমরাই বিচরণ করছ; কিন্তু আমাদের আল্লাহর শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি যা বুঝি, তোমাদেরকে তাই বোঝাই, আর আমি তোমাদেরকে মঙ্গলের পথই দেখাই।
অক্ব-লাল্ লাযী য় আ-মানা ইয়া-ক্বওমি ইন্নী য় আখা-ফু 'আলাইকুম্ মিছ্লা ইয়াওমিল্ আহ্যা-ব্।
ব্যক্তিটি বলিল, ‘হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশংকা করি -
সে ব্যক্তি বললঃ হে আমার কওম, আমি তোমাদের জন্যে পূর্ববর্তী সম্প্রদায়সমূহের মতই বিপদসঙ্কুল দিনের আশংকা করি।
মিছ্লা দাবি ক্বাওমি নূহিঁও অ'আ-দিঁও অছামূদা অল্লাযীনা মিম্ বা'দিহিম্ অমাল্লা-হু ইয়ুরীদু জুল্মাল্ লিল্'ইবা-দ্
‘যেমন ঘটিয়াছিল নূহ্, ‘আদ, সামূদ এবং তাহাদের পূর্ববর্তীদের ব্যাপারে। তো বান্দাদের প্রতি কোন জুলুম করিতে চান না।
যেমন, কওমে নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। বান্দাদের প্রতি কোন যুলুম করার ইচ্ছা করেন না।
অইয়া-ক্বওমি ইন্নী য় আখ-ফু 'আলাইকুম্ ইয়াওমাত্তানা-দ্।
‘হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য আশংকা করি আর্তনাদ দিবসের,
হে আমার কওম, আমি তোমাদের জন্যে প্রচন্ড হাঁক - ডাকের দিনের আশংকা করি।
ইয়াওমা তুওয়াল্লূনা মুদ্বিরীনা মা- লাকুম্ মিনাল্লা-হি মিন্ 'আ-ছিমিন্ অমাইঁ ইয়ুদ্ব্লিনিল্লা-হু ফামা- লাহূ মিন্ হা-দ্।
‘যেদিন তোমরা পশ্চাৎ ফিরিয়া পলায়ন করিতে চাহিবে। র শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করিবার কেহ থাকিবে না। যাহাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোন পথপ্রদর্শক নাই।’
যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে; কিন্তু থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। যাকে পথভ্রষ্ট করেন, তার কোন পথপ্রদর্শক নেই।
অ লাক্বদ্ জ্বা-য়াকুম্ ইয়ূসুফু মিন্ ক্বব্লু বিল্বাইয়্যিনা-তি ফামা-যিল্তুম্ ফী শাক্কিম্ মিম্মা-জ্বা-য়াকুম্ বিহ্ হাত্তা য় ইযা-হালাকা কুলতুম্ লাইঁ ইয়াব্'আছা ল্লা-হু মিম্ বা'দিহী রাসূলা- কাযা-লিকা ইয়ুদ্বিল্লুল্লা-হু মান্ হুওয়া মুস্রিফুম্ র্মুতা-ব্ ।
পূর্বেও তোমাদের নিকট ইউসুফ আসিয়াছিল স্পষ্ট নিদর্শনসহ; কিন্তু সে তোমাদের নিকট যাহা লইয়া আসিয়াছিল তোমরা তাহাতে বারবার সন্দেহ পোষণ করিতে। পরিশেষে যখন ইউসুফের মৃত্যু হইল তখন তোমরা বলিয়াছিলে, ‘তাহার পরে আর কোন রাসূল প্রেরণ করিবেন না।’ এইভাবে বিভ্রান্ত করেন সীমালংঘনকারী ও সংশয়বাদীদেরকে -
ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রামাণাদিসহ আগমন করেছিল, অতঃপর তোমরা তার আনীত বিষয়ে সন্দেহই পোষণ করতে। অবশেষে যখন সে মারা গেল, তখন তোমরা বলতে শুরু করলে, ইউসুফের পরে আর কাউকে রসূলরূপে পাঠাবেন না। এমনিভাবে সীমালংঘনকারী, সংশয়ী ব্যক্তিকে পথভ্রষ্ট করেন।
নি ল্লাযীনা ইয়ুজ্বা-দিলূনা ফী য় আ-ইয়া-তিল্লা-হি বিগইরি সুল্ত্বোয়া-নিন্ আতা-হুম্ কাবুর মাক্বতান্ 'ইন্দাল্লা-হি অ'ইনদাল্ লাযীনা আ-মানূ কাযা-লিকা ইয়াতবা'উ ল্লা-হু 'আলা-কুল্লি ক্বল্বি মুতাকাব্বিরিন্ জ্বাব্বার্-।
যাহারা নিজেদের নিকট কোন দলীল - প্রমাণ না থাকিলেও র নিদর্শন সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়, তাহাদের এই কর্ম এবং মু’মিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণার্হ। এইভাবে প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করিয়া দেন।
