বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অত্তীনি অয্যাইতূনি।
শপথ ‘তীন’ ও ‘যায়তূন’ - এর,
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ তীন ও যয়তুনের,
Chapter 95, 8 verses
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অত্তীনি অয্যাইতূনি।
শপথ ‘তীন’ ও ‘যায়তূন’ - এর,
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ তীন ও যয়তুনের,
অতুরি সীনীনা।
শপথ ‘সিনাই’ পর্বতের
এবং সিনাই পর্বতের,
অহা-যাল্ বালাদিল্ আমীন।
এবং শপথ এই নিরাপদ নগরীর,
এবং এই নিরাপদ নগরের,
লাক্বদ্ খলাকনাল্ ইন্সা-না ফী আহ্সানি তাক্বওয়ীম্।
আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে,
নিশ্চয়ই আমরা মানুষকে সুষম গঠনে সৃষ্টি করেছি,
ছুম্মা রদাদ্না-হু আস্ফালা সা-ফিলীন।
অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি -
তারপর আমরা তাকে ফিরিয়ে দিই নিকৃষ্টতম অবস্থায়,
ইল্লাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি ফালাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।
কিন্তু তাহাদেরকে নয় যাহারা ও সৎর্কমপরায়ণ; ইহাদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
তবে যারা বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে—তাদের জন্য রয়েছে অবিরাম প্রতিদান,
ফামা- ইয়ুকায্যিবুকা বা'দু বিদ্দীন্।
সুতরাং ইহার পর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে?
এরপরও কী তোমাকে বিচার অস্বীকার করতে প্ররোচিত করে?
আলাইসাল্লা-হু বিআহ্কামিল্ হা-কিমীন্।
বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?
কি সর্বোত্তম বিচারক নন?