বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইন্না য় আন্যাল্না-হু ফী লাইলাতিল্ ক্বদ্র্।
নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে ;
আমি একে নাযিল করেছি শবে - কদরে।
Chapter 97, 5 verses
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইন্না য় আন্যাল্না-হু ফী লাইলাতিল্ ক্বদ্র্।
নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে ;
আমি একে নাযিল করেছি শবে - কদরে।
অমা য় আদ্র-কা মা-লাইলাতুল্ ক্বদ্র্।
আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কী জান?
শবে - কদর সমন্ধে আপনি কি জানেন?
লাইলাতুল্ ক্বদ্রি খাইরুম্ মিন্ আল্ফি শাহ্র্ ।
মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
শবে - কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
তানায্যালুল্ মালা-য়িকাতু র্অরূহু ফীহা- বিইয্নি রব্বিহিম্ মিন্ কুল্লি আম্র্।
সেই রাত্রিতে ফিরিশতাগণ ও রূহ্ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে।
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
সালা-মুন্ হিয়া হাত্তা- মাতলাই'ল্ ফাজর্।
শান্তিই শান্তি, সেই রজনী ঊষার আবির্ভাব পর্যন্ত।
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।