যারা নিজেদের কাছে আগত কোন দলীল ছাড়াই আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তাদের একজন ও মুমিনদের কাছে খুবই অসন্তোষজনক। এমনিভাবে প্রত্যেক অহংকারী - স্বৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর এঁটে দেন।
অক্ব-লা র্ফি'আউনু ইয়া-হা-মা-নু ব্নিলী ছোর্য়াহাল্ লা'আল্লী য় আব্লুগুল্ আস্বা-ব্।
ফির‘আওন বলিল, ‘হে হামান! আমার জন্য তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ যাহাতে আমি পাই অবলম্বন -
ফেরাউন বলল, হে হামান, তুমি আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ কর, হয়তো আমি পৌঁছে যেতে পারব।
আস্বা-বাস্ সামা-ওয়া-তি ফায়াতত্বোয়ালি'আ ইলা য় ইলা-হি মূসা-অ ইন্নী লাআজুন্ন ুহূ কা-যিবা- অকাযা-লিকা যুইয়্যিনা লির্ফি'আউনা সূ-য়ু 'আমালিহী অছুদ্দা 'আনিস্ সাবীল্ অমা-কাইদু র্ফি'আউনা ইল্লা-ফী তাবা-ব্।
‘অবলম্বন আসমানে আরোহণের, যেন দেখিতে পাই মূসার ইলাহ্কে; তবে আমি তো উহাকে মিথ্যাবাদীই মনে করি।’ এইভাবে ফির‘আওনের নিকট শোভনীয় করা হইয়াছিল তাহার মন্দ কর্মকে এবং তাহাকে নিবৃত্ত করা হইয়াছিল সরল পথ হইতে এবং ফির‘আওনের ষড়যন্ত্র ব্যর্থ হইয়াছিল সম্পূর্ণরূপে।
আকাশের পথে, অতঃপর উঁকি মেরে দেখব মূসার আল্লাহকে। বস্তুতঃ আমি তো তাকে মিথ্যাবাদীই মনে করি। এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল।
অ ক্ব-লাল্লাযী য় আ-মানা ইয়া ক্বওমিত্ তাবি'ঊনি আহ্দিকুম্ সাবীর্লা রশা-দ্।
ব্যক্তিটি বলিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আমার অনুসরণ কর, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করিব।
লোকটি বললঃ হে আমার কওম, তোমরা আমার অনুসরণ কর। আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করব।
ইয়া-ক্বওমি ইন্নামা-হা-যিহিল্ হা-ইয়া-তুদ্দুন্ ইয়া-মাতা-'উঁও অইন্নাল্ আ-খিরতা হিয়া দা-রুল্ ক্বরর্-।
‘হে আমার সম্প্রদায়! এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং আখিরাতই হইতেছে চিরস্থায়ী আবাস।
হে আমার কওম, পার্থিব এ জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ।
মান্ 'আমিলা সাইয়্যিয়াতান্ ফালা-ইয়ুজ যা য় ইল্লা-মিছ্লাহা-অমান্ 'আমিলা ছোয়া-লিহাম্ মিন্ যাকারিন্ আও উন্ছা- অ হুওয়া মু'মিনুন্ ফাউলা-য়িকা ইয়াদ্খুলূনাল্ জ্বান্নাতা ইর্য়ুযাকুনা ফীহা-বিগইরি হিসা-ব্।
‘কেহ মন্দ কর্ম করিলে সে কেবল তাহার কর্মের অনুরূপ শাস্তি পাইবে এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যাহারা হইয়া সৎকর্ম করে তাহারা দাখিল হইবে জান্নাতে, সেখানে তাহাদেরকে দেওয়া হইবে অপরিমিত জীবনোপকরণ।
যে মন্দ কর্ম করে, সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে, পুরুষ অথবা নারী অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে। তথায় তাদেরকে বে - হিসাব রিযিক দেয়া হবে।
অইয়া-ক্বওমি মা-লী য় আদ্'ঊকুম্ ইলান্ নাজ্বা- তি অ তাদ্'ঊ নানী য় ইলা ন্নার্-।
‘হে আমার সম্প্রদায়! কী আশ্চর্য! আমি তোমাদেরকে আহ্বান করিতেছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকিতেছ অগ্নির দিকে!
হে আমার কওম, ব্যাপার কি, আমি তোমাদেরকে দাওয়াত দেই মুক্তির দিকে, আর তোমরা আমাকে দাওয়াত দাও জাহান্নামের দিকে।
তাদ্'ঊনানী লিআক্ফুরা বিল্লা-হি অউশ্রিকা বিহী মা-লাইসা লী বিহী 'ইল্মুঁও অআনা আদ্'ঊকুম্ ইলাল্ 'আযীযিল্ গফ্ফার্-।
‘তোমরা আমাকে বলিতেছ কে অস্বীকার করিতে এবং তাঁহার সমকক্ষ দাঁড় করাইতে, যাহার সম্পর্কে আমার কোন জ্ঞান নাই; পক্ষান্তরে আমি তোমাদেরকে আহ্বান করিতেছি পরাক্রমশালী, ক্ষমাশীল র দিকে।
তোমরা আমাকে দাওয়াত দাও, যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সাথে শরীক করি এমন বস্তুকে, যার কোন প্রমাণ আমার কাছে নেই। আমি তোমাদেরকে দাওয়াত দেই পরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে।
লা-জ্বারামা আন্নামা-তাদ্'ঊ নানী য় ইলাইহি লাইসা লাহূ দা'ওয়াতুন্ ফিদ্দুন্ইয়া-অলা-ফিল্ আ-খিরতিও অআন্না-মারদ্দানা য় ইলাল্লা-হি অআন্নাল্ মুস্রিফীনা হুম্ আছ্হা-বুন্ নার্-।
নিঃসন্দেহে তোমরা আমাকে আহ্বান করিতেছ এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নয়। বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো র নিকট এবং সীমালংঘনকারীরাই জাহান্নামের অধিবাসী।
এতে সন্দেহ নেই যে, তোমরা আমাকে যার দিকে দাওয়াত দাও, হইকালে ও পরকালে তার কোন দাওয়াত নেই! আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে এবং সীমা লংঘকারীরাই জাহান্নামী।
ফাসাতায্ কুরূনা মা য় আকুলু লাকুম্ অউফাও ওয়িদ্বু আম্রী য় ইলা ল্লা-হ্ ইন্না ল্লা-হা বাছীরুম্ বিল্ 'ইবা-দ্।
‘আমি তোমাদেরকে যাহা বলিতেছি, তোমরা তাহা অচিরেই স্মরণ করিবে এবং আমি আমার ব্যাপার তে অর্পণ করতেছি; তাঁহার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন।’
আমি তোমাদেরকে যা বলছি, তোমরা একদিন তা স্মরণ করবে। আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি। নিশ্চয় বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে।
ফাওয়াক্ব-হুল্লা-হু সাইয়িয়া-তি মা-মাকারূ অহা-ক্ব বিআ-লি র্ফি'আউনা সূ-য়ুল্ 'আযা-ব্।
অতঃপর তাহাকে উহাদের ষড়যন্ত্রের অনিষ্ট হইতে রক্ষা করিলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করিল ফির‘আওন সম্প্রদায়কে।
অতঃপর তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোত্রকে শোচনীয় আযাব গ্রাস করল।
আন্না-রু ইয়ু'রদ্ব ূনা 'আলাইহা-গুদুওয়্যাঁও অ'আশিয়্যান্ অইয়াওমা তাকুমুস্ সা-'আতু আদ্খিলূ য় আ লা- র্ফি'আউনা আশাদ্দাল্ 'আযা-ব্।
উহাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে সকাল ও সন্ধ্যায় এবং যেদিন কিয়ামত ঘটিবে সেদিন বলা হইবে, ‘ফিরআওন - সম্প্রদায়কে নিক্ষেপ কর কঠিন শাস্তিতে।’
সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল কর।
অ ইয্ ইয়াতাহা-জ্বজুনা ফীন্না-র ফাইয়াকু লুদ্ব্ দু'আফা-য়ু লিল্লাযীনাস্ তাক্বারূ য় ইন্না-কুন্না-লাকুম্ তাবা'আন্ ফাহাল্ আন্তুম্ মুগ্নূনা 'আন্না-নাছীবাম্ মিনান্নার্-।
যখন উহারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হইবে তখন দুর্বলেরা দাম্ভিকদেরকে বলিবে, ‘আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের হইতে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করিবে?’
যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, অতঃপর দূর্বলরা অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম। তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত করবে কি?
ক্ব-লাল্ লাযীনাস্ তাক্বারূ য় ইন্না কুল্লুন্ ফীহা য় ইন্নাল্লা-হা ক্বদ্ হাকামা বাইনাল্ 'ইবা-দ্।
দাম্ভিকেরা বলিবে, ‘আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয় বান্দাদের বিচার তো করিয়া ফেলিয়াছেন।’
অহংকারীরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি। তাঁর বান্দাদের ফয়সালা করে দিয়েছেন।
অক্ব-লাল্ লাযীনা ফীন্না- রি লিখাযানাতি জ্বাহান্নামাদ্'ঊ রব্বাকুম্ ইয়ুখাফ্ফিফ্ 'আন্না-ইয়াওমাম্ মিনাল্ 'আযা-ব্।
অগ্নিবাসীরা জাহান্নামের প্রহরীদেরকে বলিবে, ‘তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা কর তিনি যেন আমাদের হইতে লাঘব করেন এক দিনের শাস্তি।’
যারা জাহান্নামে আছে, তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, তোমরা তোমাদের পালনকর্তাকে বল, তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব লাঘব করে দেন।
ক্ব-লূ য় আওয়ালাম্ তাকু তাতীকুম্ রুছুলুকুম্ বিল্বায়্যিনা-ত্ ক্ব-লূ বালা- ক্ব-লূ ফাদ্'উ অমা-দু'আ-য়ুল্ কা-ফিরীনা ইল্লা-ফী দ্বোয়ালা-ল্ ।
তাহারা বলিবে, ‘তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনসহ তোমাদের রাসূলগণ আসে নাই?’ জাহান্নামীরা বলিবে, ‘অবশ্যই আসিয়াছিল।’ প্রহরীরা বলিবে, ‘তবে তোমরাই প্রার্থনা কর; আর কাফিরদের প্রার্থনা ব্যর্থই হয়।
রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রসূল আসেননি? তারা বলবে হঁ্যা। রক্ষীরা বলবে, তবে তোমরাই দোয়া কর। বস্তুতঃ কাফেরদের দোয়া নিস্ফলই হয়।
ইন্না-লানান্ছুরু রুসুলানা-অল্লাযীনা আ-মানূ ফিল্ হা-ইয়া-তিদ্ দুন্ইয়া-অইয়াওমা ইয়াকু মুল্ আশ্হা-দ্।
নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে ও মু’মিনদেরকে সাহায্য করিব পার্থিব জীবনে এবং যেই দিন সাক্ষিগণ দণ্ডায়মান হইবে।
আমি সাহায্য করব রসূলগণকে ও মুমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দন্ডায়মান হওয়ার দিবসে।
ইয়াওমা লা-ইয়ান্ফা'উজ্ জোয়া-লিমীনা মা'যিরাতুহুম্ অলাহুমুল্ লা'নাতু অলাহুম্ সূ-য়ুদ্দার্-।
যেদিন জালিমদের ‘ওযর - আপত্তি কোন কাজে আসিবে না, আর উহাদের জন্য রহিয়াছে লা‘নত এবং উহাদের জন্য রহিয়াছে নিকৃষ্ট আবাস।
সে দিন যালেমদের ওযর - আপত্তি কোন উপকারে আসবে না, তাদের জন্যে থাকবে অভিশাপ এবং তাদের জন্যে থাকবে মন্দ গৃহ।
অলাক্বদ্ আ-তাইনা- মূসাল্ হুদা-অআওরছ্না-বানী য় ইস্র-ঈ লাল্ কিতা-ব্।
আমি অবশ্যই মূসাকে দান করিয়াছিলাম পথনির্দেশ এবং বনী ইসরাঈলকে উত্তরাধিকারী করিয়াছিলাম সেই কিতাবের,
নিশ্চয় আমি মূসাকে হেদায়েত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম।
হুদাঁও অ যিক্র- লিউ লিল্ আল্বা-ব্।
পথনির্দেশ ও উপদেশস্বরূপ বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য।
বুদ্ধিমানদের জন্যে উপদেশ ও হেদায়েত স্বরূপ।
ফার্ছ্বি ইন্না ওয়া'দাল্লা-হি হাকক্বুও অস্তার্গ্ফি লিযাম্বিকা অসাব্বিহ্ বিহাম্দি রব্বিকা বিল্ 'আশিয়্যি অল্ ইব্কার্-।
অতএব তুমি ধৈর্য ধারণ কর ; নিশ্চয়ই র প্রতিশ্রুতি সত্য, তুমি তোমার ত্রটির জন্য ক্ষমা প্রার্থনা কর এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সকাল ও সন্ধ্যায়।
অতএব, আপনি সবর করুন নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আপনি আপনার গোনাহের জন্যে ক্ষমা প্রর্থনা করুন এবং সকাল - সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করুন।
ইন্নাল্লাযীনা ইয়ুজ্বা- দিলূনা ফী য় আ-ইয়া-তি ল্লা-হি বিগইরি সুল্ত্বোয়া-নিন্ আতা-হুম্ ইন্ ফী ছুদূরিহিম্ ইল্লা-কিব্রুম্ মা-হুম্ বিবা-লিগীহি ফাস্তা'ইয্ বিল্লা-হ্ ইন্নাহূ হুওয়াস্ সামী'উল্ বার্ছী।
যাহারা নিজেদের নিকট কোন দলীল না থাকিলেও র নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, উহাদের অন্তরে আছে কেবল অহংকার, যাহারা এই ব্যাপারে হইবে না। অতএব র শরণাপন্ন হও; তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
নিশ্চয় যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোন দলীল ব্যতিরেকে, তাদের অন্তরে আছে কেবল আত্নম্ভরিতা, যা অর্জনে তারা সফল হবে না। অতএব, আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। নিশ্চয় তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন।
লাখাল্ক্ব স্ সামা-ওয়া-তি অল্ 'র্আদ্বি আক্বারু মিন্ খল্ক্বিন্না-সি অলা- কিন্না আক্ছারান্না- সি লা-ইয়া'লামূন্।
মানব সৃজন অপেক্ষা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি তো কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ ইহা জানে না।’
মানুষের সৃষ্টি অপেক্ষা নভোমন্ডল ও ভূ - মন্ডলের সৃষ্টি কঠিনতর। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না।
অমা- ইয়াস্তাওয়িল্ আমা-অল্বাছীরু অল্লাযীনা আ-মানূ অ 'আমিলুছ্ ছোয়া- লিহা-তি অলাল্ মুসি-য়ু ক্বলীলাম্ মা-তাতাযাক্কারূন্।
সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং যাহারা দুষ্কৃতিপরায়ণ। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করিয়া থাক।
অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়, আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী। তোমরা অল্পই অনুধাবন করে থাক।
ইন্নাস্ সা-'আতা লা আ-তিয়াতুল্ লা-রাইবা ফীহা-অলা-কিন্না আক্ছারান্ না-সি লা-ইয়ু' মিনূন্।
কিয়ামত অবশ্যম্ভাবী, ইহাতে কোন সন্দেহ নাই; কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না।
কেয়ামত অবশ্যই আসবে, এতে সন্দেহ নেই; কিন্ত অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না।
অ ক্ব-লা রব্বুকুমুদ্'ঊনী য় আস্তাজিব্ লাকুম্ ইন্নাল্লাযীনা ইয়াস্তাক্বিরূনা 'আন্ 'ইবা-দাতী সাইয়াদ্খুলূনা জ্বাহান্নামা দা-খিরীন্।
তোমাদের প্রতিপালক বলেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যাহারা অহংকারবশে আমার ‘ইবাদতে বিমুখ, উহারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করিবে লাঞ্ছিত হইয়া।’
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে।
আল্লা- হুল্ লাযী জ্বা'আলা লাকুমুল্ লাইলা লিতাস্কুনূ ফীহি অন্নাহা-রা মুব্ছিরা- ইন্নাল্লা-হা লাযূ ফাদ্ব্লিন্ 'আলা ন্না-সি অলা-কিন্না আক্ছারান্ না-সি লা-ইয়াশ্কুরূন্।
ই তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করিয়াছেন রাত্রিকে এবং আলোকোজ্জ্বল করিয়াছেন দিবসকে। তো মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না।
তিনিই যিনি রাত্র সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্যে এবং দিবসকে করেছেন দেখার জন্যে। নিশ্চয় মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না।
যা-লিকুমু ল্লা-হু রব্বুকুম্ খ-লিকু কুল্লি শাইয়িন্। লা য় ইলা-হা ইল্লা-হুওয়া ফা আন্না-তুফাকূন্।
তিনিই , তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা; তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই; সুতরাং তোমাদেরকে কোথায় ফিরাইয়া নেওয়া হইতেছে?
তিনি , তোমাদের পালনকর্তা, সব কিছুর স্রষ্টা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?
কাযা-লিকা ইয়ু' ফাকুল্ লাযীনা কা-নূ বিআ-ইয়া-তিল্লা-হি ইয়াজহাদূন্।
এইভাবেই বিপথগামী করা হয় তাহাদেরকে যাহারা র নিদর্শনাবলীকে অস্বীকার করে।
এমনিভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয়, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে।
আল্লা-হুল্ লাযী জ্বা'আলা লাকুমুল্ র্আদ্বোয়া ক্বারারাঁও অস্সামা-য়া বিনা-য়াঁও অ ছোয়াওয়ারকুম্ ফাআহ্সানা ছুওয়্যারাকুম্ অরযাক্বকুম্ মিনাত ত্বোয়াইয়্যিবা-ত্ যা- লিকুমুল্লা-হু রব্বুকুম্ ফাতাবা-রকাল্লা-হু রব্বুল্ 'আ-লামীন্।
আল্লাহ্ই তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বাসোপযোগী এবং আকাশকে করিয়াছেন ছাদ এবং তিনি তোমাদের আকৃতি গঠন করিয়াছেন এবং তোমাদের আকৃতি করিয়াছেন সুন্দর এবং তোমাদেরকে দান করিয়াছেন উৎকৃষ্ট রিযিক; তিনিই , তোমাদের প্রতিপালক। জগতসমূহের প্রতিপালক কত মহান!
, পৃথিবীকে করেছেন তোমাদের জন্যে বাসস্থান, আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিযিক। তিনি , তোমাদের পালনকর্তা। বিশ্বজগতের পালনকর্তা, বরকতময়।
হুওয়াল্ হাইয়্যু লা য় ইলা-হা ইল্লা-হুওয়া ফাদ্'ঊহু মুখ্লিছিনা লাহুদ্দী ন্ আল্হাম্দু লিল্লা-হি রব্বিল্ 'আ-লামীন্।
তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই। সুতরাং তোমরা তাঁহাকেই ডাক, তাঁহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া। সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক রই।
তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকে ডাক তাঁর খাঁটি এবাদতের মাধ্যমে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর।
কুল্ ইন্নী নুহীতু আন্ আ'বুদাল্ লাযীনা তাদ্'ঊনা মিন্ দূনিল্লা-হি লাম্মা-জ্বা-য়ানিয়াল্ বাইয়্যিনা-তু র্মি রব্বী অউর্মিতু আন্ উস্লিমা লিরব্বিল্ 'আ-লামীন্।
বল, ‘তোমরা ব্যতীত যাহাদেরকে আহ্বান কর, তাহাদের ‘ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে যখন আমার প্রতিপালকের নিকট হইতে আমার নিকট সুস্পষ্ট নিদর্শন আসিয়াছে। এবং আমি আদিষ্ট হইয়াছি জগতসমূহের প্রতিপালকের নিকট আত্মসর্মপণ করিতে।
বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন ব্যতীত তোমরা যার পূজা কর, তার এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে।
হুওয়াল্ লাযী খালাক্বকুম্ মিন্ তুরা-বিন্ ছুম্মা মিন্ নুত্ফাতিন্ ছুম্মা মিন্ 'আলাক্বাতিন্ ছুম্মা ইয়ুখ্রিজুকুম্ ত্বিফ্লান্ ছুম্মা লিতাব্লুগূ য় আশুদ্দাকুম্ ছুম্মা লিতাকূনূ শুইয়ূখান্ অমিন্কুম্ মাইঁ ইয়ুতাওয়াফ্ফা-মিন্ ক্বব্লু অ লিতাব্লুগূ য় আজ্বালাম্ মুসাম্মাঁও অ লা'আল্লাকুম্ তা'ক্বি লূন্।
‘তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, পরে শুক্রবিন্দু হইতে, তারপর আলাকা হইতে, তারপর তোমাদেরকে বাহির করেন শিশুরূপে, অতঃপর যেন তোমরা উপনীত হও তোমাদের যৌবনে, তারপর হইয়া যাও বৃদ্ধ। আর তোমাদের মধ্যে কাহারও মৃত্যু ঘটে ইহার পূর্বেই! যাহাতে তোমরা নির্ধারিত কাল প্রাপ্ত হও এবং যেন তোমরা অনুধাবন করিতে পার।
তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটির দ্বারা, অতঃপর শুক্রবিন্দু দ্বারা, অতঃপর জমাট রক্ত দ্বারা, অতঃপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অতঃপর তোমরা যৌবনে পদর্পণ কর, অতঃপর বার্ধক্যে উপনীত হও। তোমাদের কারও কারও এর পূর্বেই মৃত্যু ঘটে এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছ এবং তোমরা যাতে অনুধাবন কর।
হুওয়াল্ লাযী ইয়ুহ্য়ী অইয়ুমীতু ফাইযা-ক্বাদ্বোয়া য় আম্রান্ ফাইন্নামা- ইয়াকুলু লাহূ কুন্ ফাইয়াকূন্।
‘তিনিই জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং যখন তিনি কিছু করা স্থির করেন তখন তিনি উহার জন্য বলেন, ‘হও’, আর উহা হইয়া যায়।’
তিনিই জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোন কাজের আদেশ করেন, তখন একথাই বলেন, হয়ে যা’ - তা হয়ে যায়।
আলাম্ তারা ইলাল্ লাযীনা ইয়ুজ্বা- দিলূনা ফী য় আ-ইয়া-তিল্লা-হ্ আন্না- ইয়ুছ্রাফূন্।
তুমি কি লক্ষ্য কর না উহাদেরকে যাহারা র নিদর্শন সম্পর্কে বিতর্ক করে ? কিভাবে উহাদেরকে বিপথগামী করা হইতেছে?’
আপনি কি তাদেরকে দেখেননি, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তারা কোথায় ফিরছে?
আল্লাযীনা কায্যাবূ বিল্ কিতা-বি অ বিমা য় র্আছাল্না-বিহী রুসুলানা-ফাসাওফা ইয়া'লামূন্।
যাহারা অস্বীকার করে কিতাব ও যাহা সহ আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহা; শীঘ্রই উহারা জানিতে পারিবে -
যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরগণকে প্রেরণ করেছি, সে বিষয়ের প্রতি মিথ্যারোপ করে। অতএব, সত্বরই তারা জানতে পারবে।
ইযিল্ আগ্লা-লু ফী য় আ'না- ক্বিহিম্ অস্সালা-সিল্ ইয়ুস্হাবূন্
যখন উহাদের গলদেশে বেড়ি ও শৃংখল থাকিবে, উহাদেরকে টানিয়া লইয়া যাওয়া হইবে
যখন বেড়িও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে। তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে।
ফীল্ হামীমি ছুম্মা ফী ন্না-রি ইয়ুস্জ্বারূন্।
ফুটন্ত পানিতে, অতঃপর উহাদেরকে দগ্ধ করা হইবে অগ্নিতে।
ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে।
ছুম্মা ক্বীলা লাহুম্ আইনা মা-কুন্তুম্ তুশ্রিকূন্।
পরে উহাদেরকে বলা হইবে, ‘কোথায় তাহারা যাহাদেরকে তোমরা শরীক করিতে,
অতঃপর তাদেরকে বলা হবে, কোথায় গেল যাদেরকে তোমরা শরীক করতে।
মিন্ দূ নিল্লা-হ্ ক্ব-লূ দ্বোয়াল্লূ 'আন্না- বাল্ লাম্ নাকুন্ নাদ্'ঊ মিন্ ক্বব্লু শাইয়া- কাযা-লিকা ইয়ুদ্বিল্লুল্লা-হুল্ কা-ফিরীন্।
‘ ব্যতীত ?’ উহারা বলিবে, ‘উহারা তো আমাদের নিকট হইতে উধাও হইয়াছে; বস্তুত পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করি নাই।’ এইভাবে কাফিরদেরকে বিভ্রান্ত করেন।
ব্যতীত? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে; বরং আমরা তো ইতিপূর্বে কোন কিছুর পূজাই করতাম না। এমনি ভাবে কাফেরদেরকে বিভ্রান্ত করেন।
যা-লিকুম্ বিমা-কুন্তুম্ তাফ্রাহূনা ফিল্ র্আদ্বি বিগইরিল্ হাকক্বি অবিমা-কুনতুম্ তাম্রাহূন্।
ইহা এই কারণে যে, তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করিতে এবং এইজন্য যে, তোমরা দম্ভ করিতে।
এটা একারণে যে, তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ - উল্লাস করতে এবং এ কারণে যে, তোমরা ঔদ্ধত্য করতে।
উদ্খুলূ য় আব্ওয়া-বা জ্বাহান্নামা খা-লিদীনা ফীহা-ফাবিসা মাস্ওয়াল্ মুতাকাব্বিরীন্।
তোমরা জাহান্নামের বিভিন্ন দরজা দিয়া প্রবেশ কর উহাতে স্থায়িভাবে অবস্থিতির জন্য, আর কতই না নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল!
প্রবেশ কর তোমরা জাহান্নামের দরজা দিয়ে সেখানে চিরকাল বসবাসের জন্যে। কত নিকৃষ্ট দাম্ভিকদের আবাসস্থল।
ফার্ছ্বি ইন্না ওয়া'দাল্লা-হি হাককুন্ ফাইম্মা-নুরিইয়্যান্নাকা বা'দ্বোয়াল্ লাযী না'ইদুহুম্ আও নাতাওয়াফ্ফাইয়ান্নাকা ফাইলাইনা-ইর্য়ুজ্বা'ঊন্।
সুতরাং তুমি ধৈর্য ধারণ কর। নিশ্চয় র প্রতিশ্রুতি সত্য। আমি উহাদেরকে যে প্রতিশ্রুতি প্রদান করি তাহার কিছু যদি তোমাকে দেখাইয়াই দেই অথবা তোমার মৃত্যু ঘটাই - উহাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট।
অতএব আপনি সবর করুন। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। অতঃপর আমি কাফেরদেরকে যে শাস্তির ওয়াদা দেই, তার কিয়দংশ যদি আপনাকে দেখিয়ে দেই অথবা আপনার প্রাণ হরণ করে নেই, সর্বাবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আসবে।
অলাক্বদ্ র্আসালনা- রুসুলাম্ মিন্ ক্ববলিকা মিন্হুম্ মান্ ক্বাছোয়াছ্না- 'আলাইকা অমিন্হুম্ মাল্লাম্ নাকছুছ্ 'আলাইক্ অমা-কা-না লিরাসূ লিন্ আইঁ ইয়্যা 'তিয়া বিআ- ইয়া-তিন্ ইল্লা-বিইয্নি ল্লা-হি ফাইযা-জ্বা-য়া আম্রু ল্লা-হি কুদ্বিয়া বিল্ হাক্ব্ক্বি অখসিরা হুনা-লিকাল্ মুব্ত্বিলূন্।
আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম। আমি তাহাদের কাহারও কাহারও কথা তোমার নিকট বিবৃত করিয়াছি এবং কাহারও কাহারও কথা তোমার নিকট বিবৃত করি নাই। র অনুমতি ব্যতীত কোন নিদর্শন উপস্থিত করা কোন রাসূলের কাজ নয়। র আদেশ আসিলে ন্যায়সংগতভাবে ফয়সালা হইয়া যাইবে। তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হইবে।
আমি আপনার পূর্বে অনেক রসূল প্রেরণ করেছি, তাদের কারও কারও ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারও কারও ঘটনা আপনার কাছে বিবৃত করিনি। আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন নিয়ে আসা কোন রসূলের কাজ নয়। যখন আল্লাহর আদেশ আসবে, তখন ন্যায় সঙ্গত ফয়সালা হয়ে যাবে। সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
আল্লাহুল্ লাযী জ্বা'আলা লাকুমুল্ আন্'আ-মা লির্তাকাবূ মিন্হা-অ মিন্হা-তা'কুলূন্।
ই তোমাদের জন্য আন‘আম সৃষ্টি করিয়াছেন, যাহাতে উহাদের কতকের উপর তোমরা আরোহণ কর এবং কতক তোমরা আহার কর।
তোমাদের জন্যে চতুস্পদ জন্তু সৃষ্টি করেছেন, যাতে কোন কোনটিই বাহন হিসাবে ব্যবহার কর এবং কোন কোনটিকে ভক্ষণ কর।
অলাকুম্ ফীহা-মানা ফি'উ অলিতাব্লুগূ 'আলাইহা-হা-জ্বাতান্ ফী ছুদূরিকুম্ অ'আলাইহা- অ'আলাল্ ফুল্কি তুহ্মালূন্।
ইহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকার। তোমরা অন্তরে যাহা প্রয়োজন বোধ কর, ইহা দ্বারা যেন তাহা পূর্ণ করিতে পার, আর ইহাদের উপর ও নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়।
তাতে তোমাদের জন্যে অনেক উপকারিতা রয়েছে আর এজন্যে সৃষ্টি করেছেন; যাতে সেগুলোতে আরোহণ করে তোমরা তোমাদের অভীষ্ট প্রয়োজন পূর্ণ করতে পার। এগুলোর উপর এবং নৌকার উপর তোমরা বাহিত হও।
অ ইয়ুরীকুম্ আ-ইয়া-তিহী ফাআইয়্যা আ-ইয়া-তি ল্লা-হি তুন্কিরূন্।
তিনি তোমাদেরকে তাঁহার নিদর্শনাবলী দেখাইয়া থাকেন। সুতরাং তোমরা র কোন্ কোন্ নিদর্শনকে অস্বীকার করিবে?
তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখান। অতএব, তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে?
আফালাম্ ইয়াসীরূ ফিল্ র্আদ্বি ফাইয়ান্জুরূ কাইফা কা-না 'আ-ক্বিবাতুল্ লাযীনা মিন্ ক্বব্লিহিম্ কা-নূ য় আক্ছার মিন্হুম্ অআশাদ্দা কুওয়্যাতাঁও অআ-ছা-রান্ ফিল্ র্আদ্বি ফামা য় আগ্না- 'আন্হুম্ মা-কা-নূ ইয়াক্সিবূন্।
উহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই ও দেখে নাই উহাদের পূর্ববর্তীদের কী পরিণাম হইয়াছিল? পৃথিবীতে তাহারা ছিল উহাদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তাহারা যাহা করিত তাহা তাহাদের কোন কাজে আসে নাই।
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? করলে দেখত, তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। তারা তাদের চেয়ে সংখ্যায় বেশী এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল ছিল, অতঃপর তাদের কর্ম তাদেরকে কোন উপকার দেয়নি।
ফালাম্মা জ্বা-য়াত্ হুম্ রুসুলুহুম্ বিল্বাইয়্যিনা-তি ফারিহূ বিমা-'ইন্দা হুম্ মিনাল্ 'ইলমি অহা-ক্ব বিহিম্ মা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিয়ূন্।
উহাদের নিকট যখন স্পষ্ট নিদর্শনসহ উহাদের রাসূল আসিত তখন উহারা নিজেদের জ্ঞানের দম্ভ করিত। উহারা যাহা লইয়া ঠাট্টা - বিদ্রপ করিত তাহাই উহাদেরকে বেষ্টন করিল।
তাদের কাছে যখন তাদের রসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ আগমন করেছিল, তখন তারা নিজেদের জ্ঞান - গরিমার দম্ভ প্রকাশ করেছিল। তারা যে বিষয় নিয়ে ঠাট্টাবিদ্রুপ করেছিল, তাই তাদেরকে গ্রাস করে নিয়েছিল।
ফালাম্মা-র আও বাসানা-ক্ব-লূ য় আ-মান্না- বিল্লা-হি ওয়াহ্দাহূ অ কাফারনা-বিমা-কুন্না-বিহী মুশ্রিকীন্।
অতঃপর উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন বলিল, ‘আমরা এক তেই ঈমান আনিলাম এবং আমরা তাঁহার সঙ্গে যাহাদেরকে শরীক করিতাম তাহাদেরকে প্রত্যাখ্যান করিলাম।’
তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরীক করতাম, তাদেরকে পরিহার করলাম।
ফালাম্ ইয়াকু ইয়ান্ফা'উহুম্ ঈমা-নুহুম্ লাম্মা রায়াও বাসানা-সুন্নাতাল্লা-হিল্লাতী ক্বদ্ খলাত্ ফী 'ইবা-দিহী অখসির হুনা-লিকাল্ কা-ফিরূন্
উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন উহাদের ঈমান উহাদের কোন উপকারে আসিল না। র এই বিধান পূর্ব হইতেই তাঁহার বান্দাদের মধ্যে চলিয়া আসিতেছে এবং সেই ক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়।
অতঃপর তাদের এ ঈমান তাদের কোন উপকারে আসল না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল। আল্লাহর এ নিয়মই পূর্ব থেকে তাঁর বান্দাদের মধ্যে প্রচলিত হয়েছে। সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়।